আমার প্রিয় পোস্ট
- গল্প: মিথ্যা - ইমন জুবায়ের
- ছেঁড়া পালের নৌকা আর মাঝির ভাবনা-২ - রুবাইয়াত ইসলাম সাদাত
- টানেলের শেষ প্রান্তের আলো বনাম আলোচনা - বিডি আইডল
- সামহোয়ারইনে বিজ্ঞাপন এবং আমার ব্যক্তিগত মতামত - হাসান
- প্রথম আলোর নসিহত 'বদলে যাও বদলে দাও': জনগণের নৈতিকতা নিয়ে বুর্জোয়া শ্রেণীর ভাববাদী নষ্টামী - দিনমজুর
- কাজী নজরুল ইসলামের দুটি কবিতা - নীল-দর্পণ
- থার্ড পার্টি রিক্রুটমেন্ট : ক্রীতদাস প্রথার প্রত্যাবর্তন - মনজু মজুমদার
- পিছনে পায়ের দাগ রেখে আসি - নাজনীন খলিল
-
ধাঁধাটির সমাধান কি হবে? - নিশা সিনহা
- ধবংসপূর্বকালের অসুর চোখ - আমি ও আমরা
- চিরায়ত সংঘাতঃ বিজ্ঞান বনাম বিশ্বাস-পর্ব ২ - লাশ
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- জেনে ফেলাই কি আমাদের সর্বনাশ? - আলতাফ হোসেন
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- বৃক্ষ তোমার ধর্ম কি? - লাল দরজা
- চিরায়ত সংঘাতঃ বিজ্ঞান বনাম বিশ্বাস - লাশ
- দুইখান মারাত্নক সত্য জাপানিজ প্রবাদ - দুরের পাখি
- মীম (meme) , ধর্ম এবং সংস্ক ৃতি - উৎস
- বিবর্তন বাদঃ প্রজাতির জন্ম? - উৎস
- ছাওয়াল ও জওয়াব ৪ : বক্রপথে শয়তানের কুমন্ত্রণা - বিপ্লব০০৭
- শ্রীমঙ্গল মুহূর্ত - আকাশ অম্বর
- গাঙ্গারিডাই এর পথে - সৌম্য
- Before the Rains - অসাধারণ একটি চলচ্চিত্র - মন মানে না
- বাংলা বানান চেক করার টুলের লিংক চাই - টিপু
- প্রিয় গান - লিটল মিস সানশাইন
- বেহালা : কিছু উচ্চমার্গীয় সূর - আকাশ অম্বর
- মানুষ এবং নারী - অন্য কেউ
- একটি পিয়ানো রাত - রুবাইয়াত ইসলাম সাদাত
- ইতিহাসের প্রথম বিজ্ঞানী! - ম্যাভেরিক
- নামাজ । - ফারুক৫৫
- এ্যটেনশন!! দুজন মানুষ কি পারে সারাজীবন একে অন্যকে ভালোবেসে একসাথে থাকতে? - তৃষ্ণার্ত পথিক
- বাংলাদেশে শূয়াড়ের খামার এবং চাষবাস, অতি লাভজনক সম্ভাবনা । - কেল্টূ দা
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ? - আবু নাঈম
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- ধর্মে কোন জবরদস্তি নেই। - ফারুক৫৫
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- মহাবিশ্বের শেষ সীমানা কোথায়? আদৌ কি আছে? - হোরাস্
- ৯০৪ টি কফিনবদ্ধ স্প্ন বনাম মুসলিম ভ্রাতৃত্ব কিংবা শ্রেনী সর্ম্পক।। - ভিন্ন চিন্তা
- শিল্প ও উৎপাদন প্রকৌশল:বাংলাদেশ প্রেক্ষিত (পর্ব ২) - অচেনা সৈকত
- দেখে এলাম 'আরজ চরিতামৃত' - কলুর বলদ
- যুক্তির ফ্যালাসি, কুযুক্তি বা নষ্টামিসমূহ-৭ (নতুন সংযোজন)(আপাতত শেষ পর্ব) - দুরের পাখি
