আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

রবীন্দ্রনাথের বিশ্ববেদনা।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সম্বন্ধে যতই জানছি-অবাক হচ্ছি। তিনি যে কেবলি বিশুদ্ধ কাব্যে নিমগ্ন ছিলেন না -তা আমরা কমবেশি জানি। প্রখর ছিল রবীন্দ্রনাথের
সমাজচেতনা, বিশ্ববেদনা। বর্তমানকালের ফিলিস্তিনিদের সমস্যা ও সঙ্কট রবীন্দ্রনাথ তাঁর জীবদ্দশাতেই উপলব্দি করেছিলেন। কিন্তু, আমরা কি জানি- এশিয়ায়, বিশেষ করে চিনে-ব্রিটেনের আফিম ব্যবসা নিয়ে রবীন্দ্রনাথের অবস্থান কি ছিল? চিনে ব্রিটেনের আফিমব্যবসার খোঁজখবর নিতে বেরিয়ে এল রবীন্দ্রনাথের মানবিকতার অনন্য এক রুপ।
আমাদের ছেলেবেলায় ফেনসিডিল ছিল কশির অষুধ। মাঝারি সাইজের বাদামি রঙের শিশি। দু-তিন চামচ খেলে ক্ষাণিকবাদে কেমন ঘুম-ঘুম লাগত। আমি সেই ১৯৭৯/৮০ সালের কথা বলছি। সে সময় সর্দিকাশি হলে নিকটস্থ ফার্মেসি থেকে ফেনসিডিলের বোতল নিয়ে আসতেন আব্বা-লুকোছাপার কিছুই ছিল না। অথচ, আশির দশকের শেষের দিকে আমার চোখের সামনেই ফেনসিডিল দিব্যি হয়ে উঠল নেশাদ্রব্য। কী আর বলব- ছেলেবেলায় কাশি হলে যে সিরাপটি আখছার খেয়েছি সেটিই কি না এখন নিষিদ্ধ ড্রাগস্! আমি হাসব না কাঁদব?
দেশ ও কালের ফারাক থাকলে ইতিহাসে অনেক সময় অনেক ঘটনার মিল লক্ষ করেছি। যেমন চিনের সমাজের আফিমের ব্যবহার। তেরো শতকে আফিম জিনিসটা চিনে নিয়ে যায় আরব ব্যবসায়ীরা । তেরো থেকে ষোল শতক অবধি আফিম ছিল ডায়েরিয়ার অন্যতম প্রতিষেধক। কিন্তু, সপ্তদশ ও অস্টাদশ শতকে চিনেরা এটিকে নেশার জন্য সেবন করতে থাকে-যেমন বাংলাদেশে সত্তরের দশকের কাশির অষুধ ফেনসিডিল আশির দশকের শেষে হয়ে উঠেছিল নেশার উপকরণ! আফিমের সর্বগ্রাসী ধোঁওয়া ধীরে ধীরে অর্থব ও পঙ্গু করে তুলছিল চিনের সামাজিক জীবন। উপরতলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে চ্যাপ্টা নাসারন্ধ্র দিয়ে হলুদাভ মগজে শেঁক দেওয়া হত আফিমের ধোঁওয়া। আফিম আসক্তকে
গ্রাস করে ফেলত ধোঁওয়া-লুপ্ত হয়ে যেত তার মানসিক শক্তি ও স্বচ্ছ বিবেচনাবোধ। কেন? আফিম আসলে এক ধরনের নারকোটিক-যা অপিয়াম পপি নামে এক ধরনের ফুলের বীজ থেকে তৈরি হয়। উদ্ভিদ বিজ্ঞানীরা অপিয়াম পপির নাম দিয়েছেন: পাপাভের সমনিফেরাম। আফিমে ১২% মরফিন থাকে। আরও থাকে ‘অফিয়েট অ্যালকোলাইড’। হিরোইন প্রস্তুত করতেই এই অফিয়েট অ্যালকোলাইড অনিবার্য।
২
সপ্তদশ শতকে চিনে আফিম রপ্তানি হত ভারতবর্ষ ও তুরস্ক থেকে। রপ্তানি করত মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আগেই বলেছি আমি-আফিমের সর্বগ্রাসী ধোঁওয়া ধীরে ধীরে অর্থব ও পঙ্গু করে তুলছিল চিনের সামাজিক জীবন। তাতে ব্রিটিশদের কী। ব্যবসা বলে কথা। লোভী ব্রিটিশদের নষ্টামির শেষ নাই। চিনে আফিম ব্যবসা সম্বন্ধে জনৈক ঐতিহাসিক লিখেছেন:By the 1830's, the English had become the major drug-trafficking criminal organization in the world; very few drug cartels of the twentieth century can even touch the England of the early nineteenth century in sheer