somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনদ্রেস সেগোভিয়া: গিটারের প্রেরিতপুরুষ

০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এনদ্রেস সেগোভিয়া।
স্পেনের এই গিটারবাদক গিটারে ইউরোপীয় ক্ল্যাসিকাল শিল্পীদের সুর বাজিয়ে দেখিয়ে দিয়েছিলেন- গিটারেও আর্ট-মিউজিক সম্ভব। তার আগে গিটারে কেবলি স্প্যানিশ লোকগীতি গাওয়া হত। মনে রাখতে হবে ফ্লামেনকো নামে স্পেনের যে ঐতিহ্যবাহী নাচ আর গানের সমন্বয়ে সঙ্গীতের ষ্টাইলটি রয়েছে -তার সঙ্গে এনদ্রেস সেগোভিয়ার সম্পর্ক একেবারেই নেই। গিটারে কেবলি ফ্লামেনকো-ব্যাপারটা আদপে পছন্দ হত না অনেকের- তাদের মধ্যে সেগোভিয়া একজন। সবাই বলল-গিটারে কর্ড বাজাবে? পাগল নাকি? সেগোভিয়া পাগল ছিলেন না-ছিলেন প্রতিভাবান। আমরা যে আজকাল গিটারে কর্ড ধরি-এই পথটি যাঁরা যাঁরা দেখিয়েছিলেন- এনদ্রেস সেগোভিয়া তাঁদের অন্যতম।

সেগোভিয়া পুরো নাম এনদ্রেস টোররেস সেগোভিয়া। জন্ম ২১ ফেব্রুয়ারি; ১৮৯৩। স্পেনে। ছয় বছর বয়েসে গিটারে হাতেখড়ি। কৈশরে গ্রানাডা শহরে চলে আসে সেগোভিয়ার পরিবার।


স্পেনের মানচিত্র। দক্ষিণে গ্রানাডা।
গ্রানাডায় আলহামব্রায় মুসলিম আমলের একটি প্রাসাদ ছিল। ঐ প্রাসাদে বসে থাকত কিশোর সেগোভিয়া । একা একা। আর, গিটার বাজাত।



আলহামব্রায় মুসলিম আমলের প্রাসাদ। সেগোভিয়া পরে বলেছিলেন - ঐ আলহামব্রায় প্রাসাদে একা একা বসে থাকার সময় আধ্যাত্মিক অনুপ্রেরণা লাভ করেছিলেন।

সেগোভিয়ার সময়ে গিটার ছিল লোকযন্ত্র-গিটারের তেমন সম্মান ছিল না। সেগোভিয়ার পরিবার কাজেই গিটারকে সিরিয়াসলি নিতে বারণ করত। তা হয় কি করে। এই নিয়ে কত বিরোধ। হইচই। ঝগড়া। মন খারাপ হলে আলহামব্রা প্রাসাদে বসে থাকত কিশোর সেগোভয়া। তখন তার কাছে আসত একটি পাখি।



কারও কাছে শেখেননি সেগোভিয়া। এটাই বিস্ময়কর। আলহামব্রায় প্রাসাদে বসে থাকতে থাকতে আধ্যাত্মিক অনুপ্রেরণা পেয়েছেন।
ষোল বছর বয়েসে প্রথম দর্শকের সামনে বাজানো।
এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি।
স্পেনবাসী তাদের গিটারের জাদুকরটিকে দেখল।



১৯২৮ সালে প্রথম মার্কিন সফর করলেন সেগোভিয়া ।
অর্থনৈতিক মন্দা সত্ত্বেও কনসার্ট লোকে লোকারণ্য।
২য় বিশ্বযুদ্ধের পর একটা ঘটনা ঘটালেন সেগোভিয়া । সে সময় গিটারের তার তৈরি হত ভেড়া কিংবা ছাগলের অগ্ন্যাশয় থেকে। সেগোভিয়া পদ্ধতিটা বদলে দিলেন। তিনি নাইলন স্ট্রিং ব্যবহার করা আরম্ভ করলেন। গিটারের মেজাজ মর্জি বদলে গেল। বাজানোর রীতি তো বদলে দিয়েছিলেন আগেই।
অনেকেই শিখতে আসত সেগোভিয়ার কাছে। প্রতিভাবান শিষ্যদের প্রতি সদয় ছিলেন সেগোভিয়া । বেশ রসিক ছিলেন। শিষ্যদের বলতেন-ভুল বাজিও না। তোমার সামনে ঈশ্বর বসে আছে। ঈশ্বরের সামনে ভুল বাজানো কি ঠিক?
এমনই মানুষ ছিলেন গিটারের পয়গম্বরটি।
জুন; ১৯৮৭। স্পেনের রাজধানী মাদ্রিদ। ৯৪ বছর বয়েসে হৃৎরোগে আক্রান্ত হয়ে সেগোভিয়ার মৃত্যুবরণ করেন ।
তাঁর মাজার স্পেনের আনদালুসিয়ায় ।


মাজারের ভিতরে কবর
জায়গাটা এখন ক্লাসিকাল গিটারবাদকদের তীর্থ।
একদিন আমারও যাব।


গিটারের প্রেরিতপুরুষ

সেগোভিয়ার বাজনা যেন প্রার্থনা ...




সেগোভিয়ার আরও লিঙ্ক

Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×