আমার প্রিয় পোস্ট

http://tinyurl.com/epitaphblogs

সঞ্জীব চৌধুরীর সঙ্গে এক রাত এবং অভিনেতা সঞ্জীব : প্রিয় শিল্পীর স্মৃতিতে নিবেদিত ভিডিও

৩০ শে মে, ২০০৯ সকাল ১০:১৬

শেয়ারঃ
0 1 0

তনুজার সঙ্গে বাংলা গানের লিরিক্স নিয়ে কমেন্টচারিতার মধ্যে দলছুটের গানের কথা বলছিলাম । সেই দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীর কথা মনে পড়ে গেল । সাংবাদিক, গীতিকার আর গায়ক সঞ্জীব ২০০৭ এর ১৯ নভেম্বর পৃথিবী ছেড়ে গিয়েছেন মাত্র ৪৫ বছর বয়সে । সঞ্জীবের স্মৃতিতে বাংলাভিশন চ্যানেলে প্রচারিত প্রামাণ্য চিত্রের কয়েকটি ইউটিউব ভিডিও শেয়ার করছি।

নিরব হোটেলে


টিএসসি চত্বরে


চারুকলা ইনস্টিটিউট


শাহবাগ মোড়


নীলক্ষেত


নবকুমার ইনস্টিটিউট


বকশীবাজার


টিভি নাটকে



ভিডিও গুলোর সরাসরি ডাউনলোডের লিংক:
|||||||

---
সঞ্জীব চৌধুরীর ডাক নাম ছিল কাজল কিস্তু কাছের সবাই তাকে সঞ্জীবদা বলেই জানতো । সিলেটের হবিগঞ্জে জন্ম । পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন সামনের সারিতে । শঙ্খচিল নামের এক ব্যান্ডের মাধ্যমে সঙ্গীতাঙ্গন যুক্ত হলেও শুভাশীষ মজুমদার বাপ্পার সঙ্গে দলছুটের গানের এলবাম থেকে তিনি মিডিয়ায় পরিচিতি পান ।

যায় যায় দিনের সাংবাদিক রিজভীর ব্লগ থেকে জানলাম যে সঞ্জীব চৌধুরীর গান অহরহ বেতার টিভিতে প্রচারিত হলেও তার পরিবার কোন রকম রয়্যালিটি পান না। এই অকৃতজ্ঞ আচরণ খুবই দু:খজনক। মুক্তমনায় আবৃত্তিকার ক্যাথারিনা রোজারিওর ব্লগের স্মৃতিচারণটি বুকমার্ক থেকে শেয়ার না করে পারলাম না।
সঞ্জীবের লেখা শেষ গান - জোছনাবিহার

যে গাড়ি চলে না গাইতো তার গাড়ি সত্যিই থেমে গেল মাঝপথে ...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সঞ্জীব চৌধুরী ;
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৯ ভোর ৬:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩০ শে মে, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ, নুশেরা।

২. ৩০ শে মে, ২০০৯ সকাল ১০:২১
রোবোট বলেছেন: তনুজার সঙ্গে বাংলা গানের লিরিক্স নিয়ে কমেন্টচারিতার মধ্যে দলছুটের গানের কথা বলছিলাম


তনুজা না নুশেরা?
৩০ শে মে, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: Click This Link এর #১১৭

৩০ শে মে, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ৩০ শে মে, ২০০৯ সকাল ১০:২৭
হোরাস্‌ বলেছেন: প্রতিভাবান মানুষ গুলো কেন যেন ক্ষনজন্মা হয়। +++
৩০ শে মে, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন:

http://www.youtube.com/watch?v=LlYqkVK3rdE

আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা সেই গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া ...

৬. ৩০ শে মে, ২০০৯ সকাল ১০:৩৬
ইমন জুবায়ের বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
শাহ আবদুল করিমের পরিচিতির জন্য যা করেছেন -
৩০ শে মে, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: ঠিক বলেছেন। এই শাহ আবদুল করিমের পরিচিতির জন্য যা করেছেন -

৭. ৩০ শে মে, ২০০৯ সকাল ১১:২১
সত্যাশ্রয়ী বলেছেন:
আমি তোমাকেই বলে দেব
ভুলে ভরা সেই গল্প
কড়া নেড়ে গেছি
ভুল দড়জায়............. অসাধারণ সন্জীব।
৩০ শে মে, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: পাগল রাগ করে চলে যাবে খুজে ও পাবে না
পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না ....

