আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

ঢাকার আর্মেনিয়রা, তাদের সংক্ষিপ্ত ইতিহাস ...
১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৯
আর্মানিটোলার গির্জা। ১৭৮১ সালে প্রতিষ্ঠিত চার্চ অভ হোলি রেজারেকশন।
যদ্দুর জানি, টোলা শব্দটি হিন্দি । আর্মানিটোলা মানে আর্মেনিয়রা যেখানে বাস করে। এককালে ধনাঢ্য ক্ষমতাশালী আর্মেনিয়রা বাস করত আর্মানিটোলায়। এখনও সেখানে নাকি ক'ঘর আর্মেনিয় বাস করে। তবে তারা এখন ক্ষমতাশূন্য। অথচ এককালে এদের প্রত্যক্ষ সহযোগীতার ফলেই বাংলায় ইংরেজরা পাকাপোক্ত আসন পেয়েছিল। এককালে এরাই বাংলার অঢেল সম্পদ নিয়ে চলে গিয়েছিল ইরানে, মধ্য এশিয়ায়।
গতকাল আর্মেনিয় গনহত্যা নিয়ে লিখেছি। লিখেছি তুর্কি সাহিত্যিক ওরহার পামুক সম্বন্ধে। লিখতে লিখতে বঙ্গদেশের সঙ্গে আর্মেনিয়দের যোগসূত্রের কথা ভাবছিলাম। ভাবছিলাম ঢাকার আর্মানিটোলার গির্জেটার কথা, র্গিজেটার ভিতরে অর্মেনিয়দের কবরখানাটার কথা ...
১
বিশ্বের মানচিত্রটা দেখলে দেখবেন-তুরস্কের ঠিক পুবের দেশটাই আর্মেনিয়া। আর্মেনিয়ার উত্তরে জর্জিয়া, পুবে আজারবাইজান এবং দক্ষিণে ইরান।
ভৌগোলিক ভাবে অবশ্য আর্মেনিয়ার অবস্থান দক্ষিণ ককেশাস অঞ্চলে।
আর কখনও আর্মেনিয়ার মানচিত্রটা দেখলে দেখবেন মাঝখানে একটা হ্রদ। হ্রদ সেভান। কী সুন্দর নাম-সেভান।
আর্মেনিয়ার রাজধানীর নামটও চমৎকার। ইরেভান।
সচরাচর রাজধানী শহরের পাশ দিয়ে একটা নদী বয়ে যায়। ইরেভানের পাশ দিয়ে বয়ে যাওয়া সে নদীর নাম?
হরাজদান। (তত ভালো লাগল না হয়তো!)
তো ইরেভান শহরটা সে দেশের পশ্চিমে। তুরস্কের সীমান্তের এত কাছে যে মাত্র ২৫ মাইল দূরে তুরস্কের পূর্বসীমান্ত।। এক সময় তো তুরস্কের অটোমানদের অধীন ছিল আর্মেনিয়া।
যা হোক। ইরেভান শহর থেকে একটা পাহাড়ের চূড়া দেখা যায়। সে পাহাড়ের নাম আরারাত। আরারাত পাহাড়ের কথা কেন তুললাম? মহাপ্লাবন শেষে নুহ নবীর আর্কটি নাকি ওই আরারাত পাহাড়েই ঠেকেছিল।
এবার আর্মেনিয় শেকড়ের খোঁজখবর নিই। ঐতিহাসিকরা খুঁজেপেতে বার করেছেন যে-খ্রিস্টপূর্ব ৩০০০ বছর আগে নাকি আর্মেনিয়দের পূর্বপুরুষরা বাস করত ঐ আরারাত পাহাড়েই। খ্রিস্টপূর্ব প্রথম শতকে আর্মেনিয়দের প্রথম রাজাকে পাওয়া গেল। রাজার নাম টিগরানেস। তার সাম্রাজ্য নাকি ভূমধ্যসাগর অবধি ছড়িয়ে ছিল।
তারপর এক সময়ে রোমান দখলে চলে যায় আর্মেনিয়া।
এরপর আর্মেনিয়া শাসন করে পার্থিয়রা। পার্থিয়রা পারস্যও শাসন করত।
এরপর পারস্যে সাসানিদরা ক্ষমতায় আসে। ফলত আর্মেনিয়াও সাসানিদদের অধীন হয়ে পড়ে। সে সময় আর্মেনিয়ার রাজা ছিলেন ৩য় টিরাইদেস। ইনি খ্রিস্টধর্মে দীক্ষিত হয়েছিলেন; হয়ে, খ্রিস্টধর্মকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষনা করেন। মনে রাখা দরকার, রোম নয়, বিশ্বের ইতিহাসে আর্মেনিয়াই প্রথম খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়েছিল।
৭ম শতকে আর্মেনিয়ায় প্রতিষ্ঠিত হয় বাইজানটান শাসন।
এরপর আরবী অশ্বারোহীরা ঢুকে পড়ে আর্মেনিয়ায়। আর্মেনিয় অভিজাতদের মধ্য থেকে নির্বাচিত করে আর্মেনিয় শাসক। তারপর থেকে আর্মেনিয় বাগরাতুনি রাজবংশ শাসন করে আর্মেনিয়া। তারা আরবদের কর দিত। এভাবে কার্যত স্বাধীনই ছিল আর্মেনিয়া।
এর পর আবার কিছু সময়ের জন্য বাইজানটান শাসনের অধীন হয়ে পড়ে আর্মেনিয়া।
একাদশ শতক। সেলজুক তুর্করা দখল করে দেশটা।
১৩ শতকে মঙ্গোলরা আক্রমন করে আর্মেনিয়া। ১৫ শতক অবধি অঞ্চলটা ওরাই শাসন করে।
এর পর তুরস্কের অটোমানরা আর্মেনিয়া গ্রাস করে।
পারস্যও আর্মেনিয়ার কিয়দংশ শাসন করত। পারস্যের সাফাভি বংশ ষোড়শ শতকে আর্মেনিয়া আক্রমন করলে অনেক আর্মেনিয় দেশ ছেড়ে পালিয়ে যায়।
তাদেরই একদল নানাদেশ ঘুরে বাংলায় এসেছিল।
২
ষোড়শ শতকের শেষের দিকে কথা। বানিজ্যের সম্প্রসারণের উদ্দেশ্যে পারস্যে সরকারী ভাবে কিছু উদ্যেগ নেওয়া হয়। পারস্যের ইস্পাহানে গড়ে ওঠে বানিজ্যিকেন্দ্র। সেখানে ভাগ্যান্বেষী কিছু আর্মেনিয় পারসিক বানিজ্যিক সংস্থায় চাকরি নেয়।
পারসিক ব্যবসায়ীরা বাংলায়ও এসেছিল।
আর্মেনিয়া তাদেরই পদাঙ্ক অনুসরন করেছিল।
প্রথম প্রথম তারা পারসিক ব্যবসায়ীদের অধীন চাকরি করত।
কালক্রমে, আর্মেনিয়রা বাংলায় তাদের নিজস্ব সম্প্রদায় গড়ে তোলে। বাংলার বানিজ্য-অর্থনীতিতে গভীর অবদান রাখে।
৩
সপ্তদশ শতকের প্রথম ভাগ থেকেই আর্মেনিয়রা বাংলায় ব্যবসা করত। সে সময়টায় বাংলার নগরে বন্দরে সবর্ত্রই আর্মেনিয়দের দেখা যেত। তারা প্রত্যন্ত অঞ্চলেও যেত-লাভের আশা থাকলে, যেখানে অন্যরা যেত না।
Through their commercial acumen, their knowledge of markets and products, their chain of connections with the producing and consuming centres maintained through their own agents who were more often than not their own family members or kinsmen, their low overhead cost and capacity to thrive on low profit margin, the Armenians could compete successfully with not only the Indian and other Asian merchants but also with the European East India Companies trading in Bengal.
