আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

হাইমে সাবিনেস: মেক্সিকোর লালন

০৮ ই মে, ২০০৯ সকাল ৭:৫৮

শেয়ারঃ
0 0 0



কবি হাইমে সাবিনেস। কবিতায় তিনিও দয়ালকে ডাকেন। হাইমে সাবিনেস-এর দয়ালের নাম তারুমবা।

লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। চিয়াপাস প্রদেশটি মেক্সিকোর একেবারেই সর্বদক্ষিণে। টাক্সটলা গুতিয়েরেজ তারই রাজধানী শহর। ১৯২৫ সালের ২৫ মার্চ টাক্সটলা গুতিয়েরেজ এ মেক্সিকোর সবচে জনপ্রিয় কবি হাইমে সাবিনেস-এর জন্ম । বিশ্ববিদ্যালয়ে স্পেনের সাহিত্য নিয়ে পড়বার আগে তিন বছর মেডিকেলেও পড়েছেন সাবিনেস। সরকারি চাকরি করেছেন কিছুকাল। ব্যবসা করতেন । লালনও। রাজনীতিও করতেন সাবিনেস। লালন অবশ্য আত্মার রাজনীতি করেছেন। সাবিনেস এর কবিতায় উঠে আসে পরাবাস্তব চিত্রকল্প, মেক্সিকোর পার্বত্য-প্রকৃতি, মেক্সিকোর শহুরে মানুষের নিত্যদিনকার দিনযাপন এবং ঈশ্বর। ঈশ্বর অবশ্য তৈরি করে নিয়েছেন সাবিনেস-নাম দিয়েছেন তারুমবা। লালনের যেমন-দয়াল। কবিতার শেষে - লালনের মতন তারুমবা তথা দয়ালকে ডাকেন সাবিনেস । কাজেই, তাঁর কবিতার স্বর কখনও গম্ভীর কখনও শ্লেষাত্বক। কবি বলেই সম্ভবত কোণঠাসা আদিবাসী ইনডিয়ানদের প্রতি অশেষ সহানুভূতি ছিল সাবিনেস-এর।
দশ খন্ডে হাইমে সাবিনেস-এর কবিতাসমগ্র সমাপ্ত হয়েছে ।
কবি সাবিনেস-এর মৃত্যু ১৯৯৯ সালের ১৯ মার্চ ।
তারুমবা

তারুমবা।
আমি পিঁপড়েদের সঙ্গে যাই।
মাছির পায়ের চারিদিকে
মাটির ওপর দিয়ে যাই-যাই বাতাসের ভিতর দিয়ে।
যাই মানুষের জুতায়
খন্ডিত খুরে, যাই পাতায়, কাগজে;
আমি যাই যেখানে তুমিও যাও তারুমবা,
আমি এসেছি যেখান থেকে তুমি এসেছ।
আমি মাকড়শাকে চিনি।
আমি জানি তুমি তোমার সম্বন্ধে যা জান
এবং তোমার বাবা যা জানতেন
আমি জানি তুমি আমার সম্বন্ধে যা বলেছ
না জানার জন্য ভয় হয়
এখানে আমার পিতামহের মতন-
দেওয়ালের দিকে চেয়ে, ভালো ও মৃত;
আমি বাইরে গিয়ে এখন চাঁদের আলোয় হিসি করব।
তারুমবা, দ্যাখো, কেমন বৃষ্টির মত মনে হয়।

দিনের ঘরের ভিতরে

দিনের ঘরের ভিতরে ঢোকে মানুষ আর জিনিস ।
দুর্গন্ধলতা,
নির্ঘুম অশ্বেরা
চটুল সুর
জানালায় মেয়েদের পুতুল
তুমি আর আমিও ঢুকি তারুমবা।
ঢোকে নাচ, ঢোকে সূর্যও
ঢোকে ইন্সুরেন্সের দালাল
আর এক কবি।
পুলিশ।
আমরা সবাই আমাদের বেচতে যাচ্ছি তারুমবা।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মেক্সিকোর লালন ;
প্রকাশ করা হয়েছে: বিদেশি ভাষার কবি ও কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই মে, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ০৮ ই মে, ২০০৯ সকাল ৮:৪৮
অদৃশ্য বলেছেন: জুবায়ের ভাই....................আবারও জানলাম। সুন্দর দুটি লেখা পাঠ করলাম।


আপনাকে ধন্যবাদ অনেক।
০৮ ই মে, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য ।

৩. ০৮ ই মে, ২০০৯ সকাল ৮:৫৫
নাজিম উদদীন বলেছেন: ইমন ভাই নামটা কি হাইমে সাবিনেস হবে ।
০৮ ই মে, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: হাইমে কি? আচ্ছা ঠিক করছি।

৪. ০৮ ই মে, ২০০৯ সকাল ৯:৪১
ফাহমিদুল হক বলেছেন: অবহিত করার জন্য ধন্যবাদ। অনুবাদ কি আপনার?
০৮ ই মে, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: জ্বী। অনুবাদ আমিই করি।
ধন্যবাদ।

০৮ ই মে, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: আরও আসবে। লাতিন। চিন ও আফ্রিকা। জাস্ট সবুর। এবং দাদাবাদ ...ও সুর ...

০৮ ই মে, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ০৮ ই মে, ২০০৯ সকাল ১১:৩৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আবারও ধন্যবাদ।
সমসাময়িক চাই কিন্তু
০৮ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: হবে।হবে।

 

মোট সময় লেগেছে ১.০৫৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