আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

কে ছিলেন রাসপুতিন?
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯
‘রাসপুতিন’ শব্দটায় নেতিবাচক অনুষঙ্গ জড়িয়ে থাকলেও রাশান ভাষায় রাসপুতিন শব্দটি কিন্তু মোটেও অস্বাভাবিক নয়; তবে বিশ্বজুড়ে রাসপুতিনের পরিচয় নারী আসক্ত ক্ষমতালিপ্সু এক উন্মাদ সাধু হিসেবে। তাঁকে বলা হয়েছে Russia's greatest love machine ...তবে, বর্তমানকালের বিচারে তাকে ততটা অনৈতিক লম্পট মনে না-হলেও রাসপুটিন যে এক রহস্যময় বিতর্কিত পুরুষ ছিলেন সে বিষয়ে সন্দেহ নেই ...
ছেলেবেলায় শুনতাম বনি এম এর গান -
There lived a certain man in Russia long ago
He was big and strong, in his eyes a flaming glow
Most people looked at him with terror and with fear
But to Moscow chicks he was such a lovely dear
এই শেষ লাইনটা ভুল। কেননা, রাসপুটিনের সময়ে রাশিয়ার ক্ষমতার কেন্দ্র মস্কোয় ছিল না-ছিল সেন্ট পিটার্সবার্গ, পরবর্তীকালে যা পরিচিত হয়ে ওঠে লেলিনগ্রাদ নামে। তবে এককালে রাশিয়ায় সত্যি সত্যি রাসপুটিন নামে একজন বাস করতেন।
রাশিয়ার সাইবেরিয়ায় উরাল পাহাড়ের কাছে তুরা নদী। সেই নদীর তীরে ছিল প্রোকরোভস্কয় নামে একটি গ্রাম। গ্রামে কয়েকটা রাস্তা-রাস্তার পাশে কাঠের একতলা কি দোতলা বাড়ি। গ্রামের মাঝখানে খ্রিস্টান রাশিয়ার প্রতীক হিসেবে সোনালি গমম্বুজঅলা সাদা রঙের গির্জা । সেই প্রোকরোভস্কয় গ্রামেই ২২ জানুয়ারি ১৮৬৯ সালে জন্ম গ্রহন করেন গ্রিগরি ইয়েফ্লিমোভিচ রাসপুতিন । রাসপুতিনের বাবা ঘোড়ার ব্যবসা করতেন। তো, একবার তার কয়েকটা ঘোড়া চুরি হল- বালক রাসপুতিন নাকি ঘোড়া চোরের নাম বলে দিয়েছিল। গ্রামে লোক বলাবলি করল ছেলে তো খ্রিস্টের আর্শীবাদ পেয়েছে। সেই শুরু ...
মারিয়া নামে বোন আর দিমিত্রি নামে এক ভাই ছিল রাসপুতিনের। মারিয়ার মৃগীরোগ ছিল- পুকুরে ডুবে মারা যায় মেয়েটি । একদিন দিমিত্রির সঙ্গে পুকুর পাড়ে খেলছিল রাসপুটিন। দিমিত্রি হঠাৎ পকুরে পড়ে যায়। রাসপুতিন ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। হাবুডুবু খাচ্চিল। পথচারীরা তাদের বাঁচায়। পরে অবশ্য দিমিত্রি মারা যায় নিমোনিয়ায় ।
শোক ... শোক আর শোক ...
জীবন কি অর্থহীন ঠেকছিল রাসপুতিনের কাছে?
আঠারো বছর বয়েসে অতীন্দ্রি অনুভূতি হয় রাসপুতিনের । সেই সময়ে ভ্রমনে বেরয় সে। সাইবেরিয়ার মঠে মঠে ঘুরে বেড়ায়। সম্ভবত, শোক ও নিঃসঙ্গতা এড়াতে ধর্মের আশ্রয় খুঁজছিল সে। এই সময়ে খলেস্টি স¤প্রদায়ের সঙ্গে পরিচয় হল তার। খলেস্টি স¤প্রদায়ের প্রবক্তা সাইবেরিয়ার একজন চাষি; এরা গির্জে মানে না, ধর্মীয় পুস্তকও মানে না ...
