আমার প্রিয় পোস্ট
- গল্প: মিথ্যা - ইমন জুবায়ের
- ছেঁড়া পালের নৌকা আর মাঝির ভাবনা-২ - রুবাইয়াত ইসলাম সাদাত
- টানেলের শেষ প্রান্তের আলো বনাম আলোচনা - বিডি আইডল
- সামহোয়ারইনে বিজ্ঞাপন এবং আমার ব্যক্তিগত মতামত - হাসান
- প্রথম আলোর নসিহত 'বদলে যাও বদলে দাও': জনগণের নৈতিকতা নিয়ে বুর্জোয়া শ্রেণীর ভাববাদী নষ্টামী - দিনমজুর
- কাজী নজরুল ইসলামের দুটি কবিতা - নীল-দর্পণ
- থার্ড পার্টি রিক্রুটমেন্ট : ক্রীতদাস প্রথার প্রত্যাবর্তন - মনজু মজুমদার
- পিছনে পায়ের দাগ রেখে আসি - নাজনীন খলিল
-
ধাঁধাটির সমাধান কি হবে? - নিশা সিনহা
- ধবংসপূর্বকালের অসুর চোখ - আমি ও আমরা
- চিরায়ত সংঘাতঃ বিজ্ঞান বনাম বিশ্বাস-পর্ব ২ - লাশ
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- জেনে ফেলাই কি আমাদের সর্বনাশ? - আলতাফ হোসেন
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- বৃক্ষ তোমার ধর্ম কি? - লাল দরজা
- চিরায়ত সংঘাতঃ বিজ্ঞান বনাম বিশ্বাস - লাশ
- দুইখান মারাত্নক সত্য জাপানিজ প্রবাদ - দুরের পাখি
- মীম (meme) , ধর্ম এবং সংস্ক ৃতি - উৎস
- বিবর্তন বাদঃ প্রজাতির জন্ম? - উৎস
- ছাওয়াল ও জওয়াব ৪ : বক্রপথে শয়তানের কুমন্ত্রণা - বিপ্লব০০৭
- শ্রীমঙ্গল মুহূর্ত - আকাশ অম্বর
- গাঙ্গারিডাই এর পথে - সৌম্য
- Before the Rains - অসাধারণ একটি চলচ্চিত্র - মন মানে না
- বাংলা বানান চেক করার টুলের লিংক চাই - টিপু
- প্রিয় গান - লিটল মিস সানশাইন
- বেহালা : কিছু উচ্চমার্গীয় সূর - আকাশ অম্বর
- মানুষ এবং নারী - অন্য কেউ
- একটি পিয়ানো রাত - রুবাইয়াত ইসলাম সাদাত
- ইতিহাসের প্রথম বিজ্ঞানী! - ম্যাভেরিক
- নামাজ । - ফারুক৫৫
- এ্যটেনশন!! দুজন মানুষ কি পারে সারাজীবন একে অন্যকে ভালোবেসে একসাথে থাকতে? - তৃষ্ণার্ত পথিক
- বাংলাদেশে শূয়াড়ের খামার এবং চাষবাস, অতি লাভজনক সম্ভাবনা । - কেল্টূ দা
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ? - আবু নাঈম
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- ধর্মে কোন জবরদস্তি নেই। - ফারুক৫৫
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- মহাবিশ্বের শেষ সীমানা কোথায়? আদৌ কি আছে? - হোরাস্
- ৯০৪ টি কফিনবদ্ধ স্প্ন বনাম মুসলিম ভ্রাতৃত্ব কিংবা শ্রেনী সর্ম্পক।। - ভিন্ন চিন্তা
- শিল্প ও উৎপাদন প্রকৌশল:বাংলাদেশ প্রেক্ষিত (পর্ব ২) - অচেনা সৈকত
- দেখে এলাম 'আরজ চরিতামৃত' - কলুর বলদ
- যুক্তির ফ্যালাসি, কুযুক্তি বা নষ্টামিসমূহ-৭ (নতুন সংযোজন)(আপাতত শেষ পর্ব) - দুরের পাখি
- প্রবৃদ্ধকোণ থেকে - আমি ও আমরা
- আরও জিনতত্ত্বঃ (জেনেটিক) ইভ কি আদমের চেয়ে 70 হাজার বছরের বড়? - উৎস
- ২/২ -২/৩/৪/৫ এবং - কাকশালিখচড়াইগাঙচিল
- ধর্মগ্রন্থের মতো রবীন্দ্রনাথের জঠর থেকে বিজ্ঞান বের না করলে চলে না? - অনিশ্চিত
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- "একাত্তরের চিঠি" থেকে.... অনুর জন্য একটা চিঠি - এম্নিতেই
- এসব কি ঈশ্বরের বাণী! - অপূর্ব সাচ্চু
- মেয়েটাকে পুঁজি করে আমিও বেঁচে থাকি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- রাগের নাম: খাম্বাজ - ইমন জুবায়ের
- আসুন আমরা একে অন্যের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হই - আই লাভ ব্লগিং
- অতি সাময়িক পুস্ট এস. এম রায়হানকে উদ্দেশ্য কৈরা কৈতাছি - কাক ভুষুন্ডি
- সুরা কাহফে বর্ণিত যুলক্বারনাঈন কি কোন নবী? - সিন-লাম-মীম
- কোন নির্ঘুম রাতের অর্থহীন প্রলাপ - কঁাকন
- যা চেয়েছি, যা পাবো না ----- সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা - বিষাক্ত মানুষ
- শাটারের একটি ক্লিক ২ - অপরিচিত_আবির
