আমার প্রিয় পোস্ট
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ভারত যদি বাংলাদেশের নিরীহ নাগরিকদের ওপর রকেট হামলা চালাত, আপনি-আমি কি শান্তির আশায় বসে থাকতাম? - হিব্রু
- একটি শীতের সকাল এবং বাংলার শ্বাশত রূপ - আবু নাসের মোহম্মদ রেজা
- আসুন ,পক্ষাবলম্বন করি ... - মাশূক আনিস
- ফকির লালনের গানের অর্থ: বিপ্লবীর কর্তব্য (দ্বিতীয় ও শেষ পর্ব) - ভূপর্যটক
- লালনের গানের অর্থ: আসল লালনকে ধরতে - ভূপর্যটক
- কাউন্টার পোষ্ট : ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী সম্পর্কে জানতে হলে ... - ভালো
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!!

- মফিজুল হক
- বিন্দু থেকে গড়া সিন্ধু - আমার উইকি অভিজ্ঞতা - ১ - রাগিব
- আমাদের মুক্তিযুদ্ধ : অনিবার্য ছিলো, আকস্মিক নয় - আহমাদ মোস্তফা কামাল
- অনেক দিন পর বোর্হেসকে নিয়ে - রায়হান রাইন
- স্প্যানিশ গান শুনুন: Fuiste Mala by Kumbia Kings and Intocable - দেশী পোলা
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ফেসবুক লিটল ম্যাগাজিন আর্কাইভ - আমজাদ সুজন
- সুপ্ত অক্ষমতা: শিশু ও আমরা - ৪ - নুশেরা
- প্রসঙ্গ যখন গীটার
- জটিল
- ঔপনিবেশিক ডিসকোর্স-বিরোধী তৎপরতা 'রিভাইভেলিজম' নয় - কন্থৌজম সুরঞ্জিত
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- স্রস্টার অনস্তিত্তের পক্ষে সাদামাটা কিছু যুক্তি... - দস্যু বনহুর
- ভারতের ৯/১১: পেছনে কারা, হোতা কারা? মোসাদ-সিআইএ-আইএসআই কানেকশন_মাইকেল চসুদোভস্কি - ফারুক ওয়াসিফ
- ইনক্রিপশনের মাধ্যমে ফোল্ডারে নিরাপত্তা দিন - এস. এম. মেহেদী আকরাম
- হিন্দু কালাপাহাড় - ধর্ম যখন ব্যাকফায়ার করে (১৪ - ১৫ শতাব্দীর ইতিহাসের পাতা থেকে) - ময়ুরবাহন
- লো ফ্রিকুয়েন্সি রেডিও শুনুন আর বল্গ লিখুন - মোঃ আশিকুর রহমান জিতু
- VReel: নতুন প্রজন্মের HD ভিডিও সাইট - বিডি আইডল
- সপ্তম শতাব্দীর গ্রীক কবিতা (মূল অনুবাদ: বার্টন রাফেল) Alkaios ১ - মেঘে ঢাকা তারা
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) - জেমিনি
- নবীনদের জন্য - নাদান
- Drawing Lessons নরনারী সকলের জন্যে উন্মুক্ত
- জটিল
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- আসুন শিখি ফ্রেঞ্চ, স্প্যানিশ......... - গাইতে ভালো লাগে
- সায়েন্স-জোন পড়ুন FREE তে অনলাইনে - ইসতিয়াক আহম্মেদ
- উইন্ডোস মুভি মেকার দিয়ে ভিডিও ফাইল কম্প্রেস - রনি রাজশাহী
- Audio editing এর একটি কাজের Software - রনি রাজশাহী
- নির্বাচন ২০০৮ ও আমাদের ভবিষ্যত: 'A Secular Plan' (প্রথম পর্ব) - ত্রিভুজ
- আশাবাদী শিরোনাম: একটি সন্ধ্যার আত্মপ্রকাশ!! - ক-খ-গ
- তত্ত্বকথা ১: রোলাঁ বার্থের পদ্ধতিতে রেপ্রিজেন্টেশন বিশ্লেষণ - ফাহমিদুল হক
- যাদের বাসায় পিচ্চি সোনামনিরা আছে! - মুকুট
- বাংলা সাইটগুলো ব্রাউজ করুন মোজিলাতে - সাইফুর
- কবি শঙ্খ ঘোষের সঙ্গে কিছু কথাবার্তা - সফেদ ফরাজী......
- সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি-১ - মিতুলদত্ত
- ঢাকার স্মৃতী - মন মণষা
- পবিত্র আত্মা যিশু কি নিজেকে ঈশ্বর বলে দাবী করেছিলেন ? সত্যের অনুসন্ধানে....... - রাঙা মীয়া
- ২০০৮ সাল পর্যন্ত সকল বাংলাদেশী আইন - রাজন সান
- চলমান পুঁজিবাদী সংকট থেকে উত্তরণ (বেইলআউট) কি সমাজতন্ত্রের পথেই?-১ - দিনমজুর
- Monga Caravan - মাসকাওয়াথ আহসান
- ওমেগা-৩(Omega-3) আপনার জন্য উপকারী ফ্যাট! - মুছাব্বির
- একটি সাইট - সুইট
- পুঁজিবাদের সঙ্কটঃ ইউরৌপে নতুন করে জনপ্রিয় কার্ল মার্কস - ঘনাদা
- আমার প্রিয় পোষ্টঃ - সিটিজি৪বিডি
- স্পাইক মিলিগানের একগুচ্ছ কবিতা - মূর্তালা রামাত
- ঘরে বসে আয় করার সহজ উপায় - আমি তান্ত্রিক
- আর্ট.... - রানা
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, শেষ পর্ব - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- ভয়ঙ্কর পতনের পথে পুঁজিবাদ, এবার কি ইসলামের কথা উচ্চকিত হবে? (সমাপ্ত) - হলদে ডানা
- ভয়ঙ্কর পতনের পথে পুঁজিবাদ, এবার কি ইসলামের কথা উচ্চকিত হবে? - হলদে ডানা
- যেভাবে সার্চ করবেন সর্ববৃহৎ বিশ্বকোষ উইকিপিডিয়ায় - আমিনুল ইসলাম
- গান... - গোলাপি
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ৫ - ফাহমিদুল হক
- কো উন- এর একগুচ্ছ কবিতা - মূর্তালা রামাত
- বিনামূল্যে Joomla এবং Phpbb হোস্টিং - আবীর
- কিছু দেশের গান - একলা একজন
- "কেসপারস্কি-২০০৯ এন্টিভাইরাস ফুল ভারসন" ক্রেকসহ ফ্রি ডাউনলোড করুন। - লুলুপাগলা
- স্বপ্নের দৈন্য-সায়ান এর গান - সখ্য
- ইংলিশ গানের ভক্তদের বলছি......(সঙ্গত কারনে রি-পোস্ট) - মাজেদুল ইসলাম
- ফ্রি ওয়েব সাইট তৈরি ও মজিলার জিওড নিয়ে আমার লেখা - আমিনুল ইসলাম
- অনূদিত জেনগল্প ২৯ : অকুতোভয় - জেন সাধু
- কিছু যোডাইক সাইন... - রক্তাক্ত যোদ্ধা
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- এবার পুঁজিবাদ কোথায় যাবে? - আরিফুর রহমান
- সায়ান - লালন অনিক
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- English Songs কালেকশন ()()()()() যারা ইংরেজী গান পছন্দ করেন তাদের জন্য.. - নতুন
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!! - আমি............
