সে কালে এজিয়ান সমুদ্রের উত্তরপুবে ছিল লেসবস দ্বীপ। দ্বীপটি গ্রিসের তৃতীয় বৃহত্তম দ্বীপ। আজ থেকে ২৬০০ বছর আগে কবি শাপ্পোর জন্ম হয়েছিল গ্রিসের সেই লেসবস দ্বীপে। লেসবস দ্বীপের রাজধানী মাইটিলিনি। সেখানকারই এক অভিজাত, পরিবার শাপ্পোর জন্ম। সময়কাল ৬৩০-৬১২ খ্রিস্টপূর্র্র্ব। শাপ্পোর মায়ের নাম ছিল ক্লেসিস। মজার কথা এই- শাপ্পোর মেয়ের নামও ছিল ক্লেসিস। শাপ্পোর স্বামী ছিলেন লেসবসের ধনী ব্যবসায়ী। অগাধ ধনসম্পদ ও প্রাচুর্য ছিল তার। যে কারণে জীবিকার জন্য উদ্বিগ্ন না হয়ে শিল্পচর্চায় নিজেকে সম্পূর্নরুপে মগ্ন করতে পেরেছিলেন শাপ্পো। সপ্তম শতকে লেসবস ছিল গ্রিক সাংস্কৃতিক বিশ্বের কেন্দ্র। মাইটিলিনিতে চারু শিল্পচর্চার জন্য বিদ্যালয় খুলেছিলেন শাপ্পো। গ্রিসের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পচর্চার জন্য মেয়েরা আসত শাপ্পোর বিদ্যালয়ে।
প্রচুর ভ্রমন করলেও সাপ্পো জীবনের বেশির ভাগ সময় লেসবস দ্বীপেই ছিলেন। অবশ্য পরিবারের রাজনৈতিক অবস্থানের কারণে সাময়িক ভাবে নির্বাসিত হয়েছিলেন । নির্বাসিত জীবন সিসিলিতে অতিবাহিত করেছেন শাপ্পো। তার আগেই গীতিকবি হিসেবে গ্রিকবিশ্বে সমধিক পরিচিত হয়ে উঠেছিলেন। নাবিকেরা কি ছড়িয়েছিল তাঁর গান? সিসিলির সাইরাকিউজবাসী শাপ্পোকে পেয়ে এতই ধন্য হয়ে গিয়েছিল যে তারা শাপ্পোর সম্মানে একটি মর্মর পাথরের ভাস্কর্য নির্মান করেছিল। শাপ্পোও নিশ্চয়ই আপ্লুত হয়েছিলেন। অন্যদের মতন সাইরাকিউজবাসীরও ভালো লাগত শাপ্পোর গান-শাপ্পো গীতিকবিতা। গানের জন্য রচিত কবিতাকে বলা হয়: গীতিকবিতা। গীতিকবিতা রচনায় সে যুগে বিশেষ দক্ষ হয়ে উঠেছিলেন শাপ্পো- নির্মান করেছিলেন নিজস্ব নতুন ছন্দ- যা ‘শাপ্পো-ছন্দ’ নামে সেকালে পরিচিত ছিল। শৈলী ও প্রকরণের দিক দিয়ে গীতিকবিতার নবায়ন করেছিলেন শাপ্পো। যা হয়ে উঠেছিল গীতিকবিতার নবতর এক রীতি। তাঁর কবিতা ছিল ইন্দ্রিয়গ্রাহ্য। সুরেলা। প্রেম কাতরাতায় পূর্ন আর স্মৃতিচারণমূলক। তৎকালীন গীতিকবিরা শাপ্পোর গীতিকবিতার নির্মানশৈলীতে অশেষ প্রেরণা লাভ করেছিলেন নিশ্চয়ই। দেবতার প্রশস্তি ছেড়ে ব্যক্তিজীবনের সুখদুঃখ উঠে এসেছিল শাপ্পোর গীতিকবিতায়। She was one of the first poets to write from the first person, describing love and loss as it affected her personally.এই জন্যই তখন আমি বলছিলাম: শুধু কবিখ্যাতিই নয়- একুশ শতকের প্রারম্ভের এই নারীবাদী আবহে বিনীতভাবে জানাই-বিশ্বের প্রথম আধুনিক কবির সম্মান এই নারীর।
নিচের কবিতাটি সেরকম ইঙ্গিতই দেয়।
আমার কাছে ফিরে এসো, গনগিলা, এখানে আজ রাতে
তুমি, আমার গোলাপ, তোমার হাতে লিদিয়ার লিরা।
তোমাকে ঘিরে মুগ্ধতার চিরন্তন আবর্তন
হে ক্ষুধার্ত সৌন্দর্য!