size of criminality. Growing opium in India, the East India Company shipped tons of opium into Canton which it traded for Chinese manufactured goods and for tea. This trade had produced, quite literally, a country filled with drug addicts, as opium parlors proliferated all throughout China in the early part of the nineteenth century. This trafficing, it should be stressed, was a criminal activity after 1836, but the British traders generously bribed Canton officials in order to keep the opium traffic flowing. The effects on Chinese society were devestating. In fact, there are few periods in Chinese history that approach the early nineteenth century in terms of pure human misery and tragedy. In an effort to stem the tragedy, the imperial government made opium illegal in 1836 and began to aggressively close down the opium dens.
ভারতবর্ষের আফিমের একচেটিয়া অধিকার পেতে আরেকটি অন্যায়ে জড়াতে হয়েছিল ব্রিটিশদের। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর বাংলাকে সম্পূর্নত গ্রাস করে ব্রিটিশরা। বাংলার ব্রিটিশ গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস তারপর বিহারের রাজধানীর পাটনার আফিম সিন্ডিকেট ভেঙ্গে দেন। ( তা হলে সিন্ডিকেট তখনও ছিল?) এর পরপরই ১৭৭৩ সাল থেকে ভারতীয় আফিমের ওপর একচেটিয়া কর্তৃক লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি- যা প্রায় পরবর্তী ৫০ বছর অক্ষুন্ন থাকে। সেই সময় চিনে আফিম রপ্তানি করতে থাকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি।
১৮০০ সালে চিনের রাজকীয় সরকার নিষিদ্ধ করে। তা সত্ত্বেও আফিমব্যবসা চিনে হয়ে ওঠে অবাধ। চিনের নেশাক্তদের সংখ্যা যতই বাড়ছিল ততই লাভ বাড়ছিল ইউরোপীয়দের। ব্রিটিশদের পাশাপাশি ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরাও জড়িয়েছিল আফিম ব্যবসায়।
৩
১৮০০ খ্রিস্টাব্দের শেষে চিনের আয়তন ছিল ৪ মিলিয়ন স্কোয়ার মাইল এবং চিনের জনসংখ্যা ছিল প্রায় ৪৫০ মিলিয়ন। মাঞ্চুরা ১৬৪৪ খ্রিস্টাব্দে চৈনিক মিং রাজবংশকে পরাজিত করেছিল। তারপর থেকেই চিন শাসন করত মাঞ্চুরিয়ার চিং রাজবংশ। জাতে তাতার ছিল মাঞ্চুরা। তবে তারা চৈনিক সভ্যতাকে শ্রদ্ধা করত। যে কারণে তারা তাদের চিনা প্রজাদের প্রতি ছিল সহনশীল। চিনেদের সঙ্গে মিশে যাওয়া রোধ করবে বলে চিনাদের বিয়ে করত না মাঞ্চুরা; এভাবে রক্তের পার্থক্য বজায় রাখত মাঞ্চুরা। তবে আঠারো শতকের শেষে চিনে রীতিনীতিকে অভ্যস্ত হয়ে উঠেছিল মাঞ্চুরা। সর্বশ্রেণির চিনার আফিম সেবনে চিনা সমাজে অবক্ষয়ের কথা আগেই বলেছি। সেজন্যই একজন চিং রাজা অস্টাদশ শতকের মাঝামাঝি আফিম নিষিদ্ধ করেছিল। পরে আবার ১৮০০ শতকে আফিমের ব্যবসা নিষিদ্ধ করা হয়।The government in Peking noted that the foreigners seemed intent on dragging down the Chinese through the encouragement of opium addiction.
আগেই বলেছি-আফিমের সর্বগ্রাসী ধোঁওয়া ধীরে ধীরে অর্থব ও পঙ্গু করে তুলছিল চিনের সামাজিক জীবন। তাতে ব্রিটিশদের কী। ব্যবসা বলে কথা। মাঞ্চুরা আফিমের ছোবল থেকে চিনকে রক্ষা করার জন্য এমন কী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ইতিহাসে এটিই প্রথম আফিম যুদ্ধ (১৮৩৯ থেকে ১৮৪২) নামে পরিচিত। যুদ্ধে ব্রিটিশদের দক্ষতা ফুটে উঠেছিল। ব্রিটিশ জাহাজগুলি ছিল পাল ও ষ্টিম ইঞ্জিনের সমন্বয়ে তৈরি; একটা জাহাজের নাম ছিল: ‘নেমেসিস।’ নেমেসিসে বসানো ছিল শক্তিশালী কামান। তাছাড়া ব্রিটিশ সৈন্যদের ছিল আধুনিক মাসকেট । তারা দক্ষিণ চিন সমুদ্রের উপকূলবর্তী শহরগুলো তছনছ করে; ক্যান্টন দখল করে। এমন কী তারা ইয়াংজি নদীর অনেকটা ভিতরে প্রবেশ করে। সাধারণত জলপথেই মাঞ্চুদের রাজকীয় কর বোঝাই বার্জগুলি পিকিং পৌঁছতো। ব্রিটিশরা অস্ত্রবলে বার্জগুলো দখল করে নেয়। মাঞ্চুদের চিনে রাজ্যটি টলে ওঠে।
১৮৪২ সালে মাঞ্চুরা ব্রিটিশদের সঙ্গে চুক্তি সম্পাদন করতে বাধ্য হয়। চুক্তির নাম: নানজিং চুক্তি। ব্রিটিশরা অযাচিতভাবে মাঞ্চুদের কাছ থেকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ আদায় করে নেয়। চুক্তিনুযায়ী চিনের নৌবন্দরগুলি আফিম ব্যবসার জন্য ইউরোপীয়দের জন্য খুলে দেওয়া হয়। শুধু তাই নয়- ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে দিয়ে দেওয়া হয় হংকং ।
দ্বিতীয় আফিম যুদ্ধ চলে ১৮৫৬ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ অবধি। দুঃখজনকভাবে, দ্বিতীয় আফিম যুদ্ধেও মাঞ্চুশাসিত চিন পরাজিত হয়। ব্রিটিশরা মাঞ্চু রাজবংশের সঙ্গে আরেকটি অসম চুক্তি করে। চিনের বাজার আফিমের জন্য অবাধ হয়ে পড়ে।
৪
রবীন্দ্রনাথ এসবই কমবেশি জানতেন ।
তা ছাড়া আফিম ব্যবসা ও আফিম যুদ্ধ নিয়ে উনিশ শতকে প্রচুর বই লেখা হয়েছিল। সম্প্রতি ইংরেজিতে লেখা একটি রবীন্দ্রজীবনী পড়ে জানতে পারলাম-আফিমবানিজ্য নিয়ে তেমনি একটি বই পড়েছিলেন রবীন্দ্রনাথ। তবে বইটি জার্মান ভাষায় লেখা ছিল- রবীন্দ্রনাথ অবশ্য বইটির ইংরেজি অনুবাদটিই পাঠ করেছিলেন। সময়টা ১৮৮১ খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ বইটির ওপর আলোচনা করে লিখলেন ‘দ্য ডেথ ট্রাফিক’ নামে একটি প্রবন্ধ। প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখলেন, ‘বানিজ্যিক লোভে গোটা চিনা জাতিকে ব্রিটেন বাধ্য করেছে আফিম-বিষ সেবন করতে। চিন বলছে: আমার আর আফিম দরকার নেই। ব্রিটিশ বেনিয়ারা বলছে- তোমার আফিমের দরকার আছে।’ এরপর রবীন্দ্রনাথ একজন ইংরেজের কথা বলেছেন, যিনি সশরীরে ক্যান্টনের একটি আফিম ডেরায় গিয়েছিল। ইংরেজটি সেখানে কয়েকজন চিনাকে আফিম সেবনরত অবস্থায় দেখতে পান। একজন চিনা আফিম সেবনকারী বলল,‘ আমার আয়ের ৮০ ভাগই চলে যায় আফিম কিনতে।’
ক্ষাণিকবাদে ইংরেজটি নিজের পরিচয় দিয়ে বলল- ‘আমি ইংল্যান্ড থেকে এসেছি।’
চিনা লোকটি তখন খেদের সুরে বলল, ‘রানী ভিক্টোরিয়া কেমন মানুষ বলুন তো? আমরা তার দেশে ভালো সিল্ক আর উন্নতমানের চা পাঠাই। আর তিনি কিনা আফিম পাঠিয়ে আমাদের খুন করছেন!’
