আসলে স্পেন হল ইউরোপ ও আফ্রিকার ক্রশরোড। প্রাচীনকাল থেকে কত কত জাতি যে আফ্রিকা থেকে ইউরোপ এল। ইউরোপ থেকে আফ্রিকা গেল। ভ্যান্ডাল, ভিসিগথ। এই আসা যাওয়ার পথে একটি জাতি আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। বাস্ক। দক্ষিণ ফ্রান্স ও উত্তর স্পেনে ছড়িয়ে থাকা বাস্করা আজও স্বাধীনচেতা। তাদের শ্লোগান: দাসও না, স্বৈরাচারও না।
স্পেনের উত্তরের অঞ্চলটিকে বলে বাস্ক কানট্রি। আলাভা, গুইপুজকোয়া আর ভিযকায়া নিয়েই বাস্ক দেশ । এর উত্তরে বিসকেই উপসাগর ও ফ্রান্স; পুবে নাভাররা, পশ্চিমে কান্টাব্রিয়া, দক্ষিণে লা রিওজা এবং কাসটিল -লেওন।
বাস্করা বাস করে বাস্ক কানট্রি তে।
বাস্কদের শুরুটা নিয়ে আজও বিতর্ক প্রবল। বাইরে থেকে দেখলে মনে হয় যে এদের ভাষা প্রথা ঐতিহ্য ইউরোপের অন্যদের চেয়ে অনেকই আলাদা । তবে ক্রোমোজম পরীক্ষা করে দেখা গেছে স্পেন পর্তুগাল ব্রিটেন আইরিশ ও ফরাসীদের পূর্বপুরুষ আর বাস্কদের পূর্বপুরুষ অভিন্ন।
বাস্ক ভাষাকে বলে উসকারা। রয়েছে আঞ্চলিক বিভাগ। The Basque vocabulary contains no original words for abstract concepts and no words for tools or utensils brought into use in modern times. To designate such objects the Basques employ a Latin, French, or Spanish word with a Basque ending. For example, the word fork (French fourchette) becomes fourchetta in Basque. The Roman alphabet is used in the written language, which is based on French or Spanish orthography and is phonetic.(Microsoft ® Encarta ® 2008. © 1993-2007 Microsoft Corporation. All rights reserved.)
বাস্করা ওদের প্রাচীন আইন মেনে চলে। তাদের জীবনে রয়েছে সেই প্রাচীন আইনের গভীর প্রভাব। এই আইনগুলি পরিচালনা করে জান্তা। জান্তার হয় নির্বাচিত। নির্বাচনে কঠোর নিরাপত্তা অবলম্বন করা হয় - যেন জাল ভোট না পড়ে। নির্বাচনসংক্রান্ত বাস্কদের বৈঠকে যেমন জেলেও উপস্থিত থাকে তেমনি উপস্থিত থাকে অভিজাতও ।
পরিবারিক বন্ধনের ওপর ভীষন গুরুত্ব দেয় বাস্করা। ওদের দলবদ্ধ নৃত্য ওদের জীবনে একটি অনিবার্য উপাচার। বাস্ক সঙ্গীতও ভারি প্রাণবন্ত; দ্রুত তালে বাজে ড্রামস। গিটার।
আসলে বাস্করা বাঁচতে জানে।
বাস্করা আসলে রোমান ক্যাথলিক। ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার প্রযোজনে যুদ্ধও করেছে তারা।
আমরা যে জেসুইট পাদ্রীদের কথা শুনি -তার প্রতিষ্ঠাতা একজন বাস্ক। নাম সেন্ট. ইগনাটিয়াস অভ লোয়োলা। (এঁর কথা পরে লিখব।)
২
লিখিত ইতিহাসে বাস্কদের কথা প্রথম পাওয়া গেল খ্রিস্টপূর্ব প্রথম শতকে। যখন তারা রোমান আগ্রাসন রুখে দিয়েছিল। স্পেন আসলে আইবেরিয় উপদ্বীপের একটি দেশ। অন্যদেশটি পর্তুগাল। পিরানিজ পর্বতমালা ইউরোপ থেকে আইবেরিয় উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে। আইবেরিয় উপদ্বীপ শাসন করেছিল রোমানরা। সেই রোমান শাসনেও স্বাধীন ছিল বাস্করা।
স্মরণ করুন বাস্কদের শ্লোগান: দাসও না, স্বৈরাচারও না।