সে সময়টায় আর্মেনিয়রা যেমন ঢাকায় বাস করত। বাস করত কোলকাতায়ও। যেখানেই যেত র্গীজে তৈরি করত তারা। আজও কোলকাতায় গঙ্গার ধারে রয়েছে আর্মানিঘাট। এককালে ওই ঘাটেই আর্মেনিয়দের জাহাজ থেকে পন্য ওঠানাম করত।
৪
সপ্তদশ শতক।
বাংলার নদী-উপকূলে তখন ইংরেজ বেনিয়াদের জাহাজ ভিড়ে আছে। বাংলায় তারা ব্যবসা করবে। সে জন্য স্থানীয় অংশীদার খুঁজছিল। ইংরেজদের ছিল পুঁজি ও ব্যবসায়িক দক্ষতা । এখন তাদের দরকার স্থানীয় ধনিক শ্রেণির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ।
আর্মেনিয়রা মধ্যস্থাকারীর ভূমিকায় এগিয়ে আসে।
আর্মেনিয়দের ভাকিল (প্রতিনিধি? উকিল? অ্যাডভোকেট?) নিয়োগ করে ইংরেজরা। আর্মেনিয়রা ফারসি জানত। যথাযথ পারিশ্রমিক পেয়ে আর্মেনিয় ভাকিলরা মুগলদের দরবারে যায়। এবং সেখানে গিয়ে বলে যে কী উদ্দেশে ইংরেজরা হিন্দুস্থানে এসেছে। হ্যাঁ। ইংরেজদের প্রাথমিক উদ্দেশ্য ছিল ব্যবসা। কেননা, ইংল্যান্ডে তখন বুর্জোয়া বিপ্লব সম্পন্ন হচ্ছিল। তাদের বিশাল বাজার চাই, পন্যের জন্য বেশুমার কাঁচামাল চাই। সেজন্য চাই কলোনি । চাই কলোনিয়াল দালাল ।
ভাকিল আর্মেনিয়রা ছিল কলোনিয়াল দালাল।
৫
খোজাহ ফানোস কালানদার। ছিলেন প্রথমদিককার ঢাকার ধানাঢ্য আর্মেনিয় ব্যবসায়ী। ইনি ইউরোপীয়দের সঙ্গে ব্যবসা করতেন। ১৬৮৮। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে চুক্তি করেন কালানদার। চুক্তি অনুযায়ী কালানদার ও তার লোকেরা ইংরেজদের জাহাজ ব্যবহার করতে পারত। কালানদার-এর ভাতিজার নাম ছিল খোজাহ ইসরাইল সারহান্দ। ১৬৯৮ খ্রিস্টাব্দ । বাংলার সুবেদার তখন আজিম উস শান। খোজাহ ইসরাইল সারহান্দ বড় ঝানু লোক ছিল। কোলকাতার সে ইংরেজদের জমিদারি পাইয়ে দিয়েছিলেন । ইংরেজরা বাংলার জমির জন্য হন্যে হয়ে উঠেছিল। কেননা, আগেই বলেছি আমি, ইংল্যান্ডে তখন বুর্জোয়া বিপ্লব সম্পন্ন হচ্ছে। বাজার চাই, পন্যের জন্য কাঁচামাল চাই। সেজন্য কলোনি চাই। কলোনিয়াল দালাল চাই। আর্মেনিয়রা ছিল কলোনিয়াল দালাল। আজ আমরা কলোনিয়াল দালালদের চিনে নিতে চাই।
খোজাহ ইসরাইল সারহান্দ ছিল অন্যতম কলোনিয়াল দালাল। বাংলা এই সব আর্মেনিয়দের মাতৃভূমি নয়। এদের বিবেকে বাঁধেনি ইংরেজদের হাতে বাংলার জমিদারি তুলে দিতে। বাংলার সুবেদার তখন আজিম উস শান কী কারণে রাজী হলেন?
