somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচীন মিশরের প্রেমের কবিতা

১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের চোখে প্রাচীন মিশর কেবলি মরুভূমি, নীল নদ, রুখু পাথর আর পিরামিডের দেশ। আসলে তা নয়। প্রাচীন মিশরে স্থাপত্যকীর্তি হিসেবে যেমন গড়ে উঠেছিল আকাশচুম্বি পিরামিড - তেমনি রচিত হয়েছিল সাহিত্য। তবে সাহিত্য, বিশেষ করে সেকুলার সাহিত্য, মিশরসংক্রান্ত আলোচনায় সাধারণত স্থান পায় না। এই কারণেই কি যে প্রাচীন মিশর কেবলি পরকালবাদী ধর্মীয় সাহিত্যের দেশ? অথচ, বাস্তবচিত্র সম্পূর্ন ভিন্ন। প্রাচীন মিশরেও রচিত হয়েছিল সেকুলার সাহিত্য। ১৫৫৪-১০৮৫ খ্রিস্টপূর্ব সময়ের তেমন সাহিত্য খুঁজে পাওয়া গেছে; মূলতঃ কবিতা-প্রেমের কবিতা। তবে আশ্চর্য এই যে -কবিটি একজন নারী-পুরুষ নন। তবে কবির নামটি জানা যায়নি। কবি একজন না বহুজন-সে সম্পর্কেও মিশরতাত্ত্বিকগন কোনও ঐক্যমতে পৌঁছতে পারেননি আজও।
প্রাচীন মিশরের কবিতায় অনিবার্যভাবেই সেকালের সমাজজীবনের চিত্র ফুটে উঠেছে। যেমন, সে সময় মেয়েরা জাল দিয়ে পাখি ধরতে ঘরের বাইরে চলে যেত । একটি কবিতায় একটি মেয়ে (কবি) বলছে:

বুনোহাঁসের তীক্ষ্ম ডাকে
আমার শিকার হাতছাড়া হয়ে যাচ্ছে।
আমিও প্রেমের ফাঁদে বন্দি
পাখিরা আমার জাল নিয়ে উড়ে যাচ্ছে।
পাখি নিয়ে মা যখন ফিরে আসবে
আর দেখবে যে আমি পাখি ধরতে পারিনি...
আমি তখন কী বলব?
আমি পাখি ধরতে পারিনি
আমি তোমার জালে ধরা পড়ে গেছি।

আরেকটি কবিতায় দেখতে পাই-মেয়ে কবি লিখেছে-

যখন পাখিরা ওড়ে
যেনবা চরাচরে সবুজ ঢেউ ভাসে।
তখন আমি কিছুই দেখতে পাই না
আমি যেনবা অন্ধ হয়ে যাই।
যেন আমি ফাঁদে পড়েছি, আমাকে উি নিয়ে যাচ্ছে।

দুটি হৃদয় পাশাপাশি আছে
আমার জীবন তোমাতে বাধা পড়েছে
তোমার সৌন্দর্য আমাকে টানছে।

এরকম আরও অনেক কবিতা আছে।
‘বাগানের গান’ নামে একখানি কাব্যগ্রন্থ লেখা হয়েছিল প্রাচীন মিশরে প্যাপিরাসের পাতার ওপর। সে কাব্যগ্রন্থের একটি কবিতা এরকম:

ডালিম বলছে, আমার পাতাগুলি তোমার দাঁতের মতন
আমার ফল তোমার স্তনের মতন
আমিই সবচে সুন্দর ফল
সব ঋতুতে আছি
যেমন
ইষৎ মাতাল হয়ে
প্রেমিক থাকে প্রেমিকার পাশে সবসময়।

অন্যসব গাছের পাতা ঝরে যায়
ডালিম পাতা বাদে।
বাগানে আমার সৌন্দর্যই অত
আমি ঋজু
পাতা ঝরলেও
নতুন পাতা জাগে।
আর, ফলের মধ্যে আমিই প্রথম
তুমি ল কর:
আমি দ্বিতীয় না
তারপরও আমাকে অবহেলা করলে
তুমি আমায় আর খুঁজে পাবে না!

১৫৫৪-১০৮৫ খ্রিস্টপূর্ব সময়ের অনুভূতি! নারী অনুভূতি।
সে যা হোক। প্রাচীন মিশরীয় কবিতার আরও অনুবাদ সম্ভব। তবে তার আর প্রয়োজন কী। আমার কেবল বলার কথা-প্রাচীন মিশর কেবলই পিরামিড আর ‘বুক অভ ডেড’-এর দেশ না, প্রাচীন মিশরে প্রেমের কবিতার মতন সেকুলার সাহিত্যও ছিল-যা আমাদের আলোচনার বাইরে রয়ে গেছে।

তথ্য:
Willis Barnstone এবং Tony Barnstone সম্পাদিত Literatures of Asia, Africa, and Latin America. (From Antiquity to the Present)
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×