বাস্করা খ্রিস্টানধর্ম গ্রহন ৩ থে ৫ম শতকের মধ্যে।
৬ষ্ট শতকে ভিসিগথদের বিরুদ্ধে লড়ে তারা। ওই ৬ষ্ট শতকেই একদল বাস্ক পিরানিজ পাড় হয়ে উত্তরে অ্যাকুইটানিয়া যায়। তারপর থেকে ওই জায়গার নাম হয় গ্যাসকোনি।
যারা স্পেনে থাকল তারা মুরদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হল। ৮ম থেকে ১০ম শতক অবধি বেশির ভাগ আইবেরিয় উপদ্বীপ দখলে রেখেছিল মুররা।
মধ্যযুগেও স্বাতন্ত্র্য বজায় রেখেছিল বাস্করা।
পঞ্চদশ শতক। আইবেরিয় উপদ্বীপে প্রতিষ্ঠিত হল স্পেনিশ রাজতন্ত্র। ১৮৭৬ অবধি বাস্করা তাদের ঐতিহ্য ধরে রাখতে পারল। তারপর বাস্ক কান্ট্রি গ্রাস করে নেয় স্পেন।
আপনারা স্পেনিশ গৃহযুদ্ধের কথা শুনে থাকবেন। স্পেনিশ গৃহযুদ্ধের সময়কাল ১৯৩৬ ১৯৩৯। তখন একবার প্রজাতন্ত্র গঠিত হলে বাস্করা স্বাধীন হয়ে গিছল। তবে জেনারেল ফ্রাঙ্কোর জাতীয়তাবাদীরা জিতে গেলে প্রজাতন্ত্রের দিন শেষ হয়ে যায়।
চল্লিশের দশকের পরের তিনটি দশক ছিল ভীষন উদ্বেগের।
বাস্করা, আগেই বলেছি স্বাধীনচেতা।
১৯৭০ দশকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আরম্ভ হল। তারপর নানা রক্তক্ষয়ী ঘটনা ঘটে। ১৯৭৯ থেকে ১৯৮৩। স্প্যানিশ সরকার বাস্কদের নির্বাচিত আইনসভাসহ সীমিত স্বায়ত্বশাসন দেয়।
আগুন তবু নিভল না।
১৯৯৭। গোপনে প্রতিষ্টিত হয় ETA (Euskadi Ta Askatasuna, Basque for Basque Homeland and Liberty)
ETA সদস্যরা একজন স্প্যানিশ কাউন্সিলরকে হত্যা করে।
গোটা স্পেনজুড়ে ধিক্কার ওঠে।
In early December 1997, 23 leaders of Herri Batasuna, the political party affiliated with the ETA, were sentenced to seven years in prison for collaborating with the terrorists by showing ETA members in a campaign video. Human rights organizations criticized the trial for its questionable charges. The sentences prompted more ETA assassinations, which continued in 1998. Most of the killings targeted politicians who were members of Spain’s ruling party, which refused to negotiate with the ETA.
Tensions flared again in early 1999 when Spanish and French authorities arrested about 20 suspected ETA members and raided Herri Batasuna headquarters in San Sebastián. In May, the Spanish government held its first talks with the ETA, but nothing resulted from the discussions and ETA violence continued.
মার্চ। ২০০৪। এক আক্রমনে ১৯২ জন মারা যায়। সবাই সন্দেহ করল
পরে জানা গেল আল কায়দা।
এই আক্রমনের পর সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে।
২০০৬ সালে আত্মসমর্পন করে।
আত্মঘাতি হামলা বাদ দিয়ে রাজনৈতিক পথ ধরে।
তথ্যসূত্র:
Shearer, James F. "Basques." Microsoft® Student 2008 [DVD]. Redmond, WA: Microsoft Corporation, 2007. Microsoft ® Encarta ® 2008. © 1993-2007 Microsoft Corporation. All rights reserved.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

