
পন্ডিত রবিশঙ্কর। কঠিন সাধনায় সিদ্ধ এই সৌম্য মুখটিই বলে দেয় অধরাকে ঠিকই ধরেছেন তিনি। অদৃশ্যের গান ও মর্ম প্রকাশ করেছেন সেতারের তারে তারে। পৃথিবীর সঙ্গীতপ্রেমিক মানুষ তা বুঝে নিয়েছে ঠিকই; তাইতে তাঁর এত সম্মান। কি প্রাচ্যে-কি পশ্চিমে।
১৯৭১। আগস্ট মাস। পূর্ব পাকিস্তানে তখন বর্বর পাকিস্তানি সৈন্য কর্তৃক নির্মম গনহত্যা চলছে ...প্রতি মুহূর্তে নিহত হচ্ছে শত শত বাঙালি নারীপুরুষশিশু। আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচতে অসহায় মানুষ ছুটছে সীমান্তর দিকে। পথেই অনেকেই গুলির আঘাতে লুটিয়ে পড়ছে ... গনহত্যার সংবাদ অবহিত হয়ে বিশ্ববিবেক থরথর করে কাঁপছে। রবীন্দ্রনাথের জাতের মানুষের এ কেমন মৃত্যু! বিশ্বের শিল্পীসমাজ গনহত্যায় অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্দ। ক্ষুব্দ বিটলসের জর্জ হ্যারিসনও- ব্যথিত পন্ডিত রবি শঙ্করও । পন্ডিত রবি শঙ্কর বাঙালি। তাঁর পূর্বপুরুষের বাড়ি ছিল নড়াইলের কালিয়া। লক্ষ লক্ষ বাঙালির মৃত্যু একজন বাঙালি মেনে নেয় কী করে! বুকে অসহ্য যন্ত্রণা অনুভব করছেন এ প্রখ্যাত সেতারবাদক। পাকিস্তানি সৈন্যদের পৈশাচিক ঘটনা নিয়মিতই শুনছেন। জন্মভূমি থেকে উৎখাত হয়ে লক্ষ লক্ষ উদ্বাস্তু আশ্রয় নিয়েছে পাশ্ববর্তী ভারতের ত্রিপুরার আগরতলায়- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। উদ্বাস্তু শিবিরগুলোতে নিত্য হাহাকার। তাদের জন্য একটা কিছু করা দরকার। কী করা যায়। এ নির্মম ঘটনাটি বিশ্ববাসীকে অবগত করতেই হবে। বাঙালি উদ্বাস্তুদের অর্থ দিয়ে সাহায্য করতে হবে।
ঠিক হল একটা বেনিফিট কনর্সাট অনুষ্ঠিত হবে। ১ অগাস্ট। সন্ধ্যা ঠিক সাতটায়। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে।

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। নিচে, বৃত্তাকার।
কনর্সাটে দর্শক হয়েছিল ৪০,০০০।
বিশ্বের ইতিহাসে এতবড় বেনিফিট কনর্সাট এই প্রথম।
একে একে গাইলেন বব ডিলান এরিক ক্লাপটন জর্জ হ্যারিসন বিলি প্রেসটন লিওন রাসেল এবং রিংগো স্টার।
রবিশঙ্কর বাজালেন বাংলা ধুন।
পাশে আমাদের ব্রাহ্মনবাড়িয়ার শিবপুর গ্রামের প্রখ্যাত সরোদবাদক আলী আকবর খান।

রবিশঙ্করের ডানে ওস্তাদ আলী আকবর খান
আজ ৭ এপ্রিল। ১৯২০ সালের এই দিনে পন্ডিত রবিশঙ্কর ভারতের বেনারসে জন্মগ্রহন করেছিলেন।
শুভজন্মদিন রবিশঙ্কর।
কনর্সাট ফর বাংলাদেশের কিছু অংশ
রবিশঙ্কর। কন্যা আনুশকা শঙ্করের সঙ্গে
রবিশঙ্করের বাজানো সেতারে অসাধারণ শ্রুতিমধুর রাগ কিরওয়ানি
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



