![]()
মরিস দ্য ভ্লামিঙ্কের আঁকা ফরাসী কবি গিয়োম অ্যাপোলিনিয়ার (১৮৮০ ১৯১৮)
অ্যাপোলিনিয়ার-এর জন্ম অবশ্য ইতালিতে। মা ছিলেন পোলিশ। surrealism শব্দটি ইনিই উদ্ভাবন করেছেন। তাঁর লেখা কবিতা আদি-সুলিয়ালিস্ট কাব্যের নির্দশন হয়ে রয়েছে।
শ্বেত তুষার
আকাশে দেবদূতগন
একজন পরেছে অফিসারের পোশাক
একজন আজ পরেছে রাধুঁনির পোশাক
অন্যরা গান গাইছে
চমৎকার আকাশ-রঙা অফিসার
ক্রিসমাসের পরের বসন্ত
তোমাকে সুন্দর সূর্যে সাজাবে
চমৎকার সূর্য
রাঁধুনি হাঁস বাছছে
আহ! তুষার পতনের শব্দ
পতন এবং আমি আমার আলিঙ্গনে
তোমাকে পাচ্ছি না ...
বিদায়
কুঁড়ি ভরতি ডাল যোগার করেছি
হেমন্ত মৃত তুমি মনে করবে
পৃথিবীতে আর একে অন্যকে দেখব না
সময়ের সুগন্ধ ফুলগাছের ডাল
মনে রেখ চিরকাল তোমার জন্য থাকব অপেক্ষায়।

অ্যাপোলিনিয়ার; surrealism এর মতো একটি গুরুত্বপুর্ন শিল্পধারার প্রবক্তা ...
চাঁদের আলো
ক্রোধীর ঠোঁটে শ্রবণসুখকর চাঁদ
আর রাতের লোভার্ত নগর ও উদ্যান
মৌমাছির মতন নক্ষত্রদের ভ্রম হয়
এই আলোকময় মধুতে আঙুরবাগান আহত
আকাশ থেকে ঝরছে মধুর মধু
চাঁদের রশ্মি যেন মধুর ঝিকিমিকি
আমার মনে জাগে মধুরতম অভিযান
এই সুমেরুর মৌমাছি র দহন অগ্নিসম
ছলনাময় রশ্চিচিহ্ন আমার হাতে
হাওয়ার গোলাপে মিশছে মধুর চন্দ্রিমা
হোটেল
কামরাগুলি ফ্রি
একেক জনের জন্য একটা
নতুন কেউ এসেছে
মাস শেষে বিল দেয়
মালিকের মনে কেমন সন্দেহ
তুমি কীভাবে বিল দেবে
উপরে
আমি ঘুরি পথে
ট্রাফিক-এর কোলাহল
আমার প্রতিবেশি ভরন্ত
সে তামাক টানে
ইংলিস ধোঁওয়া
ও লা ভ্যালেরি
যে খোঁড়ায় এবং হাসে
আমার প্রার্থনায়
বিছানার পাশের টেবিলে
এবং এই হোটেলের সবাই
বাবেলের ভাষা
জানে
আমাদের দরজা বন্ধ করি
ডবল তালা দিয়ে
এবং প্রত্যেকে ভালোবাসি
নিজেদের নিঃসঙ্গ প্রেম

সুরিয়ালিষ্ট কবিতার অন্যতম পথিকৃৎ ফরাসি কবি গুইলাউমি অ্যাপোলিনিয়ার:
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