- প্রবৃদ্ধকোণ থেকে - আমি ও আমরা
- আরও জিনতত্ত্বঃ (জেনেটিক) ইভ কি আদমের চেয়ে 70 হাজার বছরের বড়? - উৎস
- ২/২ -২/৩/৪/৫ এবং - কাকশালিখচড়াইগাঙচিল
- ধর্মগ্রন্থের মতো রবীন্দ্রনাথের জঠর থেকে বিজ্ঞান বের না করলে চলে না? - অনিশ্চিত
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- "একাত্তরের চিঠি" থেকে.... অনুর জন্য একটা চিঠি - এম্নিতেই
- এসব কি ঈশ্বরের বাণী! - অপূর্ব সাচ্চু
- মেয়েটাকে পুঁজি করে আমিও বেঁচে থাকি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- রাগের নাম: খাম্বাজ - ইমন জুবায়ের
- আসুন আমরা একে অন্যের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হই - আই লাভ ব্লগিং
- অতি সাময়িক পুস্ট এস. এম রায়হানকে উদ্দেশ্য কৈরা কৈতাছি - কাক ভুষুন্ডি
- সুরা কাহফে বর্ণিত যুলক্বারনাঈন কি কোন নবী? - সিন-লাম-মীম
- কোন নির্ঘুম রাতের অর্থহীন প্রলাপ - কঁাকন
- যা চেয়েছি, যা পাবো না ----- সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা - বিষাক্ত মানুষ
- শাটারের একটি ক্লিক ২ - অপরিচিত_আবির
- কিভাবে পেনড্রাইভ ভাইরাস প্রতিহত করবেন - আফরোজ_জাহান
- আরও একুশটি হাইকু ... - ইমন জুবায়ের
- অল্পদামে কিনে নেয়া অনেকগুলো অপার্থিব হাসিমুখ : পহেলা বৈশাখ ১৪১৬ - সোহায়লা রিদওয়ান
- ফুলের নাম ....................... - রাজামশাই
- প্রাচীন মিশরের Book of the Dead ; মানবসভ্যতার সবচে স্থূল ও বিভৎস গ্রন্থ! - ইমন জুবায়ের
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- কাফী: শৃঙ্গার রসের সন্ধেবেলার এক রাগ - ইমন জুবায়ের
- বাংলা সিনেমা দেখায় আনন্দ আছে ...(উৎসর্গ 'রাজামশাই') - নূহান
- ফরিদপুরে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা - সাদা মনের মানুষ
- অবিস্মরণীয় চট্টগ্রাম যুববিদ্রোহ এবং মহানায়ক মাস্টারদা সূর্যসেন (৩) - আবু নাঈম
- অবিস্মরণীয় চট্টগ্রাম যুববিদ্রোহ এবং মহানায়ক মাস্টারদা সূর্যসেন (২) - আবু নাঈম
- বগালেক কি সত্যি আগ্নেয়গীরি? জানতে চাইলে দেখে আসুন নিজের চোখে? - সৌম্য
- যে কারণে আপনি সফল হতে পারছেন না !!! - তানিয়া রহমান
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- আবারো পন্ডিত মশাই...... - বিডি আইডল
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- আহীর ভৈরব: নজরুলের একটি গানে রাগটির প্রয়োগ - ইমন জুবায়ের
- ইতিহাসের পুনরাবৃত্তিতে ফলাফলের ভিন্নতা কি স্বাভাবিক? - এস্কিমো
