somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্ল মার্কসের কবিতা

২১ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কার্ল মার্কস। শ্রমজীবি মানুষের মহান নেতা। আজকের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার দিনে তাঁর প্রতি বিশ্ববাসীর কৌতূহল ক্রমশ বাড়ছে ..


কবিতা লেখার বয়েসে

কার্ল মার্কস কবিতা লিখতেন। অবশ্য তরুণ বয়েসে; পরে সাংবাদিকতা ও জীবনসংগ্রামে ব্যস্ত হয়ে পড়ায় কবিতার কাছ থেকে ছুটি নিতে বাধ্য হন । এরপর আর তাঁর কবিতার কাছে ফেরা হয়নি। তরুণ বয়েসের কবিতা-মানে হয়তো তৎকালীন জার্মান কবিদের সমকক্ষ নয়-তবে কার্ল মার্কসের লেখা বলেই আগ্রহ জাগে।
জেনি ফন ওয়েস্টফালেনকে ভালোবাসতেন কার্ল মার্কস। সে প্রেমকাহিনী পৃথিবীর মানুষ জেনেছে। জেনির প্রতি কবিতায় মার্কস বলছেন: আমার সঙ্গে প্রনয়ে জড়ালের আমার অন্তর্গত শক্তিতে চূর্ণ হবেই। তাইই হয়েছিল ...


কিশোরী জেনি

জেনির প্রতি

শব্দরা-মিথ্যে আর অগভীর ছায়া ছাড়া আর কী!
চারপাশে জাগছে জীবন ...
তোমার ভিতর- মৃত ক্লান্ত এই আমি বইয়ে দেব
আমার ভিতরের সবটুকু শক্তি।
যদিও বিশ্বের ঈর্ষনীয় ঈশ্বর বহু আগে থেকেই
গভীর দৃষ্টিতে পরখ করে চলেছেন মানুষের অভ্যন্তরীন আগুন
এবং চিরদিন দরিদ্র মানব
ঈশ্বরের বুকের জ্যোর্তিময় সাংঘর্ষিক শব্দে আহত;
যেহেতু, আত্মার মধুর আলোকের প্রতি বন্য গতিতে নির্গত হয় আবেগ;
প্রিয়তমা, এসবই হতে পারে তোমার মুক্ত পৃথিবী
যা তোমাকে সিংহাসনচ্যূত করবে, তোমাকে টেনে নামাবে ধূলায়
নাচগান সব করে দেবে ভন্ডুল ...
জীবন বিকাশমান হলেও- জীবনকে কর্ষিত কর!


জেনি ফন ওয়েস্টফালেন

রাস্তার ওপারে আমার প্রতিবেশি

দূর থেকে সে আমাকে দেখে
ঈশ্বর, আর আমি সইতে পারছি না।
একজন বেঁটেখাটো মানুষ , হলুদ একটি বাড়ি ...
ফ্যাকাশে নারীর বমির শব্দ
যেহেতু প্রেরণার রয়েছে ডানা
অন্ধজনকে আমি শক্ত করে টেনে নামাব নিচে।


কার্ল মার্কস ও জেনি মার্কস

সান্ধ্যভ্রমন

কি দেখছ পাহাড়ের কিনারে দাঁড়িয়ে
কেন ফেলছ নম্র দীর্ঘশ্বাস
সূর্য আলো ছড়িয়ে বাতাসের ভিতর ডুবে যাচ্ছে
পাহাড়ের চূড়াকে চুম্বন করে জানাচ্ছে বিদায়।
এইসব তুমি আগে কখনও দেখ নি।
সূর্যের পরিধী ধীরে ধীরে বেড়েছে,
ভোরের আকাশ; তারপর দুপুর ...
এখন উপত্যকায় ডুবে যাচ্ছে।

সত্যিই ঐ আলো
ক্রিমসন রঙের ভাঁজ যেন।
তারপর তার অনিচ্ছুক চোখ চায় না যেতে
বাস করতে চায় নারীর কামনায়।

আমরা শান্তিতে হাঁটি। জেনির পায়ের শব্দে
খাড়ির কিনারায় প্রতিধ্বনি জাগে।
হালকা বাতাস চুমু দেয় ওর শালে;
ওর চোখ মধুর মেদুর।

আহ, প্রেম! আমি দীর্ঘশ্বাস ফেলি।
জেনি কাঁপছে রক্তিম গোলাপের মত,
আমি ওর হৃদয় স্পর্শ করি, নিচে অস্তমিত সূর্য -
প্রেক্ষাপট নক্ষত্রখচিত ...

এই জন্যই খাড়ির কাছে এসেছি,
এ জন্যই দীর্ঘশ্বাস ফেলি;
সন্ধ্যের আলো জ্বলে উঠলে ও ভেসে যায়
তারপর, ওপর থেকে ইশারায় ডাকে ।

গান

ঝোপগুলি দুলছে কেন
কেন ফুলের মালা ধুলোয় লুটায়
কেন স্বর্গীয় দ্বার সর্বদা উপরে
উপত্যকায় কেন মেঘলা চূড়া

যদি ডানা মেলে উড়ে যাই
বাতাসের ভিতর পাথরের প্রতিধ্বনি
চোখ কেন সহজ সুখ পায় না
আমার দৃষ্টির পথ মেঘাচ্ছন্ন

জীবনের ঢেউ গড়িয়ে চল
পথের বাধা গুঁড়িয়ে দাও
সোনালি স্বাধীনতার প্রেরনায়
যখন শুন্য থেকে আত্মাশূন্য এসেছিলে।


কবিতাগুলি নিয়েছি- Karl Marx Frederic Engels Collected Works. গ্রন্থ থেকে। ( Volume 1, Progress Publishers. 1975. page, 531/616 )
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×