আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

পারস্যের এক প্রেরিতপুরুষ
০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:১০
পারস্যের এক প্রেরিত পুরুষের নাম মনি Mani. তাঁর সময়কাল ২১০ -২৭৬ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন মনিবাদ বা Manichaeism-এর প্রবক্তা। মনির জন্ম হয়েছিল বতর্মান বাগদাদের কাছাকাছি এক পার্থিয়- ইরানীয় পরিবারে। শোনা যায় বেশ বনেদী বংশ। মনির বাবার নাম ছিল পাটিগ (কিংবা ফাটিক) মায়ের নাম মারিয়াম। এরা ছিলেন মূলত হামাদানের লোক। (হামাদান বর্তমান ইরানের একটি জায়গা)
সেই সময়, অর্থাৎ সেই খ্রিস্টাব্দ তৃতীয় শতকে, আমরা এখন যেভাবে ওই অঞ্চলটিকে দেখি: ইরান, ইরাক-সে রকম কোনও রাজনৈতিক ভাগ ছিল না; ওই সমগ্র অঞ্চলটি ছিল পারস্যের সাসানিদ সাম্রাজ্যের অন্তর্গত।
পাটিগ কিংবা ফাটিক এবং মারিয়াম - এই নাম দুটি, পন্ডিতদের মতে, সিরিয়। মনি যে ভাষায় কথা বলতেন তা ছিল মধ্য-পারসীয় বা সিরিয়।
মনির মায়ের নাম, লক্ষ করুন, মারিয়াম। নামটি আমাদের কাছে খ্রিস্টান অনুসঙ্গ বলেই মনে হয়।
সে যাহোক। ছোটবেলা থেকেই মনি ছিল অন্যদের চেয়ে আলাদা? অন্তমূর্খী?
এসব ব্যাপারে বিস্তারিত জানা যায় না। কাজেই এসবই অনুমানের বিষয়। তকে বালক মনি যে তুমুল স্পর্শকাতর ছিলেন তা অনুমান করি। যে কোনও বিষয়ের গভীরে প্রবেশের তীব্র ইচ্ছে ছিল। ভালো লাগত সংগীত রোদ ও রং। নারী?
মনি যে নগরে বেড়ে উঠছিল, মানে তৎকালীন বাগদাদ, এখন যেটা ইঙ্গমার্কিন সাম্রাজ্যবাদীরা তছনছ করছে-সে নগরে ছিল “এলকাসিটেস” নামে এক ইহুদি সম্প্রদায়। যুবা বয়েসে সেই সম্প্রদায়ের লোকদের
সঙ্গে মিশে মনি নাকি ধর্ম সম্বন্ধে সচেতন হয়ে উঠেছিলেন। যে কোনও বিষয়ের গভীরে প্রবেশের তীব্র ইচ্ছে ছিল। তৎকালীন আরও কিছু ধর্মীয় মতবাদ মনিকে প্রভাবিত করেছিল। মনির প্রবল জ্ঞান তৃষ্ণা ছিল-যা স্বাভাবিক।
একাদশ শতকের পারস্যের প্রখ্যাত পন্ডিত আলবেরুনি। জ্যোর্তিবিদ্যা, গণিত বাদেও আত্মজীবনী লিখতেন বেরুনি। তাঁরই একটা লেখা থেকে জানা যায়: যুবা বয়েসেই নাকি মনির ঈশ্বরদর্শন হয়েছিল। উত্তরাধুনিক
মনোবিজ্ঞান বিষয়টিকে অবশ্য অন্যভাবে ব্যাখ্যা করে।
ঈশ্বরদর্শন সবার হয় না কেন? ঈশ্বর কি সবার নন?
সব মানুষের স্নায়ূতন্ত্র এক রকম নয়?
কেন?