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- বাগেশ্রী: মধ্যযামিনীর রাগ - ইমন জুবায়ের
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
অত্যাধোনিক কবিতার ফ্রেমওয়ার্ক
১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৮
কবিতা আইফোনের মত জেনারেশন পাল্টাতে পাল্টাতে কবতে থেকে অত্যাধুনিক বা অত্যাধোনিক পর্যায়ে পৌছেছে। সম্প্রতি সামহোয়ারে একটি অত্যাধোনিক কবিতা ব্যাপক হীট পেয়েছে । উক্ত কবিও ভক্তকুলের উত্তেজক মন্তব্যের জবাব দিতে গিয়ে বোবা হয়ে গেছেন।
অত্যাধোনিক কবিতা এক্সপেরিমেন্টাল কবিতা । এখানে পুরনো বোধগম্য কবিদের আপগ্রেড করার সাহায্যার্থে অত্যাধোনিক কবিতার একটি বিজ্ঞান সম্মত ফ্রেমওয়ার্ক (বা রেসিপি)র বর্ণনা দেয়া হল।
ট্রেডিশনাল কবিতার মত কবিতার গুণে ভক্ত সৃষ্টি না হয়ে এখানে কবিতা লেখার আগে ভক্ত নিশ্চিত করতে হয়। ললিপপ সরস শব্দ বিন্যাসের মত ললিপপ সরস প্রোফাইল আছে কিনা জেনে নিন।ভক্ত না থাকলে নতুন ধাঁচের এসব কবিতা সফল হয় না, কবিও হীট না পেয়ে স্বাভাবিক কবিতায় নির্বাসিত হয়ে যেতে পারেন।
উপকরণ
সার্থক চলচ্চিত্রে যেমন ড্রামা, একশন সাসপেন্স থাকা ফরজ, এ ধরণের কবিতায়ও তেমন কন্ট্রাস্ট, এটাকিং, গলাগলি মিল এবং পাঠকের মনে ভূমিকম্প তৈরীর উপাদান থাকতে হবে। টিভিতে প্রদর্শিত উকুনের শ্যাম্পুর আমলকি, হরিতকি, বয়রার নির্যাসের মত অত্যাধোনিক কবিতার কাঠামোর মূল হল পাঁচ পাঁচটি উপাদান
ক. লজ্জাহীন শব্দের সমাহার । ১৮+ শব্দের তালিকা করুন। চটি পত্রিকার গ্রাহক হলে ভবিষ্যৎ উজ্জ্বল। কিছু শব্দের উদাহরণ:
কৃমি, যোনি (কুঞ্জ), শিশ্ন, স্তনমূল, উলান, কাশি, বীর্য, মুত্র, পোঁদ (ভাঁজ), স্তন, নিতম্ব, চুম্বন(?), নিতম্ব খাঁজ, উরু(?), বিবস্ত্র
খ. প্রতিক্রিয়াশীল ক্রিয়া পদ: দুধে কাশি মেশানো বা উরু দিয়ে ঘুড়ি ওড়ানো জাতীয় কিছু বিখাউজ ক্রিয়া পদ উদ্ভাবন করতে হবে । নারীর মাতৃ অঙ্গের পারভার্ট ব্যবহার কবিতায় ভিন্ন মাত্রা জুড়ে দেবে ( তবে হকিংসের মাত্রায় গেলে সময় লস )। উদাহরণ:
ঘাই দেয়া, দুগ্ধ পান, কাশি ঝাড়, মুত্র পান, কৃমি ওড়া, স্তন বেয়ে নামা ইত্যাদি।
গ. আবাল পতঙ্গ এবং জন্তু: জন্তু জানোয়ার থাকলে সার্কাস দেখাতে সুবিধা। কৃমি, মাছ, তক্ষক, সাপ, জন্তু(সন্তান), আনাকুন্ড, ভাইরাস, ছত্রাক এগুলো কোনটাই বাদ দেবেন না। কারণ যদি লাইগা যায় এই তত্বে বিশ্বাস করুন। নিজেই চিন্তা করুন যদি বলেন বাঘিনীর পিঠে ঘুম যায় রবীন্দ্রনাথ কেমন ফাটাফাটি লাগবে না?
