আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

রাগের নাম: ইমন

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২১

শেয়ারঃ
0 1 0



ছেলেবেলায় টুলটুল মামার কন্ঠে শুনেছিলাম এক অপার্থিব গান -

এরি আলি পিয়া বিনা ...
সুরটা মনে এমন ভাবে গেঁথে গেল যে কী বলব। কী সুন্দর সুর। তখন ও জানতাম না সুরটা ইমনের। জানলাম অনেক পরে। এরি আলি পিয়া বিনা-র সুর আমাকে এতই কৌতূহলী করে তুলেছিল যে-রাগ সঙ্গীতের সঙ্গে আমার একটা অটটু সন্ধি রচিত হয়ে গেল- যা আজও টের পাই।



ভারতীয় মার্গসঙ্গীতে ইমনের স্থান এতই উচুঁতে যে-অল্পবয়েসী সঙ্গীত শিক্ষার্থীরা বিলাবল (যে ঠাটের সব স্বরই শুদ্ধ; পাশ্চাত্যের মেজর স্কেল বা আয়োনিয়া মোড) বাদ দিয়ে শেখা শুরু করে ইমন। কারও কারও মতে ইমন রাগটি পারস্যজাত। অন্যরা অবশ্য দ্বিমত পোষন করে বলেন যে- রাগটি প্রাচীনকাল থেকেই দক্ষিণ ভারতের প্রচলিত। দক্ষিণে ইমন রাগটি অবশ্য কল্যাণ নামেই পরিচিত। কাজেই খুব একটা পরিবর্তিত না হয়েই রাগটি আদিরুপেই ভারতবর্ষেই রয়ে গেছে। আরেক টি মত রয়েছে। ইমন হল ইয়েমেনের জনপ্রিয় সুর। মুসলিম আমল থেকেই সুরটি ভারতবর্ষে শ্র“ত হতে থাকে এবং রাগটির স্রষ্টা বুলবুলই হিন্দ হজরত আমীর খোসরু।



কড়ি মা বাদে ইমন রাগে সব স্বরই শুদ্ধ। শান্তির প্রকাশ করে এই কড়ি মা। ইমন সন্ধি প্রকাশ রাগ। মানে রাগটির সময়কাল দিনের শেষ রাত্রির শুরু। রাগটি ধ্যানী। রাগটির আরোহন ও অবরোহন এমন-

নি্ রে গা ক্ষা পা ধা নি র্সা।
সা নি ধা পা ক্ষা গা রে র্সা।

ক্ষা=তীব্র মা।

কন্ঠে : সখি এরি আলি পিয়া বিনা।


লাকি আখন্দ ইমন রাগকে অক্ষয় করে রেখেছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরীরর গাওয়া কালজয়ী এই গানটিতে-



শঙ্কর-গিটারে: বাজিয়েছেন ড. কমলাশঙ্কর




সেতারে



বাঁশীতে



অর্কেষ্ট্রায়-



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইমন ;
প্রকাশ করা হয়েছে: রাগ সংগীত  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: শুভ নববর্ষ।

২. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৪
মহলদার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকে।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছ।
আশা করি চমৎকার সব ছবি তুলবেন কাল।

৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৬
খলিল মাহমুদ বলেছেন: ইমন ভাই, শুভ নববর্ষ। রাগ সম্পর্কে কিছু বলতে পারলাম না।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। রাগ সম্বন্ধে কিছু বলার দরকার নেই। সময় পেলে শুনবেন। আজকে আপনার জসীমউদ্দীন কে নিয়ে পোস্টটি মুগ্ধ করেছে।

৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৫
শান্তির দেবদূত বলেছেন: রাগ সম্পর্কে খুব একটা ধারনা নেই ......

ভালো থাকবেন, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা .......
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ধারনার চেয়ে সুর বড়। ভালো না লাগলেও অসুবিধা নেই।
যা হোক। আপনাকেও নববর্ষের শুভেচ্ছ।

৫. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৫
রাগ ইমন বলেছেন: প্রিয় পোস্টে যোগ করে নিলাম । আশা করি , এইবার অন্তত আমাকে আর কাউকে বুঝাতে হবে না , আমার নিক / নাম কেন রাগ ইমন ।

