আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

জাপানি কবি ইওসা বুসন-এর হাইকু

২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:০৪

শেয়ারঃ
0 0 0

পুরনো পুকুরে ব্যাংয়ের বয়স বাড়ছে ঝরা পাতার মাঝখানে।
এরকম তিন লাইনের জাপানি কবিতাকে ‘হাইকু’ বলে। জাপানি কবি ইওসা বুসন এর সময়কাল ১৭১৬ থেকে ১৭৮৩ খ্রিস্টাব্দ। তাঁর হাইকুগুলো সারা বিশ্বেই জনপ্রিয়।
ইওসা বুসন-এর লেখা একুশটি হাইকু -

পা ফেলতে কষ্ট
শোয়ার ঘরে
আমার মরা বউয়ের চিরুনির ওপর।

পুরনো কুয়ায়
মাছির ওপর ঝাঁপ দিল মাছ।
জলের শব্দ কালো।

কাকের পর কাক
বসছে
হেমন্তের গোধূলিতে।

কী ঠান্ডা
দুপুরের ঘুম,
দেয়ালে ঠেকিয়ে পা।

মন্দিরের ঘন্টার ওপর
একটি প্রজাপতি
ঘুমায়।

প্রতিটি কাঁটার ওপরে
এক ফোঁটা
সাদা শিশির।

শীত রাত:
রুপালি চাঁদের
পাতলা ফিনকি।

ভাত তুলি
লেখার ব্রাশ থেকে
দাঁত দিয়ে।

পশ্চিমে উজ্জ্বল চাঁদ।
চেরিগাছের ছায়া
ঝুঁকে রয়েছে পুবে।

অর্ন্তবাস পরিনি,
হঠাৎ বসন্তের বাতাসে উদোম
আমার পাছা।

পেয়ারা গাছে কুঁড়ি এসেছে,
একজন নারী চিঠি পড়ছে
চাঁদের আলোয়।

ছোট রাত:
রোমশ শুঁয়োপোকার ওপরে
শিশিরের মালা।

বিদ্যুতের চমক।
ড্রিপ, ড্রিপ
বাঁশের ফাঁকে শিশির।

তিমির ডুব,
লেজ
উঠছে তো উঠছেই!

ভোরের বাতাসে
কাঁপছে
শুঁয়োপোকার চুল।

বসন্ত সমুদ্র,
রাতদিন, দুলছে
দুলছে।

মাছ ধরার জাল
আর নৌকাগুলো এড়িয়ে,
পানির ওপর চাঁদ।

তাল গাছের সুঘ্রান
ঘন।
চাঁদের চারপাশে বলয়।

পামের লাল ফুল
জ্বলছে
ঘোড়ার ডাক।

ঠান্ডা সকাল।
ঘন্টার স্বর
ঘন্টাকে ছেড়ে যাচ্ছে।

পুরনো পুকুরে
ব্যাংয়ের বয়স বাড়ছে
ঝরা পাতার মাঝখানে।

(ইওসা বুসন-এর এই হাইকুটি জাপানের শ্রেষ্ঠ হাইকু কবি মাটসুয়ো বাশহোর একটি হাইকুর ভিন্ন উপস্থাপনা বা ভ্যারিয়েশন। কবি মাটসুয়ো বাশহোর হাইকুটি এরকম-

একটি ব্যাং লাফ দিল
প্রাচীন পুকুরে
-প্লপ!

)


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইওসা বুসন/হাইকু ;
প্রকাশ করা হয়েছে: বিদেশি ভাষার কবি ও কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৪
মে ঘ দূ ত বলেছেন: রবীন্দ্রনাথ তার জাপান-যাত্রী প্রবন্ধে এই কবিতাগুলো সর্ম্পকে লিখেছিলেন।

তিন-চার লাইন আর কয়েকটা মাত্র শব্ধ, কিন্তু কি অর্থবহ!
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: আসলেই ...

