somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বান্দরবান জেলার মানচিত্র

১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাহাড়, ঝরনা, নদী ও অনেক নৃগোষ্ঠীঅধ্যুষিত বান্দরবান জেলাটি বাংলাদেশের খুবই সুন্দর একটি স্থান। তবে আজও এই জেলার সৌন্দর্য পুরোটা আবিস্কার হয়নি বলেই মনে হয়। আজও সবাই বান্দরবান বলতে কেবল বান্দরবান সদর, রুমা, বগা লেক আর ক্রিওক্রাডংই বোঝে। অথচ বান্দরবান তো কেবল রুমা, বগা লেক আর ক্রিওক্রাডং নিয়েই তো নয়- বরং বান্দরবান আরও বড়- আরও সুন্দর; তীব্র সুন্দর। এদেশের প্রত্যেকেই যেন সে সৌন্দর্য উপভোগ করতে পারে সে জন্য সর্বপ্রথমে বান্দরবান জেলার মানচিত্রের পাঠ জরুরি।




বান্দরবান জেলার মানচিত্র। লক্ষ করুন-সাঙ্গু নদীটি বয়ে গেছে উত্তর থেকে পুব দিকে। রোয়াংছড়ির অবস্থান বান্দরবান ও রুমার মাঝখানে । রুমার দক্ষিণে থানচি; পশ্চিমে লামা। লামার দক্ষিণ-পুবে আলিকদম। সাঙ্গু ছাড়াও আরও একটি নদী রয়েছে বান্দরবানে- মাতামুহুরী। লামা আর আলিকদম হয়ে মাতামুহুরী নদী চলে গেছে দক্ষিণ পুবে। দক্ষিণ-পশ্চিমে নাইক্ষ্যংছড়ি। কাজেই বান্দরবান আজও দেশিও পর্যটকদের কাছে প্রায় অধরাই রয়ে গেছে।
কী ভাবে বান্দরবান ভ্রমনের পরিসর বাড়ানো যায়?
উত্তর ঐ একই। সরকারি উদযোগ, নিরাপত্তা ও বেসরকারি বিনিয়োগ। আগে নিরাপত্তার সমস্যা ছিল। আজ সেরকম উদ্বেগজনক পরিস্থিতি আর নেই। এ প্রসঙ্গে আমার সাম্প্রতিক একটি লেখা-

পাহাড়ে নেমেছে শান্তি

কবে যেন রক্ত ঝরেছিল শালগাছের গুঁড়িতে
ছিন্ন করেছিল বুলেট নিরীহ শালপাতাদের?
কবে যেন সাঙ্গুর রক্তিম জলে
ভাসানে গিয়েছিলেন ভয়ার্ত দেবতা বুঙঅ?
কবে যেন মৃত্যুর আগে সাপছড়ির গন্ধ
পেয়েছিল প্রতিরোধ যোদ্ধাটি ...

কবে?

এখন চারিদিকে ভালোবাসাময় রোদ্দুর ছড়িয়ে আছে।
এখন পূর্বেকার বিরোধসমূহ সব অবিশ্বাস্য বলে মনে হয়;
এখন শালগাছের পাতায় পাতায় প্রতিফলিত ঝলমলে রোদ
এখন পূর্ন শান্তি নেমেছে নদী ও পাহাড়ে ...
এখন পর্যটকে পূর্ন পাহাড়ে ও নদীতে কাটছে নিরুদ্বিগ্ন দিন ও রাত।
এখন পূর্বেকার সব রক্তপাত দুঃস্বপ্নের মতো মনে হয়

পাহাড়ে নেমেছে শান্তি।
এ শান্তি অক্ষয় হোক।





বান্দরবান জেলার মানচিত্র আমাদের জানিয়ে দেয় -আমরা এখনও পাহাড়, ঝরনা, নদী ও অনেক নৃগোষ্ঠীঅধ্যুষিত বান্দরবান জেলাটি সম্পূর্নরুপে এক্সপ্লোর করতে পারিনি। এই ১০/১৫ বছর আগেও পর্যটকশূন্য চিম্বুক বা রুমা থমথম করত। এখন ওখানে ক্রমেই দেশিও ট্যুরিষ্টদের ভিড় জমে উঠছে। তবে এখনও বান্দরবান জেলার সৌন্দর্য আবিস্কার পুরোটা হয়নি। কী ভাবে বান্দরবানের রুপ পুরোটা দেখা যায়? লামা, থানচি ও নাইক্ষ্যংছড়িতে কি গড়ে উঠতে পারে না সরকারি ও বেসরকারি উদ্যেগে ট্যুরিষ্ট কটেজ? আলীকদমের একটি পাঙ্খো গ্রামে কি একবেলা বনমোরগের মাংশ দিয়ে ভাত খাওয়া যায় না? রোয়াংছড়ির খুমিদের গ্রামের উঠানে বসে আহারান্তে এক রৌদ্রময় দুপুরের আড্ডা কি হতে পারে না? মাতামুহুরী নদীতে কি সাদা রঙের স্টিমার ভাসতে পারে না? শুনেছি নাইক্ষ্যংছড়ি তে রয়েছে বিশাল বিশাল আনারস ক্ষেত। সে মনোরম দৃশ্য কি দেখবে না এদেশের অন্যরা? সবাই চা বাগান দেখতে সিলেটে যায়-দিনবদলের পালা শুরু হোক। আসলে বাংলাদেশ আমাদের অনেকটাই অদেখা। নতুন পথ খুলছে।



এই শান্ত নির্জন গ্রামে আছে অপার শান্তি


এই ঝরনার শীতল জলেও আছে শান্তি


এই গভীর নির্জনতা আপনাকে ডাকছে

ছবিগুলো ইন্টারনেট থেকে প্রাপ্ত ।
বান্দরবান জেলার মানচিত্র; বাংলাপিডিয়ার সৌজন্যে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৪
২৮টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×