- ৫০৪ টি ফ্রি বই - রেজা রহমান
- ডাউনলোড করার জন্য দারুন কিছু FTP/HTTP লিংক - আহমাদ মুজতবা
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- "ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে... - অতিথি_পথিক_মানুষ
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- ফায়ারফক্সের গতি বাড়ানো (মূল: মেহেদি আকরাম) - লাল সবুজের চিঠি
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- বাংলাদেশের গান - যূঁথী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
My idea of a writer: someone interested in everything. Susan Sontag

সম্রাট দারায়বৌষ: প্রাচীন পারস্যের একজন প্রতাপশালী সুশাসক।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
দারায়বৌষই ইতিহাসে প্রথম যিনি দাসদের মজুরি মুদ্রায় প্রদান করার জন্য নির্দেশ দিয়েছিলেন।
এর আগে আমি প্রাচীন পারস্যের সম্রাট করু বা সাইরাস দ্য গ্রেটকে নিয়ে লিখেছিলাম। আজ আরেকজন পারশিক সম্রাটের কথা বলব। তিনি দারায়বৌষ; ইংরেজিতেDarius । ভারতের পশ্চিম সীমান্ত থেকে শুরু করে গ্রিসের পূর্ব সীমান্ত এবং দক্ষিণে মিশর অবধি ছড়িয়ে ছিল তাঁর রাজ্য; খনন করিয়ে ছিলেন নীল নদের খাল, নির্মান করেছিলেন বিশাল এক রাজকীয় সড়ক।
দারায়বৌষ সময়কাল ছিল ৫৪৯ থেকে ৪৮৬ খ্রিস্টপূর্ব।
তিনি সাইরাসের (আকামানিদ) বংশের একজন হলেও ঠিক সাইরাসের পুত্র ছিলেন না। দারায়বৌষ আসলে ছিলেন অবৈধ ক্ষমতা দখলকারী; তিনি সাইরাসের এক ছেলেকে হত্যা করে পারস্যের ক্ষমতা দখল করেছিল।
খুলে বলি।
দারায়বৌষ এর বাবার নাম ছিল হাইসতাসপেস। হাইসতাসপেস প্রথমে ছিলেন সাইরাসের সময় পারশিক সেনাবাহিনীর একজন উর্ধতন কর্মকর্তা। হাইসতাসপেস মনে হয় সাইরাসের প্রিয়ভাজন ছিলেন। সাইরাস তাকে পার্থিয়ার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন । হাইসতাসপেস স্বপ্ন দেখতেন- ছেলে একদিন পারস্যের সম্রাট হবে-বাবাকে শেষ জীবনে সুখেশান্তিতে রাখবেন। সাইরাস ছিলেন প্রজ্ঞাবান। তিনি দারায়বৌষ কে ঠিকই সন্দেহ করতেন। কাজেই সন্দেবশত, দারায়বৌষ কে মিশরে পাঠিয়ে দিলেন সম্রাট সাইরাস।
দারায়বৌষ বাধ্য হয়ে মিশরে গেলেন। সাইরাসের এক ছেলে তখন মিশরের শাসক। নাম: ক্যামাইসেস। ক্যামবাইসেস -এর সেনাবাহিনীতে দারায়বৌষ-এর সামান্য চাকরি জুটল। সে বর্শা বহন করার দায়িত্ব পেল।। তবে দারায়বৌষ-এর ব্যাক্তিত্ব ছিল অসাধারণ। সৈন্যবাহিনীতে সে দারুণ জনপ্রিয় ছিল। সৈন্যবাহিনীতে সে হয়ে উঠল মধ্যমনি। কাজেই ক্যামবাইসেসের মৃত্যুর পর সৈন্যরা দারায়বৌষকেই ক্যামবাইসেসের সৈন্যবাহিনীর দায়িত্ব নিতে চাপ দিল। দারায়বৌষ সুযোগের অপেক্ষায় ছিল। সুযোগ এল।
সাইরাসের অন্য ছেলের নাম ছিল গাওমাতা। ক্যামবাইসেসের মৃত্যুর কথা শুনে গাওমাতা পারস্যের সিংহাসনের বসল। ১১ মার্চ ৫২২ খ্রিস্টপূর্ব। দারায়বৌষ সসৈন্য পারস্য অভিমূখে রওনা হল। জুলাই মাসে পারস্য পৌঁছল দারায়বৌষ। তারপর পরিকল্পনা মোতাবেক এক সামরিক অভ্যূত্থান ঘটাল সে। তার অনুগত সৈন্যরা গাওমাতাকে নির্মম ভাবে হত্যা করে।
পরে এ ব্যাপারে দারায়বৌষ-এর বক্তব্য ছিল এরকম: সে নাকি নকল গাওমাতাকে গত্যা করেছে। কারণ ক্যামবাইসেসের মিশর যাওয়ার আগেই এই নকল গাওমাতা নাকি আসল গাওমাতাকে হত্যা করেছিল। লোকটা আসলে নাকি মদ্র। আর মদ্ররা তো ঠিক পারশিক নয়। ইত্যাদি। ইত্যাদি।
পারস্যের বেহিসতুন নামে একটা জায়গায় সম্রাট দারায়বৌষ-এর আমলের শিলালিপি পাওয়া গিয়েছিল। সেই শিলালিপিতে এসব তথ্য লেখা রয়েছে।
যাহোক। তারপর কি করলেন দারায়বৌষ?