এমনকী তোমার পোশাকও আমায় তাড়িত করে।
মন্ত্রমুগ্ধ এই আমি-একদা যে
সাইপ্রাসের দেবীদের কাছে মিনতি জানিয়েছি
আমি তোমায় উপাসনা করি
আমায় ম্লান হয়ে যেতে দিও না
বরং ফিরে এসো:
জীবিত নারীদের ভিতর একমাত্র
আমিই তোমাকে দেখতে সবচেয়ে বেশি কাতর।
(গ্রিক থেকে ইংরেজি অনুবাদ করেছেন, পল রোচে)
গনগিলা কি কোনও নারী? সেরকমই বোধ হয়। তখন আমি বলেছি, আজ থেকে ২৬০০ বছর আগে শাপ্পোর জন্ম হয়েছিল গ্রিসের লেসবস দ্বীপে। ‘Lesbian’ শব্দের উত্থান ঐ লেসবস দ্বীপ থেকেই। এ প্রসঙ্গে একজন ঐতিহাসিক লিখেছেন-The meaning of the word lesbian derives from the poems of Sappho, who was born in Lesbos. The poems contain powerful emotional content directed toward other females and have frequently been interpreted as expressing homosexual love. It is due to this association that Lesbos and especially the town of Eresos, her birthplace, are visited frequently by female homosexual tourists.
নিচের কবিতা ঐতিহাসিকের বক্তব্য অনেকখানি প্রকাশ করে।
I have not had one word from her
Frankly I wish I were dead
When she left, she wept
a great deal; she said to me, "This parting must be
endured, Sappho. I go unwillingly."
I said, "Go, and be happy
but remember (you know
well) whom you leave shackled by love
"If you forget me, think
of our gifts to Aphrodite
and all the loveliness that we shared
"all the violet tiaras,
braided rosebuds, dill and
crocus twined around your young neck
"myrrh poured on your head
and on soft mats girls with
all that they most wished for beside them
"while no voices chanted
choruses without ours,
no woodlot bloomed in spring without song..."
গ্রিক থেকে ইংরেজি অনুবাদ: Mary Barnard
শাপ্পোর কবিতার কেন্দ্রে যে নারী-তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। মনে থাকবার কথা- মাইটিলিনিতে শিল্পচর্চার বিদ্যালয় খুলেছিলেন শাপ্পো। গ্রিসের বিভিন্ন অঞ্চল থেকে মেয়েরা আসত শিল্পচর্চার জন্য ... She nurtured these women, wrote poems of love and adoration to them, and when they eventually left the island to be married, she composed their wedding songs. অবশ্য, তাঁর কবিতা সে যুগে ‘হোমোইরোটিক’ বলে নিন্দিত হয়নি। কিন্তু,ঐ সময়ে সমকাম নিন্দনীয় ছিল না। অবশ্য, পরের যুগের নীতিবাগীশ ইউরোপীয় সাধুরা শাপ্পোর কবিতাকে অশ্লীল বলে অবহিত করেছেন।
২
শাপ্পোর কিছু গীতিকবিতা-
গ্রীষ্মে পেয়েছি তোমায়
অনেক দিন আগেকার তৃণভূমিতে
স্বর্ণালী গুল্মেরা যখন বাড়ছিল উপকূলে।
আমরা কি আকাঙ্খার তাড়নায় কাঁপছিলাম
যখন প্রেমে পড়লাম?
উড়তে উড়তে পাখিরা কি বাতাসের আঘাত
উপেক্ষা করেছিল?
তরলস্রোত ছাড়া আমি আর কী
একগুঁয়ে অধৈর্য ভঙ্গুর
আমি যেন নীল গিরিখাদে
নিঃশেষিত জলের কোলাহল
উদ্ভিদের নীল পত্রালি ছাড়া তুমি আর কী
নদীর জলের বুদবুদে ধুয়ে যাওয়া
যে সলাজ লাবণ্য বিচ্ছিন্ন ও
শৈলশিরায় নিহিত।
যদিও আমরা একটি সংক্ষিপ্ত দিনের জন্য নই
যখন সূর্য ঘুমায় পাহাড়ের ওপর
বুনো প্রেমিকের বন্য যুগল প্রেম
দেবতায় মুঠোয় থাকে নিরাপদ।
পাহাড়ি বাতাসের মতন প্রেম আমার আত্মাকে দোলায়
গাছের ওপরে নড়ছে কাঁপছে (আমার আত্মা) উতল হাওয়ায়।
আমি জানি কেন ফুল ফোটে।
কেন আসে উজ্জ্বল দেবতা
লরেলের হৃদয়ে তাকে জড়ায়
তার নীরব মৃত্যুর জন্য।
প্রেমপূর্ন হৃদয় আমার, আমার প্রেমের মতন
বাঁশী বাজে
যতক্ষণ না যাদুময় অরণ্য জেগে ওঠে
বিস্মরণের আনন্দে
স্তিমিত বাঁশী আমি কি জানি না
তোমার সুরে জাগে মিষ্টি ভয়
সুন্দর বাদকের জন্যই তো জীবন।
(আজ ভূমিকা হিসেবে এটুকুই থাক। শাপ্পোর গীতিকবিতা পরে আরও অনুবাদ করার ইচ্ছে রইল।)
উৎস:
(১) Josie Henley-Rinion রচিত নিবন্ধ Who Was Sappho?
(২) Bliss Carmanরচিত Sappho: One Hundred Lyrics.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

