আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

ফরিদ উদ্দীন আত্তারের The Conference of the Birds

২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০০

শেয়ারঃ
0 0 0


নিশাপুর।
কোথায় এটি?
ইরানের উত্তর-পুবে।
কবি ফরিদ উদ্দীন আত্তারের জন্ম সেখানেই। ১১২০ সালে। তবে তাঁর জন্মমৃত্যুর দিনক্ষণ নিয়ে আজও পন্ডিতদের মধ্যে তর্কবিতর্ক চলেছে। তবে অনেকেরই বিশ্বাস যে প্রায় শত বছর বেঁচে ছিলেন আত্তার।
১২২০ সালে মঙ্গোলদের অভিযানের সময় নিহত হন কবি।
নিশাপুরেই কবির সমাধিটি রয়েছে।
যুবা বয়েসেই হজ করেছেন আত্তার। গিয়েছেন মিশর দামাস্কাস ভারত সহ আরও অনেক স্থানে। সবই জ্ঞানান্বষনে।
ভ্রমন শেষে স্থায়ী হন নিশাপুরেই।
"আত্তার" শব্দের মানে ভেষজবিদ। তাই ছিল কবির পেশা। শোনা যায় যে তিনি নাকিতার দাওয়াখানায় প্রতিদিন বিপুল সংখ্যক রোগী দেখতেন । নিজেই তৈরি করতেন অষুধ। রোগী দেখার ফাঁকেই নাকি কাব্যচর্চা করতেন।
প্রায় ৩০টির মতন সাহিত্যকর্ম আজও টিকে রয়েছে আত্তারের। কিন্তু তাঁর সর্বশ্রেষ্ঠ
রচনা হল "মানতিক আট তায়ের" বা পাখিদের সম্মেলন।
এক ঝাঁক পাখি (আসলে কতগুলি মানবাত্মা) একটি আধ্যাত্বিক পাখির নেতৃত্বে উড়ছে।
কোন দিকে?
সিমুর্গ পাখির খোঁজে।
এই সিমুর্গ পাখিই আল্লা।
লালনের এই গানটি স্মরণ করুন-

কী সন্ধানে যাই সেখানে আমি
মনের মানুষ যেখানে
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাত্রি নাই সেখানে ...

সাতটি উপত্যকা পেরিয়ে পাখিরা উড়ে যাচ্ছে।
যেতে যেতে পাখিগুলি নিজেদের ক্ষুদ্রত্ব আর ভয় উপলব্দি করছে।
৩০ টি পাখি শেষমেষ গন্তব্যস্থলে পৌঁছতে পারে।
এবং তারা টের পায় যে -তারা নিজেরাই সিমুর্গ পাখি!
লালন যাকে বলেছেন সহজ মানুষ ...
আত্তারের শিক্ষার প্রধান দিকই হচ্ছে মানুষের ভিতরের স্বর্গীয়ের সম্বন্ধে সচেতন করা।
লালনেরও তাই।

ভজ মানুষের চরণ দুটি
নিত্যবস্তু হবে খাঁটি ...

কাব্য

http://www.sacred-texts.com/isl/bp/bp01.htm

জীবনী

Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আত্তার ;
প্রকাশ করা হয়েছে: মরমীবাদ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৯
তারিক টুকু বলেছেন: প্রিয় পোস্টে যুক্ত হলো।

+
২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫১
নাজিম উদদীন বলেছেন: আমি আরও ভাবতাম সে আতর মাখত, তাই নাম ফরিদ উদ্দীন আত্তার।
৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
ইমন জুবায়ের বলেছেন: না। আত্তার শব্দের অর্থ হারবালিষ্ট; মানে যিনি ভেষজবিদ। আর আতর তো সেই ৭ম শতাব্দী থেকেই বাগদাদ-কেন্দ্রীক ইসলামী কালচারের অনুষঙ্গ।
৪. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৫
কিরিটি রায় বলেছেন: ভজ মানুষের চরণ দুটি
নিত্যবস্তু হবে খাঁটি ...

 

মোট সময় লেগেছে ১.২০৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