মুক্তি পেল থান্ডারবার্ড ৩ ইমেইল ক্লায়েন্ট
০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩
অতি সম্প্রতি মোজিলা ফাউন্ডেশন ওপেনসোর্স ভিত্তিক ইমেইল ব্যবস্থাপনা সফটওয়্যার থান্ডারবার্ডের নতুন সংস্করণ থান্ডারবার্ড ৩ মুক্তি দিয়েছে। এ ইমেইল ক্লায়েন্টের সম্পাদিত কাজের মানোন্নয়ন, স্থানীয়ত্ব বৃদ্ধি, ওয়েবের সাথে আরও সংগতিপূর্ণ করা এবং কোড সরলীকরণের উদ্দেশ্যে থান্ডারবার্ডের এ সংস্করণের মূল-নকশায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে থান্ডারবার্ড আরও দ্রুত, সহজ এবং নিরাপদ হয়েছে। থান্ডারবার্ড ৩ এ নতুন যে বৈশিষ্ট্য যোগ করা হয়েছে, এগুলো মধ্যে ট্যাব ভিত্তিক ইমেইল ব্রাউজ, উন্নত ইমেইল অনুসন্ধান এবং ফিল্টারিং ব্যবস্থা, উন্নত ফোল্ডার ব্যবস্থাপক, নতুন ইমেইল সারাংশ প্রদর্শন ব্যবস্থা, নতুন এড-অন ব্যবস্থাপক, কর্মকান্ড ব্যবস্থাপক ইত্যাদি অন্যতম। এছাড়াও ইমেইলের জন্য যুক্ত করা হয়েছে উন্নত নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা। অঙ্কুরের সার্বিক সহযোগিতায়, থান্ডারবার্ড ৩ একই সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায়ও মুক্তি পেয়েছে। ফলে থান্ডারবার্ডের সকল সুবিধা বাংলা ভাষাতেও ব্যবহার করা যাবে। থান্ডারবার্ডের এই নতুন সংস্করণ সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। থান্ডারবার্ড ৩ ডাউনলোড লিঙ্ক, http://www.mozillamessaging.com/bn-BD/ । এছাড়াও বাংলা ভাষার থান্ডারবার্ড সংক্রান্ত যে কোনো ফিডব্যাক এবং পরামর্শ দিতে ঠিকানায় ইমেইল করা যাবে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্বাধীনতার বার্তা বলেছেন:
ভালো খবর।
পাঙ্খাবাবা বলেছেন:
আপনার কি এই পোষ্ট পড়ার সময় হবে ???Click This Link
Click This Link
Click This Link
ক) কন্ট্যাক্টসে 'ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট ফ্লম সেম কোম্পানি' নাই, এর ফলে ভিউ কন্ট্যাক্টস বাই কোম্পানি করা যায় না। আর বারবার কোম্পানি নেম, ঠিকানা এগুলোও লেখার টাইম নাই।
খ) কেউ প্লেইন টেক্সটে কোন মেইল করলে সেটা ফরওয়ার্ড করতে গেলে সব বেরাছেড়া বেধে যায়, আউটপুট যেটা হয় সেটা আর প্রিন্টাবল অথবা প্রেজেন্টেবল হয় না।
গ) কাস্টমাইজেশনের অপশন কম।
অলস ছেলে বলেছেন:
ভালোই মনে হলো
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