সম্রাট সাইরাসের রাজধানী ছিল পাসারগাদে। তারই দক্ষিণে বিশাল এক প্রাসাদ নির্মানে হাত দিলেন দারায়বৌষ। পরবর্তীকালে গ্রিকরা যে প্রাসাদটির নাম দিয়েছিল পার্সিপোলিস। পার্সিপোলিস মানে- পারশিকদের নগর। পার্সিপোলিস পৃথিবীর স্থপত্যের ইতিহাসে আজও এক প্রগাঢ় বিস্ময়!
দারায়বৌষ তারপর পার্থিয়া থেকে বৃদ্ধ বাবাকে, মানে, হাইসতাসপেসকে নিয়ে সেই প্রাসাদে তুললেন। বাবা ছেলেকে বললেন, পারস্যের সম্রাট হয়েছ। এখন তো ইজ্জত বাড়াতে হয়। ইজ্জত বাড়াতে হলে রাজকীয় ঘরে বিয়ে করতে হয় বাছা।
মানে? তুমি কি বলছ বাবা? দারায়বৌষ তো অবাক।
হাইসতাসপেস তখন বললেন, আরে এখন বিয়ে কর। সম্রাটের দুই মেয়ের এখনও বিয়ে হয়নি। রাজকীয় পরিবারে বিয়ে না করলে ইজ্জত বাড়ে?
ও আচ্ছা।
সাইরাসের দুই মেয়ে ছিল। তাদের নাম- আটোসা আর আরতিসতোন। তাদের বিয়ে করলেন দারায়বৌষ। অভ্যূত্থানে নিহত সাইরাস-পুত্র গাওমাতারও এক মেয়ে ছিল। নাম পারমিস। পারমিসকে তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহন করেছিলেন সম্রাট দারায়বৌষ।
বাপের খুনির সঙ্গে বিছানায় যেতে কেমন লেগেছিল পারসিসের?
যা হোক। ব্যাবিলনে তখন দারায়বৌষ-এর বিরুদ্ধে বিদ্রোহ চলছিল। গাওমাতাপন্থিরা একজোট হচ্ছিল ওখানে। অত্যন্ত নির্মম উপায়ে দারায়বৌষ দমন করলেন সে বিদ্রোহ।
সাম্রাজ্য এখন শান্ত। কাজেই, দারায়বৌষ এবার সাম্রাজ্যে বির্নিমানে মন দিলেন। সম্রাট দারায়বৌষ ভালো করেই জানতেন যে- যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ব্যবসা বানিজ্যের অন্যতম প্রধান শর্ত। এই লক্ষ্যে সারদিস থেকে ইলম অবধি বিশাল এক রাজকীয় সড়ক নির্মান করেছিলেন। (সারদিস থেকে ইলম মানে বর্তমানকালের তুরস্ক থেকে দক্ষিণ ইরান।) গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস সে রাজকীয় পথের বর্ননা লিখে রেখেছেন আমাদের জন্য। ভারি নিরাপদ ছিল নাকি সে রাজকীয় পথ। পথে অশ্বারোহী পারশিক সৈন্যরা পাহারা দিত। পথের দুপাশে ছায়াময় গাছের সারি। পথে চলেছে বাজিন্য ক্যারাভান। কয়েক মাইল পরপর মনোরম সরাইখানা। সরাইখানায় নাকি থাকাখাওয়ার সুবন্দোবস্ত ছিল। কাজই, সম্রাট দারায়বৌষ-এর আমলে ওই অঞ্চলের ব্যবসাবানিজ্যের অভাবনীয় উন্নতি হয়েছিল।
আগেই বলেছি আমি- ভারতের পশ্চিম সীমান্ত থেকে শুরু করে গ্রিসের পূর্ব সীমান্ত এবং দক্ষিণে মিশর অবধি ছড়িয়ে ছিল সম্রাট দারায়বৌষ-এর রাজ্য। মিশরের
নীল নদের খাল খনন করেছিলেন সম্রাট দারায়বৌষ। আজ যেটা সুয়েজ খাল-সেটি খননের উদ্বোধন সম্রাট দারায়বৌষই করেছিলেন। একটি শিলালিপিতে সে কথার উল্লেখ রয়েছে:King Darius says: I am a Persian; setting out from Persia I [1] conquered Egypt. I ordered to dig this canal from the river that is called Nile [2] and flows in Egypt, to the sea that begins in Persia. Therefore, when this canal had been dug as I had ordered, ships went from Egypt through this canal to Persia, as I had intended.
