somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দশঙ্কর: তাঁর সঙ্গীতের জগৎ

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে ক’জন বাঙালি কম্পোজার এ জগতে সুরের মায়া ছড়িয়েছেন আনন্দশঙ্কর তাদের মধ্যে অন্যতম। বাঙালি কম্পোজার হিসেবে তাঁর খ্যাতিই বিশ্বে সর্বাধিক। ফিউশন মিউজিকের গুরু হিসেবে আজও আনন্দশঙ্করকে গন্য করা হয়।
১৯৪২ সালের ১১ ডিসেম্বর। ভারতের উত্তর প্রদেশের আলমোরায় আনন্দশঙ্করের জন্ম। বাবা প্রখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্কর; আমরা জানি, উদয়শঙ্কর ভারতীয় নৃত্যকে পাশ্চাত্যে জনপ্রিয় করে তুলেছিলেন । মা অমলা শঙ্কর। বোন মমতা শঙ্কর প্রখ্যাত অভিনেত্রী। স্ত্রী তনুশ্রী শঙ্কর প্রখ্যাত নৃত্যশিল্পী।
আমাদের জন্য আনন্দের সংবাদ এই যে- শঙ্কর পরিবারের আদি বাসস্থান ছিল বাংলাদেশের যশোর জেলায়। প্রখ্যাত সেতারবাদক রবিশঙ্কর এই শঙ্কর পরিবারেরই অন্যতম উজ্জ্বল নক্ষত্র।
মজার কথা হল, সম্পর্কে জ্যাঠামশাই হলেও আনন্দ কিন্তু রবীশঙ্কশরের কাছে সেতারে হাতেখড়ি হয়নি; আনন্দর সেতারে হাতেখড়ি হয়েছিল
বারানাসীর প্রখ্যাত সেতারবাদক ড. লালমনি মিশ্রের কাছে।
যা হোক। ষাটের দশকের শেষে আনন্দ পৌঁছলেন লস এ্যাঞ্জেলেস । গুণী শিল্পী ছিলেন, ওখানে অনেকেরই দৃষ্টি কারেন; ওখানে অনেকের সঙ্গেই “জ্যাম” করেন; মানে একসঙ্গে বাজান। যেমন, বিশ্বের সর্বশ্রেষ্ট গিটারিস্ট জিমি হেনড্রিক্স।
আনন্দর জনপ্রিয় হওয়ার বিশেষ কারণ ছিল। সেই সময়টায় সেতারকে জনপ্রিয় করে তুলেছিলেন রবীশঙ্কর। কাজেই সেতার নিয়ে এক ধরনের উন্মাদনা ছিল মার্কিন মুলুকে। ভারতীয় সঙ্গীত-দর্শন নিয়ে বোদ্ধা মহলে আগ্রহ বাড়ছিল। বিট জেনারেশনের কবি জ্যাক ক্যারুয়াক ততদিনে ঘোষনা করে ফেলেছেন যে- ভারতবর্ষই হল জগতের হৃদয়। কবি গ্যারি স্নাইডার প্রমূখ ঝুঁকছিলেন বৌদ্ধধর্মের ওপর। মাছমাংস ছেড়ে নিরামিষ খাচ্ছেন, ধ্যান করছেন। রবীশঙ্করের সেতার শুনছেন। কাজেই সেতার বাজিয়ে হিসেবে আনন্দর নাম ক্রমেই ছড়াচ্ছিল।
আর আনন্দের কী হাত। Jumpin' Jack Flash শুনলেই টের পাওয়া যায়।
যা হোক।
১৯৭০ এ প্রথম রেকর্ড বার করলেন আনন্দ। The Rolling Stones' Jumpin' Jack Flash and The Doors' Light My Fire. রাতারাতি বিশ্বময় শ্রোতাদের প্রিয় হয়ে উঠলে। বলা হল: আনন্দশঙ্কর ফিউশন মিউজিকের গুরু। বলা হল আনন্দর মিউজিক কাল্ট ক্লাসিক।
১৯৭৫ সালে কোলকাতায় ফিরে এলেন আনন্দ। বিয়ে করলেন।
বার করলেন তুমুল জনপ্রিয় অ্যালবাম "আনন্দশঙ্কর অ্যান্ড হিজ মিউজিক"। সারা ভারত এক নবতর যন্ত্রসঙ্গীতের মূর্চ্ছনায় মুগ্ধ হয়ে গেল। বাংলাদেশেও সেই ঢেউ ছড়িয়েছিল তখন; ঢাকায় তখন এমন একটিও অভিজাত পরিবার খুঁজে পাওয়া যেত কি না সন্দেহ যাদের সংগ্রহে আনন্দশঙ্করের এল পি অর্থাৎ লং প্লে রেকর্ড ছিল না।
এক কথায় আনন্দশঙ্করের মিউজিক পারফেক্ট ফিউশন মিউজিক।
আমৃত্যু সঙ্গীত সাধনায় ডুবে ছিলেন ডুবেছিলেন।
একদিন থেমে গেল সব সুর।
২৬ মার্চ; ১৯৯৯।
বিশ্বের মুগ্ধ শ্রোতাদের বিষন্ন করে চিরদিনের জন্য বিদায় নিলেন আনন্দশঙ্কর।

নৃত্যরত ময়ূর

Click This Link

অন্যান্য লিঙ্ক

http://www.last.fm/music/Ananda+Shankar

http://www.rhapsody.com/anandashankar




সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×