- কিভাবে পেনড্রাইভ ভাইরাস প্রতিহত করবেন - আফরোজ_জাহান
- আরও একুশটি হাইকু ... - ইমন জুবায়ের
- অল্পদামে কিনে নেয়া অনেকগুলো অপার্থিব হাসিমুখ : পহেলা বৈশাখ ১৪১৬ - সোহায়লা রিদওয়ান
- ফুলের নাম ....................... - রাজামশাই
- প্রাচীন মিশরের Book of the Dead ; মানবসভ্যতার সবচে স্থূল ও বিভৎস গ্রন্থ! - ইমন জুবায়ের
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- কাফী: শৃঙ্গার রসের সন্ধেবেলার এক রাগ - ইমন জুবায়ের
- বাংলা সিনেমা দেখায় আনন্দ আছে ...(উৎসর্গ 'রাজামশাই') - নূহান
- ফরিদপুরে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা - সাদা মনের মানুষ
- অবিস্মরণীয় চট্টগ্রাম যুববিদ্রোহ এবং মহানায়ক মাস্টারদা সূর্যসেন (৩) - আবু নাঈম
- অবিস্মরণীয় চট্টগ্রাম যুববিদ্রোহ এবং মহানায়ক মাস্টারদা সূর্যসেন (২) - আবু নাঈম
- বগালেক কি সত্যি আগ্নেয়গীরি? জানতে চাইলে দেখে আসুন নিজের চোখে? - সৌম্য
- যে কারণে আপনি সফল হতে পারছেন না !!! - তানিয়া রহমান
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- আবারো পন্ডিত মশাই...... - বিডি আইডল
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- আহীর ভৈরব: নজরুলের একটি গানে রাগটির প্রয়োগ - ইমন জুবায়ের
- ইতিহাসের পুনরাবৃত্তিতে ফলাফলের ভিন্নতা কি স্বাভাবিক? - এস্কিমো
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- বাগেশ্রী: মধ্যযামিনীর রাগ - ইমন জুবায়ের
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
গোলাম মোস্তাফার কণ্ঠে সুকান্তের বোধন
০৫ ই জুন, ২০০৯ রাত ১২:০০
সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্হে প্রকাশিত বোধন কবিতাটি গোলাম মোস্তাফার চেয়ে ভাল আবৃত্তি কেউ করেছি কিনা জানা নেই । অসম্ভব বলিষ্ঠ আবৃত্তি - শোনার সঙ্গে সঙ্গে রক্তের ভিতর বিদ্যুৎ খেলে যায় ।
ডাউনলোড : Click This Link
বোধন
হে মহামানব, একবার এসো ফিরে
শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে,
এখানে মৃত্যু হানা দেয় বারবার;
লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার।
এই যে আকাশ, দিগন্ত, মাঠ স্বপ্নে সবুজ মাটি
নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি;
কোথাও নেইকো পার
মারী ও মড়ক, মন্বন্তর, ঘন ঘন বন্যার
আঘাতে আঘাতে ছিন্নভিন্ন ভাঙা নৌকার পাল,
এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল,
ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো,
হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো।
ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বও বুকে,
হে নীড়-বিহারী সঙ্গী! আজ শুধু মনে মনে ধুঁকে
ভেবেছ সংসারসিন্ধু কোনোমতে হয়ে যাবে পার
পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজো বিস্ময় আমার-
ধূর্ত, প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস
তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ।
তোমার ক্ষেতের শস্য
চুরি ক'রে যারা গুপ্তকক্ষতে জমায়
তাদেরি দু'পায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়;
লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে
তুমি যে পেতেছ হাত; আজ মাথা ঠুকে বারে বারে
অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিস্ফল-
তোমার অন্যায়ে জেনো এ অন্যায় হয়েছে প্রবল।
তুমি তো প্রহর গোনো,
তারা মুদ্রা গোনে কোটি কোটি,
তাদের ভাণ্ডার পূর্ণ; শূন্য মাঠে কঙ্কাল-করোটি
তোমাকে বিদ্রূপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে-
কুজ্ঝটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে।
পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার!
