নুতন যারা লিনাক্স ব্যবহারকারি আছে, তাদের প্রথম প্রব্লেম হল লিনাক্স এ গান এবং ভিডিও ফাইল চালাতে না পারা। লিনাক্স কিছু নিজস্ব ফরম্যাট আছে যা মুক্ত ঘরনার। কিন্তু আপনি যদি .wmv .mp3 .dat ইত্যাদি ফাইল চালাতে জান তাহলে চলবে না। আর অনেককে বলতে শুনা যায় যে লাইভ সিডিতে যখন এতো কিছু দিল win32codecs দিল না কেন? এই প্রশ্নের উওর হল লাইসেন্স প্রব্লেম।
কারন এই ফরম্যাট গুলো উন্মুক্ত নয়। এই জন্য এইগুলো উবুন্টু রিপজিটরিতে যোগ করা নেই। আপনাকে এইগুলো রেস্টিক্টেড লিস্ট থেকে ইন্সটল করতে হবে।
আসুন এখন দেখি কিভাবে আমরা লিনাক্স এ win32codecs ইনস্টল করবো।
আপনার কম্পিউটার এ যদি win32codecs সরাসরি ইন্সটল না হয় তাহলে আপনার কম্পিউটার এর source.list ফাইল আপডেট করতে হবে। আপডেট করতে নিচের ধাপ অনুসন করুন।
প্রথমে sources.list ফাইল খুলুন
gksudo gedit /etc/apt/sources.list
নিচের লাইন গুলো কমেন্ট করা থাকলে কমেন্ট তুলে দিন। আর যদি লাইন গুলো না থাকে তাহলে যোগ করে নিন। সেভ করুন এবং বন্ধ করুন।
## PLF REPOSITORY (Unsupported. May contain illegal packages. Use at own risk.)
deb http://medibuntu.sos-sts.com/repo/ edgy free
deb http://medibuntu.sos-sts.com/repo/ edgy non-free
deb-src http://medibuntu.sos-sts.com/repo/ edgy free
deb-src http://medibuntu.sos-sts.com/repo/ edgy non-free
এখন আবার ট্রাই করে দেখুন। আশা করি এখন কাজ করবে।
টারমিনাল থেকে নিচের কোড লিখুন এবং পাসওয়ার্ড দিন।
sudo apt-get install w32codecs
ধন্যবাদ সবাইকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