উপরোন্ত খোজাহ ইসরাইল সারহান্দ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাকিল। সে চলে গিয়েছিল মুগল সম্রাট ফররুখশিয়ারের দরবারে।
১৭১৭ সালে রাজকীয় ফরমান ঘোষনা করল মুগল কর্তৃপক্ষভ তাতে বিস্তর সুযোগ সুবিধে ছিল ব্রিটিশ বেনিয়াদের। সে ফরমান ঘোষনায় সারহান্দ- এর অবদান ছিল বিস্তর।
আর্মেনিয়রা ছিল কলোনিয়াল দালাল। আজ আমরা কলোনিয়াল দালালদের চিনে নিতে চাই। খোজাহ ইসরাইল সারহান্দ ছিল অন্যতম কলোনিয়াল দালাল।
All the negotiations with the East India Company during the stormy days of Sirajuddaulah's regime were conducted by this Armenian merchant who was a monopolist in the most profitable saltpetre trade. Wajid was one of the three merchant princes (the others being the jagat sheth and Umichand) who collectively dominated the commercial life and hence, to a great extent, the economy of Bengal in the last three decades of the first half of the eighteenth century. He operated his extensive business empire from Hughli, the then commercial capital of Bengal.
৬
From the late seventeenth century the Mughal government had begun to treat the Armenians as a distinct community trading in Bengal. They were mostly engaged in export trade for which they were required to pay a duty of 3.5% to the government. All the nawabs are known to have engaged Armenian merchants to transact their personal businesses openly or clandestinely. Khojah Petrus Nicholas, the leader of the Armenian community, was a financier and court advisor to alivardi khan.
অস্টাদশ শতক এর মাঝামাঝি।
তখনকার প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন খোজাহ ওয়াজিদ। এই লোকের অবদান বাংলার অর্থনীতির ক্ষেত্রে নাকি বিপুল। সে সব বিপুলতার খোঁজ খবর করার আবশ্যক বোধ করি না। কেননা, সিরাজ যে বাংলার ক্ষমতা হারালেন, তার বিরোধী যারা যারা ছিল-তাদের সঙ্গে খোজাহ ওয়াজিদ কে পান করতে দেখা যেত।
৭
উনিশ শতক থেকে আর্মেনিয়রা বাংলা থেকে চলে যেতে থাকে।
কোথায়?
পারস্যে। মধ্য এশিয়ায়।
সঙ্গে বিশাল সম্পদ। বাংলার সম্পদ।
(বাংলা কেন দরিদ্র? এর প্রশ্নের ঐতিহাসিক উত্তর খুঁজতে এ দিকটি উল্লেখিত হতে পারে।)
আর্মেনিয়দের অনেকেই ইউরোপীয় অংশীদারের সঙ্গে বিশ্বের নানা স্থানে ব্যবসায় জড়িয়ে পড়ে। এ প্রত্যক্ষ ফল- পূর্ব বাংলার পাট ও চামড়া শিল্পে ধ্বস ।The Armenian families who entered land control gradually shifted their interest to other businesses, such as, banking, export trade and agencies to exporters and importers.
৮
আলোর সঙ্গে মিলেমিশে থাকে অন্ধকার। সবাই দালাল না। সবাই শোষক না। সবাই বাংলার সম্পদ নিয়ে দেশত্যাগ করেনি।
শোষক-দালালদের মধ্যে অনেকেই ছিলেন মানুষ। যেমন-নিকোলাস পোগোস। চেয়েছিলেন পূর্ববাংলার মানুষ শিক্ষিত হোক। ইংরেজ বেনিয়াদের মুখোমুখি হতে চাই ইংরেজদের জ্ঞানবিজ্ঞান। এই মানসে মহামান্য নিকোলাস পোগোস গড়লেন একটি স্কুল। আজ কে না জানে- ঢাকার পোগোস স্কুলটি কত কত নস্টালজিক স্মৃতি জড়ানো।
বলেছি, আলোর সঙ্গে মিলেমিশে থাকে অন্ধকার। সবাই দালাল না। সবাই শোষক না। কাজেই শহর ঢাকার স্থাপনার দিক থেকেও আর্মেনিয়রা পিছিয়ে ছিল না। শুনেছি, ঢাকার বাকল্যান্ড বাধের অর্থায়নও নাকি ওদের।
কয়েকটি আর্মেনিয় পরিবারের নাম
ogoses, Agacys, Michaels, Stephens, Joakims, Sarkiess, Manooks.
