আমার প্রিয় পোস্ট

আমদের মুক্তি আমদের হাতে,শুধু দরকার সচেতনতা।

কমপিজ ফিউসান (ইন্সটল, 3D ডেক্সটপ, ডেক্সটপ এফেক্ট, Beryl ডেক্সটপ ইন্সটল, ডেক্সটপ কিউব, এনিমেশন, ফায়ার আর্ট.........) উবুন্টুতে ইন্সটল করবেন কিভাবে??

১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০

শেয়ারঃ
0 4 0

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর শ্রদ্ধা জানাচ্ছি সেসব বীরদের যারা আমাদের দিয়েছে এই বিজয়, এই দেশ, সব কিছু নিজের বলার অধিকার। ব্লগ লিখার স্বাধীনতা।
আজ বিজয়ের দিন লিখেছি ছোট একটি টেকি সমাধান। উপভোগ করুন আপনার স্বাধীনতা। শুভ কামনা রইল সবার জন্য।



কমপিজ ফিউসান এর উপর লিখার পর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন কিভাবে এটি আপনার পিসিতে ইন্সটল দিবেন। আমি সংক্ষেপে উত্তর দিয়েছিলাম। তাতে অনেকের পক্ষে সম্ভব হয়নি মজার এই ফিউসান এনাবেল করা। তাই আজকে একবারে ক্রম অনুসারে দিচ্ছি। আশাকরি আজকে সবাই এর মজা উপভোগ করতে পারবেন।



তাহলে আসুন দেখি কিভাবে আপনার অপারেটিং সিস্টেম এর সোন্দ্রর্য বারাবেন।

১. গ্রাফিক্স ড্রাইভার
প্রথমে আপনার গ্রাফিক্স ড্রাইভার আপগ্রেড করা দরকার। এই লিঙ্ক থেকে নামিয়ে ইন্সটল করুন


ইন্সটল করা শেষ হলে ওপেন করুন Applications -> System Tools -> Envy এইখান থেকে।
এখন যে উইন্ডোটা দেখছেন তা থেকে আপনার গ্রাফিক্স কার্ড সিলেক্ট করুন এবং ইন্সটল করুন। যাদের এই দুটোর একটিও নাই বা বিল্টইন গ্রাফিক্স ড্রাইভার তারা শুধু আগেরটি আন-ইন্সটল করে নিন। তারপর আপানার পিসি রিসেট দিন।


২. কমপিজ ফিউসান আন-ইন্সটল করা
এখন আপনাকে আপনার আগের কমপিজ ফিসান এর কোন ফাইল থাকলে তা আন-ইন্সটল করতে হবে। কিভাবে করবেন?? নিচের কোড গুলো আপনার টারমিনাল(Application> Terminal) এ লিখুন বা কপি পেস্টও করতে পারেন।

sudo aptitude -y remove compiz-core desktop-effects
sudo aptitude -y remove compiz compiz-gnome
sudo aptitude -y remove compizconfig-settings-manager
sudo aptitude -y remove compiz-fusion-plugins-extra
sudo aptitude -y remove compiz-fusion-plugins-unofficial
sudo aptitude -y remove libcompizconfig-backend-gconf


এখন আপনার সোর্স ফাইলটি ওপেন করুন।
১. Press ALT+F2
২. Type: gksudo "gedit /etc/apt/sources.list"
৩. press Run
আপনি টারমিনাল থেকেও করতে পারেন ইচ্ছা করলে।
এখন যে ফাইলটি ওপেন হয়েছে তাতে নিচের লাইন গুলো যোগ করে সেভ করুন এবং বন্ধ করুন।

# compiz-fusion by Treviño's Ubuntu feisty EyeCandy Repository
deb http://download.tuxfamily.org/3v1deb feisty eyecandy
deb-src http://download.tuxfamily.org/3v1deb feisty eyecandy

এখন টারমিনাল এ নিচের লাইন গুলো কপি করে পেস্ট করুন
gpg --keyserver subkeys.pgp.net --recv-keys 81836EBF
gpg --export --armor 81836EBF | sudo apt-key add –

৩. শেষ ধাফ এ এখন আপনি কেবল নিচের কোড গুলো কপি পেস্ট করুন এবং অপেক্ষা করুন ইন্সটল শেষ হবার জন্য।
sudo aptitude -y update
sudo aptitude install compiz compiz-gnome \
compizconfig-settings-manager compiz-fusion-plugins-extra \
compiz-fusion-plugins-unofficial libcompizconfig-backend-gconf
sudo aptitude upgrade

