উইকিপিডিয়ার জন্য সীতাকুন্ড উপজেলার উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক স্থানের ছবি আহবান

২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৭

শেয়ার করুন:                   Facebook


জনমানুষের বিশ্বকোষ- উইকিপিডিয়ায় বাংলা এবং ইংরেজী উভয় ভাষায় কাজ করে যাচ্ছেন বেশ কয়েকজন বাংলাদেশী যারা ইতিমধ্যে উইকিপিডিয়ার মাধ্যমে দুনিয়াকে বদলে দেওয়ার মিছিলে সামিল হয়েছেন। আপনাদের অনেকেই হয়তো জানেন কোন কোন উপায়ে উইকিপিডিয়াকে আপনারা সাহায্য করতে পারেন। উপায়গুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং অন্যতম গুরুত্বপূর্ণ যে উপায়টি তা হল আপনার তোলা ছবি উইকিপিডিয়ায় দান করে। দান বলতে ছবিটিকে পাবলিক ডোমেইন বা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশ করা। ফলে তা যেন উইকিপিডিয়ার মত অন্যান্য উন্মুক্ত কন্টেন্ট প্রকল্পগুলো ব্যবহার করতে পারে।

উইকিপিডিয়ায় মাধ্যমে ইন্টারনেট দুনিয়াতে আমরা যেমন আমাদের মায়ের ভাষা বাংলাকে আরও বিস্তার এবং সংরক্ষণ করতে পারবো, তেমনি এর মাধ্যমে আমরা সহজেই আমাদের দেশ এবং ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। এ ধরণের কাজে ছবি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং কোন বিষয়কে আরও সুন্দর এবং পরিপূর্ণভাবে উপস্থাপন করা যায়। তাই বাংলাদেশ এবং বাঙালিত্বকে আরও পরিপূর্ণভাবে উপস্থাপনের জন্য চাই বাংলাদেশ, এর ইতিহাস এবং ঐতিহ্যের অনেক অনেক ছবি, ভিডিও, অডিও। যা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারবো এক পরিপূর্ণ এক বিশ্বকোষ।

এর আগে উইকিপিডিয়ান তারিফ এজাজ "উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করার পদ্ধতি" লিখেছিলেন। আপনারা এ লেখা থেকে সহজেই জেনে নিতে পারবেন কিভাবে উইকিপিডিয়ায় আপনার ছবি দান করবেন।

আপনারা নিজের উপজেলার উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক ছবি তুলে পাঠাতে পারেন। যা আপনার উপজেলা বা জেলার নিবন্ধগুলোকে পরিপূর্ণতা দানে সাহায্য করবে। তুলে দিতে পারেন উল্লেখযোগ্য কোন বিশিষ্ট ব্যক্তির ছবি, যা তার নিবন্ধে রাখা যাবে। দিতে পারেন ঐতিহ্যবাহী কোন বস্তু বা কোন অনুষ্ঠানের ছবি। এক কথায় যে কোন ছবি। তবে শর্ত একটাই তা প্রকাশ করতে হবে পাবলিক ডোমেন অথবা ক্রিয়েটিভ কমন্সের আওতায় কোন লাইসেন্সে।

বর্তমানে ইংরেজি উইকিপিডিয়াতে কাজ হচ্ছে সীতাকুন্ড উপজেলা এবং সীতাকুন্ড শহর নিয়ে। নিবন্ধটি এখন একটা ভাল অবস্থায় আছে কিন্তু সীতাকুন্ড উপজেলার উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক স্থান গুলোর ছবি দরকার যা নিবন্ধগুলোকে উইকিপিডিয়া ফিচার্ড আর্টিকেল হওয়ার ক্ষেত্রে এগিয়ে নিবে। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড় এবং মন্দিরের ছবি দরকার। আশা করছি সীতাকুন্ডে বাড়ী এমন লোকদের কাছ থেকে সাড়া পাবো।