পেয়ারা গাছে কুঁড়ি এসেছে,
একজন নারী চিঠি পড়ছে
চাঁদের আলোয়।

তিন-চার লাইন আর কয়েকটা মাত্র শব্দ, কিন্তু কি অর্থবহ!

২. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩১
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। "হাইকু" লেখার চেষ্টা করে দেখবো কেমন হয়।
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: আশা করি লিখবেন হাইকু।
অশেষ ধন্যবাদ।

৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৪
মে ঘ দূ ত বলেছেন: আমাদের তনুজাদির লেখা কবিতাগুলো কিছুটা এই হাইকু ধাঁচের। উনার লেখা কবিতাগুলো পরে দেখতে পারেন।
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪০

লেখক বলেছেন: পড়েছি। হ্যাঁ, আমারও সেরকমই মনে হয়েছে।

৪. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৯
সোজা কথা বলেছেন: এতো দেখি এসএমএসের উপযুক্ত কবিতা। বুঝবো কি করে এটা হাইকু হল কিনা? (এমনিতেই তো কবির সংখ্যা কাকের চেয়ে বেশী..)

১.
একাত্তরের যুদ্ধাপরাধ
জনগনের দাবী
‌- ফাঁসি

২.
গোলামের পেট্রোডলার
চুক চুক
সামহোয়ারের ছাগু

৩.
লাল দাড়ি
বাচ্চু রাজাকার
রিমোটে থুথু

৪.
কুত্তায় কুত্তায় ঘেউঘেউ
শিবির কান্দে
নুমানী মাইনাস

৫.
লোল হুজুরের ওয়াজ
নারী
সুপক্ক কদলী

৬.
ক্যামেরা রেডী
নায়িকার গ্লিসারিন
বালিশ!

৭.
ট্রাফিক জ্যাম, লোড শেডিং
গরমে সিদ্ধ
শালার পলিটিক্স!

৮.
জগৎজ্যোতি
প্রথম বীরশ্রেষ্ঠ
কে সে?

৯.
আইপিএলের ছক্বা
মাশরাফী
বেঞ্চিতে ঘুমায়

১০.
ইমন জুবায়ের
স র গ ক্ষ প ধ ন
ইউটিউবটা জোস!






২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন: মন্দ না।
তবে একটা ছবি ফুটে উঠলে বেশ হয়। যেমন-

আবদুল জলিলের
সাদা ভুরু আর
কালো চশমা।

৫. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৬
আহমেদ রাকিব বলেছেন: হা হা হা হা মজা পেলাম। কমেন্ট গুলো অনেক জমলো। অবশ্য উপলক্ষ্যতো অবশ্যি পোষ্ট। ভালো লাগলো পোষ্ট পড়ে। ধন্যবাদ।
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। চমৎকার কবিতা। ধন্যবাদ।
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৫
সব্যসাচী প্রসূন বলেছেন: আমি বলে করেছি রেটিং
ইহা কিরুপ কথা!!!
মনে লাগে ব্যাথা

হাইকু লাগছে ভাল
সময় কোথায়
এত বল

একবিংশ শতকের
ট্রেড মার্ক
হাইকু

ইমন ভাই
জুড়ি
নাই
:)
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: প্রসূন দেখছে
টেবিলের ওপর
১৭ ইঞ্চি এল সি ডি মনিটর ...

৮. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৫
অন্তিম বলেছেন: জানতে ভালই লাগে...........।
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: আসলেই ...

৯. ১৯ শে মে, ২০০৯ সকাল ৭:৪০
ঋভু অনিকেত বলেছেন: তিন লাইনেই যদি
পদ্য হয়
তবে গুড বাই গদ্য।
১৯ শে মে, ২০০৯ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: না। গদ্যও থাকুক। ৩ লাইনে কি সব বলা যায়?

 

মোট সময় লেগেছে ১.০১৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