৮. ৩০ শে মে, ২০০৯ সকাল ১১:৩৮
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:

পাগল রাগ করে চলে যাবে খুজে ও পাবে না
পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না ....

৯. ৩০ শে মে, ২০০৯ দুপুর ১২:২২
অক্ষর বলেছেন: প্রতিটা পর্বৈ দেখলাম +++++
৩০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ৩০ শে মে, ২০০৯ দুপুর ১:১৯
কেল্টূ দা বলেছেন:

জলের ঝিয়ারি তিন ভাগ জলে
মিশিয়ে দিয়েছে বালি
বালিয়ারি ডাকে কাছে আয় তার
পাতালে আগুন জ্বালি


বুকের মধ্যে আগুন হয়ে থাকুক সঞ্জীবদা
৩০ শে মে, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: http://www.sachalayatan.com/barnadut/19870

১১. ৩০ শে মে, ২০০৯ দুপুর ১:৩১
হাসান মাহবুব বলেছেন: সঞ্জীবদার সাথে আমারও কিছু স্মৃতি আছে। শেয়ার করব একদিন। পোস্টের জন্যে অনেক ধন্যবাদ।
৩০ শে মে, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: শেয়ার করেন। ধন্যবাদ।

১২. ৩০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
আলী আরাফাত শান্ত বলেছেন: রাত বিরাতের ভিডু গুলা অনেক আগেই ইউটিউভ থিকা লোড করে ফালাইছি!

নাটকের টা দেইখা নেই
সন্জীব চৌধুরীকে আমি কোন দিন দেখি ও নাই
আমার কাছে তিনি অনেক আপন মানুষ আরো অনেক বেশি স্মৃতিময়!
৩০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: যতবার ভিডিওগুলো দেখি আফসোস হয় ..

১৩. ৩০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
সোজা কথা বলেছেন: সঞ্জীবদার লেখা শেষ গান জোছনাবিহারের ফেসবুকের লিংক দিলাম ( বাপ্পার গাওয়া)
৩১ শে মে, ২০০৯ ভোর ৬:৫০

লেখক বলেছেন: ডাউনলোড লিংকগুলো ঠিক করে দিলাম।

১৪. ৩০ শে মে, ২০০৯ রাত ৯:৩৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: প্রিয়তে নিলাম অনীক ভাই , দাদার কথা কিছু বললাম না !
১৬. ৩০ শে মে, ২০০৯ রাত ১০:৪৪
আকাশ অম্বর বলেছেন:

সঞ্জীব চৌধুরীর নাম দেখেই চলে আসতে হল। হ্যাঁ, অনেকের মত, আমার কাছেও উনার গুরুত্ব অনেক। ধন্যবাদ অনিক ভাই।

.....খোলা আকাশ, একটি গাছ
সবুজ পাতা, একটি গাছ
স্মৃতির বৃক্ষ, পাতারা জানে নিজের চাষ-বাস।.....


.....কত যে কথা, এইটুকু গাছ
কত যে কান্না, এইটুকু গাছ
একটা সময়ের কিছু চিহ্ন
দাগ কেটে যায়, কোথায় যেন
একটি গাছ.....

.....ভালোবাসা দাও, সবুজ বৃক্ষ,
দুঃখে মাতাও, ক্লান্ত বৃক্ষ,
একটি শৈশব, কিছু চিহ্ন,
একটি কৈশোর, কিছু চিহ্ন,
ঘিরে থাকে – এই যে বৃক্ষ
কই সে বৃক্ষ?.....

Click This Link

জানি না তিনি শুধুই এক বৃক্ষ নিয়ে লিখেছেন কিনা, কিন্তু মেটাফিজিক্যাল আলোচনা হতে পারে এই একটি গান নিয়েই।

আবারও ধন্যবাদ আপনাকে।
৩১ শে মে, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ গানটির লিংকের জন্য। খুঁজছিলাম এটা ।

১৭. ৩০ শে মে, ২০০৯ রাত ১১:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: উনি মারা যাবার পর দলছুট শুনি না। আগে দলছুটের পাংখা আছিলাম:(
১৮. ৩১ শে মে, ২০০৯ রাত ২:৪১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া ..
-----------
আমার অত্যন্ত প্রিয় গানের একটা। গরু খোজা খুজছি এইটারে। পাই নাই। আপনারে ব্লাং টাইপ প্লাস দিলাম। সংখ্যা ইচ্ছামত বসায় নিয়েন।
৩১ শে মে, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: আপনি ভিডিও লিংকটি উপর ৫. নং মন্তব্যের জবাবে পাবেন। ডাউনলোড করার জন্য: Click This Link

