আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

‘অনুপস্থিতি’: ম্যাথু আর্নল্ডের একটি কবিতা ...

১৪ ই মে, ২০০৯ সকাল ৮:৩৪

শেয়ারঃ
0 0 0



ম্যাথু আর্নল্ড ;
বলা যায় আধুনিক কবিতার সূত্রপাত তিনিই করেছেন। কবিতায় প্রচার করেছেন উদ্বেগ ...যা আধুনিক জীবনের লক্ষণ। ম্যাথু আর্নল্ড (২৪ ডিসেম্বর ১৮২২-১৫ এপ্রিল ১৮৮৮) ছিলেন ইংরেজ কবি ও সমালোচক। কর্মজীবনে ছিলেন স্কুল ইন্সপেকটর । তথাপি বিখ্যাত ভিক্টোরিয়ান কবি হিসেবেই তিনি সমধিক পরিচিত। উনিশ শতকে বেঁচে রইলেও তাঁকেই আধুনিক কবিতার উদ্বোধক মনে করা হয়। তাঁর রচিত উদ্বেগাকূল ‘ডোভার বিচ’ কবিতাটি তেমনই একটি স্মারক কবিতা।
অনুপস্থিতি
এই সুন্দর আগন্তকের ধূসর চোখ
তোমার চোখ, হে প্রেম, আমি দেখছি
আর কেঁপে কেঁপে উঠছি -বিগত দিনের জন্য।
তোমার কাছ থেকে আমাকে নিয়ে গিয়েছিল দূরে।

জীবনের অভিশাপ এই যে:
শুভ চিন্তার স্রোত শুষে নেয় না
করোটির আবেগ।

বরং প্রতিদিনই আনে তুচ্ছ ধূলা
আমাদের খাবি খাওয়া আত্মায়।
নিজেদের ইচ্ছেয় নয়
আমরা ভুলে যাই বাধ্য হই;

আলোর দিকে যেতে আমি সংগ্রাম করি; এবং হ্যাঁ,
একদা সেই প্রেমঝড়ের তৃষ্ণা!
আলোর সঙ্গে না থাকলে
আমি মুছে ফেলব তোমার নাম।

আলোর দিকে যেতে আমি সংগ্রাম করি; কিন্তু, ওহ্,
রাত্রি এখনও শীতল
সময়ের বন্ধ্যা ঝড়ো প্রবাহে
এখনও আমার সঙ্গে থাক মার্গারেট!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ম্যাথু আর্নল্ডের একটি কবিতা ... ;
প্রকাশ করা হয়েছে: বিদেশি ভাষার কবি ও কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মে, ২০০৯ সকাল ৮:৩৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: বরং প্রতিদিনই আনে তুচ্ছ ধূলা
আমাদের খাবি খাওয়া আত্মায়।
নিজেদের ইচ্ছেয় নয়
আমরা ভুলে যাই বাধ্য হই;


দারুন ।ধন্যবাদ
১৪ ই মে, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪ ই মে, ২০০৯ সকাল ৮:৫০

লেখক বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ। সবকিছু মিলিয়ে উদ্বেগ বোধ করছি।

৩. ১৪ ই মে, ২০০৯ সকাল ৮:৫২
আলী আরাফাত শান্ত বলেছেন: অনুবাদ কি আপনার করা?
পড়লাম ভালোই লাগলো!
১৪ ই মে, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: হ্যাঁ, অনুবাদ আমিই করি।
http://www.blackcatpoems.com/a/absence.html

৪. ১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৩৫
প্রচ্ছদ বলেছেন: বস, ডোভার বিচ’ একটা অনুবাদ দিবেন?
অনেকদিন আগে পড়েছিলাম। মনে নাই।
১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: হ্যাঁ। সেরকম ইচ্ছেও আছে।
ধন্যবাদ।

৫. ১৪ ই মে, ২০০৯ বিকাল ৩:২১
আকাশ অম্বর বলেছেন:

আলোর দিকে যেতে আমি সংগ্রাম করি; কিন্তু, ওহ্,
রাত্রি এখনও শীতল

ধন্যবাদ।
১৪ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫ ই মে, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: ওক্কে। ডোভার বিচ আইতেছে।

৭. ১৫ ই মে, ২০০৯ দুপুর ২:০৬
ছায়ার আলো বলেছেন: অনুবাদ ভালো হয়েছে... +
কিন্তু ম্যাথু আর্নল্ড wolverine এর মতো দেখতে :P
১৫ ই মে, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: ম্যাথু আর্নল্ড wolverine এর মতো দেখতে?
তাই?

৮. ২৩ শে মে, ২০০৯ রাত ১০:৪২
মাহবুব রশিদ বলেছেন: 'জীবনের অভিশাপ এই যে:
শুভ চিন্তার স্রোত শুষে নেয় না
করোটির আবেগ।'

নিরঙ্কুশ সচেতনতা। নিরাবেগ নির্মোহ দৃষ্টি আধুনিক কবিতার আত্মা। ম্যাথু আর্নল্ড তা রপ্ত করেছিলেন সবার আগে,ভাল অনুবাদ ইমন ভাই, তবে আপনার অন্যান্য অনুবাদের মতই গদ্য ছন্দ ব্যাবহৃত হয়েছে। একটু ছন্দের ব্যয়াম করলে আপনার লেখা আরো চমতকার হত।

ভাল কথা ইমন ভাই, "ডোভার বীচ" কিন্তু হুমায়ুন আজাদ সাহেব একবার অনুবাদ করেছিলেন,আপ্নি যদি আবার করেন তবে আপনার লক্ষ্য থকবে তাকে ছাড়িয়ে যাওয়া-তার অনুবাদের চেয়ে হীন কিছু লিখলে নতুন অনুবাদের দরকার নেই বলে আমার মনে হয়। এটা একটা বড় চ্যালেঞ্জ, আশা করি চমতকার ভাবে উৎরে যাবেন।
২৪ শে মে, ২০০৯ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: দেখা যাক কী হয়।
ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০২৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