ঘ.অপমানের উদ্দেশ্য নির্বাচিত ব্যক্তি, জাতি বা পবিত্র স্হান: মোটর সাইকেল নিয়ে যেমন নায়ককে চলচ্চিত্রে ঝাপ দিয়ে দর্শকের মনোরঞ্জন করতে দেখা যায়। তেমনি বিখ্যাত কাউকে দিয়ে নোংরামি করাতে হবে। বুঝতেই পারছেন গান্ধীর শিশ্ন বা লেনিনের বগল বললে কমেন্ট করার জন্য লোকে কবিতা পড়বে। শ্রদ্ধাযোগ্য যে কোন শব্দই বাদ দেয়া মত নয় । যেমন: গান্ধী, মুজিব, তালাত মাহমুদ, ঈশ্বর, ভগবান, রাম, অর্জুন, নারী, মানুষ, পুরুষ, মসজিদ, গীর্জা ইত্যাদি।
ঙ. কিছু জীবনানন্দীয় স্হান যাতে নিন্দুকেরা ঢিল কম ছোড়ে। যেমন প্রাচীন গুহা, ইলোরা, প্রত্নভূম, মাজার, প্রার্থনাস্হল, পাহাড়।
এবার অত্যাধোনিক কবিতার প্রস্তুত প্রণালী:
প্রথমে সামুতে প্রকাশিত কবিতার উদাহরণটি দেখে নিন । পাচকদের প্রায় সবাই দেখে দেখেই শেখে। কবিতার নামটি দিন এমন যেন মনে হয় ড্রয়িং রুমে বসে বস্তিবাসীদের খিস্তি শুনছেন । খনার বচন আছে না, গলি থেকে হয় রাজপথ, গালি থেকে হয় উন্নত কবিতার টাইটেল।
১. শুরুতেই কৃমি বা (বেশী ইমোশনাল হলে) ব্যাঙ কে উড়তে দিন এবং তার শব্দের বর্ণনা দিন। প্রথম লাইনেই যত দ্রুত সম্ভব ১৮+ বিশেষ্য বা বিশেষণ ব্যবহার শুরু করুন। যেমন নিতম্বের ভাঁজে কদবেল গাছ গজাতে পারেন অথবা কুঁচকিতে বাইসন জাতীয় একটি প্রাণী লেলিয়ে দিতে পারেন । ( এতে অন্ধ সমঝদারদের ব্যাপক হাত তালি পাবেন)।
২. শুরু থেকে স্যান্ডউইচ করুন পরিচিত বা মহান কারো প্রতি অশালীন ইঙ্গিত যাতে বিপ্লবী ভাব প্রকাশ পায়। যেমন জিন্নাহর প্রজনন তন্ত্রের উপর অত্যাচার করতে পারেন । মোড়ের সস্তা মেডিকেল টেস্ট সেন্টারের সাইনবোর্ডের মত এখানে ওখানে কাশি, মুত্র, বীর্য ইত্যাদি লিখে রাখুন। প্রাচীন গুহা, মাজার, গীর্জা, জঙ্গল এসব স্হানের নাম যুক্ত করুন যদি স্হান থাকে । মনে রাখবেন পাবলিকের মনে কাব্যভাব জাগ্রত করারজন্য কবিকে মল মুত্র ভক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে। নিউটনের সু্ত্র যেমন কোয়ান্টাম জগতে অচল, তেমনি সনাতন কাব্যসৌন্দর্যের বেল নেই এখানে ।
৩. যদি ঘুম আসে তো কোন অশ্লীল অঙ্গের বর্ণনা দিয়ে বা প্রতিক্রিয়া দিয়ে চাঙ্গা করে নিন । কন্ট্রাস্টের অভাব পড়লে বলুন "নীল চায়ের রঙ রতক্রিয়া বা "বেগুনী স্তনের ওপর পারদের ওঠানামা" ইত্যাদি! বাস্তব অবাস্তব ভাববে পাঠক। আপনি যদি শিশ্ন থেকে কফি নির্গত হচ্ছে বলেন তবুও কিছু ভক্ত না বুঝে বলবে ওয়াও !
৪. প্রথম দিকে দুর্লভ গুপ্তাঙ্গের কু শব্দের আধিক্যে ক্লান্ত হতেই পারেন । যে কোন ভদ্র লোক হবেই। সুতরা শেষের দিকে এসে ঘুড়ি ওড়ান বা হাত পা মুখ উরু যে কোনটিকে মাঞ্জার সুতা বা নাটাই বানিয়ে বিশ্রাম নিন।
মিনিট দশেক জিরিয়ে নিয়ে সামু ব্লগে আপডেট করুন।
মনে রাখুন নাম নাই যার দাম নাই তার। প্রোফাইলের জন্য উপযুক্ত নাম না খুঁজে পেলে টিভির নাটক দেখতে থাকুন । যে কোন নাটকের নাম নিক করে নিন। আর তবুও পাঠক না পেলে সরাসরি এক লোলবর্ধক ছবি প্রোফাইলে সংযুক্ত করে লগ আউট করুন।
----
অট: কবি এবং কবিতা নিয়ে আমার সীমিত জ্ঞানের কারণে ফ্রেমওয়ার্কের প্রথম ভার্শনটি কারো কারো ভাল নাও লাগতে পারে । আপনার কোন মতামত থাকলে প্রয়োজনে একে আপডেট করবো।
----
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ রাত ১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সোজা কথা বলেছেন:
এর পর যদি কারো কোন বিশেষ টিপ্স জানা থাকে তো দিতে পারেন ।জুড়ে দিতে পারি!
