somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাথাসপ্তশতী: সতের ’শ বছর আগেকার প্রেম ও অপ্রেম

১৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীন ভারতে একটি উল্লেখযোগ্য রাজবংশ ছিল সাতবাহন । সময়কাল: খ্রিস্টীয় প্রথম শতক থেকে তৃতীয় শতক। উত্তর ভারতে নয়- সাতবাহন রাজ্য গড়ে উঠেছিল দক্ষিণভারতে। রাজ্যটির প্রতিষ্ঠাতা ছিলেন: সিমুক। সাতবাহন বংশের রাজধানী ছিল দক্ষিণ ভারতের প্রতিষ্ঠানপুর । হাল ছিলেন সংস্কৃতমনা একজন সাতবাহন রাজা। ইনি কেবল রাজ্যই শাসন করেননি- প্রাকৃতভাষায় লেখা কবিতার একটি সঙ্কলন গ্রন্থনা করেছিলেন। প্রাকৃতভাষা মানে প্রাচীন ভারতের সাধারণ জনগনের ভাষা- অর্থাৎ উচ্চকোটির সংস্কৃত ভাষা নয়। রাজা হাল কর্তৃক সঙ্কলিত কবিতার সঙ্কলনটির নাম: ‘গাথাসপ্তশতী।’ বিভিন্ন সময়ে বিভিন্ন কবির লেখা প্রায় সাতশ স্তবক রয়েছে গাথাসপ্তশতীতে-বিস্ময়করভাবে যা ধর্মনিরেপেক্ষ-শুধু ধর্মনিরেপেক্ষই নয়- গাথাসপ্তশতীর স্তবকগুলো রীতিমতো যৌনতায় আচ্ছন্ন। যেমন:

ভেজানো দরজার কাছে দাঁড়ানো ও মেয়ে।
কাকে খুঁজছ তুমি?
উষ্ণ চোখ, বাদামি বৃন্ত-
রাস্তার দিকে চেয়ে রয়েছে।

এই চরণগুলোয় ভারতবর্ষের বৈদিক ধর্ম কোথায়? মেয়েটির দাঁড়ানোর ভঙ্গিতে, তার কাতরতায় কিশোরীর চিরকালীন ছবিটি মূর্ত হয়ে আছে কি না? ছবিটি দেখে কে বলবে ভারতবর্ষ কেবলি ধর্মের দেশ! যজ্ঞপার্বণের দেশ! গাথাসপ্তশতীর কবিতার চরণে চরণে প্রেমকাতর মানবমানবীর মনোদৈহিক ক্ষুধা এমনই তীব্র ভাবে ফুটে উঠেছে যে- মনে হয়- এই যেন ভারতবর্ষের প্রকৃত মানুষে প্রতিচ্ছবি। গাথাসপ্তশতীর কবিতাগুলি পড়ে কে বলবে যে কবিতাগুলি সঙ্কলনের পর প্রায় সতের শ বছর কেটে গিয়েছে!

গাথাসপ্তশতী থেকে ক’টি নির্বাচিত স্তবকের অনুবাদ;



ও (মেয়েটি) খুবই দ্রুত ভাবতে পারে।
কিন্তু, আজ ও নিজেকে নিল সামলে।
বলল,‘সে তোমাকে দেখতে এসেছে।’
বলে প্রেমিককে দিল স্বামীর দিকে ঠেলে!



সে দিনভর কাজ করে ।
লাঙ্গল চষে জলাভুমির কাছে।
সেই রাতে তার বউ শুয়েছিল। ভারি অস্থির।
চোখ খোলা। বৃষ্টির ফোঁটা গুনছে।



মেয়েটির দরজায় সে দাঁড়িয়ে।
সে কেবলি তরমুজ বিক্রি করতে চায় না।
কিন্তু, সে তো আর ছল জানে না।
যে নারকেল নিয়ে এসেছে সে যে বেশি চতুর!



নারী যখন উর্ধ্বে -তখন তার চুল
পর্দার মতো মনে হয়। দুলছে।
কানের দুলের রিনরিন গলার হারের ঝঙ্কার।
পদ্মের ওপর মৌমাছির মতো ও ব্যস্ত।



তারা যখন থামে
মেয়েটি গলার হার দেখে লজ্জ্বা পায়।
কিন্তু যেহেতু মেয়েটি কাপড়ের কাছে পৌঁছতে পারে না-
পুরুষটিকে আবার তুলে নেয়।



ভেজানো দরজার কাছে দাঁড়ানো ও মেয়ে
কাকে খুঁজছ তুমি?
উষ্ণ চোখ, বাদামি বৃন্ত
রাস্তার দিকে চেয়ে রয়েছে।



ও চন্দ্রমূখী নারী,
তোমার আয়ত চোখের কারণে-
রাতও গিয়েছে বেড়ে-
আর আমিও সদ্ব্যবহার করি প্রহরের!



আঙুলের ফাঁকে গলে যাচ্ছে প্রেম।
হায়, হারিয়ে যাচ্ছে সবই।
মুঠো করো হাত।
মুখে মধুর স্তন।
একটি ফোঁটাও যেন মাটিতে না পড়ে।



ঈশ্বর ওকে গড়েছে।
ওর সৌন্দর্য আমার মন কেড়েছে।
ওর কথা আমার কানে, ওর হৃদয়ে
আমার হৃদয়; ওর অঙ্গে অঙ্গ
আমার।

১০

আমার মনে আছে-
ও আমার পায়ের কাছে বসে।
নিশ্চুপ।
ওর চুল নিয়ে খেলছিল আমার পায়ের পাতা।

১১

যে নারী জানে- কী করে ভালোবাসতে হয় নিজেকে-
জানে কী করে প্রশমিত করতে হয় ক্রোধ
যখন সে একই সঙ্গে শূন্য ও পূর্ন।

১২

আমি দেখছি নর্তকীদের
কী যে ভালো লাগছে।
চুলের সুগন্ধী
তুমি আমায় পা দিয়েছিলে।

১৩

মেয়েটি বলেছিল আমায় কী করতে হবে।
অথচ সকালে ও কাপড় পড়ল
বাঁশের বেড়ার ওপাশে!

১৪

ছোট ঘটনা। তবু মনে আছে।
মা রান্না করছিল। বাবা কী বলল।
মা হাসল। তারপর ছুঁলো নিজের ফ্যাকাশে মুখ।
চাঁদের কলঙ্কের মতন মায়ের চাঁদমুখ।

১৫

এইসব নীতিবাগীশরা কেন প্রাকৃত কবিতা এড়িয়ে চলে?
এড়িয়ে চলে আমাদের গান, আমাদের প্রেম ও অপ্রেম।
ওরাও তো আমাদের গান ও কবিতার নির্যাস চায় জানি
তবে কেন তারা আমাদের প্রেমকে বলে ছাই?

সূত্র:

১) সুনীল চট্টোপাধ্যায়: প্রাচীন ভারতের ইতিহাস (দ্বিতীয় খন্ড)
২) Willis Barnstone এবং Tony Barnstone সম্পাদিত Literatures of Asia, Africa, and Latin America. (From Antiquity to the Present)



সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×