মনে করা হয় যে তিনি-মনি, ভারতে এসেছিলেন। স্পর্শকাতর মানুষেরা ভ্রমনে আগ্রহী হয়ে থাকেন। কিন্তু, মনি কেন ভারতে গিয়েছিলেন? কার মুখে বুদ্ধের কথা ওই আলোর কথা শুনেছিলেন? পন্ডিতদের মতে-২৪০ কিংবা ২৪১ খ্রিস্টাব্দের দিকে নৌপথে সিন্ধু উপত্যকায় এসেছিলেন। আরও বলা হয় যে তিনি ভারতের বৌদ্ধ রাজা তুরাণ শাহ কে ধর্মান্তরিত করেছিলেন।কে এই তুরাণ শাহ? কোন ধর্মে? বর্তমান আফগানিস্থানের বামিয়ান-এর অনেকগুলি ধর্মীয় চিত্র মনিকে নিয়েই বলে মনে করা হয়।
এক সময় মধ্য এশিয়ায় মনির ধর্মের গভীর প্রভাব ছিল।
মনি ভারত থেকে পারস্যে ফিরে এলেন।
তারপর ধর্ম প্রচার করতে থাকেন।
তো, তখনকার পারস্যের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?
মনির সময়কাল পারস্যে ছিল সাসানিদ রাজবংশ। রাজবংশটির সময়কাল ২২৬-৬৫১ খ্রিস্টাব্দ. সপ্তম শতকের মুসলিম অভিযান রাজবংশটির পতনের কারণ হয়ে ওঠে। সে যা হোক।
সাসানিদ রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ছিল প্রথম আর্দাশির। একে নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই; অবশ্য এঁর ছেলেকে নিয়ে আছে। এঁর ছেলের নাম ছিল শাহপুর-মহান সম্রাট শাহপুর। সম্রাট শাহপুর ছিলেন বিশাল মনের মানুষ । কথাটা বলার কারণ আছে। ওই সময়ে পারস্যে রাষ্ট্রীয় ধর্ম ছিল জরথুশত্রবাদ। তা সত্ত্বেও মনিকে পৃষ্ঠপোষক করেছিলেন শাহপুর।
সম্রাট শাহপুরের ভাই পেরোজ (ফিরোজ?) কে ধর্মান্তরিত করেছিলেন মনি।
ধর্মপ্রচারের জন্য তুর্কিস্থান মেসোপটেমিয়া পারস্য ফিলিস্তিন সিরিয়া মিশর এবং ভারতের কুষান সাম্রাজ্যে মিশনারী পাঠিয়েছিলেন মনি ।
অবশ্য পরবর্তী পারশিক সম্রাটদের আনুকূল্য পাননি মনি।
ততদিনে মহান শাহপুর মৃত।
পারস্যের সিংহাসনে তখন প্রথম বাহরাম ।
লোকটা দারাশিকোর মতন উদার পরমতসহিষ্ণু ছিলেন না বরং ছিলেন আরঙ্গজেবের মত। আরঙ্গজেব এক পবিত্র শিখগুরুকে হত্য করেছিল। বাহরাম মনিকে। অবশ্য তাকে প্রভাবিত করেছিল এক জরথুশত্রবাদী পুরোহিত। তার নাম কার্তির। রাজদরবারে প্রভাবশালী ছিল কার্তির । কার্তিরের প্ররোচনায় মনিকে বন্দি করা হয়। অমানুষিক নির্যাতন করা হয়।
নিজস্ব মত প্রচারের জন্য মৃত্যুকেও মেনে নিতে পারে কিছু কিছু মানুষ? কেন কিছু কিছু মানুষের জীবনবোধ তার নিজের জীবনেরও চেয়েও মূল্যবান? কবিদের যেমন কবিতা। প্রেরিতপুরুষেরা কি তাহলে কবি? না ব্যাখ্যাতীত সত্ত্বা।
কারাগারেই মৃত্যু হয় মনির।
এবং মনি নিরেশ্বরবাদী ছিলেন না। জরথুশত্রর মতোই ঈশ্বরের দ্বৈতসত্তায় বিশ্বাসী ছিলেন।মনির ঈশ্বর মনিকে রক্ষা করেনি। ঈশ্বর কি তা হলে নির্বিকার? তা হলে নির্বিকার সত্ত্বায় মানুষের কি প্রয়োজন? কত কত মানুষ ঘুমিয়ে থাকল-আর মনি পারস্যের পথে পথে ঘুরে দান করলেন উপদেশ যা মানুষের জন্য পরম হিতকর আর তাকেই সইতে হলো যন্ত্রনা ...
ঈশ্বর নির্বিকার কেন?