কয়েকজন উল্লেখযোগ আর্মেনিয়র নাম: P Arathon, Margar David, Mackertich Abraham George, Michael Sarkies, Abraham Lucas, M Highcazony, A S Mackertich, Tigran Nahapiet Thaddeus Nahapiet, M.J. Catchhatoor, Joseph Lazarus.
১৮৩৭ সালে আর্মেনিয়রা ঢাকায় একটি ক্লক টাওয়ার প্রতিষ্ঠিত করেছিল। অবশ্য ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে ঘড়িস্তম্ভটি ক্ষতিগ্রস্থ হয়েছিল। আগেই বলেছি যে যেখানেই যেত অর্মেনিয়রা গির্জে তৈরি করত । আর্মেনিয়রা ১৭৮১ সালে নির্মান করেছিল চার্চ অভ হোলি রেজারেকশন। লোকে বলে আর্মানিটোলার গীর্জা। গির্জার ভিতরে রয়েছে আর্মেনিয়দের কবর আছে। কখনও ওখানে দাঁড়ালে কেমন অনুভূতি হয়। এককালে এরা বেঁচে ছিল। এখন বেঁচে নেই। আমরা বেঁচে রয়েছি। একদিন থাকব না। তখন আমাদের কবরের সামনে কে দাঁড়াবে ...
৯
ওই চার্চ অভ হোলি রেজারেকশন নিমির্ত হওয়ার আগে আর্মেনিয়রা প্রার্থনা করত কোথায়?
তেজগাঁওতে। তেজগাঁওয়ের রোমান ক্যাথলিক চার্চে।
ধর্মটা ওদের জীবনে অতীব গুরুত্ব পূর্ন। মনে থাকার কথা- এক সময়ে রোমান দখলে চলে যায় আর্মেনিয়া। এরপর আর্মেনিয়া শাসন করে পার্থিয়রা। পার্থিয়রা পারস্যও শাসন করত। এরপর পারস্যে সাসানিদরা ক্ষমতায় আসে। ফলত আর্মেনিয়াও সাসানিদদের অধীন হয়ে পড়ে। সে সময় আর্মেনিয়ার রাজা ছিলেন ৩য় টিরাইদেস।ইনি খ্রিস্টধর্মে দীক্ষিত হয়েছিলেন। হয়ে খ্রিস্টধর্মকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষনা করেন।
মনে রাখা দরকার, রোম নয়। বিশ্বে আর্মেনিয়াই প্রথম খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্ম করেছিল।
তথ্যসূত্র:
সুশীল চৌধুরী লিখিত বাংলাপিডিয়ার নিবন্ধ
এবং
Suny, Ronald Grigor. "Armenia (country)." Microsoft® Student 2008 [DVD]. Redmond, WA: Microsoft Corporation, 2007.
Microsoft ® Encarta ® 2008. © 1993-2007 Microsoft Corporation. All rights reserved.
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আর্মেনিয়া ;
প্রকাশ করা হয়েছে: বাংলা: ইতিহাস ও ঐতিহ্য বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
টাইটেনিয়াম বলেছেন:
আপনি কি বর্তমানে আর্মেনিয়ায় থাকেন?
লেখক বলেছেন: না। আমি থাকি ঢাকা।
মাহবুব সুমন বলেছেন:
খোজাহ থেকেই কি খাজা এসেছে ?
লেখক বলেছেন: খাজা, যদ্দুর জানি, ফারসী শব্দ, অবশ্য আমার ভুলও হতে পারে। আর্মেনিয়দের সঙ্গে পারসিকদের ঘনিষ্টতা ১৬ শতক থেকে-কাজেই ...