কৌশিক বলেছেন:
একশকথায় অনবদ্য রেসিপি..আমি একটা ফলাইতেছি এই থিউরি অনুযায়ী!
কাক ভুষুন্ডি বলেছেন:
হা হা হা
লেখক বলেছেন: ![]()
আমার মনে হয়, শুরুতে মাথা গরম কইরা লিখে ফেলছে। তার দুই দিন পরে নিজেই নিজের লেখা দেইখা তব্দা খাইয়া গেছেন।
খলিল মাহমুদ বলেছেন:
সুখ্যাতি অর্জনের পথে কবিকে আরো কিছু কাজ করতে হবে। ১০-১২টা ভিন্ন ভিন্ন নামের নিক রাখতে হবে। কবিতা প্রসবের পর সবগুলো নিক থেকে জ্ঞানগর্ভ(বতী) মন্তব্য ঢালতে হবে, এক নিকে আক্রমণ, আরেক নিকে পাল্টা আক্রমণ, কোনোটায় প্রসংশা, ইত্যাদি। নিজের একটা 'মহিলা' নিকও রাখবেন (মহিলা নিক আপনার আসল নিকের চেয়েও বেশি মন্তব্য পাবে, এজন্য বললাম আর কী)। নিজে নিজেই আলোচনা আর সমালোচনায় মেতে উঠুন। আর খবরদার, ঐ মহিলা নিকের কাছ থেকে যেন মন্তব্যের কোনো উত্তর না বের করানো হয়। এরপর দেখবেন, নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ।
লেখক বলেছেন: নিজে নিজেই আলোচনা আর সমালোচনায় মেতে উঠুন।
লেখাজোকা শামীম বলেছেন:
এইটা আরও বড় কইরা আগামী বই মেলায় কবিতা লেখার শত কৌশল নাম দিয়া বাইর কইরা ফালান। হট বিজনেস।
কৌশিক বলেছেন:
আমি তো প্রথম পাতাতেই পড়লাম!
লেখক বলেছেন: আচ্ছা । তাহলে ঠিক আছে।
লেখক বলেছেন: Click This Link
কবিতার উদাহরণ। আমি শুধু এই প্রবণতাকে স্যাটায়ার করেছি। উদাহরণে সবচেয়ে নোংরা জিনিস গুলোই ব্যাঙ্গ করা হয়েছে। ভুল বুঝবেন না।
লেখক বলেছেন: মাদার তেরেসা এতটাই শ্রদ্ধেয় যে তার নামের তুলনা থেকেও মুছে দিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ। বুলবুল ভাই!
ট্র্যানজিস্টার বলেছেন:
অনবদ্য। কবিসাহিত্যিকদের মাঝে মাঝে ঈর্ষা হয়। কোন মানদন্ড নেই, চালিয়ে দিতে পারলেই হয়... আমরা নিরীহ মানুষ কাজ করি মানদন্ডে, সুস্পষ্ট ফলাফলের আশায় "ফড়িঙের পাছা নিয়া চলিতেছে মুত্রাশয়ে ঘোর
রেখোনা ঢাকিয়া সে-আদিম গুহা আরবার, খোল খোল দোর
শিশ্নের ডগায় মোতে কাক-চিল, দেখা যায় জরায়ুর ছবি
আগাপাছাতলা মেরে বসে থাকি গন্ধযুক্ত অতি বড় কবি।"
লেখক বলেছেন: ![]()
অপরিচিত_আবির বলেছেন:
শিশ্ন থেকে কফি নির্গত হচ্ছে ... হা হা হা
হাসান সুমন বলেছেন:
হা হা হা,,,,,,,,,খুব ভাল লিখেছেন।
এই জিনিষ নিয়া বেশী ঘাটাঘাটি করলে নিজেরও আক্রান্ত হওয়ার চান্স আসে
লেখক বলেছেন: সামহোয়ারে ভাল কবিতার সংখ্যা অনেক। কবিতার প্রয়োজনে শব্দ আসতেই পারে ।
কিন্তু এ ধরণের কিছু কবিতাতে মাত্রাতিরিক্ত ১৮+ শব্দ, নারী অঙ্গের অপব্যবহার এবং নোংরা উপমার বাহুল্য, আসলে হীট বাড়ানোর কৌশল ছাড়া কিছু নয়।
ধন্যবাদ শূন্য আরণ্যক।
হাসান মাহবুব বলেছেন:
পেলাচ।
হাসান বায়েজীদ বলেছেন:
অনবদ্য হয়েছে..সেইটা না মিয়া, আপনের এইটা...সেইখানে আমার যা বক্তব্য তা বলেছি..বাই দ্য ওয়ে, আপনের এই লিখাটা শো-কেসস্থ:লেখক বলেছেন: ![]()
রোবোট বলেছেন:
হোহোহো+++
মামুনুর রহমান খাঁন বলেছেন:
খলিল মাহমুদ বলেছেন: সুখ্যাতি অর্জনের পথে কবিকে আরো কিছু কাজ করতে হবে। ১০-১২টা ভিন্ন ভিন্ন নামের নিক রাখতে হবে। কবিতা প্রসবের পর সবগুলো নিক থেকে জ্ঞানগর্ভ(বতী) মন্তব্য ঢালতে হবে, এক নিকে আক্রমণ, আরেক নিকে পাল্টা আক্রমণ, কোনোটায় প্রসংশা, ইত্যাদি। নিজের একটা 'মহিলা' নিকও রাখবেন (মহিলা নিক আপনার আসল নিকের চেয়েও বেশি মন্তব্য পাবে, এজন্য বললাম আর কী)। নিজে নিজেই আলোচনা আর সমালোচনায় মেতে উঠুন। আর খবরদার, ঐ মহিলা নিকের কাছ থেকে যেন মন্তব্যের কোনো উত্তর না বের করানো হয়।এরপর দেখবেন, নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ।
সহমত
আরও একটা টিপস আছে:
একই মন্তব্য বার বার করুন ৮/১০ বার। প্রয়োজনে ব্ল্যাংক মন্তব্য করুন তবু হাল ছাড়বেন না।
চিলে কোঠার সেপাই বলেছেন:
ইংরাজী শব্দগুচ্ছ ফ্রেমওয়ার্ক এর যথোপযুক্ত মহড়া হয়েছে...মনে পড়ে গেল শামসুর রাহমানের সেই কাব্য গ্রন্হের কথা টেবিলে আপেল গুলো হেসে উঠে।
লেখক বলেছেন: শামসুর রাহমান পুরনো যুগের কবি
ব্লগের এই অত্যাধোনিক কবিতা তিনি কতটুকু বুঝতেন কে জানে! অবশ্য বুঝে ফেললে তখন তো নতুন ধাঁচের কবিতা হবে না।
লেখক বলেছেন: ধন্যবাদ, বৃষ্টি।
মুক্তি মণ্ডল বলেছেন:
ব্যাপক আনন্দ পেলাম। আপনারে নববর্ষের শুভেচ্ছা। আমি শুনেছিলাম আজ বিকালে এই লেখার কথা। আপনাকে ধন্যবাদ। আপনি লিংকটা না দিলে হয়তো পড়তে দেরি হতো...