যা হোক। ১ বছর ঘোরাঘুরির পর গ্রামে ফিরে আসে রাসপুতিন। বিয়ে করে। কনের নাম প্রাসকোভিয়া ফিয়োদরোনভা। তিনটি বাচ্চা হল এদের- দিমিত্রি, মারিয়া ও ভারভারা।
সংসারে মন বসল না। ঘুরে ঘুরে বেড়াতে লাগল । সাধারন লোকে বলে অলৌকিক কান্ড ঘটায় সে। নিরক্ষর রাশিয়ার চাষি সমাজ সেসব বিশ্বাসও করত। মানুষের কত সমস্যা-তারা রাসপুতিনের কাছে যেত। সব সমস্যার সমাধান হত কি না -প্রশ্ন সেটাই।
যা হোক। শিষ্যও জুটেছিল রাসপুতিনের । তাদের সঙ্গে নিয়ে ১৯০৫ সালে তৎকালীন রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু সেন্ট পিটার্সবার্গ পৌঁছলেন । সেন্ট পিটার্সবার্গ অভিজাত ভক্তশিষ্য জুটেছিল- বেশির ভাগই দুনীর্তিগ্রস্থ আমলা-তারাই রাসপুতিনের থাকাখাওয়ার ব্যবস্থা করে দিল। অভিজাত মানুষের নানা সমস্যা-আসলে মানুষের নানা সমস্যা-তারা সেসব সমস্যা নিয়ে রাসপুতিনের কাছে যেত। এই সময়ে সেন্ট পিটার্সবার্গ অভিজাত নারীদের সঙ্গে ঘনিষ্ট মেলামেশা বাড়ছিল রাসপুতিনের। আসলে নারীরাই মুগ্ধ ছিল রাসপুটিনের প্রতি...এমন কী হতে পারে না?
তখন রাশিয়ায় রোমানভ বংশের শাসন। রাশিয়ার সম্রাটকে বলা হয় জার। জার ২য় নিকোলাস রাশিয়ার সম্রাট -ইনিই রোমানভ বংশের সর্বশেষ ...একেই লেলিনের নেতৃত্বে উৎখাত করা হয়েছিল ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের সময়। জারের স্ত্রী জারিনা আলেকজান্দ্রা। এদের একমাত্র পুত্র আলেকসেই -রাশিয়ার সিংহাসনের ভবিষ্যৎ উত্তরসূরী ... তো, সে সময় দূর্ঘটনাবশত আলেকসেই ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল; তারপর থেকে তার অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে: হেমোফিলিয়া । চিকিৎসা চলছিল -লাভ হচ্ছিল না। রাসপুতিনের অলৌকিক মাহাত্ব্যের কথা জার আর জারিনার কানে পৌঁছেছিল। তারা বিশেষ পাত্তা দেননি। পরে চিকিৎসকরা আলেকসেইর জীবনের আশা ছেড়ে দিলে ১৯০৭ সালে রাসপুতিনকে জারের প্রাসাদের ডাকা হল। রাসপুতিন কী এক যাদুবলে আলেকসেই কে সারিয়ে তুললেন। অনেকে বলে জোঁক দিয়ে নাকি রাসপুতিন আলেকসেইর রক্ত শুষে নিয়েছিল । জোঁকের লালায় থাকে হিরুদিন; যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আবার অনেকে বলে অ্যাসপিরিন দিয়ে নাকি আলেকসেই কে সারিয়ে তুলেছিল রাসপুতিন। অ্যাসপিরিন জিনিসটা ১৮৯৮ সাল থেকেই ইউরোপে পাওয়া যেত।
যাই হোক - আলেকসেই সেরে ওঠার পর জার নিকোলাস রাসপুটিনকে রাশিয়া ও জার-পরিবারের বিশ্বস্ত বন্ধু ঘোষনা করলেন। তারপর থেকে জারিনা আলেকজান্দ্রার ওপর রাসপুটিনের প্রভাব বাড়তে থাকে। রাসপুটিনের কথা ঈশ্বরের কন্ঠস্বর বলে ভ্রম করতে লাগলে জারিনা আলেকজান্দ্রা ... নানা রকম কানাঘুঁষা শোনা গেল। এ নিয়ে বনি এম এর গীতিকার লিখেছেন-
RA RA RASPUTIN
Lover of the Russian queen
There was a cat that really was gone
RA RA RASPUTIN
Russia's greatest love machine
It was a shame how he carried on
শেষ কথাটি কোনও ইউরোপীয় গীতিকার লিখেছেন -ভাবাই যায় না ...
