মেয়েটির মুখ কী ভীষন নম্র
লাজুক অ্যানিমোন ফুলের চেয়েও নম্র
ও যখন আমার গালে ঘঁষে ওর গাল
বেগুনি ছায়ারা তখন দীর্ঘায়িত হয় ...
শাপ্পোর কবিতা অবশ্য তাঁর সে যুগে ‘হোমোইরোটিক’ বলে নিন্দিত হয়নি কেননা ঐ সময়ে সমকাম নিন্দনীয় ছিল না । পরের যুগের নীতিবাগীশ ইউরোপীয় সাধুরা অবশ্য শাপ্পোর কবিতাকে অশ্লীল বলে অবহিত করেছেন।
১
আমার প্রেমিকার বাড়ির সামনে
একটি মেডলার গাছ।
সারাদিন সে গাছে বাতাস ঝিরঝির ঝির ঝির শব্দ তোলে ।
গোধূলি সন্ধ্যায় বসে থাকি নীল আকাশের
তারাদের পানে চেয়ে।
২
আমায় যদি ভালো না বাস তুমি
আমি এমনিই রয়ে যাব দেখ।
কখনও কেউ আমায় পাবে না।
একা তুমি কুড়াবে নম্র ফুল
ভাঙ্গবে তার সুগন্ধীগুলি ক্রোধে
আগর কাঠের মত?
তোমার মনে পড়বে আমার কথা?
ভবিষ্যতের বিবর্ন সব দিন
অহংকারের শান্ত আবেগ ক্ষত।
৩
তোমার চুলে মালা জড়াও দিকা
এই নমনীয় কুঁড়ির সুঘ্রান!
হা, এই নমনীয় কুঁড়ির সুঘ্রান!
নম্র যুগল হাত।
মালা যে জড়ায় সে তো ঈশ্বর কে পায়
যার চোখ নিষ্ঠুর সে তো মালার জন্য নয়!
৪
যখন
জোছনা রাতে
নতুন বেদি ঘিরে
নাচে ক্রিট দ্বীপের দাসী
নম্র ঘাস দলে দলে নাচে
তখন কী যে আনন্দ জাগে!
আফ্রোদিতির শিশুরা!
ওর কাছে বর চাও
আজ এই গ্রীস্মের রাতে ওর বিবাহ।
৫
ঘুমোও তুমি সঙ্গীনির নরম বুকে
যখন ছলোছল জলেরা
করে ফিসফাস
যখন করবীরা ঝিকিমিকি জ্যোøালোকে
শীঘ্রই লাজুক পাখিরা
করে উঠবে কলরব
আর বাগানের ওপর জাগবে
ভোররাত্রির নক্ষত্রটি ...
সকলই ফুরায়ে যায়
৬
আপেলের ডালপালায় শীত
গুঞ্জন
ধূসর পাতারা ওড়ে
তখনও সবাই ঘুমে
দুপুরে এই বাগানে
তোমার পায়ের শব্দের অপেক্ষায় আছি
গোধুলি অবধি।
বিবর্ন গোলাপ পাঁপড়ি ঝরে
ঝরনা জলে;
বাঁশীর তীক্ষ্ম স্বর
বিদ্ধ করে নোনা স্তব্দতা।
আমি অপেক্ষা করি।
নুড়ি বিছানো পথে
ফাহোনের পায়ের শব্দ।
৭
এ বাড়ির উঠানটি বেশ বড়।
দিন শেষেও কেমন শীতল থাকে।
তখন কেবলি পাতার মর্মর শব্দ
তখন কেবলি পাতার মর্মর শব্দ
আর জলের শব্দ
মেয়েটির মুখ কী ভীষন নম্র
লাজুক অ্যানিমোন ফুলের চেয়েও নম্র
ও যখন আমার গালে ঘঁষে ওর গাল
তখন দীর্ঘায়িত হয় বেগুনি ছায়ারা।
৮
চিরদিন ঝুঁকে থাকা হলুদ শষ্যের মতন
কিংবা জলস্রোতের দ্রুতগামী জলের মতন
পুরুষের হৃদয়।
শক্তিময় অজানা নিঃশ্বাসের মত সে আসে
আসে সে সমুদ্রের বিখ্যাত বাতাসের মতন
সে আসার আগেই আমরা নতমুখী হই।
কেন?
আমরা জানি না।
৯
গোধূলি ঘন হয়ে উঠেছে।
চারপাশে আবছা আঁধার।
মাইটিলিনি* নগরে
একে একে জ্বলে উঠছে আলো।
উঠানে গুঞ্জন, একটি ব্যস্ত দিনের শেষ
বাচ্চারা চিৎকার করছে
ঘরে ফিরছে ভেড়ার পাল
ছায়াময় গভীর কোণে
প্রেমিকপ্রেমিকার গুঞ্জন
তারপর নীরব গোধূলিতে
সহসা অট্টহাসি
ব্যস্ত রাস্তা থেকে প্রবেশমূখে
এখনই আমার প্রেমিকা ঢুকবে
আবেগ থরথর বাঁশীর স্বরকম্পনে ...
