somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শচীনকর্তা

০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শচীন কর্তা


"His range was unbelievable. To think that the same man composed for both Chalti Ka Naam Gadi and Sujata!"- জাভেদ আখতার।

১৯০৬ সালের কুমিল্লা জেলা কেমন ছিল?
নির্জন। নির্জন ও ব্রিটিশশাসিত।
সেই কুমিল্লা জেলায় বেড়ে উঠেছিল এক বালক; যে বড় হয়ে অঞ্চলটি লোকগানের সুর ছড়িয়ে দেবে আরও বৃহত্তর পরিসরে, সারা পৃথিবীতে। বালকটির নাম শচীন, শচীন দেববর্মন। শচীনরা আদতে আগরতলার বাসিন্দা হলেও শচীন দেবের শৈশব কেটেছিল কুমিল্লায়। শচীন দেববর্মণের বাবা নবদ্বীপচন্দ্র দেববাহাদুর ছিলেন ত্রিপুরা রাজবংশের সন্তান। শচীনের জন্ম ১ অক্টোবর ১৯০৬। তাই তখন বলছিলাম ১৯০৬ সালের কুমিল্লা জেলা কেমন ছিল? নির্জন। নির্জন ও ব্রিটিশশাসিত। এবং তখনও জেলাটি কবি নজরুলের পদচারণায় ধন্য হয়নি। ১৯০৬ সালে কবি নজরুলের বয়স ৭। জীবনানন্দেরও। দুজনেরই জন্ম ১৮৯৯।
যা হোক, আগরতলাবাসী ত্রিপুরা রাজবংশের সন্তান নবদ্বীপচন্দ্র দেববাহাদুরের গানের গলা ছিল চমৎকার। শাস্ত্রীয় সঙ্গীতও সাধনা করেছিলেন। শচীনকর্তার ভাগ্য ভালোই বলতে হয়-এমন বাবা পাওয়া!
তো, কুড়ি শতকের প্রারম্ভে কুমিল্লা অঞ্চলে যে সব লোকগীতি গাওয়া হত ছেলেবেলায় সেই গানগুলি শুনে বালক শচীনের মনে যে রকম তোলপাড় উঠেছিল -সে সম্বন্ধে আমরা আন্দাজ করতে পারি।

বাঁশী শুনে আর কাজ নাই,
সে যে ডাকাতিয়া বাঁশী।

কিংবা

নিশীতে যাইও ফুলবনে ও ভোমরা
নিশীতে যাইও ফুলবনে।

(এই গানটা যদি সাদামাটা মনে হয়; তা হলে ইংরেজি অনুবাদ করে দেখুন- চমকে যাবেন। নজরুলের অনেক গানেও কৌশলটা প্রয়োগ করে দেখতে পারেন।)

যা বলছিলাম। বালক শচীন লোকগানে মুগ্ধ। বালকটি সাধারন হলে ওখানেই থমে পড়ত। না। শচীন লোকসঙ্গীত সংগ্রহ করতে লাগলেন।
রাগ সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল বাবার কাছে। ধীরে ধীরে রাগ সঙ্গীতের ওপর ধারনা স্বচ্ছ হল। অনেক কিছু জানলেন। যেমন, লৌক্ষ্ম শহরের বাইজি পাড়ায় গভীর নির্জন রাতে যে রাগটা বাজে, তার নাম পিলু; আর, কলাবতী রাগের সুরে যে সাপেরা আকৃষ্ট হয়!
গানের পাশাপাশি চলল লেখাপড়া। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এ পাশ করলেন, করে ত্রিপুরার রাজদরবারে চাকরি করলেন কিছুদিন। গানের এমনই নেশা যে- কিছুতেই চাকরিতে মন বসে না। আবার কোলকাতায় ফিরে গুরুদের পায়ে পড়লেন। ভাগ্যিস গুরুরা সদয় ছিল। সঙ্গীতের তালিম শুরু হল। শচীনকর্তার ওস্তাদদের মধ্যে ছিলেন আলাউদ্দীন খাঁ, বাদল খাঁ, ফৈয়াজ খাঁ, আবদুল করিম খাঁ। পন্ডিতদের মধ্যে ভীষ্মদেব ও কানা কৃষ্ণর নাম উল্লেখযোগ্য।
১৯২৩। কোলকাতা বেতারে প্রথম গান গাওয়ার সুযোগ হল।

বাঁশী শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশী ...

সামান্য নাকি সুর হলেও আলোরণ উঠল।
১৯৩২ সালে বেরুল প্রথম গ্রামোফোন রেকর্ড।
আলোরণ উঠল। আব্বাসউদ্দীনের পর লোকসঙ্গীতে এমন আলোরন আর কে তুলেছিল?
নজরুলসঙ্গীতের রেকর্ডও বার করেছিলেন শচীন কর্তা।
নজরুল নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছিলেন।
তাছাড়া অনেক বাংলা গানের সুর করলেন।
১৯৩৪। নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে গান গেয়ে পেলেন স্বর্ন পদক।
১৯৩৭ সালের পর অনেকগুলি বাংলা ছবির সঙ্গীত পরিচালনা করেন। আর সেসব ছবির গানের কী সুর। সুর আধুনিক হলেও একই সুরে লোকগীতির কি সূক্ষ্ম উপস্থাপনা। লোকের ভালো লাগল। লোকে ভালোবেসে নাম দিল শচীনকর্তা।
১৯৪৪। বোম্বে যাওয়া সিদ্ধান্ত নিলেন কর্তা। তারপরে ইতিহাস ত্রিপুরা রাজবংশের এক সঙ্গীতঅন্তপ্রাণের ভারত-কাঁপানোর ইতিহাস। কর্তাকে নিয়ে দেব আনন্দের মন্তব্য-"He was one of the most cultured and sophisticated music director I have ever encountered."
সেই উত্তাল দিনগুলি নিয়ে সম্প্রতি একটি ওয়েভসাইট কি লিখেছে পড়ুন-Dada has scored music for 89 hindi and 31 bangla movies. other than he has scored almost 137 bangla nonfilm songs as well as 26 hindi no film songs. all nonfilm songs are belssed with dada's voice except one which is sung by lady of the house Meera Dev Burman.
১৯৬৯। পদ্মশ্রী উপাধি পেলেন শচীনকর্তা।
নানা দেশ ঘুরেছেন কর্তা। বই লিখেছেন। বইয়ের নাম: “সরগমের নিখাদ।” (বইটি খুঁজছি।) বিয়ে হয়েছিল মীরা দেবীর সঙ্গে। গানও গাইতেন মীরা দেবী। এদেরই পুত্র রাহুল দেববর্মন। বাবা বেঁচে থাকতেই গানের জগতে প্রতিষ্ঠিত রাহুল। বোম্বের লোকেরা নাকি মজা করে বলত- Amazingly dada has scored music for film "Dil Ki Rani" where his son Rahul Dev Burman has composed for "Dil Ka Raja".
কর্তার মৃত্যু। ১৯৭৫। বোম্বে।

তথ্য

আলি নওয়াজ লিখিত বাংলাপিডিয়ার একটি প্রবন্ধ
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×