যাক। তারপর ১ম বিশ্বযুদ্ধ আরম্ভ হল। তার নিদারুন ধাক্কা লাগল রাশিয়ার ক্ষয়িষ্ণু সামন্তবাদী সমাজদেহে। সেই সঙ্গে ছিল অনৈতিক আমলাদের সীমাহীন লুটপাট। এসব কারণে রাশিয়ার অর্থনীতি হয়ে পড়েছিল বিপর্যস্ত। অথচ, সে সময় অনেক অভিজাত রাজপুরুষই জারিনা আলেকজান্দ্রার ওপর রাসপুতিনের প্রভাবকে রাশিয়ার অর্থনৈতিক দুর্গতির মূল কারণ বলে অবহিত করল।
১৯১৬ সালে সেন্ট পিটার্সবার্গ -এর অভিজাতরা রাসপুটিনকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
এই হত্যাকান্ডের মূল উদ্যোক্তা ছিলেন প্রিন্স ফেলিকস ইউসুপভ। তিনি রাসপুতিনকে তার প্রাসাদে নিমন্ত্রন করেন। বিষ মেশানো মদ আর কেক খেতে দেন রাসপুতিনকে। তাতেও নাকি রাসপুতিনের ওপর বিষের ক্রিয়া হয়নি। এই ঘটনা নিয়ে বনি এমের গীতিকার লিখেছেন-
RA RA RASPUTIN
Lover of the Russian queen
They put some poison into his wine
RA RA RASPUTIN
Russia's greatest love machine
He drank it all and he said "I feel fine"
রাসপুতিনের ওপর বিষের ক্রিয়া হয়নি দেখে রাগের মাথায় ইউসুপভ গুলি করে বসেন রাসপুতিনকে। রাসপুতিন গড়িয়ে গড়িয়ে ইঁট বাঁধানো প্রাঙ্গনে নেমে গেলে ইউসুপভ ও অন্যেরা রাসপুতিনকে নেভা নদীতে ফেলে দেয় ...
There lived a certain man in Russia long ago
He was big and strong, in his eyes a flaming glow
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাসপুতিন ;
প্রকাশ করা হয়েছে: প্রবন্ধ/নিবন্ধ বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমিই রূপক বলেছেন:
ঘটনাসমূহ কল্পণাপ্রসূত মনে হইতেছে।
লেখক বলেছেন: দেখুন
Click This Link
এবং
http://en.wikipedia.org/wiki/Grigori_Rasputin
লাল দরজা বলেছেন:
ভাল লাগল, গানটা শুনতে ইচ্ছে করছে খুব। একটা লিংন্ক লাগিয়ে দিলেই পারতেন। কৈশোরে কত শুনেছি সেই গান। RA RA RASPUTIN
Lover of the Russian queen...