* মাইটিলিনি= লেসবস দ্বীপের রাজধানী। ও নগরেই শাপ্পো জন্মেছিলেন।
১০
তুমি আমার বুকে তখন মাথা রেখে শুয়েছিলে
দীর্ঘ নীল রুপালি জ্যোøালোকে
তোমার ছিল ঘন অনুভূতি
এখন হায় অস্ত গেছে চাঁদ
মৃত রাত্রিও শেষ
প্রহরগুলি শেষ।
চলে গেছে প্লেইয়াদস
আমি বিছানায় একা ।
১১
দীর্ঘকাল আগে আমি তোমাকে ভালোবাসতাম আথিস
যখন ফুটত করবী
বি¯তৃত প্রান্তরে যখন ছড়িয়ে থাকত রোদ
রুপালি জলে পাশে
গোধুলিতে আমরা পাশাপাশি হাঁটতাম।
যখন ঘাসের নম্র শীর্ষে মাখত শিশির
আর অপসৃত আলোয় বিবর্ণ কুয়াশা।
তোমার কন্ঠস্বর ছিল বিষন্ন ও সুখি
প্রেমের অপূর্ব দহনে আমি পুড়ছিলাম
আমার একাকীত্ব নির্জনতাকে ভারাক্রান্ত করে
আমার একাকীত্ব নির্জনতাকে ভারাক্রান্ত করে
আমার একাকীত্ব নির্জনতাকে ভারাক্রান্ত করে
আর মিষ্টি দীর্ঘস্থায়ী সংলাপ
তিক্ত তৃষ্ণা আর গভীর আকঙ্খা
হে আমার নির্জন দিনের সঙ্গী
পৃথিবীর মন্থর সৌন্দর্য
অবর্ননীয় তৃপ্তির স্বাদ
রাত্রির পবিত্র শিয়রে
ও ! আথিস আমি তোমায় কী যে ভালোবাসতাম
সেই ক্ষয়িষ্ণু গ্রীষ্মের সমুদ্রপাড়ে!
১২
আমরা কী করব সেথোরিয়া?*
সুদর্শন আদোনিস* মুমূর্ষ।
আহ! আমরা আর্তনাদ করি!
আহ! আমরা আর্তনাদ করি!
আহ! আমরা আর্তনাদ করি!
সে কি ফিরবে বসন্ত দিনে?
যখন লাল ও নীলে সাজে লেসবস?
যখন আঙুর বাগানে সূর্য ঘুমায়?
সে কি ফিরতে যখন শীত
কুন্ডলী পাকায় ভেড়াদের ভিড়ে?
যখন শিকারে বেরয় অরিওন* ?
আহ্, তোমার রুপ আদোনিস!
নম্র বসন্তের দখিনা বাতাস
হে প্রেম, হে আকাঙ্খা!
*সেথোরিয়া =আফ্রোদিতি=গ্রিক প্রেমের দেবী।
*আদোনিস =গ্রিক মরমী ধর্মের পুরোধা।
*অরিওন=নক্ষত্রপুঞ্জ।
১৩
হে প্রেম, বাতাসকে কাঁদতে দাও
কৃষ্ণকালো পাহাড়ে বাতাসকে কাঁদতে দাও
ঝুঁকে থাকা হে ওক গাছ
হে দীর্ঘ হেমলক
তোমার ভরাট কন্ঠস্বর
আমি কী যে ভালোবাসি
নীল গিরিখাদে অনাদি ঝংকারের মত
জলস্রোত বয়ে যাক
ধূসর কুয়াশায়
আমি কী যে ভালোবাসি
শঙ্খের দীর্ঘ ছন্দ
সমুদ্রকে দোলায়।
প্রভূ ও ভূপাতিতদের বল
আমি ওকে ভালোবাসি।
প্রেম, গাছ ঝিঁঝির ডাক
তরুণ ঘাসের মতন সবুজ সুন্দর প্রাণি
কী চমৎকার ধ্বনিত সুর।
আমি তোমায় ভালোবাসি।
আনন্দিত পাখিটিকে গাইতে দাও প্রান্তরের ওপর
মেদুর গানের কথা
তরল রুপা
জীবিতরা জানুক
আমি তাকে ভালোবাসি।
সমস্ত শব্দ ছাপিয়ে
নিশ্চিত সুন্দর
পূর্ন আবেগে
ফিসফিস
তোমার হৃদয় বলে ভালোবাসি।
মূল গ্রিক থেকে ইংরেজি অনুবাদ: ব্লিস কারমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