পথিক!!!!!!! বলেছেন:
তথ্যবহুল
লেখক বলেছেন: ধন্যবাদ।
অ্যামাটার বলেছেন:
দারুন...আপনার প্রতিটি লেখাই এক-একটা তথ্য ভান্ডার, যদিও মৌলিক না, তথ্যসূত্র আপনি উল্লেখ করেছেন, তবু এই পরিশ্রমসাধ্য কাজটাই বা আর কজন করেছে!বাংলায় ইংরেজ আধিপত্যে আর্মেনিয়ানদের অবদান ছিল!! কিন্তু আমাদের ইতিহাসে আর্মেনিয়ানদের থা খুব একটা নাই। একসময় ককেশিয় জনপদগুলো সম্বন্ধে খুব আগ্রহী ছিলাম, তো উইকি, বিভিন্ন সাইট; ইত্যাদিতে খোজ লাগাতাম,আর্মেনিয়া সম্বন্ধেও; সেইসব দেশের ডেইলি এবং উইকলি গুলোও দেখতাম;
তো আর্মেনিয়ানদের তো তেমন বড় কোন নেশন মনে হয় নি,ওদের সংখ্যাও তেমন বেশি না, তাছাড়া বর্তমানে আর্মেনিয়া সম্ভবত জর্জিয়ার পরে দ্বিতীয় দুর্বলতম অর্থনৈতিক শক্তি সোভিয়েৎ অঞ্চলে...
"এককালে ধনাঢ্য ক্ষমতাশালী আর্মেনিয়রা বাস করত আর্মানিটোলায়। এখনও সেখানে নাকি ক'ঘর আর্মেনিয় বাস করে। তবে তারা এখন ক্ষমতাশূন্য।"---এই তথ্যটা বেশ চমকপ্রদ লেগেছে আমার কাছে, সত্যিই নাকি! এখনও আছে? সত্যি হলে চলেন না, একদিন অভিযানে বের হই!! দেখে আসি...কত অজানা রে...
লেখক বলেছেন: চলেন।
দিগন্ত বলেছেন:
অথচ এককালে এদের প্রত্যক্ষ সহযোগীতার ফলেই বাংলায় ইংরেজরা পাকাপোক্ত আসন পেয়েছিল। এককালে এরাই বাংলার অঢেল সম্পদ নিয়ে চলে গিয়েছিল ইরানে, মধ্য এশিয়ায়।- এটা সরলীকৃত মন্তব্য মনে হল।
লেখক বলেছেন: ... সরলীকৃত। সেটা আমিও স্বীকার করি। তবে দুটো ঘটনাই বাংলার ইতিহাসে লক্ষ্য করি।
(১) আর্মেনিয়দের সহায়তা না পেলেও ইংরেজরা বাংশা শাসন করতই।
(২) নিয়ে যাওয়া সম্পদের পরিমান জানার উপায় নাই।
পারভেজ রবিন বলেছেন:
অ্যামাটার বলেছেন: দারুন...আপনার প্রতিটি লেখাই এক-একটা তথ্য ভান্ডার, যদিও মৌলিক না, তথ্যসূত্র আপনি উল্লেখ করেছেন, তবু এই পরিশ্রমসাধ্য কাজটাই বা আর কজন করেছে!ইতিহাস বিষয়ক লেখা মৌলিক হয় না। মৌলিক হয় গল্প উপন্যাস।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিবর্তনবাদী বলেছেন:
দারুন লাগল। অনেক কিছু জানতে পারলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
প্রণব আচার্য্য বলেছেন:
চমৎকার যথারীতি +++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন:
আছহাবুল ইয়ামিন বলেছেন:
আর্মেনিয়ানদের নিয়ে আগের লেখা দেখে একবার ভেবেছিলাম ঢাকার আর্মেনিয়ান অভিবাসীদের নিয়ে কিছু লিখতে অনুরোধ করব। যাহোক, তার আগেই লিখে ফেলেছেন ঢাকার আর্মেনিয়ান গোরস্হান নিয়ে আরেকটি লেখা এসেছিল ব্লগে। সেটি দেখতে পারেন - Click This Link
লেখক বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ ইয়ামিন।
জটিল বলেছেন:
বেশ ভাল লাগল দাদা ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নম্রতা বলেছেন:
লেখাটা ভাল লাগলো !ব্লগে আমার একটা কবিতা আছে "সেন্ট রিপ্সিমি"। ওটার সাথে আরমেনিয়ানদের একটা যোগসুত্র আছে। ভাবছি আরো কিছু লিখবো !