সামনে দাঁড়িয়ে মৃত্যু-কালো পাহাড়
দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়
সামনে পেছনে কোথাও পাবে না পার:
কি করে খুলবে মৃত্যু-ঠেকানো দ্বার-
এই মুহূর্তে জবাব দেবে কি তার?
লক্ষ লক্ষ প্রাণের দাম
অনেক দিয়েছি; উজাড় গ্রাম।
সুদ ও আসলে আজকে তাই
যুদ্ধ শেষের প্রাপ্য চাই।
কৃপণ পৃথিবী, লোভের অস্ত্র
দিয়ে কেড়ে নেয় অন্নবস্ত্র,
লোলুপ রসনা মেলা পৃথিবীতে
বাড়াও ও-হাত তাকে ছিঁড়ে নিতে।
লোভের মাথায় পদাঘাত হানো-
আনো, রক্তের ভাগীরথী আনো।
দৈত্যরাজের যত অনুচর
মৃত্যুর ফাঁদ পাতে পর পর;
মেলো চোখ আজ ভাঙো সে ফাঁদ-
হাঁকো দিকে দিকে সিংহনাদ।
তোমার ফসল, তোমার মাটি
তাদের জীয়ন ও মরণকাঠি
তোমার চেতনা চালিত হাতে।
এখনও কাঁপবে আশঙ্কাতে?
স্বদেশপ্রেমের ব্যাঙ্গমা পাখি
মারণমন্ত্র বলে, শোনো তা কি?
এখনো কি তুমি আমি স্বতন্ত্র?
করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্রঃ
শোন্ রে মালিক, শোন্ রে মজুতদার!
তোদের প্রাসাদে জমা হল কত মৃত মানুষের হাড়-
হিসাব কি দিবি তার?
প্রিয়াকে আমার কেড়েছিস তোরা,
ভেঙেছিস ঘরবাড়ি,
সে কথা কি আমি জীবনে মরণে
কখনো ভুলতে পারি?
আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই
স্বজনহারানো শ্মশানে তোদের
চিতা আমি তুলবই।
শোন্ রে মজুতদার,
ফসল ফলানো মাটিতে রোপণ
করব তোকে এবার।
তারপর বহুশত যুগ পরে
ভবিষ্যতের কোনো যাদুঘরে
নৃতত্ত্ববিদ্ হয়রান হয়ে মুছবে কপাল তার,
মজুতদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার।
তেরোশো সালের মধ্যবর্তী মালিক, মজুতদার
মানুষ ছিল কি? জবাব মেলে না তার।
আজ আর বিমূঢ় আস্ফালন নয়,
দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়;
আজকের নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি।
দুহাতে বাজাও প্রতিশোদের উন্মত্ত দামামা,
প্রার্থনা করোঃ
হে জীবন, যে যুগ-সন্ধিকালের চেতনা-
আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি,
প্রাণে আর মনে দাও শীতের শেষের
তুষার-গলানো উত্তাপ।
টুকরে টুকরো ক'রে ছেঁড়ো তোমার
অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী।
শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে
একত্রিত হোক আমাদের সংহতি।
তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর
বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর;
তা যদি না হয়, বুঝবো তুমি মানুষ নও-
গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও।
ভারতবর্ষ মাটি দেয়নিকো, দেয় নি জল
দেয় নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল
পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই
ভারতবর্ষে আজকে তোমার নেইকো ঠাঁই।।
আবৃত্তিকার পরিচিতি:
অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তাফা ১৯৩৫ সালের ২ মার্চ খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার সংস্কৃতিজীবনের শুরু আবৃত্তি দিয়ে । তিনি ছিলেন একজন নিবেদিত সংস্কৃতিকর্মী। তিনি বাংলাদেশে আবৃত্তি জনপ্রিয়করণে উল্লেখযোগ্য অবদান রাখেন।
তিনি প্রায় তিনশ চলচ্চিত্রে নায়ক, সহনায়ক, খলনায়ক সহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'রূপালী সৈকতে', 'সীমানা পেরিয়ে', 'তিতাস একটি নদীর নাম', 'পদ্মা নদীর মাঝি', 'এমিলের গোয়েন্দা বাহিনী', 'ধীরে বহে মেঘনা', 'দেবদাস' ইত্যাদি।
চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক সম্মানে ভুষিত হন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাচসাস পুরস্কারও লাভ করেন।
গোলাম মুস্তাফা ২০ ফেব্রুয়ারি ২০০৩ মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: গুণীজন ডট কম
কবি পরিচিতি:
সুকান্ত ভট্টাচার্য (১৫ই আগস্ট, ১৯২৬ - ১৩ই মে, ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
সুকান্তের সাহিত্য-সাধনার মূল ক্ষেত্র ছিল কবিতা। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ তাঁর কবিতার প্রধান বিষয়বস্তু। তাঁর রচনাকর্মে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাণীসহ শোষণহীন এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে। রবীন্দ্রোত্তর বাংলা কবিতার বৈপ্লবিক ভাবধারাটি যাঁদের সৃষ্টিশীল রচনায় সমৃদ্ধ হয়েছে, সুকান্ত তাঁদের অন্যতম। তাঁর কবিতার ছন্দ, ভাষা, রচনাশৈলী এত স্বচ্ছন্দ, বলিষ্ঠ ও নিখুঁত যে, তাঁর বয়সের বিবেচনায় এরূপ রচনা বিস্ময়কর ও অসাধারণ বলে মনে হয়।
পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি ১৯৪৭ সালের ১৩ মে কলকাতায় মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আকাশ অম্বর বলেছেন:
.....রোম দাঁড়িয়ে গেল।
লেখক বলেছেন: হ্যা, রোম দাড়িয়ে যাওয়ার মত!
এটা অনেক অনেক খুঁজে পেলাম । সব্যসাচীর বিদ্রোহীর পর এটার মত এত বলিষ্ঠ আবৃত্তি খুব বেশী শুনিনি।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ক্লিক করলাম । ধন্যবাদ, আরেকটি অসাধারণ আবৃত্তির জন্য!
আগামি বলেছেন:
উপরের লিংকে গোলাম মোস্তফার কন্ঠে সিকান্দার আবু জাফরের বাংলা ছাড়ো পাবেন । গোলাম মোস্তফার কন্ঠে বাংলা ছাড়ো ই সবচেয়ে বেশি আদৃত । অন্তত, আমার কাছে । বোধনও প্রিয় । গোলাম মোস্তফার কন্ঠে শুনেছি বেশ কয়েকবার । শেয়ারের জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: গোলাম মোস্তাফার "বাংলা ছাড়ো" সরাসরি বাংলা একাডেমীতে শোনা সৌভাগ্য হয়েছে। আপনার সঙ্গে একমত না হয়ে উপায় নেই । রেকর্ড শুনে সেই জিনিস পাওয়া সম্ভব নয় ।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
ধন্যবাদ , প্রিয়তে নিলাম ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
শুনে দেখি।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আমার নমস্য গুরুদের একজন সুকান্ত। আপনাকে অনেক ধন্যবাদ।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
সামনাসামনি মুস্তাফার আবৃত্তি শুনবার সৌভাগ্য হয়েছে আমার। অসামান্য আবৃত্তিকার ছিলেন। গলার বেজ, উচ্চারণ, স্বরের ওঠানামা-অদ্ভুত। শেয়ার করার জন্যে অনেক অনেক ধন্যবাদ অনিক ভাই। আগামি কেও ধন্যবাদ। ডাউনলোড করে নিলাম।
শত রুপা বলেছেন:
Darun laglo.
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