লেখক বলেছেন: প্লাস্মাইনাস বিষয় না । মন্তব্যের জন্য ধন্যবাদ।
সোজা কথা বলেছেন:
প্রভ৭১ বেড়িয়ে গেলেন, মাইনাস ঠুকে দিলেন ।কিন্তু কোন কমেন্ট করলেন না ।
লেখক বলেছেন: মনে পড়া স্বাভাবিক। আমিও এই কথাটিই বুঝাতে চেয়েছি যে দুর্বোধ্য কবি ছাগলের তৃতীয় বাচ্চার মত লাফালাফি করে নিজেকে হাস্যকর করেন। প্রান্তিক অত্যাধোনিক মেন্টালিটির কবিরা কষ্ট পেলে পেতেও পারে কিন্তু কিছু করার নেই।
সহমতের জন্য ধন্যবাদ।
মোতাব্বির কাগু বলেছেন:
ট্র্যানজিস্টার বলেছেন: অনবদ্য। কবিসাহিত্যিকদের মাঝে মাঝে ঈর্ষা হয়। কোন মানদন্ড নেই, চালিয়ে দিতে পারলেই হয়... আমরা নিরীহ মানুষ কাজ করি মানদন্ডে, সুস্পষ্ট ফলাফলের আশায় "ফড়িঙের পাছা নিয়া চলিতেছে মুত্রাশয়ে ঘোর
রেখোনা ঢাকিয়া সে-আদিম গুহা আরবার, খোল খোল দোর
শিশ্নের ডগায় মোতে কাক-চিল, দেখা যায় জরায়ুর ছবি
আগাপাছাতলা মেরে বসে থাকি গন্ধযুক্ত অতি বড় কবি।"
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
রেসিপি অতিব উপাদেয় হইছে ।
এই রেসিপি ধইরা আমিও এইবার একখান হট এ্যন্ড হিট কবিতা লেখনের ট্রাই মারুম ।
লেখক বলেছেন: ![]()
অলস ছেলে বলেছেন:
পছন্দ। ধন্যবাদ লেখার জন্য।
কঁাকন বলেছেন:
হা হা হারম্য উপাদেয় হইছে
ঐ কবিতা তা আমারো ভালো লাগেনাই তবে ঐটা মিয়া মাত্রারিক্ত ঘাটাঘাটিও ভালো লাগতেসে না
ভালো থাকুন
লেখক বলেছেন: লেখক বলেছেন: যদি ঐ কবিতা কবিতা হয় তো সমস্ত চটি সাহিত্য প্যাক থেকে উঠে এসে কবিতা বলে স্বীকৃতির জন্য চেয়ারে এসে বসবে। একমাত্র হীট ক্ষুধার্ত তালভোদাইদের এমন বিতর্কিত হওয়া মানায়।
এরকম কবিতার জেনারেল স্যাটায়ার করতে চেয়েছিলাম। সরাসরি কোন কবিতার লিংক ও দিতে চাইনি।হয়তো না দিলেই ভাল হতো । পরে লিংক দিলাম না হলে লোকে মনে করা শুরু করছিল যে আমি বোধ হয় সত্যি সত্যি নোংরা কবিতা লেখার পরামর্শ দিচ্ছি। আমি মনে করি একজন স্পেসিফিক ব্লগার কে গালি গালাজ হয় নি । সবাই অশ্লীল কাব্য ঢং নিয়েই কমেন্ট করছে। করাটাও মাত্রাতিরিক্ত মনে হয়নি।
আট আনা বলেছেন:
মোতাব্বির কাগু বলেছেন: ট্র্যানজিস্টার বলেছেন: অনবদ্য। কবিসাহিত্যিকদের মাঝে মাঝে ঈর্ষা হয়। কোন মানদন্ড নেই, চালিয়ে দিতে পারলেই হয়... আমরা নিরীহ মানুষ কাজ করি মানদন্ডে, সুস্পষ্ট ফলাফলের আশায়।-------
ব্লগে ভুইফোড় কবিদের অবাধ কাব্যচর্চা দেখলে মাঝে মাঝে নিজের ভাষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ জাগে। আর ওইসব পোষ্টে এরকম শিকড়হীন কবিদের একে অন্যের পিঠ চাপড়ানো দেখে মায়াও লাগে।
লেখক বলেছেন: ব্লগে ভুইফোড় কবিদের অবাধ কাব্যচর্চা দেখলে মাঝে মাঝে নিজের ভাষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ জাগে।
কঁাকন বলেছেন:
পরে দেখলাম লোকে মনে করা শুরু করছে আমি বোধ হয় সত্যি সত্যি নোংরা কবিতা লেখার পরামর্শ দিচ্ছি ----------- এইটা আসলে আপনার লিখার গুণেইআপনার স্যাটায়ার আসলেই ভালো হইছে
কবিতা আমি কম বুঝি আসলে বুঝিই না; কোনটা কবিতা হয়ে উঠলো কোনটা উঠলো না সেসবো বুঝি না শুধু বুঝি ভালো লাগা না লাগা; মনছুয়ে যাওয়া, আবেশিত হওয়া অথবা বিরক্ত হওয়া। কবিতার সাথে কমিউনিকেট করতে পারা আর না পারা।
তবে আমার মনে হয় সঙ্গম নিয়ে অবশ্যই কবিতা লিখা যায় তবে ধর্ষন নিয়ে কবিতা না লেখাই ভালো এট লিস্ট আমি ধর্ষন নিয়ে লিখা কবিতা পড়তে উৎসাহী না ; ধর্ষন নিয়র গল্প,উপন্যাস, চলচ্চিত্র হোক কবিতা না হলেই ভালো হয়।
ভালো থাকুন
লেখক বলেছেন: মনে হয় কবি প্যাটার্ণ চেন্জ করে ফেলছে । হায় ভগবান! আমার গবেষণার ইদুরের বাচ্চা দরকার!