এরকম লেখা পড়লে অনুপ্রানিত হ্ই !
জুবায়ের , ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আতিকুল হক বলেছেন:
ধন্যবাদ। ভালো লাগলো।আমাদের জাতিসত্বায় মিশে আছে কত জাতি। তুলে আনুন ওদের কথা। জেনে সমৃদ্ধ হই আমরা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
কিছুদিন আগে আর্মেনীয় গির্জাটা দেখেছি। চমৎকার গোছানো তথ্যবহুল পোস্ট। আগে পেলে ভালো হতো।
(প্লাস ও প্রিয়তে)
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাগিব বলেছেন:
আচ্ছা, আপনি বই লিখবেন কবে? ইতিহাসকে খুব চমতকার করে লিখেন, বই লিখলে সবাই উপকৃত হতো।
লেখক বলেছেন: লিখব। অবশ্যই।
আর,জীবনের অনেকগুলি বছর বাংলা উইকিকে দেব।
এই আমার শপথ।
ধন্যবাদ রাগিব।
সৌম্য বলেছেন:
ঢাকার আর্মেনিয়ান গোরস্তানে নাকি ভ্যান টাসেল (প্রথম প্যারাট্রুপার যিনি বেলুনে আটলান্টিক পারি দ্যান) তার কবর আছে। একটা কবর দেখছি যেটা সিরাজউদ্দৌল্লাহর রাজত্বকালের। কতো প্রাচিনসব কবর। যতোবারই যাই দেখি পুরাতন কিছু কবর ধ্বসে পড়েছে।
লেখক বলেছেন: সংরক্ষণ করা দরকার।
অন্যরকম বলেছেন:
আর্মানিটোলায় একটা মোবাইল টাওয়ারে বিটিএস ইন্সটলেশনের কাজ করার সময় গীর্জাটা দেখেছিলাম.... আমি পুরাই অবাক হয়ে গেছিলাম এটা দেখে, অনেক এন্টিক একটা জিনিস! তবে আজকে আপনার পোস্ট পড়ে অনেক কিচূই জানতে পারলাম! ধন্যবাদ +
লেখক বলেছেন: ধন্যবাদ।
জনৈক আরাফাত বলেছেন:
অসাধারণ!
লেখক বলেছেন: ধন্যবাদ।
মনির হাসান বলেছেন:
দারুন ইমন ভাই ... অনেক কিছু জানলাম । অনেক অনেক ধন্যবাদ লেখাটির জন্য ... এবং এত দেরিতে দেখার জন্য ক্ষমাপ্রার্থী ।
লেখক বলেছেন: আরে এমন হতেই পারে: আমারও হয়।
শুভেচ্ছা রইল।
অ রণ্য বলেছেন:
আমি কোন মন্তব্য না করে শুধু প্রিয়তে রেখে দিলাম। এমন পোষ্টকে স্যালুট ।
লেখক বলেছেন: স্যালুট, আপনাকেও।
ম্দু বলেছেন:
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
উদাসী স্বপ্ন বলেছেন:
জ্ঞান আর জ্ঞান!
লেখক বলেছেন: জ্ঞান আর জ্ঞান!
লেখক বলেছেন: হুমম।
লেখক বলেছেন:
চাটিকিয়াং রুমান বলেছেন:
বাংলাদেশে আর্মেনিয়দের সম্পর্কে জানার আগ্রহ ছিল বেশ। আপনার পোষ্ট থেকে অনেক কিছু জানলাম তাদের ব্যাপারে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: সি এন জিঅলাকে কে বলবেন যে মিডফোর্ড যাব। কিংবা শাবিস্তান সিনেমা হল। ওখানে নামলেই যে কাউকে জিগ্যেস করলেই ...
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















