১
বাংলা উইকিপিডিয়া এবং ইংরেজি উইকিপিডিয়ার বাংলাদেশের লেখক, উইকিপিডিয়ানদের সংগঠন "বাংলা উইকি " ২১শে ফ্রেব্রুয়ারি তারিখে "একুশে ফেব্রুয়ারি" এবং "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উৎযাপনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বাংলা উইকিপিডিয়ার ব্যানার হাতে দাঁড়াবে। একই সঙ্গে বাংলা উইকিপিডিয়ার জন্য ইংরেজি ভাষার নিবন্ধকে বাংলা ভাষায় অনুবাদের আসর বসবে। আগ্রহী যে কেউ বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে এবং উইকিপিডিয়ানদের সমর্থন এবং উৎসাহ দিতে এ অনুবাদের আসরে অংশ নিতে পারবেন। এ কর্মসূচিতে উইকিপিডিয়ান, উইকিপিডিয়ার সমর্থক, পাঠক সহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
আসুন সবাই মিলে বাংলা উইকিপিডিয়ার সাথে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উৎযাপন করি।
২
বাংলা ভাষা আন্দোলন সম্পর্কিত ইংরেজি উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধটি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" এবং ভাষা শহীদদের স্মরণে আগামী ২১শে ফেব্রুয়ারি তারিখে ইংরেজী উইকিপিডিয়ার প্রথম পাতায় "Today's Featured Article" অংশে স্থান পাবে। নিবন্ধটি বাংলাদেশ সময় ২১শে ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকে ২২ শে ফেব্রুয়ারি সকাল ৬ টা পর্যন্ত ঐ অংশে থাকবে।
আগামীকাল এই নিবন্ধের অন্যতম অবদানকারী তারিফ এজাজ সম্পর্কিত একটি লেখা জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হবে।
মাসের শুরুতে ফেব্রুয়ারিকে "বাংলা উইকিপিডিয়া মাস" হিসেবে ঘোষণা করেছে, উইকিপিডিয়ানগণ এরই মধ্যে একদিন বাংলা একাডেমীর লেখক কুঞ্জে বসে বাংলা উইকিপিডিয়ার জন্য একটি ইংরেজী উইকিপিডিয়ার "Rubic's Cube" নিবন্ধটি বাংলায় অনুবাদ করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


