somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Machinist:: অসাধারন এক সাইকোলজিকাল থ্রিলার

১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



The Machinist ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে । ইংরেজি ভাষায় ছবিটি নির্মিত হলেও ছবিটি নির্মিত হয়েছে স্পেনে। ছবিতে আমেরিকার পশ্চিম উপকূলের এক শহর দেখালেও The Machinist ছবিটির পুরো স্যুটিং সম্পন্ন হয়েছে স্পেনের বার্সেলোনা শহরে ও এর আশেপাশের জায়গায়। ছবিটি মুক্তি পাওয়ার পর পরই সিনেমাবোদ্ধাদের মধ্যে প্রচন্ড বিস্ময়ের সৃষ্টি করেছিল। পরিচালক; ব্রাড অ্যান্ডারসন। মূল কাহিনীটি লিখেছেন স্কট কোসার। অসাধারন লেখক স্কট কোসার । চিত্রনাট্য লেখার সময় কোসারের প্রেরণা ছিলেন ফিওদর দস্তয়ভস্কি ও ফ্রানজ কাফকা । অপরাধবোধ ও গ্লানি একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে অতি সুকৌশলে দেখিয়েছেন কোসার । ছবির স্যুটিংয়ের সময় পরিচালক ব্রাড অ্যান্ডারসন আহত হন। তবে স্যুটিং বন্ধ থাকেনি। সারাটা ছবি তিনি লোহার স্ট্রেচারে শুয়েই নির্দেশনা দিয়েছেন।



চিত্রনাট্যকার স্কট কোসার


পরিচালক ব্রাড অ্যান্ডারসন


ক্রিশচিয়ান বেল। মূল চরিত্র।

প্লট: (অবশ্য সবটুকু না) বছর খানেক হতে চলল ট্রেভর রেজনিক (ক্রিশচিয়ান বেল) এর রাতে ঘুম হয় না। এতে করে তার স্বাস্থ ভেঙ্গে পড়েছে-তাকে কঙ্কালসার দেখায়। সে একটা কারখানায় কাজ করে । তার অদ্ভুত আচরণে তার সহকর্মীরা তাকে এড়িয়ে চলতে শুরু করে-একবার তার অসাবধানতায় এক সহকর্মীর বাহু মেশিনে ছিন্ন হয়ে যায় ...এর পর সে হয়ে পড়ে হতাশ=-তার ঘুম হয় না। ঘরে স্টিভ নামে এক গণিকাকে নিয়ে যায়-তারপরও ঘুম হয় না; এয়ারপোর্টে র ক্যাফেতে মধ্যরাতে বসে থাকে -ধীরে ধীরে আলাপ জমে ওঠে ক্যাফের ওয়েটরেস জেনিফার জেসন লেহ-র সঙ্গে। মাঝে মাঝে সে চমশা পরা স্বাস্থবান একটা লোককে দেখে। কে সে? বিভ্রান্ত বোধ করে ট্রেভর রেজনিক ...তারপর তার মানসিক সমস্যা বাড়তে থাকে: এক সময় চাকরি হারায় সে ।
ঘটনা ঘটতে থাকে দ্রুতগতিতে ...
সবশেষে জানা যাবে কী হয়েছিল।
অপরাধবোধ ও গ্লানি একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে-দর্শক সেটা জেনে বিস্মিত হয়ে যায়।

ছবির জন্য স্যুটিং-এর ৪ মাস আগে থেকে ক্রিশচিয়ান বেল খাওয়া কমিয়ে দিয়েছিলেন। প্রতিদিন মাত্র ১কাপ কফি। একটা আপেল অথবা টুনা মাছের এক ক্যান। এভাবে ৬২ পাউন্ড হারান।




ক্রিশচিয়ান বেল। The Machinist ছবিতে।


The Machinist ছবিটির ট্রেইলর





সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৪
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×