এই লিঙ্কটা দিলেই হবে ।

আমার রাগ সঙ্গীতের শুরুও ইমন দিয়ে ।
"সব সুখী জন ইমন গায়" এই গানটি দিয়ে ।

অনেক দিন পরে খুব প্রিয় গান কটি শুনে ভালো লাগলো , অনেক ধন্যবাদ ।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: প্রিয় পোস্টে যোগ করার জন্য ধন্যবাদ। আপনার নিকটা অনেক না-বলা কথা বলে।
আসলে ইমনের সুরটা উপমহাদেশজুড়েই প্রিয়-লোকে কেবল নাম জানে না।

আশ্চর্য এই- দমাদম মাস্ত কালেন্দার -এই জম্পেশ গানটিও ইমনে।

নববর্ষের শুভেচ্ছা।

৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০১
রাগ ইমন বলেছেন: লাকি আখন্দ আর নিয়াজ ভাই এর এই গানটা আসলেই কালজয়ী সৃষ্টি । যতবার শুনি ততবারই বুকের গভীরে মেঘ জমে ওঠে ।
জল তরঙ্গের ব্যবহারে আরো বেশি করে কানে বাজে বাংলার বরষা ।

এই গানটার পাশাপাশি আমার আর একটা গান খুবই পছন্দের । অজয় চক্রবর্তীর , " বরষা রে , সবাই তোকে বরণ করে , শুধু আষাঢ়ে , আমি জানি আমার চোখে তোর বাস , বারো মাস।"

শুনে দেখবেন , ভালো লাগবে নিশ্চিত ।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: আসলেই লাকি আখন্দ আর নিয়াজ ভাই এর এই গানটা আসলেই কালজয়ী সৃষ্টি ।

অজয় চক্রবর্তীর , " বরষা রে , সবাই তোকে বরণ করে , শুধু আষাঢ়ে , আমি জানি আমার চোখে তোর বাস , বারো মাস।"

শোনা হয়নি। শুনব অবশ্যই।

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: লিঙ্কের জন্য ধইন্যা ...
অপূর্বপূর্বাঞ্চলের প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা।

৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৬
রাগ ইমন বলেছেন: বেহালারটা এলো না ।

প্রোফাইলের ছবি দেখে মনে হচ্ছে , আপ্নিও বাজান ।

ঠিক ধরেছি নাকি?
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: বেহালাটা বদলে দিলাম।
বাজাই-তবে সরোদ না গিটার। ওস্তাদ কপালে জোটেনি-স্বশিক্ষিত বলতে পারেন।
কয়েক সেকেন্ড আহীর ভৈরব -

৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯
রাগ ইমন বলেছেন: অজয়ের যেই গানটি আমার সবচেয়ে প্রিয় । সেইটের লিঙ্ক দিলাম ।

জানি না আপনার কেমন লাগবে , তবে আমার কাছে আত্ম সমর্পণের এমন সুন্দর কোন উদাহরন আর নেই ।

Click This Link

এমন করে উজাড় করে দিতে পারাটাই মনে হয় ইবাদত ।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ।

১০. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৫
রাগ ইমন বলেছেন: বাহ , কয়েক সেকেন্ডই বলে দিলো আপনার প্যাশন ।

সেইটাই , কজনের ভাগ্যেই বা ওস্তাদ জোটে বলুন ?

দিনাজপুরের চন্দন দাস আর আমার মামা একই সাথে শিখতে শুরু করেন । আজকে চন্দন দাস ভারতের বিখ্যাত গজল শিল্পী আর মামা? ১৯৭১ এ পিতা, ভাই , ঘর বাড়ি সব হারিয়ে সংসারের হাল ধরতে বাধ্য হলেন ।

রুটি রুজির ধান্দায় গান রয়ে গেলো পাগলামির লিস্টে । সলিল চৌধুরীর গান কিংবা মেহেদী হাসানের " দিল ভিরান হ্যায়" শুনলে হতভম্ব হয়ে যেতে হয় । অথচ সেই মামা এখন আমেরিকা , আবারো সেই সংসারের হাল, আবারো ধান্দার আকাল !

কষ্ট লাগে খুব । একটা মোটামুটি শক্ত মাটি না পেলে শিল্প চর্চা মুশকিল এখানে ।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: শুনে শুনে যদ্দুর হয়-বাজাই একেবারেই নিজের জন্যই।
আপনার মামার মতো অনেককেই দেখেছি। খারাপ লাগে। কী আর করা।
একটা মোটামুটি শক্ত মাটি না পেলে শিল্প চর্চা মুশকিল এখানে ।
খুব সত্যি কথা।

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

১২. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
অজয়ের গান আমার ভালা লাগে না।
রশিদ খান আর অরুন ভাদুরী'র কাছাকাছিও না।( প:বঙ্গ ভিত্তিকদের মধ্যে)