১৯. ৩১ শে মে, ২০০৯ সকাল ১১:১১
আলী আরাফাত শান্ত বলেছেন: @রাজ মো, আশরাফুল হক বারামদী
আপ্নাড় ইমেইল আইডিটা দেন পাঠায়া দিমু নি।আর তা না করলে
http://www.murchona.com এ লগ ইন করে একটু খুজলেই পাবেন!
২০. ৩১ শে মে, ২০০৯ সকাল ১১:১৬
আলী আরাফাত শান্ত বলেছেন: সন্জীবের একটা গান খুব দরকার কারো কাছে থাকলে আওয়াজ দিয়েন,যদি তাও না পারেন খালি বইলেন এটা কোন এ্যালবামের গান!

সেটা হলো-

দুঃখ ব্যাথায় মুখ টা যে নীল
তোমার আমার না হলো
নীল দুঃখের সেই মেয়েটা পরের পরিনীতা
দু:খের খাচায় রইলো জমা ভালোবাসার চিতা!!!
৩১ শে মে, ২০০৯ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: Click This Link

২১. ৩১ শে মে, ২০০৯ দুপুর ২:৪১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: @আলী আরাফাত শান্ত। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছি। বহুদিন পর গানটা শুনে অনেক ভাল লাগল।
২২. ৩১ শে মে, ২০০৯ রাত ১০:৪৫
আলী আরাফাত শান্ত বলেছেন: সোজা কথারে সোজা ভাবে ১০০ বিলিয়ন থ্যান্কস
আপনি শতায়ু হন:)
২৩. ০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৩৯
মেঘবাজি বলেছেন: বছর পাঁচেক আগে, মগবাজারের রগরগে রাস্তাটা পেরুতে যেয়ে একজনের সাথে ধাক্কা লাগে, দেখি শিশুর চোখ নিয়ে খুব চেনা একজন,সঞ্জীব'দা
২৪. ০২ রা জুন, ২০০৯ সকাল ১০:৪৪
মন মানে না বলেছেন: আপনি ২৫ পয়সা পাবেন ।
২৫ পয়সা তো ফ্লেক্সি হয়না ।

জমা থাকল । বাড়তে বাড়তে ১০ টাকা হইলে ফ্লেক্সি করে দেব ।
নাম্বার দিয়েন ।
০২ রা জুন, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: নো প্রব সুপার ম্যান। আপনার স্বল্প ইনকামের মধ্য থেকে ২৫ পয়সা অবশ্যই উল্লেখযোগ্য অংশ। ;) আপনার পোষ্টটা থাকলে একটা মজার জিনিস দেখাতাম। এখানে দেখানো সম্ভব নয় ।

ভাল থাকবেন।

২৫. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:২৮
মন মানে না বলেছেন: রহস্য রাখলেন । কি দেখাতেন এক্ষনি দেখতে ইচ্ছা করছে ।
২৬. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:৫৫
শূন্য আরণ্যক বলেছেন: পোষ্টটার জন্য অসংখ্য ধন্যবাদ ।

সময় করে দেখবো ।

+++
২৭. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:০৩
আমি ও আমরা বলেছেন: আগে আমি সোজা শোকেসে রাখি।
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:২২
মরিযাদ হারুন বলেছেন: আমার প্রিয় পোষ্টে রাখলাম।
আপনাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে +++++।
৩০. ২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৪
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:

"যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী অস্রু আয়োজন
যাই পেরিয়ে সকাল-দুপুর-রাত
যাই পেরিয়ে নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত"
- বাড়ি ফেরা - স্বপ্নবাজী এলবাম থেকে


সন্জিব দা কে নিয়ে লেখা - একটা ক্যামেরার ফ্লিম আর একজন স্বপ্নবাজ

 

মোট সময় লেগেছে ২.২৬৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নাম অনিক । মনে প্রাণে একজন বাংলাদেশী । দেশের বাইরে আছি কিন্তু মন পড়ে থাকে দেশের জন্য । দর্শন এবং...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই