somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''কাদোঁ বাঙালী, কাদো।'' কেন!!!

১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা ধরল তৌহিদ। বাসের জন্য লম্বা লাইনে দাঁড়ানো, তারপর হুড়োহুড়ি, গুতোগতি করে মানুষ বোঝাই বাসে কোনক্রমে পা-রাখার মত একটু জায়গা করে নেওয়া, মরার উপর খাড়ার ঘা-র মত পথের জায়গায় জায়গায় ট্র্যাফিক জ্যামে পড়ে ভোগান্তি- এরচেয়ে হেঁটে বাড়ি ফেরাটাই শ্রেয় বলে মনে করে তৌহিদ।

হাটতে হাঁটতে ঢাকার দেয়ালশিল্পগুলো পড়া অভ্যাসে পরিনত হয়েছে তার। হরেক রকমের দেয়াল লিখন, বেশিরভাগই বিভিন্ন কোম্পানীর চটকদার বিগ্যাপন কিংবা কোন রাজনৈতিক দলের স্লোগান। এরকম একটি বিগ্যাপনের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায় তৌহিদ। তাতে বড় বড় লাল অক্ষরে লেখা, ''কাদোঁ বাঙালী, কাদোঁ।'' লেখার পাশে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের অংগ-সংগঠনের নাম লিখা। বেশ অবাক হয় সে। দেশে আবার কি হলো!!!

হাজার ভেবেও এর কোন কুলকিনারা করতে পারল না সে। অগত্যা দেয়ালের সামনেই দাড়ানো এক ঝালমুড়িওয়ালাকে তৌহিদ জিগ্যাসা করে, ''ভাই, বলতে পারেন ঐযে দেয়ালে লিখা 'কাদোঁ বাঙালী, কাদোঁ', এটা কেন লিখেছে? এর মানেটা কি?'' লোকটি তার দিকে বিরস চোখে তাকিয়ে উত্তর দেয়,''কেন্‌, ভাইজান জানেন না, সামনে ১৫ আগস্ট আসতাছে? হেই লাইগাই তো আস্তা শহর জুইড়া এইরকম লেখায় ভইরা গেছেগা।''

জিহ্‌বায় কামড় দেয় তৌহিদ। ওহ্‌, হো, ঐদিন তো বঙ্গবন্ধুর মৃত্যবার্ষিকী, একদম ভুলে গিয়েছিল। এতক্ষণে লেখাটার মরতবা বুঝতে পারে সে। নিজের বোকামীতে লজ্জা পেয়ে ঝালমুড়িওয়ালার দিকে একটা অপ্রস্তুত হাসি দিয়ে হাঁটা ধরে। কিন্‌তু, ফের তাকে দাঁড়াতে হয় পেছন থেকে লোকটার ডাকে। ''ভাইজান, একটু শুনবেন।'' ''বলো।'' ঘুরে দাঁড়িয়ে বলে তৌহিদ। দারিদ্রের করাগ্রাসে জীর্ণ-শীর্ণ শরীরে উপরের ততোধিক শীর্ণ মুখটা কাঁচু-মাচু করে লোকটি শুধায়, ''আপনে কিছু মনে না নিলে, এগডা কতা জিগাইতাম।'' তৌহিদ অভয় দিয়ে হেসে মাথা নেড়ে সম্মতি দেয়। ''আমরা মুখ্যু-সুখ্যু মানুষ। অত-শত বুজি না। শেখ সাব বালা মানুষ আছিলো। তারে যারা এভাবে মারছে, তারা খুউব খারাপ কাম করসে। এইডা অন্যায় হইছে। কিন্‌তুক.......''

লোকটা একটু দম নেয়। ''কিন্‌তুক্‌, এই লাইগ্যা আমাগো কানতে কইতাসে ক্যান, হেইডাতো বুঝবার পারলাম না। বাড়ির যদি কেউ খুন হয় তাইলে বাড়ির বেবাক মাইয়ামানুষরা অন্দরে বইয়া কান্দে আর বেটাছেলেরা প্রস্তুত অয় খুনীরে খুঁইজা প্রতিশোদ নেওনের লাইগা। তাইলে কি যারা ঐ লেখা লিকছে, হেরা কি আমাগোরে কান্‌তে বইলা মাইয়া মানুষগো লাকান বানাইয়া রাকতে চাইতাসে যাতে আমরা সারা জীবন শুদু কাইন্দাই যাই, আর শাসকগো রঙ-তামাশা দেইখা বইয়া থাকি, কিসু যাতে কইবার ও করবার না পারি? তাগো রকম-সকম দেইখা তো ওইরহমই মনে অয়। নাইলে তো তারা কইতো, ''জাগো, বাঙালী জাগো।'' আপনে কি কন ভাইজান?''

তৌহিদ কোন উত্তর দিতে পারে না। অপ্রস্তুত চোখে লোকটির দিকে তাকিয়ে থাকে।


৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×