আই লাভ ব্লগিং বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
নাহিন বলেছেন:
জটিল স্যাটায়ার।
জটিল বলেছেন:
ফর্মূলা আসলেও ভাল্লাগসে
আমি সাইরাজ বলেছেন:
fatai dilen ++++++++++
চিন্তা শিল্পী বলেছেন:
চমৎকার ব্যাঙ্গ!!!!!!!আমি তো ভাবছিলাম বাঙ্গালী এইসব ছাড়া কবিতা বোঝে না!ভালো লাগলো লেখাটা পড়ে!
এইবার কবিতাকে এসব থেকে উদ্ধার করা যাক!চলেন!
রবিনহুড বলেছেন:
চরম হইছে,ষ্টিকি করা হোক।
অবাক হলাম কে আগে পোষ্ট দিয়েছে...
{ ( কৃষ্ণ সর্পের পোঁদ ও পরমাঙ্কের ভাঁজ হতে
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪২ )
(অত্যাধোনিক কবিতার ফ্রেমওয়ার্ক
১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৮ ) }
আমার মনে হয় "কৃষ্ণ সর্পের পোঁদ" এই পোষ্টের পরে লেখা হয়েছে। এই পোষ্টের যথা যথ প্রোয়োগ দেখা গিয়েছে "কৃষ্ণ সর্পের পোঁদ" পোষ্টে।
জয়তু পোদ কাব্য।
লেখক বলেছেন: আপনি জটিল লোক ভাই
ফ্রেমওয়ার্ক আগে মুখে মুখে ফিরতো। আমি যাস্ট লিখিত রূপ দিলাম। হয়তো লীক হয়ে যাওয়া ফ্রেমওয়ার্ক থেকে এই কবিতাগুলো লেখা হয়েছে।
লেখক বলেছেন: শুধু মজার । নতুন কোবতে লেখার ইন্সপাইরেশন পাইলেন না?
আকাশ_পাগলা বলেছেন:
হাসতে হাসতে অবস্থা খারাপ।হাসিটা প্রথমে আসেনা।
যখন সেই কবিতার কথা মনে পড়ে, তখন হেসে ফেলি।
ভাল হইসে।
মরি-নাই বলেছেন:
এই কভতে তো থিসিস করাইলো আপনারে দিয়া।এহনে বুঝি নাই এইডারে কবতে কইলো কেন!।
ত্য় আমি কাব্যমূর্খ। হে: হে:
লেখক বলেছেন: হা হা , কাব্যমূর্খ তো কী, একবার সিস্টেম বুঝে ফেললে দেখবেন এই টাইপের হীট কবিতা কত সোজা!
চিমা মস্তকে হুল হুল বলেছেন:
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
চামে চামে বাইচ্চা গেলাম মোনায়
চরিত্রবান চোর বলেছেন:
ওস্তাদ, বেফুক বিনোদন পাইসি। উত্তেজনায় শইলের পশম সমূদয় উলম্ব হয়া খাড়ায়া উডছে। পিলাশ।
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন:
এই রকম মার মার কাট কাট পোস্ট অনেক দিন পড়ি নাই । উত্তর আধুনিকতা ব্যঙ্গ করেছেন চরম ভাবে ।
তবে সার্থক উত্তর আধুনিক লেখা খুব কম লেখকই লিখছেন ।
আমি আবার অত আধুনিক না ।
আমন্ত্রন আমার ঘরে । দেখে বলবেন কোন পর্যায়ে আছি ??
রাজসোহান বলেছেন:
ঠেলা!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