আপনার ইন্সটল শেষ এখন ব্যবহার করার পালা। ওপেন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন
press ALT+F2
type compiz --replace
Press Run

আপনি কমপিজ এর মেনু ওপেন করতে পারেন Syatem>Preferences>Compiz-configure থেকে।
এখন আপনি আপনার মন মত সাজান আপনার ডেক্সটপকে।

উপরের নিয়মে আমি আমার ডেক্সটপ সাজিয়েছি। আশাকরি আপনাদেরও কাজ করবে। এছারাও আরো অনেক ভাবে করা সম্ভব। আপনারা ওইগুলোতে সফল হলে জানাবেন প্লিজ। ;)
এই পদ্ধতিতে কোন সমস্যা হলে বইলেন সাহায্য করার চেষ্টা করবো।



আসুন এইবার এক পলক দেখি কমপিজ ইন্সটল এর পর আপনি কি দেখতে পাবেন।





তথ্যসূত্রঃ আমি এই লিঙ্কটি ব্যবহার করে কাজ করেছি।

আশাবাদী!! ভাই এর সোজন্যে এই লিঙ্কটি দেখুন , এখানে আরও সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে।

 

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪২
নিবিড় বলেছেন: ভাল জিনিস দিসেন দরকারী পুষ্ট।+++



http://sockandawe.com/
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ;)


বুশরে জুতা মারা শুরু করে দিয়েছি।

২. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
নাজিরুল হক বলেছেন: টিপসের জন্য ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
রাজামশাই বলেছেন: মাথার উপড় দিয়া গেল । তোরে মাইনাচ
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: জী অনেক ধন্যবাদ। আপনার জন্য নহে এই জিনিস।

৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
নিঃসঙ্গ বলেছেন: দারুন :) পোষ্টের জন্য ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: ;) আপনাকেও

৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
ড্রিমক্যাচার বলেছেন: হুদাহুদি সহজ কাজ এত জটিল কইরা করনের কি কাম? ছিনাপটিকে দুই চাইর কিলিকেই এসব করা সমভব
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: আপনি থিক বলছেন করা যায়।কিন্তু জানেন তো সহজ কাজ যায় না করা।
আমি এই ভাবে করে সফল হয়েছি তাই শেয়ার করলাম।
আপনি ছিনাপটিকের পদ্ধিতিটা দিতেন তাহলে উপকৃত হতাম।
আমি ছিনাপটিকে সফল হইনি।

৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৪
আশাবাদী!! বলেছেন: হুমম ভাই আমি তেমন অভিজ্ঞ না

তবে কিছু কথা, কোন সাইট থেকে অনুবাদ করে দিলেন? এতো কিছুর কোন প্রয়োজনই নেই, এই পদ্ধতিগুলো অনেক পুরাতন

১) sudo aptitude -y এটার প্রয়োজনীয়তা কি? sudo apt-get ই যথেষ্ট সকল কমান্ডের জন্য। এবং সবখানেই sudo apt-get বলা হয়ে থাকে।

২) আমি যতোদূর জানি জেপিজি কী একজনের পরিচয় বহন করে। (লিনাক্স ওয়ার্ল্ডে অনেকটা রোল নম্বরের মতো)
এটা আপনার সিস্টেমে যুক্ত করা মানে পাগলামী। আপনার সিস্টেমকে আরেকজনের সিস্টেম হিসেবে পরিচয় করানোর প্রয়োজনীয়তা কি?

৩) ফেস্টি আইকেন্ডি ব্যবহার করিনি। ব্যবহার করতে পারলে ভালো হতো।



সহজ হবে নিচে আলোকিতর লেখা টিউটোরিয়াল দেখুন। ওখানে কম্পিজ নিয়ে ভালোভাবে লেখা আছে
Click This Link
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: আপনাকে প্রথমে ধন্যবাদ আপনি আমারও কিছু অজ্ঞানতা দূর করেছেন।
আমি আপনার ব্লগ নিয়মিত পড়ি, আপনি কেমন জানেন আমি জানি, সুতরাং অভিজ্ঞ না এইটা থিক না।
আপনি এই স্টেপ গুলো দিতে উবুন্টু ৭.০৪,৭.১০,৮.০৪,৮.১০ সবগুলোতে কমপিজ ইন্সটল করতে পারবেন।
apt-get আমিও সবসময় ব্যবহার করি।
sudo aptitude -y এটার প্রয়োজনীয়তা কতটুকু তা আমি ব্যাখা করছি না।

gpg এর অর্থ GNU Privacy Guard। এটি কমান্ড লাইন এপ্লিকেসন।এটি আপনার সিস্টেম এর কোন রকম প্রব্লেম করবেনা। এটি সম্পূর্ন নিরাপদ এবং GNU General Public License এর আওতায়।
এর মাধ্যমে আপনি অন্যের আপ্লিকেশন integration করতে পারবেন। gpg এর এখন ভারহন ২ চলছে। বিস্তারিত দেখুন
http://www.gnupg.org/
সুতরাং এটা আপনার সিস্টেমে যুক্ত করা মানে পাগলামী নয়।


