‘ছায়ার স্তুতি'
অতীত (এই নামটি অন্যেরা দিয়েছে)
সম্ভবত আমাদের সুখি সময়।
পশুরা মৃত কিংবা মুমূর্ষ।
মানুষ তার আত্মাসহ বিরাজমান।
আমি অস্বচ্ছ উজ্জ্বল আঙ্গিকের মধ্যে বাঁচতাম
এখনও যা ততটা অন্ধকারাচ্ছন্ন নয়।
বুয়েনস আরিস,
যা একদা দূর শহরতলীতে লেপ্টে ছিল
আদিগন্ত প্রান্তরের দিকে মুখ করে,
এখন রেসোলেটা সমাধিক্ষেত্র, রেটিরো মোড়,
একাদ্বশ পাড়ার নোংরা রাস্তা
এবং পুরনো জীর্ন বাড়িগুলি-
যাকে আমরা আজও বলি দক্ষিণ।
আমার জীবনে সব সময়ই কিছু না কিছু ঘটত;
অ্যাবডেরার দেম্যোক্রিতস ভাবতে ভাবতে তাঁর নিজের দু'চোখ উপড়ে ফেলেছিলেন;
সময়ই ছিল আমার দেম্যোক্রিতস।
ছায়ার এই প্রান্ত মন্থর ও যন্ত্রণাশূন্য;
শান্ত ঢালে গড়িয়ে যাচ্ছে
শ্বাশতের মতো।
আমার বন্ধুদের মুখ নেই,
মেয়েরা এখনও আগের মতোই আছে,
রাস্তার একটি কোণ অবিকল অন্যটির মতোই,
গ্রন্থের পৃষ্ঠায় নেই কোনও অক্ষর।
এইসব আমাকে ভয়ার্ত করে না,
এ ভারি মিষ্টি-এই প্রত্যাবর্তন।
পৃথিবীর ওপর বংশানুক্রমিক যে পাঠ
তার আমি খুব কমই পড়েছি,
কেবলি নিয়েছি স্মৃতির পাঠ,
পড়েছি আর বিকৃত করেছি।
দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও উত্তর থেকে
মিশেছে আমার পথ
আমার গোপন কেন্দ্রে।
পথগুলি পদশব্দের প্রতিধ্বনি
নারী পুরুষ যন্ত্রনা পুনুরুত্থান
দিন আর রাত
আংশিক স্বপ্ন এবং স্বপ্নেরা
বিগত দিনের দুর্বোধ্য সব দৃষ্টান্ত
এবং বিগত দিনের বিশ্বের,
ক্ষুরধার ডেনিস তরোয়াল কিংবা পারস্যের চাঁদ
মৃতদের কাজ
ভাগ করে নেওয়া প্রেম, শব্দসমূহ,
এমারসন, তুষার এবং আরও অনেককিছু।
আমি এখন এসবই ভুলে যেতে পারি। আমি আমার কেন্দ্রে পৌঁছে গেছি।
আমার বীজগনিত, আমার চাবি,
আমার আয়না,
শীঘ্রি আমি জেনে যাব কে আমি।
ইংরেজি অনুবাদ:
Willis Barnstone এবং Tony Barnstone
কবিতাটি পেয়েছি Willis Barnstone এবং Tony Barnstone সম্পাদিত Literatures of Asia, Africa, and Latin America. (From Antiquity to the Present) বইতে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