দারায়বৌষই ইতিহাসে প্রথম দাসদের দিনের মজুরি মুদ্রায় প্রদান করতে নির্দেশ দিয়েছিলেন। এর অন্যতম কারণ। সম্রাট দারায়বৌষ ছিলেন জরথুশত্র ধর্মের অনুসারী। জরথুশত্রর অন্যতম নির্দেশ ছিল গরিবদুঃখীদের প্রতি সদয় আচরণ ও তাদের যথাসম্ভব প্রতিপালন। সম্ভবত কথাটা সম্রাট দারায়বৌষ জীবনভর মনে রেখেছিলেন:দাসদের মজুরি মুদ্রায় প্রদান করতে নির্দেশ দিয়েছিলেন। গরিবের হাতে টাকা এসেছিল। মুদ্রার সঞ্চলন হয়েছিল। অর্থনীতির বিকাশ হয়েছিল। প্রাচীন পৃথিবীর নিষ্ঠুরতার কথা মনে রাখলে এ অবশ্যই এক অনন্য নজীর। কাজেই অনুমান করা যায় যে -সম্রাট দারায়বৌষ ছিলেন সুশাসক। অধিকন্তু, কর আদায়ে অনন্য নজীর স্থাপন করেছিলেন সম্রাট দারায়বৌষ। কর কত হবে-তা নাকি প্রজারাই ঠিক করতে পারত তাঁর আমলে।
প্রাচীন পারস্যে এই অতি প্রতাপশালী সম্রাটের মৃত্যু; ৪৮৬ খ্রিস্টপূর্ব।
উৎস:
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পারস্য ;
হুমায়ূন সাধু বলেছেন:
মুগ্ধ
রাক্ষস বলেছেন:
অসাধারণ পোস্ট।
রামন বলেছেন:
লেখাটি পড়ে অনেক না জানা চমকপ্রদ ইতিহাস জানলাম। একটি বিষয়ে জানার আগ্রহ আমার যদি দয়া করে জানাতেন, তিনি কি সেই রাজা দারায়ুস যিনি দুইবার কনসটান্টিনোপলে যুদ্ধ করেছেন এবং কনসটান্টিনোপলে ধ্বংসাত্বক ও রক্তক্ষয়ী নৌ যুদ্ধে আলেকজান্ডারের নিকট পরাজিত হন।
লেখক বলেছেন: তিনি ৩য় দারায়বৌষ। ইনি নন।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আচ্ছা দারিয়াসের মরণ কেমনে হইছিল? যদ্দুর মনে পড়ে কলিন ফেরেলের অভিনীত আলেকজান্ডার মুভিতে দেখাইছিল দারিয়াস নিজের লোকদের হাতে বিশ্বাসঘাতকতায় মারা পড়ে.... দারিয়াস বড় পছন্দের মানুষ ছিল... আমার ছাত্রের ইতিহাস বইতে হের অনেক প্রশংসা করছিল কি না তাই।উইকি তে দারিয়াসের এন্ট্রি টা দেইখেন ...হেগোরে থাবড়া দিতে ইচ্ছা করব
লেখক বলেছেন: আলেকজান্দারের সময় আমাদের আলোচ্য দারায়বৌষ বেঁচে ছিলেন না-তিনি আরও আগের লোক। আলেকজান্দার পারস্য আক্রমন করেছিল খ্রি;পূ; ৩৩০ এ। আপনি যার কথা বলছেন তিনি ৩য় দারায়বৌষ।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
খাইছে.. আমি তাইলে কোন দারিয়াস রে পছন্দ করি?!!! খিক খজিক খিক.। আরো একটু স্টাডি করতে হইব দেখা যাচ্ছে.. কিন্তু উইকি তে তো মাত্র একটা দারিয়াসের কথাই লিখা... হেগোরে আরেকটা থাবড়া
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
সরি, উইকি তে দারিয়াস ১ এর কথা লিকা ছিল.। খেয়াল করি নাই... যাই হোক থাবড়া টা ফিরত নিলাম না কারণ...
লেখক বলেছেন: "থ্রি হানড্রেড; হিরোজ অভ থার্মোফাইল" ছবিটা দেখছেন?
ঐ ছবিতে পারস্য সম্রাট হিসাবে তারা যাকে দেখাইছে। সে আমার আলোচ্য দারায়বৌষ-এর ছেলে। নাম: জেরেকসেস।
ছবিটা অবশ্যই দেখবেন।


















শ্রমসাধ্য পোষ্ট দেখলেই আমার ভাল লাগে
আপনাকে ধন্যবাদ