যা হোক। কিন্তু, কি ছিল মনির শিক্ষা?
আত্মসংযম। নিরামিষ আহার। যৌনসংগম থেকে বিরত থাকা। উপবাস। দান।
এসবই দেখছি মঠবাসী খ্রিস্টধর্ম আর বৌদ্ধধর্মের প্রভাব?
নিশ্চয়ই। খ্রিস্টধর্মের আবহে বেড়ে উঠেছিলেন মনি। তাঁর মায়ের নাম মারিয়াম। তদুপরি, ভারতে এসেছিলেন মনি। কাজেই তাঁর জীবনবোধে খ্রিস্ট ও বুদ্ধের প্রভাব থাকাই স্বাভাবিক।
মনি নিজেকে সর্বশেষ প্রেরিতপুরুষ দাবি করেছিলেন। তাঁর মতে অন্যান্য প্রেরিত পুরুষগন হলেন-সেথ, নূহ নবী, ইব্রাহীম, শেম, নিকোথেওস (কে ইনি?) এনচ (কে ইনি?) জরথুশত্র, বুদ্ধ ও জেসাস।
বুদ্ধ? এখানেই আমাদের আগ্রহ।
মনি নিজেকে খ্রিস্টের প্রতিভূ মনে করতেন। এটি অবশ্য তাঁর নিজস্ব মত।
নিকট প্রাচ্যে মুসলিম অভিযানের পূর্বে ভাষা ছিল সিরিয় বা সিরিয়াক। সেই ভাষাতে সাতটি ( ৭সংখ্যাটি কারও কারও কাছে রহস্যময়) ধর্মীয় গ্রন্থ লিখেছিলেন মনি।
ওঁর সবচে গুরুর্ত্বপূর্ন গ্রন্থের নাম "আরজাঙ্গ"।(কেউ এই গ্রস্থটি সম্বন্ধে কোনও তথ্য পেলে জানাবেন।)
ছবিও আঁকতেন মনি। আরজাঙ্গ-এর রঙীন ছবিগুলো নাকি মনিরই আঁকা।
আবার কোনও কোনও পন্ডিতের মতে মনির আদি গ্রন্থগুলি সংরক্ষণ করা যায়নি। অল্পবিস্তর যা পাওয়া গেছে তা মিশরীয় কোপটিক* লেখমালা এবং চৈনিক মনিবাদী রচনার সূত্রেই। বিষয়টি অবশ্য পন্ডিতদের। আমাদের নয়।
মনির মৃত্যুর পরে ইউরোপ থেকে চিন অবধি তাঁর অনুসারীরা ছড়িয়ে যায়।কয়েক শতাব্দী জুড়ে ওই অঞ্চলের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছিল Manichaeism বা মনিবাদ।প্রথম জীবনে রাজদরবারের পৃষ্টপোষকতা পেলেও - যে মতবাদটি প্রচারের জন্য অশেষ নির্যাতন সহ্য করে অনিবার্য মৃত্যুকে মেনে নিতে হয়েছিল মনিকে।
আজকের পৃথিবীতে যদিও মনিবাদের একজনও অনুসারী খুঁজে পাওয়া যাবে না, অথচ আরও আরও প্রাচীন মত আজও টিকে রয়েছে- এখানেই আমাদের আগ্রহ।
নিজস্ব মত প্রচারের জন্য অমানুষিক নির্যাতন সহ্য করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন পারস্যের এক বিস্মৃত প্রেরিত পুরুষ, যিনি বুদ্ধকেও প্রেরিত পুরুষ মনে করতেন-এখানেই আমাদের আগ্রহ।
*মিশরীয় কোপটিক লেখমালা নিয়ে পরে লিখব।
(মনির ওপর আমি একটা গল্প লিখছি। যা যথাসময়ে এই ব্লগে প্রকাশিত হবে। তারই ভূমিকা হিসেবে এই লেখাটা ...।)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মনি ;
প্রকাশ করা হয়েছে: ধর্ম বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমার জন্য লেখা বলেছেন:
++++
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
অসাধারণ লাগলো।শুধু প্লাস নয়- সরাসরি প্রিয় পোস্টে।
কোন তথ্যসূত্র থাকলে আরো ভালো লাগতো- মনি সম্পর্কে আরো জানতে পারি- এমন কোন লিংক বা বই এর সন্ধান দিতে পারেন কি????
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আসলে আমিও একটা লেখার জন্য মনি সম্পর্কে তথ্য সংগ্রহ করছি । আপনি উইকিপিডিয়ায় সার্চ করে দেখতে পারেন; অনেক সূত্র পাবেন।এ ছাড়া মাইকেল হার্ট-এর লেখা "দ্যা হান্ড্রেড 'বইটিতেও মনি সম্বন্ধে ভালো একটা আর্টিকেল আছে।
আখসানুল বলেছেন:
+
কাক ভুষুন্ডি বলেছেন:
পেলাসিত
শেহাব বলেছেন:
ভালো
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
লেখাটা খুব ভালো লাগলো। ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে লিখেছেন। কিন্তু মনির জীবন-দর্শন সম্বন্ধে আরেকটু বিস্তারিত জানালে ভালো হতো। আরেকটি পোস্ট কি দেয়া যায় এ বিষয়ে? আরেকটি প্রশ্ন, এই বিষয়টিতে আপনার আগ্রহ জন্মালো কিভাবে? উত্তর না দিতে চাইলে আপত্তি নেই, তবে উত্তর দিলে কৌতূহল মিটবে বলে আগাম ধন্যবাদ।
লেখক বলেছেন: প্রথমেই জানিয়ে রাখি, আমি আপনার লেখা খুব মন দিয়েই পড়ি।আপনার বাক্য বিনাস্য চমৎকার। সম্প্রতি একটা ঈদ সংখ্যায় "রাজনৈতিক দলেরকর্মসূচী নিয়ে আপনার একটা পড়লাম । ভালা লাগল।" মনির জীবন দর্শন নিয়ে একটা বড় গল্পের খসড়া তৈরি করা আছে। সময় পেলে ফাইনাল এডিট করব। তারপর এই ব্লগে পার্ট বাই র্পাট ছাপাব। ওখানেই পুরো দর্শনটা আসবে। তার আগেও লিখতে পারি।ইতিহাসে আগ্রহ স্কুল জীবন থেকে। সাহিত্যিক কায়েস আহমদ-এর কাছে হাতেখড়ি।উইল লিটল ফ্লাওয়ার স্কুলে আমাদের বাংলা পড়াতেন কায়েস স্যার। তিনি ক্লাস এইটেই রাহুল সাংস্কৃত্যায়ন পড়তে বলতেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করেছি । পাশ করে বেরুই ১৯৯৬ সালে। আরও থেকেই ইতিহাস-দর্শন নিয়ে আগ্রহী।লেখালেখি মাত্র শুরু করেছি। দীর্ঘ দিন ধরে বাংলার ও বিশ্বের ইতিহাস পড়ছি। অনেক অসাধারণ মানুষ ও ঘটনা চোখে পড়েছে। ক্রমশ লিখব। আপনার মতন একজন প্রতিষ্ঠিত লেখক আমার লেখা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। আপনাকে ধন্যবাদ।
সূর্য বলেছেন:
এনচ=ইউনুস
ইমন জুবায়ের বলেছেন:
ধন্যবাদ সূর্য আপনাকে। আসলে আমিও দীর্ঘকাল ধরেই প্রাচীন নামগুলি নিয়ে বড় আগ্রহী। তবে প্রায়শ গুলিয়ে যায়। আমার প্রিয় একটি নাম: অনাহিতা; ছিলেন প্রাচীন পারস্যের উর্বরা শক্তির দেবী। এনচ তা হলে ইউনুস? উপকথামতে, যিনি তিমি মাছের পেটের ভিতরে কিছুদিন ছিলেন। মনি তাকেও প্রেরিতপুরুষ ভেবেছেন। বলেন আশ্চর্য কি না! আর মনিকে নিয়ে এই যে অনেকেই ভাবছেন-বিষয়টি টের পেয়ে বড় ভালো লাগছে।
ভুডুল বলেছেন:
ও
দ্বিধা বলেছেন:
ভাল লাগল ।
মে ঘ দূ ত বলেছেন:
++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
এস এম সাজ্জাদ হোসেন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













