somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপনিষদ

১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো ইনিই বলেছিলেন, ‘ত্যাগের সঙ্গে ভোগ কর।’ হয়তো ইনিই লিখেছিলে উপনিষ
দের একাংশ। উপনিষদ তাই পরবর্তীকালে হয়ে উঠেছিল মানবসভ্যতার শ্রেষ্ট
গ্রন্থগুলির অন্যতম। কেননা, এই গ্রন্থ নিরাকার এক ঈশ্বরের কথা বলে, বর্ণাশ্রমের
ধারণাও নেই উপনিষদে, বরং রয়েছে ত্যাগের সঙ্গে ভোগ করার কথা; অযাথা সন্ন্যাসের ওপরও গুরুত্ব দেয়নি উপনিষদ। উপনিষদের ঋষিগনই একদা উচ্চারণ করেছিল, ‌'একমেবাদ্বীতিয়াম।' এক ছাড়া দুই নাই। তা হলে কাকে তুমি আঘাত কর?
কষ্ট দাও? রক্তাক্ত কর? উপনিষদের গভীর শান্তিবাদী বানীর ওপরই ভারতীয় অহিংসবাদ দাঁড়িয়ে- যা পরবর্তীত মহাত্মা গান্ধির জীবনের প্রতিফলিত হয়েছিল অমলিন সূর্যালোকের মতন।

এর আগে আমি বেদ নিয়ে লিখেছিলাম। তা হলে তো উপনিষদ নিয়ে লিখতেই
হয়। তাহলে বেদ আর উপনিষদের মধ্যে সম্পর্ক কি? পার্থক্যই বা কোথায়?
বেদ আর উপনিষদের মধ্যে সম্পর্ক অঙ্গাঙ্গি। ১২ টি উপনিষদের মধ্যে ৮টিই হল বেদভিত্তিক । তা হলে পার্থক্য? পার্থক্যও আছে। উপনিষদকে বলা হয়-
বেদান্ত। এর দর্শনকে বলা হয় বেদান্ত দর্শন। বেদান্ত মানে বেদের ‘অন্ত’ বা পে
র। কাজেই, বেদের যুগের পরেই রচিত হয়েছিল উপনিষদ । ব্যাখ্যাও যদিও ইষৎ
বদলে গেছিল। যেমন বেদ-এ আমরা পাই বহুদেবতাবাদ; আর উপনিষদে সর্বেশ্বরবাদ। মানে, ঈশ্বর ও জগৎ যেখানে একাকার। বিচ্ছিন্ন নয়। এই হল উপনিষদের মূলকথা। যে ভয়ঙ্কর বিষধর সাপকে দেখি-সেও ব্রহ্মা। কাজেই, এক ছাড়া দুই নাই। তা হলে কাকে তুমি আঘাত কর? কষ্ট দাও? রক্তাক্ত কর?
অসাধারণ চিন্তা সন্দেহ নেই- যদিও এই কনসেপ্টটি তিনটি আব্রাহামিয় ধর্মের একেবারেই বিপরীত।
কিন্তু, উপনিষদ কারা রচেছিলেন?
প্রাচীন ভারতের উদারহৃদয় প্রাজ্ঞ ঋষিগন।
সময়কাল?
এ বিষয়ে বহুমত প্রচলিত। তবে সার্বিক বিচারে যিশুর জন্মের সাতশ বছর আগে স্থির করা যায়। এবং, আমারও সেরকমই মনে হয়। বেদ-উপনিষদ নিয়ে জীবনভার গবেষনা করেছেন সুকুমারী ভট্টাচার্য। এঁর মতও সেরকমই। উপনিষদের রচনা সমাপ্ত হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকের মধ্যেই।
উপনিষদ সব মিলিয়ে বারোটি। তবে আরও আছে। সেসব উপনিষদ বলে গন্য হবে কি না তা নিয়ে বিতর্ক চলছে।আগেই বললাম-১২ টি উপনিষদের মধ্যে বেদভিত্তিক হল ৮টি। যেমন-ঈশ,ঐতরেয়, কৌষীতকি, তৈত্তিরীয়, বৃহদারণ্যক, কেন, ছান্দোগ্য, ও প্রশ্ন। বৈদিক যুগের পরে রচিত উপনিষদগুলি হচ্ছে - কঠ, শ্বেতাশ্বতর, মুন্ডক ও মান্ডুক্য।
অতীব দুঃখের কথা এই যে-সনাতন ধর্মের অনুসারী যারা-তারা উপনিষদ তেমন পাঠ করেন না। তারা মনে করেন উপনিষদ তথা বেদান্ত দর্শন পন্ডিতদের বিষয়। তারা পাঠ করেন ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ নামে দুটি মহাকাব্য;যেখানে, দুঃখজনক হলেও সত্যি- কিছু হলেও বর্ণবাদের লাঞ্ছন রয়েছে। উপনিষদ তেমন নয়। যে কারণে তখন বলছিলাম মানবসভ্যতার শ্রেষ্ট গ্রন্থগুলির অন্যতম উপনিষদ।
বর্ণবাদী মহাকাব্য পাঠ করা ছাড়াও সনাতন ধর্মের অনুসারীরা অকারণে মায়াবাদে বিশ্বাস করে। উপনিষদে কিন্তু মায়াবাদের ধারনাই নাই; বরং, এই গ্রন্থ নিরাকার এক ঈশ্বরের কথা বলে, ত্যাগের সঙ্গে ভোগ করার কথা বলে; অযাথা সন্ন্যাসের ওপর জোর দেয়নি উপনিষদ। বলেছে, ত্যাগের সঙ্গে ভোগ কর। যে কারণে, মাঝে মাঝে আমার মনে হয়, এই একটি মাত্র বাক্যই বদলে দিতে পারত মানবসভ্যতার ভবিষ্যৎ!

তথ্যসূত্র:

ড. আর, এম দেবনাথ রচিত “সিন্ধু থেকে হিন্দু।”
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×