ফেস্টি আইকেন্ডি ব্যবহার করেই দেখুন সময় করে, ভাল লাগবে।

আসলে আমরা এখনও টেকনোলোজিতে অনেক পিছিয়ে আছি, সামনে এগিয়ে যাওয়ার জন্য দরকার এর প্রচুর চর্চা এবং সবার সবাইকে সহযোগিতা করা। এই জন্যি এখন ওপেন সোর্স এর এত জয় জয়কার।

আপনি আজকে আমাকে যেমন সাহায্য করলেন তেমন। আমি আমার ব্যবহারিত লিঙ্ক যোগ করে দিয়েছি। প্রযুক্তি ফোরাম এ আমি মাঝে মাঝে যাই। কিন্তু এই লেখাটি আমার চোখে পরেনি। এটি অনেক ভাল আমি আমার লেখাতেও আপনার সোজন্যে দিয়ে দিয়েছি।


পরিশেষে আপনাকে অনেক ধন্যবাদ জানাই সব কিছুর জন্য।
আমাদের সামনে এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না যদি আমরা সচেতন হই।

৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৫
আশাবাদী!! বলেছেন: ভাই আসলেই অভিজ্ঞ নই। হাতুড়ে ডাক্তারের মতো আধএকটু ছাড়ি, সেটা লেগে যায় :P

"gpg এর অর্থ GNU Privacy Guard। এটি কমান্ড লাইন এপ্লিকেসন।এটি আপনার সিস্টেম এর কোন রকম প্রব্লেম করবেনা। এটি সম্পূর্ন নিরাপদ এবং GNU General Public License এর আওতায়।
এর মাধ্যমে আপনি অন্যের আপ্লিকেশন integration করতে পারবেন। gpg এর এখন ভারহন ২ চলছে। বিস্তারিত দেখুন
http://www.gnupg.org/
সুতরাং এটা আপনার সিস্টেমে যুক্ত করা মানে পাগলামী নয়।"

তথ্যের জন্য ধন্যবাদ :) আমি এই জেপিজি কীকে গুলিয়ে ফেলেছি, (যদিও জেপিজি কী নিয়ে সংশয় আমার অনেক দিনের :॥)

ভালো থাকবেন, এবং চালিয়ে যান। এখন নিয়মিত এখানে আসা হয়না, তাই আপনারাই ভরসা :)
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: আমিও ব্লগে খুবই নবিন। আমি সব সময় আমার যেকোন অভিজ্ঞতা (অবশ্যই প্রযুক্তিগত) সবার সাথে শেয়ার করি এবং সবাইকে বলি ভাল জিনিস শেয়ার করার জন্য। ব্লগ এ আমি অনেক স্বাধীনতা পেয়েছি শেয়ার করার। নুতন অনেকের সাথে পরিচয় হয়েছে আপনার মত।
পড়াশুনার মাঝে যতটুকু সময় পাই এখন ব্লগ লিখি। লিখি আমার জন্য, মানুষের জন্য। আমাদের ডিজিটাল স্বাধীনতা আমাদের হাতে।