ললিতে জল আনিতে( অজয়েরটা) শুনলে, যেকোনও ললিতাই বোতলের জল খাওয়া নিরাপদ মনে করবে।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ললিতে জল আনিতে( অজয়েরটা) শুনলে, যেকোনও ললিতাই বোতলের জল খাওয়া নিরাপদ মনে করবে।

হা হা হা। দাদা যে এত রসিক-বউদি নিশ্চয়ই সেটা জানেন।

১৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৪
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
পর্দার পেছনের মানুষটাকে দেইখ্যা বেশ হইল।
এই বাজনা কিছু বুঝি নাই, আর বাজায়ে দেন একটা।


শুভ বর্ষের নভেচ্ছা
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: দিমুনি; অপেক্ষায় থাকেন।

১৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৯
হাসান বায়েজীদ বলেছেন: শুকরিয়া...শুভ হোক নববর্ষ
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

১৫. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৯
তায়েফ আহমাদ বলেছেন: আপনি বললেন, ইমন রাগকে দক্ষিন ভারতে কল্যাণ বলে।
কিন্তু, ইমনকল্যাণ নামে কি কোন রাগ আছে?
এই নামটা শুনেছি বলে মনে হচ্ছে!
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: ইমন হচ্ছে কল্যাণ ঠাটের রাগ। কাজেই ওই নামটা মাঝে মাঝে শোনা যায়। দক্ষিণ ভারতে ইমনের স্বর একই -তবে চলন আলাদা। মানে বাজানোর স্টাইল। একজন পন্ডিত লিখেছেন:However some things are not entirely clear with this rag. There is considerable debate as to the very nature of its existance. On one hand, we have a large and growing number of modernists who consider Yaman, Yaman-Kalyan, and Kalyan to be one rag. On the other hand we have a shrinking number of traditionalists who view them as three distinct ragas. Bhatkhande himself appears to have taken a middle view of Yaman being the main rag with only Yaman-Kalyan being distinguished by the addition of a weak shuddha Ma.

বিস্তারিত দেখুন:
Click This Link

১৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২২
অচন্দ্রচেতন বলেছেন: আমার শেখা প্রথম রাগ ছিলো ইমন। (আমার ওস্তাদ অবশ্য বলতেন রাগ "ইয়ামন")। কোন বন্দীশ শিখেছিলাম এখন আর মনে নাই। দারুন পোস্ট। ধন্যবাদ আপনাকে।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: আসলে ইয়ামন-ই বলা হয়। ইয়ামন থেকে ইমন।
আপনাকেও ধন্যবাদ।

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ ...

১৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১
নাজিম উদদীন বলেছেন: এত দিনে জানলাম ব্লগার রাগ ইমনের নামের রহস্য। :)
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: যাক; জ্ঞানচর্চায় লাভ হল।
নববর্ষের শুভেচ্ছা।

১৯. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৬
সোজা কথা বলেছেন: এটা কি ইমন? ইমনের "নিরেগারে পারে নিরেগারে নিরেসা" এধরণের একটা কমন সুর আছে ... শুনলে বুকের কোনায় জেগে থাকা মানবিক কষ্টগুলো জেগে ওঠে।

গুরু মেহদী হাসান

রুনা লায়লাকে শ্রদ্ধা



নোলক বাবুর মেঘ ভাঙা রোদ গানে কি ইমনের ছোঁয়া আছে?
http://nolokbabu.com/audio.html
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: হ্যাঁ, মেহদী হাসানের গানটি ইমনে।
রুলা লায়লার জন্য ধন্যবাদ। নোলক বাবুর গানটাও ইমনে।
আপনাকে নববর্ষের শুভেচ্ছা।

২০. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০০
কুঙ্গ থাঙ বলেছেন: আবারো ভাললাগা এবং... নতুন বছরের শুভেচ্ছা রেখে গেলাম।
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

২১. ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৭
রোবোট বলেছেন: রাগ ইমন বলেছেন: প্রিয় পোস্টে যোগ করে নিলাম । আশা করি , এইবার অন্তত আমাকে আর কাউকে বুঝাতে হবে না , আমার নিক / নাম কেন রাগ ইমন ।


আমি তো ভাবতাম, রাগ ইমন= সারাখন রাগ হয় যে ইমন

:)
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: হা হা হা।

২২. ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষন।
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

২৩. ১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪২
শূন্য আরণ্যক বলেছেন: ড. কমলাশঙ্কর এর টা ভালো লেগেছে ...

