সেকালে, অর্থাৎ উনিশ শতকের শেষার্ধে যশোরে শ্যাম শঙ্কর নামে একজন ব্যারিষ্টার বাস করতেন । উদয় শঙ্কর ছিলেন তাঁরই বড় ছেলে; জন্ম, ৮ ডিসেম্বর। ১৯০০।
শ্যাম শঙ্কর ছিলেন আলোকিত মানুষ; কাজেই তাঁর ছেলেমেয়েরা ছোটবেলাতেই রংতুলি, গান ও নাচে হয়ে উঠেছিল পটু । উদয়ের তিন ভাই। রাজেন্দ্র, দেবেন্দ্র এবং রবীন্দ্র। এই রবীন্দ্রই বিখ্যাত সেতার শিল্পী পন্ডিত রবি শঙ্কর।
যা হোক। নাচ ছাড়াও উদয় ভালো ছবি আঁকতেন। কিশোর বয়েসে বোম্বের জে জে স্কুল অভ আর্টসে ভর্তি হয়েছিলেন। তারপর লন্ডনের রয়েল কলেজ অভ আর্ট-এ পড়ার জন্য বিলেত গেলেন। সময়টা কুড়ি দশকে। সে সময় উদয় 'রাধাকৃষ্ণ' ও 'হিন্দু বিয়ে' নিয়ে দুটি ব্যালে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি হয়েছিল লন্ডনের কভেন্ট গার্ডেনে । সেখানেই শো শেষে রুশ ব্যালেরিনা আনা পাভলভার সঙ্গে পরিচয়। এক সঙ্গে দু'জন কাজ করেন। দুজন দুজনের কাছ থেকে শেখেন। যা পরে দুজনের জীবনেই প্রভাব রেখেছিল।
১৯২৯ সালে ভারতবর্ষে ফিরে আসেন উদয় এবং নিজস্ব নৃত্যদল তৈরি করেন।
নাচ শেখাতেন। অমলা নামে একজন ছাত্রী ছিল । তাকেই বিয়ে করলেন উদয়। সময়টা তিরিশের দশকে।
১৯৩২ থেকে ১৯৬০ সাল অবধি নৃত্যদল নিয়ে ইউরোপের নানা দেশ সফর করেন উদয়। ১৯৩৭ সালে আমেরিকায় যান।
১৯৪২ সালে উদয়ের পুত্র সন্তান জন্ম গ্রহন করে। আনন্দ শঙ্কর। বিখ্যাত সঙ্গীত পরিচালক। উদয়ে এক কন্যাও রয়েছে। মমতা শঙ্কর। ইনি পশ্চিমবঙ্গের একজন প্রখ্যাত অভিনেত্রী।
যা হোক। ভারতের উত্তরপ্রদেশের একটি জায়গার নাম আলমোরা। সেখানে উদয় শঙ্কর 'ইন্ডিয়ান কালচার সেন্টার' নামে একটি নাচ শেখার স্কুল প্রতিষ্ঠা করেন। সে প্রসঙ্গে একজন গবেষক লিখেছেন, His school was a waterhole for many aspiring and talented dancers. Many graduates of the school have gone into other areas of fine arts. The famous Bombay film director, Guru Dutt had attended Uday’s school. The famous classical singer, Srimati Laxmi Shankar, had attended Uday’s school at Almora. She was advised by Ravi Shankar to change her career from dancing to singing. She later married Rajendra Shankar, the younger brother of Uday Shankar.
২য় বিশ্বযুদ্ধের জন্য নাচের স্কুলটি বন্ধ হয়ে যায়। পরে কোলকাতায় ১৯৬৫ সালে স্কুলটি আবার খোলা হয়।
২৬ সেপ্টেম্বর ১৯৭৭ সালে এই অনন্য নৃত্যশিল্পীর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী অমলা শঙ্কর স্কুলের দায়িত্ব ভার গ্রহন করেন।
উদয় শঙ্করের প্রতিভা সম্বন্ধে এ এইচ জাফর উল্লাহ লিখেছেন-Uday Shankar was a born dancer. He never took any formal training in classical dances in India before he went to England in 1929. While in Europe he was exposed to ballet. The graceful movement of ballet dancers must have impressed him. He incorporated ballet movements in Indian dance for the first time; thus, he engendering a "new kind" of Indian dance. His dances were rooted in Hindu mythology; he used amply classical raga music in his choreography. The Europeans loved his "new style" of dancing. Knowing how rigid our Indian dances were in the 1920s and 1930s, it took a while before Indians started appreciating Uday’s "new style," which was hybrid in nature. The old folks were not enthused by Uday’s “new style” of dance but the young generation was awed by his style and many of them had joined his school in Almora, U.P.
তথ্যসূত্র:
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