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ইউটিউব ভিডিও লিঙ্ক
http://www.youtube.com/watch?v=kvDMlk3kSYg
লেখক বলেছেন: আমিও প্রায় ভুলে যেতেই বসেছিলাম-হঠাৎ কী মনে হল -
খলিল মাহমুদ বলেছেন:
There lived a certain man in Russia long ago
He was big and strong, in his eyes a flaming glow
লেখক বলেছেন: তাই।
লেখক বলেছেন: রহস্যময় মানে কারিশমা ছিল।
লেখক বলেছেন: There lived a certain man in Russia long ago
He was big and strong, in his eyes a flaming glow
Most people looked at him with terror and with fear
But to Moscow chicks he was such a lovely dear
He could preach the bible like a preacher
Full of ecstacy and fire
But he also was the kind of teacher
Women would desire
RA RA RASPUTIN
Lover of the Russian queen
There was a cat that really was gone
RA RA RASPUTIN
Russia's greatest love machine
It was a shame how he carried on
He ruled the Russian land and never mind the czar
But the kasachok he danced really wunderbar
In all affairs of state he was the man to please
But he was real great when he had a girl to squeeze
For the queen he was no wheeler dealer
Though she'd heard the things he'd done
She believed he was a holy healer
Who would heal her son
(Spoken![]()
But when his drinking and lusting and his hunger
for power became known to more and more people,
the demands to do something about this outrageous
man became louder and louder.
"This man's just got to go!" declared his enemies
But the ladies begged "Don't you try to do it, please"
No doubt this Rasputin had lots of hidden charms
Though he was a brute they just fell into his arms
Then one night some men of higher standing
Set a trap, they're not to blame
"Come to visit us" they kept demanding
And he really came
RA RA RASPUTIN
Lover of the Russian queen
They put some poison into his wine
RA RA RASPUTIN
Russia's greatest love machine
He drank it all and he said "I feel fine"
RA RA RASPUTIN
Lover of the Russian queen
They didn't quit, they wanted his head
RA RA RASPUTIN
Russia's greatest love machine
And so they shot him till he was dead
(Spoken
Oh, those Russians...
ধইঞ্চা বলেছেন:
মারহাবা
লেখক বলেছেন: শুকরিয়া
লেখক বলেছেন: আমার ঠিক জানা নেই।
ধন্যবাদ।
লেখক বলেছেন: সে কী! কেন?
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
আপনার লেখার প্রাচৃর্য দেখে রীতিমতো ঈর্ষা হয় আমার! এত লেখেন কিভাবে? কখন? এত সময় পান কোথায়? এত ভাবাভাবির অবসরই বা মেলে কিভাবে?আরেকটা কথা, এই লেখাগুলো নিয়ে কি করবেন, ভেবেছেন কিছু? মানে বই করার পরিকল্পনা আছে নাকি? ভেবে দেখতে পারেন কিন্তু।
লেখা যথারীতি চমৎকার...
লেখক বলেছেন: এত লেখার কারণ -সত্যিই আমার হাতে কিছু সময় আছে অন্যদের তুলনায় আর লেখাগুলি নিয়ে তেমন বিশেষ পরিকল্পনা নেই আপাতত। থাকুক। অনেকেই চেয়ে নিয়ে অন্য কোথাও ছাপছে।
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।
বোতল কুমার বলেছেন:
ভ্লাদিমির পুতিনের বড় দুলাভাই।
লেখক বলেছেন: লেখার সময় পুতিন শব্দটায় মনে মনে হেসেছিলাম।
লেখক বলেছেন: খুব একটা খারাপ লোক না ...
কেএসরথি বলেছেন:
পৃথিবীতে যদি শয়তান বলে কেউ থেকে থাকে, তবে রাসপুতিন তাদের একজন।
এই লোক তার জীবনে অনেক কুকীর্তি করে গেছে।
তাকে বিষ দেয়া হয়েছে, মাথায় ও শরীরে কয়েকবার গুলি করা হয়, তাও সে মরে নাই, শেষ পর্যন্ত নদীতে ডুবিয়ে মারা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য পরে তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। এটা এখনও সংরক্ষিত আছে।
লেখক বলেছেন: কথাটা শুনেছি।
আইরিন সুলতানা বলেছেন:
সাম্প্রতিক মন্তব্যে রাসপুতিন গানটা দেখেই বনিএম এর গানটা মনে পড়ে গেল..বেশ ছোটবেলায় এটা শুনেছি অনেকবার..তখন তো আর ওতো ইংরেজী বুঝতাম তা..যদিও পরেও আর ওভাবে পড়াশোনা করে দেখা হয়নি...আপনার পোস্টটা পরে একটু সময় নিয়ে পড়ে দেখবক্ষণ ।
লেখক বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।
'লেনিন' বলেছেন:
ভালো লাগলো। ডিজনী'র অ্যানিমেটেড Anastasia মুভিতে রাসপুতিনকে জাদুকর দেখানো হয়েছে।
আর হ্যাঁ বনি এম আমার প্রিয় ব্যান্ড ছিল।
লেখক বলেছেন: রাসপুতিন আসলে অত খারাপ লোক ছিল না।
বনি এম তো ছেলেবেলার স্বপ্নের ব্যান্ড।
ধন্যবাদ।
গুড পোষ্ট .. মোটামুটি মানবিক রাসপুটিন কে খুজে পাওয়া গেছে।
লেখক বলেছেন: এখনকার দৃস্টিতে তাকে খুব বেশি লম্পট বলা যাবে না। তার মতো অনেকেই আছে-তাদের বিরুদ্ধে অভিযোগ কোথায়?
ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
রাসপুটিন কিন্তু গুলি খেয়ে মারা যান নি...গিয়েছিলেন পানির নীচে বাতাসের অভাবে..ইতিহাসে এই চরিত্রটি যেভাবে রহস্যময় করে দেখানো হয়েছে...আমার মনে হয় না এইরকম কিছু ছিল সে
লেখক বলেছেন: রাসপুটিন মারা গিয়েছিলেন পানির নীচে বাতাসের অভাবে...
আমি সেকথা লিখেছি-
...রাসপুতিনের ওপর বিষের ক্রিয়া হয়নি দেখে রাগের মাথায় ইউসুপভ গুলি করে বসেন রাসপুতিনকে। রাসপুতিন গড়িয়ে গড়িয়ে ইঁট বাঁধানো প্রাঙ্গনে নেমে গেলে ইউসুপভ ও অন্যেরা রাসপুতিনকে নেভা নদীতে ফেলে দেয় ...
ইতিহাসে এই চরিত্রটি যেভাবে রহস্যময় করে দেখানো হয়েছে...আমার মনে হয় না এইরকম কিছু ছিল সে ...
একমত
ধন্যবাদ।
লেখক বলেছেন: হায় বলার কিছু নেই। সবাইকেই একদিন মরতে হবে। অ্যান্ড, হি ইনজয়েড আ লট।
লেখক বলেছেন: অনেকেই নামটাই শুধু জানত।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
দারুণ পোস্ট!
লেখক বলেছেন: ধন্যবাদ।
জইন বলেছেন:
সেবা প্রকাশনী থেকে যখন পড়ি......তখন এটা নিষিদ্ধ বই গুলোর মতই ব্যবহার করেছিলাম...... প্রথম যৌবনে রাসপুতিনের ঘটনাবহূল জীবন আমাকে ভালই পুলক দিয়েছিল....তখন ভাবতাম তার মত কেন আমার জীবন হল না.....কল্পনায় কতবার যে রাসপুতিন হয়েছি......
লেখক বলেছেন: তাই?
'লেনিন' বলেছেন:
রাজাকার বা জঙ্গী কিছু বিতর্কিত লোক আছে এদেশে তারাও একসময় হিরো হবে সময়ের ফেরে। যেমন রাসপুতিন হয়েছে।উদাহরণ : শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, দেলোয়ার হোসেন সাঈদী ....
লেখক বলেছেন: দেখা যাক।
চাঙ্কু বলেছেন:
হুম
লেখক বলেছেন: হুম।
রন্টি চৌধুরী বলেছেন:
ছেলেবেলায় বনিএমের রাসপুতিন গানটা শুনে শুনে রাসপুতিন চরিত্রটির প্রতি একটা মায়া জন্মে গেছে। ইট ওয়াজ এ শেইম হাউ হি ক্যারিড অন শুনেও মায়া! অদ্ভুতই বটে।
লেখক বলেছেন: রাসপুতিন -যেমন সবাই বলে তত খারাপ লোক ছিলেন না।
ধন্যবাদ।
রন্টি চৌধুরী বলেছেন:
হুমম... আমারও সেরকমই ধারনা হয়েছিল। বেচারার প্রতি সবাই ওত ক্ষেপা ছিল তখনকার সময়, কাহিনীতে যা বোঝা যায়, কিন্তু করছেটা কি ওত দোষ, তা বোঝা যায় না। ওহ দোজ রাশান....
লেখক বলেছেন: একটাও খুন করেনি -বরং মানুষের উপকার করতে চেষ্টা করত। যেভাবেই হোক রানীর ছেলেক বাঁচাল। তারপরও খারাপ লোক? আর যারা সপরিবারে জারকে হত্যা করল-ইতিহাস তাদের বলল মহৎ ...আশ্চর্য!
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
''অনেকে বলে জোঁক দিয়ে নাকি রাসপুতিন আলেকসেইর রক্ত শুষে নিয়েছিল । জোঁকের লালায় থাকে হিরুদিন; যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।''=== রাসপুটিনের ব্যাপারে কিছুই জানিনা খালি নামই শুনেছি এতদিন... যাহোক জোক বিষয়ক একটা পয়েন্ট ছিল... জোকের লালায় থাকা হিরুডিন রক্ত জমাট বাধতে সাহায্য করলে পৃথিবীর তাবত জোকের জন্যই বেচে থাকা দুষ্কর হয়া যাইত... আরে ভাই রক্ত জমাট বাইধা গেলে জোকে খাইব কি?
যাহোক এইটা বোঝা গেল যে জোক বিষয়ক প্রচারণা টা স্রেফ একটা মিথ!!
লেখক বলেছেন: সত্যমিথ্যা বলতে পারি না ...
Others believe he (রাসপুতিন) used leeches to stop the boy's bleeding for the moment; however, this is unlikely to have been successful because leech saliva contains hirudin and other natural anticoagulants.
http://en.wikipedia.org/wiki/Grigori_Rasputin
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
বাই দ্য ওয়ে অ্যঝ ইউঝুয়াল... আপনের লেখার টপিক টা আলেদা হইছে লেখক বলেছেন: ধন্যবাদ।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
মিথ্যাই... আপনার দেয়া ঊয়িকির কোটেশানে however এর পরে anticogulant বলা হইছে অর্থাত কিনা যা ররক্ত জমাট বাধতে বাধা দেয়... তারাই এইটারে আনলাইকলি টু বি সাকসেসফুল কইছে!! (এইখানে অবশ্য ওয়ার্ডিংয়ের প্যাচে তারা এইটাও আবার কইতাছে যে রাসপুটিন জোক ব্যাভার করছে কি না এইটাও জানা নাই ঠিকমত!!!)আামি একটা লিংক দেই-
Due to an anticoagulant (hirudin) that leeches secrete, bites may bleed more than a normal wound after the leech is removed. The effect of the anticoagulant will wear off several hours after the leech is removed and the wound is cleaned.
http://en.wikipedia.org/wiki/Leech
লেখক বলেছেন: রাসপুটিন জোক ব্যাভার করছে কি না এইটাও জানা নাই ঠিকমত!!!)
এখানে আপনার লেখায় খিলস্তি (Khystys) সম্প্রদায়কে খলেস্টি বলায় প্রথমে ধরতে একটু কষ্ট হয়েছিলো। খিলস্তিদের সাথে সময় কাটানোর বিষয়টি তার জীবন যাপন ও ব্যক্তিত্বে প্রভাব ফেলেছিলো বলে বলেন অনেকে। খিলস্তিরা প্রায় অক্টোবর বিপ্লব অব্দি সচল ছিলো সেখানে। এরকমও কথিত করা হয় যে - খিলস্তিদের অবাধ যৌনাচরণ রাসপুতিনের চিন্তায় ছাপ ফেলেছিলো বলেই তিনি জারের প্রাসাদে এসে সেই যথেচ্ছ যৌনাচারকে নিয়ে এসেছিলেন সেখানেও।
তার সংসর্গ শুধু মাত্র জারিনার সাথেই সীমাবদ্ধ ছিলো না। এমনকি নিকোলাস ও আলেকজান্দ্রার মেয়েদের সাথেও রয়েছে বলে সেইন্ট পিটসবার্গে রটনা ছিলো। বনিএম এর লিরিকে তাকে শুধু শুধুই "রাশার গ্রেট লাভ মেশিন" বলা হয় নাই....
তখন পিটসবার্গের অভিজাত রমণীদের অনেকেই (বিশেষ করে আমলাদের পত্নীরা) রাসপুতিনের সঙ্গের জন্য উন্মুখ ছিলেন। তাদের সাথেও চলেছে রাসপুতিনের অবাধ যৌনাচার।
রাসপুতিনের কোন অলৌকিক ক্ষমতা ছিলো কিনা সেটা অবশ্য সুস্পষ্টভাবে প্রমানিত নয়। নাকি তিনি সৌভাগ্যবান ছিলেন, বা বারবারই ভাগ্যের সহায়তা পেয়ে এসেছিন কিনা মৃত্যুর আগ পর্যন্ত জানিনা। তবে তাকে মৃত্যুর সময় সেই কেক আর মদ এ সাধারন বিষ মেশানো হয়নি, সেটাতে মেশানো হয়েছিলো পটাশিয়াম সায়োনাইড।
এই জিনিস খেয়ে যদি কেউ প্রায় সারভাইভ করে ফেলেন এবং তার দেহে বিষক্রিয়া ততোটা কার্যকরী না হয়...ফলে পরে তাকে পিস্তল দিয়ে গুলি করে তারপরে মারা হয় - এরকম একজন লোকের কিছু না কিছু ক্ষমতা তো ছিলোই।
রাসপুতিন তখন বেঁচে গেলে রাশিয়ার ইতিহাসের গতিপ্রকৃতিও হয়তো বদলে যাবার আশংকা বা সম্ভাবনা তৈরী হতো...
লেখক বলেছেন:
রাসপুতিন তখন বেঁচে গেলে রাশিয়ার ইতিহাসের গতিপ্রকৃতিও হয়তো বদলে যাবার আশংকা বা সম্ভাবনা তৈরী হতো...
সঠিক বানানটি Khlysts হবে।
>এরকমও কথিত করা হয় যে = "এরকমও কথিক আছে যে" পড়তে হবে।
'লেনিন' বলেছেন:
রাসপুতিন তখন বেঁচে গেলে রাশিয়ার ইতিহাসের গতিপ্রকৃতিও হয়তো বদলে যাবার আশংকা বা সম্ভাবনা তৈরী হতো... আসলে আমরা মানবকে মহামানবে রূপান্তরিত করি স্তূতিতে ভরে পূজা শুরু করে। পীর মজিদ কতৈনা কেরামতি'র মানুষ ছিলেন। সর্পিল অনুভূতির কারণে জমিদারের পত্নিকে তালাক দিতে বাধ্য করেন।
সুতরাং তোমরা নাফরমানি করিও না। হলিও হতি পারে রাসপুতিন ম্যালা বুজুর্গ নোক ছ্যালেন।
লেখক বলেছেন: রাসপুতিন ম্যালা বুজুর্গ নোক ছ্যালেন ???????
তর্পন বলেছেন:
আজিজ মোহাম্মদ ভাই বোধ হয় এই লোকটাকেই ফলো করে...বনিএমের গানটির ব্যাখ্যার জন্য ধন্যবাদ।..
লেখক বলেছেন: শুধু আজিজ মোহাম্মদ ভাই কেন-রাসপুতিনের মতো আরও অনেকেই আছে যে কোনও সমাজে। অবশ্য হিট হয় খুব কমই।
কানা বাবা বলেছেন:
জোন্স সায়েপ্ ঠিকই ধোর্চেন, হিরুডিন এবং অ্যাস্পিরিন দুই-ই ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়; কমায় না...
কেউ কেউ কয় পুতিন ভায়া নাকি অ্যালেক্সেইরে হিপ্নোটাইজ কৈরা ব্লিডিং থামাইচিলো; সাইকিক হিলিং না কি জানি কয় এইডারে...
আলেক্সেইয়ের চার বইনের গভর্নেস (আয়া?) রাসপুতিনের বিরুদ্দে ওভিজুগ কোর্চিলো যে হ্যায় নাকি রাইত-বিরাইতে গ্র্যান্ড ডাচেসগোর প্রাইভেসি নষ্টো করে, জাবরাইয়া ধৈরা 'আদর' করে ইত্যাদি ইত্যাদি...
মাগার এই কতা কওনের পরে বেচারি চাক্রি হারায়... হেই আয়া-ই (সম্ভবত খেইপ্পা গিয়া) পরবর্তীতে রাসপুতিনরে Khlyst কৈচিলো...
রাসপুটিনের মাইয়া কিন্তুক বাপেরে Khlyst কওনের পের্তিবাদ কোর্চিলো... হ্যায় তার ল্যাকায় কৈচে যে তার বাপ Khlyst নিয়োম-কানুন সম্পক্কে জান্তে আগ্রহী আচিলো মাগার শ্যাষম্যাশ Khlyst 'ফের্কায়' দাখিল হন্নাই...
তাচারা পুতিন ভায়ার ওনুসারিরাও কিন্তুক তারে 'পবিত্র আত্মাবিশিষ্ট একজন ভ্রাম্যমান শিক্ষক' তথা Staret বৈলা চিত্রিতো কোর্তে চায়... জেই ফের্কাডা কিনা আবার পুরাপরিই অর্থোডক্স...
জাই হৌক্, ল্যাকায় পিলাচ্...
লেখক বলেছেন: ধন্যবাদ।
মনজু মজুমদার বলেছেন:
আপনার এই লেখাগুলো আমার খুব প্রিয়! শুভ কামনা থাকলো!
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা রইল।
ব্ল্যাক মামবা বলেছেন:
সুন্দর পোষ্ট +
লেখক বলেছেন: : অনেক শুভেচ্ছা রইল।
একজন সুখীমানুষ বলেছেন:
ভালো লাগ্লো
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ওকে।
ত্রিভুজ বলেছেন:
বনি এম এর গানটা অনেকদিন আগে শুনেছিলাম... হার্ডডিক্সের কোন এক কোনায় খুঁজলে হয়তো এখনো পাওয়া যাবে। আর রাসপুটিনের বিষয়ে একসময় পড়েছিলাম। এখনকার তথ্যগুলোর সাথে সেগুলোর মিল পাচ্ছি না। কোনটা ভুল কে জানে.. তবে আপনার একটা লাইনে ভুল আছে। আপনি বলেছেন-"জোঁকের লালায় থাকে হিরুদিন; যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। "
ঘটনাটা উলটো হয়। জোঁকের কামড়ের পর রক্ত ঝড়তে থাকে ...কারণ সেটা জমাট বাঁধতে পারে না। কোনদিন জোঁকের কামড় খেলে বুঝতে পারবেন বিষয়টা..
লেখক বলেছেন: "জোঁকের লালায় থাকে হিরুদিন; যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। "
আমিও ঠিক জানি না। তথ্যটা পেয়েছি ইন্টারনেটে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