দারুন পোষ্ট

অনেক ধন্যবাদ ইমন ভাই

রাগ ইমন মানে অবশ্য আগেই জানতাম
১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: ভালো লাগল যেহেতু- ড. কমলাশঙ্করের লিঙ্ক

Click This Link

২৪. ১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৯
কালপুরুষ বলেছেন: গান গাইতে পারিনা, চেষ্টা করার প্রশ্নই ওঠেনা। তবে গান শুনি। গানের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে। পোস্টটা প্রিয়তে রেখে দিলাম।
১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৫. ১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩১
সহেলী বলেছেন: খুব ভাল লাগল এ পোষ্ট , ধন্যবাদ অসংখ্য ।
১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৭. ১৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১০
আবু সালেহ বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা.............
২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৮

লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছ।

২৮. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৬
মেহবুবা বলেছেন: প্রিয়তে নিতে হচ্ছে । খুব ভাল একটা পোষ্ট , তার সাথে মন্তব্যগুলো ।

আমার মেয়েকে তো অনুরোধ করে এটা আমার শুনতে হয় । আমার খুব ভাল লাগে ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

২৯. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২১
নীল বাউল বলেছেন: সব গুণীজন গাহিছে ইমন,
আশ্রয় রাগ মানি ঠাট কল্যাণ
আরোহী সম্পূর্ণ ওডো-খাডো রুপ,
সব স্বরে করি অবরোহন।

অসাধারন একটা রাগ। .... পোস্টানোর জন্য ধন্যবাদ। :)


অফটপিক: মীড় কী? এটা একটু উদাহরণসহ বলতে পারবেন কেউ???
অফটপিক ২: শঙ্কর রায় এর লেখা রাগ মিনতি বইটা কেমন??
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: মীড় হচ্ছে সহজ কথায় একটা নোট বা স্বর থেকে পরের কোনও নোটে গড়িয়ে গড়িয়ে যাওয়া।
শঙ্কর রায় এর লেখা রাগ মিনতি বইটা এখনও দেখিনি। তবে শুনেছি ভালোই।
ধন্যবাদ।

৩০. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৬
নীল বাউল বলেছেন: ধন্যবাদ :D

মনে করেন পা থেকে রে তে মীড় দেওয়া আছে, তাহলে মা এবং গা বাজাতে হবে কী? এবং মীড় গীটারে কীভাবে বাজাবো? পুল অফ না স্লাইড দিয়ে??
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: পুল অফ এর বদলে স্লাইড বা গ্লাইডের সঙ্গে মীড়ের মিল রয়েছে। পুল করলে সুরটায় আর ভারতীয় আমেজ থাকবে না। বরং স্লাইড করা ভালো-তবে চলনটা বুঝতে হবে।
আর, পা থেকে রে তে যেতে হলে মা গা ছুঁয়ে যেতে হবে। বিষয়টা প্র্যাকটিশের -তার আগে বুঝতে হবে মীড় ঠিক কী ভাবে বাজে-মানে মীড়ের চলন।

নীচে দেশ রাগে গিটারে মীড়ের কাজ আছে। ভালো করে লক্ষ্য করুন


৩১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৭
হুমায়রা হারুন বলেছেন: এই ভিডিও এর অনুষ্ঠান কোন দেশে হয়েছে।

চিন্তা করেন যদি ড্রামের বদলে তবলা থাকতো?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৭

লেখক বলেছেন:
ইংল্যান্ড। তবলা হলে তো ভালোই হয়।

৩২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩২
সুরঞ্জনা বলেছেন: আমিও শুনেছি রাগটির স্রষ্টা হযরত আমীর খোসরু।
এ রাগটি ইমন-কল্যান নামেও পরিচিত।

আপনাকে অনেক ধন্যবাদ।
যথারিতি প্রিয়তে রাখলাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৩. ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯
সজল শর্মা বলেছেন: আপনার তথ্যবহুল লেখা পড়েও অনেক কিছু জানলাম। ধন্যবাদ।
৩৪. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৮
হারুন আল নাসিফ বলেছেন: আমি সঙ্গীত বুঝি না। তবে ভাষার খাতিরে বিষয়ি উল্লেখ করছি। তীব্র মা-এর নোট লিখতে ক্ষ নয় হ্ম (হ-য় ম) ব্যবহৃত হয়। অবশ্য অনেকেই ক্ষ ও হ্ম (হ-য় ম)কে গুলিয়ে ফেলেন।