ছবি আপনি নিজেও আপলোড করতে পারেন অথবা ঠিকানায় ইমেইল করে দিতে পারেন তবে ইমেইলে "I release the photos under GNU Free Documentation License" লাইনটি অথবা ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্সটি উল্লেখ করতে ভুলবেন না। কারণ ইমেইলটি আপনি স্বত্ব ত্যাগ করেছেন, তার প্রমাণপত্র।

 

 

  • ২২ টি মন্তব্য
  • ৩৫৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৯
comment by: জেনারেল বলেছেন: দেখলাম আপনিও অনেক কাজ করছেন, উইকি তে ছবি কেমনে আপলোড করবো, আমি আমার লেখায় ছবি দিতে পারছি না। জানালে আমার কাজে লাগবে।

ধন্যবাদ
২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৫

লেখক বলেছেন: উইকিপিডিয়ায় ছবি ব্যবহার করার জন্য প্রথমে ছবিটি উইকিপিডিয়ায় অথবা উইকিমিডিয়া কমন্সে আপলোড করতে হবে এবং নিবন্ধে [[চিত্র:Example.jpg|thumb|ছবির ক্যাপশন]] এ ট্যাগটি যোগ করতে হবে।

২. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৬
comment by: মদনবাবু বলেছেন: সামপ্রতিক মন্তব্য তো এই পোস্টটের টাইটেলের কারনে দফারফা শেষ করে ফেলছে। কিছু একটা করেন।
২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৮

লেখক বলেছেন: কিছু করা হয়েছে, সাময়িক সমস্যার জন্য দুঃখিত।

৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪২
comment by: স্বপ্নদ্রষ্টা বলেছেন: উইকিতে ছবি আপলোড সহজ, যদি আপনার একাউন্ট থাকে তাহলে, লগ ইন এর পর বামে দেখতে পারবেন আপলোড ফাইল এর লিংক। ওটা ক্লিক করে ফাইল আপলোড করুন। আপলোড করার পর, একটা পেজ এ নিয়ে যাবে। ওখান থেকে ইমেজ এর নাম টা মনে রাখুন। এটা কে বলে ইমেজ পেজ। তারপর নিচের যে কোন উপায়ে ইমেজ যুক্ত করতে পারেন পোস্ট এ।

[[Image: image name including extension|thumb|caption]]

or

[[Image: image name including extension|thumb|width in pixels|caption]]

or

[[Image: image name including extension|width in pixels|caption]]


যদি আপনি বাইরের কোন ছবি যুক্ত করতে চান, তাহলে এভাবে লিখুন


[image url with extension]


উইকি নিয়ে কোন প্রশ্ন থাকলে, আমাকে বলতে পারেন। চেষ্টা করব উত্তর দেবার।

৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৭
comment by: নতুন স্বপ্ন বলেছেন: আমার তোলা চন্দ্রনাথ পাহাড় এবং মন্দিরের ছবি আছে এই লিঙ্কে (পছন্দ হলে ব্যবহার করতে পারেন): http://picasaweb.google.com/noman13bd
৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ নোমান ভাই।

৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬
comment by: মুনতাসির আলম বলেছেন: বেলায়েত কেমন আছেন? আমি আগামীকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ভ্রমনে বের হচ্ছি। ছবিতোলার প্রথম উদ্দেশ্য থাকবে অবশ্যই উইকি? সীতাকুন্ড যাব কিনা বলতে পারছি না, কিন্তু গেলে উল্লেখ যোগ্য এলাকার ছবি অবশ্যই তুলব। আপনাকে ধন্যবাদ।
৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২১
comment by: পান্জেরী বলেছেন: আ.আলাইকুম।
সোকেসে এড করলাম। পরে নজর দিব ইনশাআল্লাহ।
৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৩
comment by: রাগিব বলেছেন: যারা ছবি দিতে চান, তাঁদের জন্য আরেকটা খুব সহজ উপায় হলো বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের কাছে ইমেইল করে দেয়া, তাঁরাই সব আপলোডের খুটিনাটি কাজ সারবে। আপনার নিজের তোলা ছবি অনুমতির বাক্যটি সহ (বেলায়েতের পোস্ট দেখুন) ইমেইল করে দিন wikiphotos AT bdosn.org এই ঠিকানায়।
৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৫
comment by: বেলায়েত বলেছেন: আমি আশা করবো মদনবাবু সহ আরও অনেকে যারা ছবি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা অচিরেই আমাদেরকে ছবিগুলো পাঠাবেন।
৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪৯
comment by: রাগিব বলেছেন: আজকেই নোমান নামে একজন চন্দ্রনাথ পাহাড়ের দরকারী ছবি পাঠিয়ে আমাদের সাহায্য করেছেন, এরকম অন্যরাও এগিয়ে আসুন। দেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোকে দুনিয়ার কাছে তুলে ধরতে হবে আমাদেরকেই। পার্শ্ববর্তী দেশ গুলো অনেক হাবিজাবি স্থানের পাবলিসিটি করে বিস্তর টুরিস্ট আকৃষ্ট করছে, সপ্তাশ্চার্যের তালিকায় নাম উঠাতে তৎপর ... ঐসব হাব্জাব স্থানের তুলনায় আমাদের এই সোনার দেশে অনেক বেশি সুন্দর ও দর্শনীয় স্থান আছে। কেবল দরকার দুনিয়ার কাছে তুলে ধরা ...
১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০০
comment by: সাইফুর বলেছেন:
১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০১
comment by: সাইফুর বলেছেন: হাটাজারী রোডের (ভাটিয়ারী)ছবি

আমি তুলেছিলাম
১২. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৬
comment by: তারিফএজাজ বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই, এখন শুধু wikiphotos AT bdosn.org এ একটি ই-মেইল পাঠান আর লিখুন I release the photo under GNU free documentation licence
১৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৬
comment by: রাগিব বলেছেন: সাইফুর, একটু কষ্ট করে অনুমতি বাক্যটি সহ (উপরে দেখুন) উপরে দেয়া ইমেইল ঠিকানায় ছবিটা পাঠিয়ে দিন। ভাটিয়ারী বিএমএ/ হাটহাজারী উপজেলা, সবগুলার উপরেই নিবন্ধ আছে, ঐখানে যোগ করা যেতে পারে।
১৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৯
comment by: সাইফুর বলেছেন: আচ্ছা..মেইল করে দিবো...
I release the photos under GNU Free Documentation License
এটা সহ আরো কিছু ছবি



১৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৩
comment by: বেলায়েত বলেছেন: আর একটু কষ্ট করতে হবে, আপনার ছবির নিচের ডান কোনায় আপনার যে নাম বা লগো দেওয়া আছে তা দয়া করে মুছে দিতে হবে।
১৬. ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৩
comment by: তারিফএজাজ বলেছেন: সামহোয়্যারইনে বেলায়েত ভাইয়ের সীতাকুণ্ডের জন্য ছবি আহ্বান ব্লগটি পড়ে মোহাম্মদ নোমান ভাই সীতাকুণ্ডের বেশকিছু ছবি পাঠান। এরপর তিনি মাধবকুণ্ড, লালবাগ কেল্লাসহ আরো অনেকগুলো ছবির একটি লিঙ্ক পাঠিয়ে সেগুলো থেকে প্রয়োজনীয় ছবি সংগ্রহ করার অনুমতি দেন, তার এই অবদান সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকল। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
১৭. ০১ লা জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৩
comment by: তারিফএজাজ বলেছেন: সীতাকুণ্ডের প্রাকৃতিক ছবির অভাব হবে না, অন্যান্য জিনিষ যেমন গুরুত্ব স্থাপনার ছবি বেশি জরুরি এখন। প্রাকৃতিক ছবি প্রচুর দিয়েছেন নোমান ভাই। আজকালের মধ্যেই সেগুলো আপলোড করে দেব।
১৮. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ২:৩২
comment by: রাগিব বলেছেন: চমৎকার। আশা করি অন্যরাও এগিয়ে আসবেন।
১৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

 

 


পুরনো ঢাকার বাসিন্দা, তাই সব কিছু পুরনো লাগে। তারপরেও দেখতে থাকি সামনের দিকে নতুনের আশায়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৮২৮