তাই যখনই সময় পাবেন আসবেন প্লিজ।

শুব কামনা রইল।

৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১০
শামায়েল বলেছেন: ধন্যবাদ। সময়োপযগি পোস্ট। কিন্তু উবুন্তু ৮.১০ এ না কম্পিয বাই ডিফল্ট থাকে?
৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
আশাবাদী!! বলেছেন: শামায়েল কম্পিজ বাই ডিফল্ট থাকা সম্ভব না। কারণ কম্পিজ চালানোর জন্য আপনার গ্রাফিক্স কার্ডের ড্রাইভার প্রয়োজন (যা এখনও নন-ফ্রি)। তবে হ্যাঁ উইন্ডোজ ডেকোরেটর একটা আছে সামান্য কিছু এনিমেশনসহ, তবে আহামরী কিছু না।
১০. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
টেকনো বলেছেন: ধন্যবাদ আশাবাদী!! ভাই উত্তর দেওয়ার জন্য।
হে শামায়েল ভাই আশাবাদী ভাই থিক বলেছেন। ডিফল্ট ভাবে আপনি কিছু কম্পিজ ফিচার পাবেন যা খুব আহামরি নয়।
যেমন আমরা ডেক্সটপ এফেক্ট হিসেবে দেখি ইলাস্টিসিটি, তার পর ওপেন উইন্ডো গুলোর পর্যায় ক্রমে পরিবর্তন।
কিন্তু কম্পিজ এর পুরো এফেক্ট পেতে হলে আপনাকে গ্রাফিক্স ড্রাইভাব আপডেট করতে হবে, যা ফ্রি নয় তাই শুরুতে উবুন্টু এর সাথে থাকে না।

ধন্যবাদ
১১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩২
ইইকররাম বলেছেন: @আশাবাদী: কম্পিয থাকে বাই ডিফল্ট।

apt-get install simple-ccsm

১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭
শামায়েল বলেছেন: আমি আগে ডেবিয়ানে বেরিল ইন্সটল করসিলাম। পরে উবুন্তুতে দেখলাম water effect এ্যাপিয়ারেন্স থেকেই আনা যায়। ওতেই খুশি। তাই আর ট্রাই করি নাই। ধন্যবাদ আশাবাদী, টেকনো, ইইকররাম।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: অনেক অনেক শুবেচ্ছা আপনার জন্য।
সাথে থাকুন।

১৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৮
আশাবাদী!! বলেছেন: ইকরাম ভাই ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।

কিন্তু কম্পিজ ডিফল্ট থাকেও যদি কম্পিজ সেটিং পরিবর্তন এবং স্প্যাসাল ইফেক্টস আনার জন্য কম্পিজ সেটিংস ম্যানেজার ইনস্টল করতে হবে। শুধু তাই নয় আপনার গ্রাফিক্স কার্ডের ড্রাইভারেরও প্রয়োজন পড়বে ওয়াও ইফেক্টের জন্য।

আর apt-get install simple-ccsm এর মাধ্যমে যে যে প্যাকেজ ইনস্টল হবে।


*
Simple Compizconfig settings manager

The OpenCompositing Project brings 3D desktop visual effects that improve usability of the X Window System and provide increased productivity.

This package contains a simple compizconfig settings manager application.

*

dep: compizconfig-settings-manager (>= 0.7.4)
Compiz configuration settings manager

*

dep: python
An interactive high-level object-oriented language (default version)

*

dep: python-central (>= 0.6.1)
register and build utility for Python packages

*

dep: python-compizconfig (>= 0.7.4)
Compiz configuration system bindings

*

dep: python-gtk2
Python bindings for the GTK+ widget set

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩০

লেখক বলেছেন: আশাবাদী ভাইকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আশাবাদী ভাই আপনি কিজেনো কাজ এর কথা বলেশিলেন আমাকে।
আময়ার উত্তর কি দেখেছেন।
আমি লিনাক্স রিলেটেড যেকোন ধরনের কাজে সাহায্য করতে সাথে আছি আপনার।
জানাবেন।
শুভেচ্ছা রইল।

১৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬
পাপী বলেছেন: টেকনো, খবর কি?? ভালা নি? জুশ পোস্ট। প্রিয়তে রাখলাম।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেকদিন পর দেখলাম। আমিও গত ৩ দিন ছিলাম না ঢাকার বাহিরে গিয়েছিলাম।
ভাল থাকবেন।

১৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
আশাবাদী!! বলেছেন: @টেকনো

আপনি এই টপিকটি দেখুন। আপনার যে বিষয়ে কাজ করার আগ্রহ আছে জানাবেন

Click This Link
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আমি দেখে জানাচ্ছি।
ভাল থাকুন।

১৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৪
রূপক  বলেছেন: কম্পিজ ফিউশন তো জটিল জিনিস............দারুন ভালো পাই :)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: হুম
আরও ভাল পান।

১৭. ২২ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১১
নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ। এখনি ট্রাই করে দেখছি।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: তারাতারি করেন।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: হুম হুম

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০০২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সব সময় টেকনোলজি নিয়ে থাকতে ভাল লাগে। নতুন কোন কিছু শিখার খুব আগ্রহ।লিনাক্স নিয়ে কাজ করতে ভাল লাগে। লিনাক্স এর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই