উইকিসংলনের ১,০০০ পৃষ্ঠার মাইলস্টোন অতিক্রম
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা উইকিপিডিয়ার সহপ্রকল্প
বাংলা উইকিসোর্স বা উইকিসংলন , একটি ঊন্মুক্ত পাঠাগার যা যে কেউ সমৃদ্ধ করতে পারেন। এ প্রকল্পটিতে বর্তমানে ১,০১৭টি পাতা রয়েছে। গত ২৫শে সেপ্টেম্বর প্রকল্পটির তার ১,০০০ পাতার মাইলস্টোনটি অতিক্রম করেছে। এর জন্য এ প্রকল্পে অবদানকারীদের জানাই আন্তরিক অভিনন্দন।
এতে বর্তমানে রয়েছে,
রবীন্দ্রনাথ ঠাকুরের
গল্পগুচ্ছ ,
লিপিকা ,
দুই বোন ; শরৎচন্দ্রের
দেবদাস ,
নিষ্কৃতি ; মীর মোশারফ হোসেনের
বিষাদ সিন্ধু ;
সুকুমার রায় রচনাবলী ; সুকান্তের
ছাড়পত্র ,
ঘুমনেই ,
পূর্বাভাস ,
মিঠে কড়া ,
সূর্য-প্রণাম ;
লালনগীতি ;
ঠাকুরমার ঝুলি ; রোকেয়া সাখাওয়াতের
অবরোধ বাসিনী ,
মতিচূর ; উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর
টুনটুনির বই ,
গল্পমালা ; সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজীর
রায় নন্দিনী ,
তারাবাঈ ;
রামপ্রসাদী সংগীত সহ আরও অনেক পাবলিক ডোমেইনে থাকা বাংলা সাহিত্যের অমর সৃষ্টি সমূহ।
এতে আপনিও যোগ করতে পারেন আপনার সংগ্রহে থাকা বাংলা সাহিত্যের পাবলিক ডোমেইন বা লেখকের মৃত্যুর ৬০ বছর অতিক্রম হয়েছে এমন সৃষ্টি সমূহ। আপনাদের অবদানেই বাংলা উইকিপিডিয়া দিন দিন সমৃদ্ধ হচ্ছে, আপনাদের অবদানেই উইকিসংকলন হয়ে উঠবে বাংলা সাহিত্যের একটি বিশাল উন্মুক্ত অনলাইন পাঠাগার হিসেব।
উল্লেখযোগ্য লিঙ্কঃ
বাংলা উইকিপিডিয়াঃ
http://bn.wikipedia.org
বাংলা উইকিসোর্সঃ
http://bn.wikisource.org
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন