আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

ডিরোজিও: প্রথাবিরোধী এক অনন্য দ্রোহী।
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৬
ডিরোজিও। পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিওর জন্ম কোলকাতার এক মিশ্র পর্তুগিজ পরিবারে হলেও নিজেকে আপাদমস্তক খাঁটি বাঙালিই ভাবতেন। সে কথা তাঁর লেখা একটি ইংরেজী কবিতায় ফুটে উঠেছে।
My Country! In the days of Glory Past
A beauteous halo circled round thy brow
And worshipped as deity thou wast,
Where is that Glory, where is that reverence now?
আপনাদের মধ্যে যারা কোলকাতায় গিয়েছেন, তারা জানেন যে কোলকাতায় এনটালি নামে একটা জায়গা আছে। ডিরোজিওর জন্ম সেখানেই হয়েছিল ১০ এপ্রিল ১৮০৯ সালে। বাবার নাম ফ্রান্সিস ডিরোজিও। সে সময়টায় কোলকাতায় বাস করত ড্রুমন্ড নামে একজন স্কটিশ। তিনি ছিলেন দারুন প্রগতিশীল এক মানুষ। তাঁর সম্বন্ধে লোকে বলত, "a dour Scotsman, an exile and a 'notrious free thinker'" তিনি কোলকাতার ধর্মতলায় একটি স্কুল দিয়েছিলেন। স্কুলের নাম ছিল ধর্মতলা আকাদেমি স্কুল। সেখানেই ভর্তি হয়েছিল বালক ডিরোজিও। ড্রুমন্ড মুক্তচিন্তা ডিরোজিওর ভিতর ছড়িয়ে দিয়েছিলেন। যাতে করে বালকের মন কুসংস্কারমুক্ত হয়ে ওঠে। ড্রুমন্ড বালককে পাঠ দিতেন ইতিহাস দর্শন ও ইংরেজী সাহিত্যে।
ড্রুমন্ড-এর উৎসাহে বালক ডিরোজিও পড়ত ফরাসী বিপ্লব নিয়ে: The causes of the French Revolution are a subject of significant historical debate. France in 1789, although facing some economic ( especially taxation) difficulties and simplicities, was one of the richest and most powerful nations in Europe; further, the masses of most other European powers had less freedom and a higher chance of arbitrary punishment.
পড়ত কবি রবার্ট বার্নসের কবিতা।
I see amid the fields of Ayr
A ploughman, who, in foul and fair,
Sings at his task
So clear, we know not if it is
The laverock's song we hear, or his,
Nor care to ask.
ডিরোজিওর তখন চৌদ্দ বছর বয়েস। বাবার ব্যবসায় সাহায্য করার জন্য স্কুলের পড়া ছাড়তে হল। ডিরোজিও ভাগলপুর চলে যান। জায়গাটি বিহারে। সেখানে গঙ্গার রুপ দেখে বিস্মিত। কবিতা লিখতে শুরু করলেন। পরে সেসব কবিতা কিছু প্রকাশিত হয়েছিল।
নানা বিষয়ে পড়াশোনা চলছিল। ইম্মানুয়েল কান্ট ছিলেন জার্মান দার্শনিক। তাঁর কড়া সমালোচনা করে নিবন্ধ লিখলেন। তখন ডিরোজিওর বয়স মাত্র ১৭। বছরের তরুণের লেখায় কোলকাতায় বুদ্ধিজীবি মহলে আলোরন উঠল।
১৮২৮। কবিতা ছাপতে কোলকাতায় এলেন ডিরোজিও।
সেই সময় কোলকাতায় বাস করতেন ডেভিড হেয়ার নামে এক ঘড়ি ব্যবসায়ী। (বিস্তারিত দেখুন Click This Link) ঘড়ির ব্যবসা করে প্রভূত ধন অর্জন করেছিলেন হেয়ার। হেয়ারের বাড়ি ছিল স্কটল্যান্ডে। সেখানেই ফিরে যাওয়ার কথা। গেলেন না। কেননা, ততদিনে কোলকাতার মানুষের দুঃখদুর্দশা (যার অন্যতম কারণ ঔপনিবেশিক শাসন) দেখে মর্মাহত হয়েছিলেন হেয়ার। ঔপনিবেশিক শাসনে নিষ্পেষিত মানুষের জন্য কী করা যায় ভাবছিলেন। হেয়ার সম্ভবত ভেবেছিলেন, কোলকাতার মানুষ শিক্ষিত হলে কর্ম সংস্থান হবে। কাজেই, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কথা ভাবলেন হেয়ার। তখন ১৮১৭ সাল। হেয়ারের বয়স ৪২ বছর। তখন কোলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইড ইষ্ট। শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনের কথাটা হেয়ার তাঁকে বোঝালেন। ফল হল। অতপর হিন্দু কলেজ প্রতিষ্ঠা। যার পিছনে হেয়ারের অবদান অসামান্য।
ডিরোজিও শুনলেন-হিন্দু কলেজে পদ খালি আছে-আবেদন করলেন। তাঁকে নেওয়া হল।
ঔপনিবেশিক বাংলার বাতাসে তখন পরিবর্তনের সুর।
ডিরোজিও সে বাতাসের বিদ্রোহ আরও উশকে দিলেন।
১৮২৬। মে মাস। ১৭ বছর বয়েসে
ডিরোজিও ইতিহাস ও ইংরেজী সাহিত্যের শিক্ষক হিসেবে হিন্দু কলেজে যোগ দিলেন। ব্যতিক্রমধর্মী পাঠদানের কারণে ছাত্ররা তাঁর প্রতি আকর্ষন বোধ করল। ছাত্রদের সঙ্গে খোলাখুলি মিশতেন ডিরোজিও। শ্রেণি কক্ষের বাইরেও যোগাযোগ রাখতেন। অনেকে ছাত্রই তাঁর বাড়ি যেতেন। সেখানে আড্ডা চলত। তখন বলছিলাম ডিরোজিও নিজেকে বাঙালি ভাবতেন। বাঙালিমাত্রেই আড্ড ভালোবাসে। আড্ডায় ডিরোজিও উদাত্ত কন্ঠে আবৃত্তি করতেন-
Expanding like the petals of young flowers
I watch the gentle opening of your minds…
এভাবে জীবদ্দশাতেই কিংবদন্তীতে পরিনত হলেন ডিরোজিও।
বিস্তর পড়াশোনা ছিল ডিরোজিওর। ছিলেন আপাদমস্তক যুক্তিবাদী। ছাত্রদের টমান পেইন পড়তে বলতেন; বিশেষ করে, “রাইটস অভ ম্যান।” ডিরোজিও নিজে নিরীশ্বরবাদী ছিলেন, খ্রিস্টানসুলভ আচরণ পরিত্যাগ করেছিলেন। ধর্মবিশ্বাসীদের প্রশ্ন করে করে বিব্রত করতেন। ছাত্রদেরও হিন্দুধর্ম সম্বন্ধে তাই করতে বলতেন। চিন্তার স্বাধীনতায় বিশ্বাসী অযৌক্তিক ধর্মীয় আচরণকে অবজ্ঞা করতেন। সেই সঙ্গে জ্ঞানতৃষ্ণা ছিল প্রবল। জ্ঞানের আলোয় যেন সমস্ত অন্ধকার কুসংস্কার ছাড়খার করে ফেলবেন!
হিন্দু কলেজ ঘিরে ডিরোজিওর জ্ঞানচর্র্চা আলোরণ তুলেছিল তৎকালীন কোলকাতাকেন্দ্রীক বঙ্গীয় সমাজে। তাঁর ছাত্রদের বলা হত “ডিরোজিয়ানস”। নানা বিষয়ে ছাত্রদের নিয়ে বির্তক অনুষ্ঠানের আয়োজন করতেন ডিরোজিও। ১৮২৮ সালে ডিরোজিও তাঁর ছাত্রদের নিয়ে “অ্যাকাডেমিক অ্যাসোসিয়েসন” গড়ে তোলেন। লক্ষ্য-সাহিত্যচক্র ও বির্তক অনুষ্ঠান আয়োজন। “অ্যাকাডেমিক অ্যাসোসিয়েসন”-এর তরফ থেকে “পার্থেনন” নামে একটি পত্রিকাও বের করে। সে পত্রিকায় কয়েকটি বিষয় নিয়ে লেখা হয়:
১) নারী স্বাধীনতা। (লক্ষ করুন)
২) ধর্মের অযৌক্তিকতা।
৩)ব্রিটিশ শাসনের কুফল।
ডিরোজিওর ছাত্রদের মধ্যে কৃষ্ণমোহন ব্যানার্জী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, এবং রসিক কৃষ্ণ মল্লিক ছিলেন অন্যতম। এঁদের মধ্যে ডিরোজিওর উদারনৈতিক প্রভাব ছিল গভীর। রামতনু লাহিড়ী পৈতা ছিঁড়ে ফেলেছিলেন। তাঁর অনেক ছাত্রই যোগ দিয়েছিলেন ব্রাহ্মসমাজে। কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় খ্রিস্টান হয়ে যান। প্যারি চাঁদ মিত্র নামে তাঁর এক ছাত্র ছিল । বাংলায় প্রথম উপন্যাস লেখার কৃতিত্ব এঁরই।
ছাত্রদের সাংবাদিকতায় উৎসাহ দিতেন ডিরোজিও। কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় ‘দি ইনকোয়ারার’ নামে ইংরেজী সাপ্তাহিক বার করলেন। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ও রসিক কৃষ্ণ মল্লিক বার করলেন বাংলা পত্রিকা ‘জ্ঞানান্বেষন।’
২
ডিরোজিওর হিন্দু ধর্মাচারে কঠোর সমালোচনার ফলাফল তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বঙ্গীয় সমাজে হয়েছিল দুঃখজনক।
ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বহিস্কার করা হয়।
তারপরও ছাত্রদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।
যা হোক। কলেরা রোগটি সে সময়টায় ছিল প্রায় অনিরাময়যোগ্য ও প্রাণঘাতি। কলেরায় আক্রান্ত হলেন ডিরোজিও। ২৬ ডিসেম্বর ১৮৩১। মাত্র ২২ বছর বয়েস মারা যান ডিরোজিও। তখন একবার বলেছি ডিরোজিও নিজে নিরীশ্বরবাদী ছিলেন, খ্রিস্টানসুলভ আচরণ পরিত্যাগ করেছিলেন। কোলকাতায় তখন খ্রিস্টানদের কবরখানা ছিল পার্কস্ট্রিটে। খ্রিস্টান পুরুতরা তাঁকে পার্কস্ট্রিটের কবরখানার ভিতরে সমাহিত করতে অস্বীকার করল। পরে তাঁরে গোর দেওয়া হলো পার্কস্ট্রিটের সিমেট্রির বাইরে রাস্তার ওপর।
৩
আমার বিশ্বাস বাংলাদেশের প্রেক্ষাপটে ডিরোজিও নামটি আজও তাৎপর্যময়। যেহেতু উনিশ শতকের বাংলার রেঁনেসায় ডিরোজিওর অবদান ছিল গভীর। এবং যেহেতু আমরা একটি রেঁনেসার অপেক্ষায় রয়েছি।
আমার সব সময়ই মনে হয়েছে, বাংলায় রেঁনেসা হলেও বাংলাদেশে আজও রেনেঁসা হয়নি। এবং সেই মানসিক বিপ্লবটি বাদ দিয়েই আমরা ব্যাপক পরিবর্তনের কথা ভাবছি।
যা হোক। বাংলাদেশে রেঁনেসা হয়নি বলেই যে কারণে আজও স্বাধীন চিন্তার অধিকারী মানুষদের জন্য বাংলাদেশে এক বিপদজনক ও কঠিন স্থান। এখানকার ডিরোজিওদের (হুমায়ূন আজাদ) হত্যা করা হয় কিংবা এখানকার ডিরোজিওদের (আহমেদ ছফা) অবজ্ঞা করা হয়। বাংলাদেশে রেঁনেসা হয়নি বলেই আজও ধর্মীয় কুসংস্কারগ্রস্থ ইসলামিক টিভি এদেশে এত জনপ্রিয়, বাংলাদেশে আজও রেঁনেসা হয়নি বলেই হাজার হাজার তরুন সহজেই মওদুদীপন্থি হয়ে ওঠে; এবং বাংলাদেশে আজও রেঁনেসা হয়নি বলেই ছাত্রদলের লক্ষ লক্ষ কর্মীদের চিন্তাচেতনা আদিম ও অপরিচ্ছন্ন এবং বাংলাদেশে আজও রেঁনেসা হয়নি বলেই তসলিমা নাসরিনরা এদেশে জন্মেও নির্বাসনের দুঃখ ভোগ করেন।
অপরদিকে উনিশ শতকে ডিরোজিওদের মুক্তিবুদ্ধির আন্দোলনের ফলে কোলকাতা আজও স্বাধীন চিন্তার পীঠস্থান বলে বিশ্বময় খ্যাত। এবং আমাদের মনে রাখতে হবে কোলকাতা সত্যজিৎ রায়ের শহর। ভালো হোক মন্দ হোক আজও কোলকাতাকেন্দ্রীক পশ্চিমবঙ্গে মার্কবাদীরা অধিষ্ঠিত- যেটি অনিবার্যভাবেই প্রগতিশীলতার চিহ্ণ।
দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশে মুক্তবুদ্ধির চর্চার আন্দোলন শক্তিশালী ভিতের ওপর কখনোই দাঁড়াতে পারেনি। যে কারণে এদেশে ভাস্কর্য শিল্পের ওপর আজও সহজে আঘাত আসে, যে কারণে আজও এদেশে উগ্র ডানপন্থি দলের এত হা হা বিস্তার, তারা ক্ষমতা আসামাত্রই আরম্ভ হয় সংখ্যালঘুদের ওপর নির্মম পীড়ন, এরাই অবলীলঅয় উচ্চারণ করে 'উপজাতী'-র মতো ঘৃন্য শব্দ। উগ্র ডানপন্থি দলের অঙ্গসংগঠন ছাত্রদল। এদের সদস্যদের চিন্তাচেতনায় এত ব্যাপক অন্ধকার মধ্যযুগ; এরা জানে না যে উগ্র মুসলিম জঙ্গিদের সঙ্গে হাত মেলাতে নেই, যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত করতে নেই-এই সামান্য শিক্ষাটুকুও তাদের নেই। একুশ শতকে বেঁচে থেকেও এরা কেউই ভাবে না যে উনিশ শতকে যে সব প্রশ্ন হিন্দু ধর্মের বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল সেই একই প্রশ্ন ইসলাম ধর্মের বিরুদ্ধেও তোলা যায়!
৪
আজকাল আমরা যে বাংলাদেশের সমাজজীবনে ব্যাপক এক পরিবর্তনের কথা বলছি, সেটি প্রবল এক মানসিক বিপ্লব (রেঁনেসা) ব্যতীত সম্ভবপর নয়।
কাজেই-হে ডিরোজিও ...
তথ্যসূত্র:
Click This Link
http://banglapedia.search.com.bd/HT/D_0121.htm
প্রকাশ করা হয়েছে: বাংলা: ইতিহাস ও ঐতিহ্য বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনি লিখেছেন-
পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থনও কম নয়।
ঠিক। মনে রাখতে হবে ডিরোজিওকে বহিস্কার করা হয়েছিল। বিজেপিরা তাদেরই বংশধর। আর প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীলতার দ্বন্দ চলতেই থাকে।
আপনি লিখেছেন-
২য় বঙ্গভঙ্গের ফলে ভূমি সম ভাগ হলেও বুদ্ধিজীবী ভাগ হয়েছে প্রচন্ড বিষমভাবে ..
হ্যাঁ। এটাও এক কারণ। তবে পূর্বপাকিস্থান ইসলাম ধর্মকে লালন করেছে। আর রেঁনেসা ও ধর্ম পরস্পরবিরোধী। যে কারণে মুক্তমনা অধ্যাপক আবুল ফজলরা চেষ্ট করেও তেমন সফল হননি। দেলোয়ার হোসেন সাইদিরাই সম্মানিত হয়েছেন।
ধন্যবাদ।
প্রণব আচার্য্য বলেছেন:
চমৎকার। ধনবাদ ইমন, এমন একটি লেখার জন্য।
শিরোণাম দেখে মনে করেছিলাম এইট শুধুই ইতিহাস।
কিন্তু এটিতো ইতিহাস থেকে ঋণ নিয়ে এসে বর্তমানের মুল্যায়ন।
অসাধারন। অসাধারন।
(আচ্ছা, মাইকেলওতো সম্ভবত ডিরোজিওয়র ছাত্র ছিলেন)
লেখক বলেছেন: বাংলাদেশে বহুতল নির্মানের জন্য বস্তিবাসীদের পুড়িয়ে মারলে কেউ হা হুতাশ করে না। পশ্চিম বঙ্গে তেমনটা সম্ভব নয়। সিঙ্গুর নিয়ে কী ঘটল দেখলেন তো।
পাপী বলেছেন:
শুভ নববর্ষ!!
লেখক বলেছেন: শুভ নববর্ষ।
প্রণব আচার্য্য বলেছেন:
ধন্যবাদ রাগিব ভাই। আপনার সাথে একমত। কিন্তু আমাদের যথার্থ রেনেসা হয়নি কখনো। পঞ্চাশের দশক বাঙ্গালীর স্বর্ন অধ্যায়। কিন্তু পরবর্তিতে দুঃখজনক ভাবে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সমগ্র ভারতবর্ষেই একই অবস্থা। ধর্মের অন্ধকার গ্রাস থেকে আমার মুক্ত হতে পারলাম না আজ অবধি। কেউই না।
বিগব্যাং বলেছেন:
ডিরোজিওকে শ্রদ্ধা...হ্যা, ইয়ং বেঙ্গলের ভারকেন্দ্রেই ছিলেন ডিরোজিও...@ টিপু
বিনয় ঘোষ আজস্র প্রমাণ ও যুক্তি দিয়ে দেখিয়েছেন যে, ১৯ শতকের কোল্কাতাকেন্দ্রিক যে নবজাগরণের কথা বলা হয় সেটা আসলে অতিকথন...
জেমসবন্ড বলেছেন:
....একুশ শতকে বেঁচে থেকেও এরা কেউই ভাবে না যে উনিশ শতকে যে সব প্রশ্ন হিন্দু ধর্মের বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল সেই একই প্রশ্ন ইসলাম ধর্মের বিরুদ্ধেও তোলা যায়!
আপনার এ কথাটির সাথে আমার দ্বি-মত ।
জানি আপনি আমার কমেন্টের জবাব দেন না এবং যথারীতি এটারও দিবেন না । তাও... ভাল.. কমেন্টগুলো তো মুছে দেন না !
প্রশ্ন তোলা উচিত জামায়াতের বিরুদ্ধে , ইসলামের বিরুদ্ধে নয় । প্রশ্ন তুলা উচিত উগ্রতার বিরুদ্ধে , সততার বিবুদ্ধে নয় ।
ধন্যবাদ ।
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
মাইকেল মধুসূদনের উপর ডিরোজিও আর ইয়ং বেঙলের মারাত্মক প্রভাব ছিল, পরে অবশ্য উনি "একেই কি বলে সভ্যতা?" নামের একটা প্রহসন লিখেছিলেন,ধন্যবাদ ইমন জুবায়ের
মনির হাসান বলেছেন:
কিচ্ছু বলার নেই ... হাপিত্তেশ করতে আর ভাল্লাগে না ...
দ্বিধান্বিত বলেছেন:
চমৎকার ।
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
৩নং নিয়ে আমিও একমত হতে পারলাম না.....
ডিরোজিও'র প্রতি শ্রদ্ধা- কিন্তু আপনি যে অর্থে রেনেসার কথা বলেছেন বা বলছেন- সে অর্থে রেনেসা বলতে পারছি না। সে সময়ে ইয়ং বেঙ্গল যতই আলোড়ন তুলুক না কেন, জনবিচ্ছিন্ন সেই গ্রুপটি নিয়ে যত পড়ি- যত জানি হতাশাই বাড়ে, হতাশা এ কারণে যে- এই গ্রুপটির আরো অনেক কিছু করার ছিল, এদের পরিণতি খুবই হতাশাজনক এবং তারচেয়েও বড় কথা - প্রকৃত রেনেসা বলতে যা বুঝি এদের কাজ কারবারে তার তেমন কিছুই পাই না। ইংরেজী সাহিত্যের মাধ্যমে পাশ্চাত্য কালচারে অভ্যস্ত হিসাবে অনেক বিষয়ে তারা আধুনিক ছিল বটে- কিন্তু সমাজে তার কতখানি প্রভাব ফেলতে পেরেছে সেটা বড় প্রশ্ন। নিজ দেশের অশিক্ষিত-মুর্খ-গেয়োরা তো কুসংষ্কারগ্রস্ত হবে - এটাই স্বাভাবিক; কিন্তু যারা নিজেদের অগ্রসর হিসাবে আবিষ্কার করলো- তারাও যদি সেই কুসংষ্কারাচ্ছন্ন জাতির থেকে মুখ ফিরিয়ে রাখে তবে সেটাকে কতখানি রেনেসা বলা যেতে পারে?
তাদের বিদ্রোহের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু ব্রাহ্ম হয়ে নতুবা খৃস্টান হয়ে জনবিচ্ছিন্ন হয়ে নিজেদের মধ্যে প্রগতির চর্চা করা ও বাকিদের তুচ্ছ তাচ্ছিল্য করাকে কাজের কিছু মনে করি না। আর সবচেয়ে বেশী আপত্তি তৈরি হয় যখন দেখি এদের অনেকের সাথেই বৃটিশ প্রভুদের দহরম মহরম।
সতীদাহ ও সহমরণ প্রথা উচ্ছেদে রামমোহনকে প্রচণ্ড শ্রদ্ধা করি, কিন্তু সাথে তো এটাও ভুলতে পারিনা যে- তিনি ছিলেন একজন বৃটিশ কৃপা ধন্য বনিক এবং বৃটিশ রাজের একজন খাস বান্দা।
বঙ্কিমচন্দ্রও তো তাই।
সবদিক দিয়ে শ্রদ্ধা করার মত একজনকেই পাই- তিনি বিদ্যাসাগর। তার সংগ্রাম অনন্য এ কারণে যে তাঁকে খৃস্টান বা ব্রাহ্ম কিছুই হতে হয়নি; কিন্তু ঠিকই ধরে ধরে হিন্দুত্ববাদিতার মূলে গিয়ে আঘাত করে গিয়েছেন।
----------
আপনি পশ্চিমবঙ্গের সাথে আমাদের দেশের যে তুলনামূলক আলোচনা করেছেন- তার সাথেও একমত হতে পারিনি। বামেরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় একথা বলে কি বুঝালেন? সিঙ্গুরের ঘটনার কথা আপনিই এক কমেন্টে উল্লেখ করেছেন- সিঙ্গুর বিষয়ে জানা থাকলে সিপিআইএমকে কি করে বাম বলতে পারেন? নামে লেবার পার্টি হলেই কি সেটা শ্রমিক শ্রেণীর দল হয়ে যায়?- তাহলে তো টনি ব্লেয়ারদেরও আপনি সেরকম বলবেন!