এরপর রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন: ব্রিটেন সম্বন্ধে চিনের সাধারণ জনগনের ধারনা এমনই তিক্ত ছিল ।
তিনি ‘দ্য ডেথ ট্রাফিক’ প্রবন্ধে ব্রিটিশ ব্যাবসায়িক নীতির তীব্র সমালোচনা করেন একই সঙ্গে চিনের জনগনের জন্য গভীর সহানুভূতি প্রকাশ করেন-যা একজন স্পর্শকাতর কবির জন্য মানানসই।
কিন্তু, রবীন্দ্রনাথ কেবল এটুকু করলেই আমি এ লেখার অবতারনা করতাম না। কেননা, সত্য ও সুন্দরের পূজারি রবীন্দ্রনাথের প্রতিক্রিয়া হয়েছিল আরও গভীর। ঐ বছরই অর্থাৎ ১৮৮১ সালের এপ্রিল মাসে রবীন্দ্রনাথের দ্বিতীয়বারের মতো ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। সে উদ্দেশে মাদ্রাজ অবধি পৌঁছেও গিয়েছিলেন। তার পরও ইংল্যান্ড যাননি রবীন্দ্রনাথ। রবীন্দ্র গবেষকগন সবাই একমত যে-ব্রিটেনের আফিম ব্যবসা সম্বন্ধে সম্যক অবহিত হয়ে ব্রিটেনের প্রতি বৈরী মনোভাব গড়ে ওঠার কারণেই রবীন্দ্রনাথ দ্বিতীয়বার ইংল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন।
এমনই প্রখর ছিল রবীন্দ্রনাথের বিশ্বমানবতাবোধ!
বিশ্ববেদনা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আফিম। ;
প্রকাশ করা হয়েছে: রবীন্দ্রনাথ বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তনুজা বলেছেন:
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
তনুজা বলেছেন:
ধন্যবাদের সহিত প্রিয়তে রাখা হল
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
হমপগ্র বলেছেন:
গীতাঞ্জলি তিনি অনুবাদ করেছিলেন মাত্র তিনমাস সময়ে। তাও জাহাজে বসে বসে ইংল্যান্ডে যাবার সময়। সেই অনুবাদ করা গীতাঞ্জলি দিয়েই তিনি নোবেল পুরুষ্কার পান। ভাবা যায়...?
প্রণব আচার্য্য বলেছেন:
নাগীনিরা চারিদকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস
শান্তির লালিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস।।
+++++++++++++
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
আকাশভরা সূর্য্য তারা বিশ্বভরা প্রাণ।
সুবিদ্ বলেছেন:
একজন রবীন্দ্রনাথ আজও যে কতটা প্রাসঙ্গিক.......তা আবারো অনুভব করলাম.......আপনাকে ধন্যবাদ তো বটেই, কৃতজ্ঞতাও জানাচ্ছি
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