গোস্তাকি মাফ করবেন।
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১২

লেখক বলেছেন: না না। আপনি ঠিকই বলেছেন। ভুল আমারই।

৩৫. ০১ লা মার্চ, ২০১০ সকাল ৮:৫৭
স্তব্ধতা' বলেছেন: মানুষ সুর কিভাবে সৃষ্টি করে, এই ব্যাপারটা আমাকে ভয়াবহ রকমের বিস্মিত করে।ভীষণ দূর্বোধ্য এক বিমূর্ততায় জন্ম নিয়ে রাগের গায়ে ভর দিয়ে সৃষ্টি হচেছ।আজব ব্যাপার।রাগ বুঝিনা একেবারেই। কিন্তু মনে হয় বোঝার চেষ্টা একবার করে দেখলে খারাপ হয়না।কিন্তু কিভাবে শুরু করবো জানিনা।পোষ্টটা প্রিয়তে।শুভ কামনা রইলো।
০১ লা মার্চ, ২০১০ সকাল ১০:১৭

লেখক বলেছেন: রাগসংগীত শুনতে হবে। শোনার বিকল্প নেই।
ধন্যবাদ।

৩৬. ০১ লা মার্চ, ২০১০ দুপুর ১২:১৮
স্তব্ধতা' বলেছেন: ধন্যবাদ, লিঙ্কটার জন্য।শুনছি, খুব ভালো লাগছে।কিন্তু আমি যা বোঝাতে চেয়েছি তা হলো শুধু শুনলেইতো আমি এর মানে বুঝবোনা।আপনার পরামর্শটা অনেকটা অর্থ না বুঝে কোরআন পড়ার মতো।সুরটা ধরা পড়ে, কিন্তু দুর্বোধ্য।
০১ লা মার্চ, ২০১০ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: রাগ এর সুর শুনে বোঝার বেশি কিছু নেই। বেশির ভাগই সুরই ধ্যানী বা বিরহী। এখন কোন্ সুর ধ্যান-এর ও কোন্ সুর বিরহের এটুকু আপানাকে বুঝতে হবে। রাগ সংগীত বেশির ভাগ ক্ষেত্রেই প্রাচীন কোন্ কাল (সময় অর্থে) কে প্রেজেন্ট করে। শুনতে শুনতে বিষয়টি টের পাবেন। আর রাগ সংগীত বোঝার ক্ষেত্রে বই পড়া আর এ বিষয়ে যারা জানে তাদের সঙ্গে আলাপ ছাড়া উপায় নেই। যে বইটা দিলাম সেটা দিয়ে শুরু করতে পারেন। আজকাল রাগ সংগীতের ওপর ভালো বাংলা বইও পাওয়া যায়। আশা করি খুঁজে নেবেন। মানে আপনাকেই তৎপর হতে হবে।

৩৭. ০২ রা মার্চ, ২০১০ সকাল ১০:৪৯
স্তব্ধতা' বলেছেন: কি একটা লিঙ্ক দিলেন, আচ্ছন্নের মতো কালকে থেকে শুধু এইটাই শুনছি..অনেক ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১০ সকাল ১১:০৩

লেখক বলেছেন: শিবরঞ্জনী অত্যন্ত বিরহের সুর।

৩৮. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৭
সোমহেপি বলেছেন: কোন সুক্ষনে না কুক্ষনে আপনার দেখা পেলাম বুঝতে পারছিনা।সারাটা দিনতো বসাই রাখলেন।চা বিস্কুট কিছুই দিলেন না।আমার নাম ইমন ।শুধু জানতাম এটা একটা রাগের নাম
আজ পূর্ণ হলাম
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪১

লেখক বলেছেন: চা / বিস্কুট খাইবেন, আগে কইবেন না ? লন চা খান, তয় বিসকিট নাই :(

৩৯. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৬
ভাঙ্গন বলেছেন: এই পোস্টটা আমি মিস করেছিলাম।
এত দারুন একটা তথ্যপূর্ণ পোস্ট।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: ইমন রাগ আমারও প্রিয় ...

৪০. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১২
সোমহেপি বলেছেন: ভাঙ্গন বলেছেন: এই পোস্টটা আমি মিস করেছিলাম।
এত দারুন একটা তথ্যপূর্ণ পোস্ট

সহমত ভাঙ্গন
ইমন ভাইতো দেখি হীরের খনি
চোখ ব্যথা করতাছে
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৪

লেখক বলেছেন: চোখ ব্যথা করতাছে ...
আহা ... B:-)

 

মোট সময় লেগেছে ১.০৫২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