পশ্চিমবঙ্গে ধর্মীয় উন্মাদনা কোন অংশে কম মনে হয় না। তাদের মিডিয়া দেখুন, বুঝবেন। পুজাগুলোর দিকে তাকান, বুঝবেন। কর্পোরেট পুজি সেখানে পুজা অনুষ্ঠান গুলোর সাথে কিভাবে যুক্ত- সেখান থেকেই ধারণা পেতে পারেন, ধর্ম সেখানকার আমজনতার জীবনে কতটুকু জুড়ে আছে। পুরো ভারতে তো বটেই, পশ্চিমবঙ্গেও সাই বাবা-ধর্মীয় গুরুদের কতখানি প্রভাব- সেটা কল্পনাও করতে পারবেন না।
------------
এই অঞ্চলের সাম্প্রদায়িকতার মূলে যদি দেখি, তবে আমাদের সেই উনিশ শতকের তথাকথিত রেনেসা (হিন্দু পুনর্জ্জীবনবাদী আন্দোলন বলাই শ্রেয়) এর নানাবিধ সংকীর্ণতাকেই দায়ী মনে হয়। আমার মনে হয়, একটা পরাধীন দেশে, ঔপনিবেশিক শাসনে পিষ্ঠ জাতির সবচেয়ে বড় রেনেসা হতে পারে একমাত্র স্বাধীনতার আকাঙ্খা, শোষণ মুক্তির আকাঙ্খার মধ্য দিয়ে। ইহজাগতিকতার শ্লোগান কি কখনো কোন একটি নির্দিষ্ট ধর্মের কিছু প্রথার সংষ্কার চাওয়ার মধ্য দিয়ে হতে পারে? বঙ্কিম যখন তার রাষ্ট্র চেতনার কথা লিখছেন তখন শত্রুর আসনে তাই আসে যবনরা বা মুসলমানেরা।
একটা ধর্মীয় জনগোষ্ঠীকে বাদ দিয়ে, কোন কোন ক্ষেত্রে তাদেরকে শত্রুর স্থানে রেখে এবং শুধুই একটি ধর্মীয় গোষ্ঠীর কিছু কিছু ধর্মীয়াচরণের সংষ্কারের মধ্য দিয়ে যে রেনেসা- তাকে আদৌ কতখানি পরিপূর্ণ বলা যাবে সেটা বিবেচনার বিষয়।
--------------------
এটাও ঠিক যে মুসলমান শাসকরা এদেশে সম্পূর্ণই বহিরাগত, এবং বৃটিশ শাসনের আগ পর্যন্ত প্রায় সাড়ে ছয়শ বছর মুসলিম বহিরাগত শাসকেরা এখানে শাসন করে গিয়েছে, যাদের কৃষ্টি-কালচার এখানকার মানুষদের সাথে মেলে না- তারা এখানে রাষ্ট্রীয় ভাষা (দরবারি ভাষা) হিসাবে পুরো সময়টা বিদেশী ভাষাও চাপিয়ে দিয়েছিল- সে হিসাবে বৃটিশ শাসকদের মত মুসলিম সেসব শাসকদের প্রতি বিরাগ থাকাটাও অস্বাভাবিক নয়; তবে সেই সাথে এটাও মানতে হবে যে- উনিশ শতকে এসে এখানে শাসক গোষ্ঠীর বাইরেও সাধারণ আম জনতার একটা বড় অংশ মুসলমান। এবং ইতিহাস থেকে এটাও জানা যায় যে, তাদের মুসলমান হওয়াটা শাসক গোষ্ঠীর চাপিয়ে দেয়ার ফল নয়- বরং প্রচলিত হিন্দু ধর্মের (এই ধর্মটির "হিন্দু ধর্ম" হিসাবে নাম নেয়ার ইতিহাসও খুব পেছনের নয়) নানাবিধ বর্বর প্রথা, নিম্নবর্গীয় মানুষের উপর উচ্চ বর্গের মানুষের নির্যাতন-নিপীড়ন প্রভৃতিরই ফল। সবচেয়ে বড় কথা এই মুসলমানেরা কিন্তু এদেশেরই মানুষ- তারা কোনমতেই বহিরাগত নয়। এ সত্যটি সে আমলের রেনেসার সৈনিকেরা অনুধাবন করতে পুরোপুরিই ব্যর্থ হয়েছিলেন।
---------------
লেখক বলেছেন: আপনার সঙ্গে আমিও একমত। লিখতে লিখতে কথাগুলি আমারও মনে হয়েছে।
বিস্তারিত লেখার জন্য ধন্যবাদ।
""ফয়সল অভি "" বলেছেন:
দাদা দ্রোহ এর দ্বিতীয় সংখ্যার জন্য আপনার উক্ত লেখাটি প্রকাশের অনুমতি চাইছি এবং আশা রাখি অনুমতি প্রাপ্ত হবো ।দ্রোহ এর প্রথম সংখ্যার লিংক>>http://www.chittagongnews.org/droho/
আন্তরিক শুভ কামনা রইল ।
লেখক বলেছেন: আপনাদের পত্রিকায় আমার এ লেখাটি ছাপালে আমি অত্যন্ত খুশি হব।
ধন্যবাদ।
""ফয়সল অভি "" বলেছেন:
আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সুন্দরের মন খারাপ,মাধুর্যের জ্বর বলেছেন:
ডিরোজিও'র প্রতি শ্রদ্ধা,অনেক ভাল লাগল ++++++++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















--
তবে ৩ নম্বর পয়েন্টে একটু দ্বিমত। পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থনও কম নয়। ইতিহাস বলে, ১৯৪৬-৪৭ এ কলকাতাতেও দাঙ্গা কম হয়নি।
রেনেসার কথা যদি বলেন, ২য় বঙ্গভঙ্গের ফলে ভূমি সম ভাগ হলেও বুদ্ধিজীবী ভাগ হয়েছে প্রচন্ড বিষমভাবে ... সুনীল, বুদ্ধদেব থেকে শুরু করে পূর্ববঙ্গের বিজ্ঞানী, শিক্ষক, কবি সমাজ রাতারাতি পরবাসী হয়ে পশ্চিমবঙ্গে চলে যায়। সেই শূণ্যতাকে ৬০ বছরে অনেকটা হলেও বাংলাদেশ কাটিয়ে উঠেছে। এদেশে ৫০ এর দশকে যে মানসিকতা, সমাজ চেতনার পরিবর্তন ঘটেছে, সেটা ভঙ্গ বঙ্গের সেই অসমতাকে কমিয়ে এনেছে অনেকখানি। সেটা ডিরোজিওর ধারে কাছে না থাকতে পারে, কিন্তু সেই পরিবর্তনটুকুও কম না। গাফফার চৌধুরীর ভাষায় (সম্ভবতঃ) "দেশভাগের পরে পঞ্চাশের দশক হয়েছিলো বাঙালি মুসলমানের বাঙালি হয়ে ওঠার সময়, আত্মপরিচয় ফিরে পাওয়ার সূচনার সময়।" সেটাকে রেনেসাই বলা চলে।
--