আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

কারা ভাইকিং?

১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০২

শেয়ারঃ
0 0 0

সেই ইতিহাসের শুরু থেকেই তস্করতা কেবল স্থলেই ঘটায়নি মানুষ; জলের উপরিতলেও মানুষ এক রক্তাক্ত অপরিমেয় লুন্ঠন টেনে নিয়ে গিয়েছিল । এককালে যোগাযোগের প্রয়োজনই মানবিক বোধবুদ্ধি খাটিয়ে কাষ্ঠ দ্বারা নির্মিত হয়েছিল নৌযান। তারপর একটা সময়ে নৌযানই হয়ে উঠল সমুদ্রদস্যুতার করার অন্যতম অবলম্বন । প্রাচীন ও মধ্যযুগে পৃথিবীর নানা প্রান্তে জাহাজে করেই দস্যুতা করত জলদস্যুরা। সেই ঐতিহ্য আজও একেবারেই স্তিমিত হয়ে আসেনি। আজও নাকি দক্ষিণ চিন সমুদ্রে নৌদস্যুদের খপ্পরে পড়ে নাজেহাল হয়ে যায় বানিজ্য জাহাজ।

ভাইকিংস শব্দট নর্স ভাষার শব্দ।
নর্স ভাষা কি?
নরওয়ের ভাষাকে নর্স বলা হয়। তো, নর্স ভাষার ভাইকিংস শব্দটার মানে, “জলদস্যু।” আমরা আজকাল যেমন বলি: পিকনিকে যাওয়া। নর্স ভাষায় তেমনই এককালে বলা হত ভাইকিং-এ যাওয়া, মানে জাহাজে উঠে অন্যের সর্বনাশ করা! শব্দটার অন্য মানেও হয় অবশ্য। যেমন, “উপসাগরে বসবাসকারী” মানুষ। আবার এককালে স্ক্যানডেনিভিয়া লোকদের "ভিকস" বলা হত। ভিকস আর ভাইকিং শব্দের সম্বন্ধ সহজেই অনুমেয়।
তো, কারা স্ক্যানডেনিভিয়?
সুইডেন নরওয়ে আর ডেনমার্ক- এই তিনটে দেশকে বলা হয় স্ক্যানডেনিভিয়া।
ওই স্ক্যানডেনিভিয় এলাকায় মধ্যযুগে জলদস্যুদের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। এখন ওই অঞ্চলের জলদস্যুদের বোঝাতে ভাইকিংস শব্দটা প্রয়োগ করা হয়।
৮০০ থেকে ১০৫০ খ্রিস্টাব্দ। এই সময়কালকে ইউরোপের ইতিহাসে বলা হয় "স্ক্যানডেনিভিয় সম্প্রসারণ" বা ‍"ভাইকিং এজ"। কেননা, ওই সময়ে নরওয়ে ডেনমার্ক ও সুইডেন থেকে দুঃসাহসী অভিযাত্রীরা সমুদ্র পথে অভিযানে বেরিয়ে অত্র অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেছিল।
তবে এরা যে কেবল আক্রমনকারী ছিল -তা কিন্তু নয়। ভাইকিংসরা ব্যবসাও করত। উপরোন্ত তারা ছিল ভূ-আবিস্কারক; এমন কী অন্যত্র বসতিস্থাপনকারীও।
ভাবলে কেমন যে লাগে-সেই মধ্যযুগে আটলান্টিক সমুদ্রে ভেসে বেড়াত ভাইকিংস জলদস্যুদের ভয়ঙ্কর সব জাহাজ। পালে নরখুলির চিহ্ন আকাঁ। জাহাজগুলি এমনভাবে তৈরি করা হত যে ওগুলি ভেড়ার জন্য নির্দিস্ট বন্দর না হলেও চলত। নদীর ধারে কি সমুদ্রপাড়ে ভিড়তে পারত। লুন্ঠন করার জন্য মানুষের র্দুবুদ্ধি!
তবে, আজও স্ক্যানডেনিভিয় অঞ্চলের উপকথায় লোকগাথায় ভাইকিংসদের কত কথা যে উকিঁ দেয়!
ভাইকিংসদের নিয়ে লেখা একটি অসাধারণ বইয়ের লিঙ্ক:

http://www.mediafire.com/?j4rhzmqvqno

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভাইকিংস ;
প্রকাশ করা হয়েছে: ইতিহাস  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২০
রাজর্ষী বলেছেন: পাইরেটস আর ভাইকিং এর মাঝে সম্পর্ক/পার্থক্য কি?
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: পাইরেটস শব্দটা ইংরেজি । তেমনি ভাইকিং শব্দটা নরওয়ের ভাষার শব্দ; মানে ভাইকিং শব্দটা নরওয়েজিয় শব্দ । মানে কিন্তু একই-দলদস্যু।

৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭
পাপী বলেছেন: ভালো লাগলো! প্লাস! ভাইকিংসদের সম্পর্কে অনেক আগ্রহ ছিল। আজ ভালমতো জানতে পারলাম। সংক্ষেপে সুন্দর করে লিখার জন্য ধন্যবাদ।
৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১২
আতিকুল হক বলেছেন: খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৪৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