আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

চেরোকিদের সেই কান্নাভেজা পথ এবং বিস্ময়কর সেই শ্বেতগোলাপের উপাখ্যান ...
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৯
"Whole Indian Nations have melted away like snowballs in the sun before the white man's advance. Where are the Delewares? They have been reduced to a mere shadow of their former greatness.” চেরোকি চিফ Dragging Canoe.
চেরোকিরা আমেরিকার আদি অধিবাসী। অনেক কাল আগে তারা বাস করত আমেরিকার দক্ষিণপুর্ব অঞ্চলে। মার্কিন সরকার ১৮৩৮ সালে চেরোকিদের তাদে সূদীর্ঘকালের জন্মভূমি থেকে উৎখাত করেছিল। চেরোকিদের যেতে হয়েছিল ৮০০ মাইল পশ্চিমের ওকলোহোমায়। চেরোকিরা রওনা হল। চেরোকি-ইতিহাসে ঐ বিয়োগান্তক ঘটনাটি ‘ট্রেইল অভ টিয়ার্স’ নামে পরিচিত। ‘ট্রেইল অভ টিয়ার্স’ কে আমরা বলব: কান্নাভেজা পথ। বাচ্চাদের কি হবে-এই ভেবে যাত্রার শুরুতে মায়েরা কাঁদতে শুরু করল। বয়স্ক মহিলারা তখন প্রার্থনা করতে লাগল। ইস্, এমন কিছু যদি ঘটত ... যাতে মায়েরা মনের জোর ফিরে পায়। পরের দিনই ঘটল সেই আশ্চর্য ঘটনা। সুন্দর সুন্দর গোলাপ ফুটতে শুরু করল ... যেখানে যেখানে.চেরোকি মায়েদের কান্নার ফোঁটা পড়েছিল! শ্বেত গোলাপ ... কান্নার রং। মাঝখানে সোনালি। চেরকিদের কাছ থেকে সোনাদানা কেড়ে নেওয়া হয়েছিল বলেই। গোলাপের ডাল থেকে সাতটি পাতা ...আশ্চর্য! সাতটি চেরোকি ক্ল্যান ...
চেরোকি নারী
চেরোকিদের নিয়ে পড়তে পড়তে ওদের ধর্মের সঙ্গে জাপানের কামিপন্থি শিন্টোধর্মের ভীষনই সাদৃশ্য পেলাম। বেদ-এর সঙ্গেও সাদৃশ্য পেলাম। বেদ এর মূল কথা একমেবাদ্বীতিয়াম। এক ছাড়া দুই নাই। চেরোকিদের কাছেও জগৎ অখন্ড। আমি মনে করি: এখানেই ওদের গ্রেটনেস। কেননা, চেরোকিরা মনে করে তারা কেবল অন্য মানুষের সঙ্গেই সম্পৃক্ত নয়-প্রতিটি জীবিত প্রাণিকূলের সঙ্গেই সংযুক্ত। এ কারণেই চেরোকিরা ইউরোপের শ্বেতকায়দের দোষারোপ করেছিল। কেন? ইউরোপের শ্বেতকায়রা চেরোকিদের মাতৃভূমিতে ব্যাপক শিকারযজ্ঞ সংঘটিত করেছে। সে জন্যই তো স্মল পক্স হল! ...
সে যাই হোক। বলছিলাম যে-চেরোকিরা মনে করে তারা কেবল অন্য মানুষের সঙ্গেই সম্পৃক্ত নয়-প্রতিটি জীবিত প্রাণিকূলের সঙ্গেই সংযুক্ত। প্রাণশূন্য বস্তুও বাদ নেই। কেননা, চেরোকিদের চোখে চাঁদ ও সূর্য হল ভাইবোন। তবে, পৃথিবী কিন্তু, মানবজাতির মা না। পৃথিবী এমন এক স্থান যেখানে মানুষ জাতি বাস করে। যদিও পৃথিবীও জ্যান্ত। প্রাচীন চেরোকি গাথা-উপকথায় শষ্যমাতা ‘সে-লু’ হচ্ছেন মানুষ জাতির মা । আর, জীবনে সবচে গুরুত্বপূর্ন পানি। কোনও গুরুত্বপূর্ন কাজের আগে পানি দিয়ে গোছল করে নেয় তারা । চেরোকিরা কলোনিয়াল ইউরোপীয়দের কাছ থেকে খ্রিস্টান ধর্ম সম্বন্ধে জেনেছিল। চেরোকিদের জীবনধারা যেন ওল্ড টেস্টামেন্ট উল্লেখিত নানান জাতির সঙ্গে মিলে যায়। তবে একটা কথা... চেরোকিরা প্রতিশোধ বুঝলেও যিশুকে (দেবতা) কেন হত্যা করা হয়েছিল সেটা বোঝেনি! ... এখানেই ওদের গ্রেটনেস।
যাহোক। চেরোকি সমাজে শামানরা গোত্র প্রধানের মতোই শক্তিশালী। স্মলপক্সে বহু শামান মারা গিয়েছিল। যারা বেঁচে গিয়েছিল-তারা ছিল সম্মানীয়।
এবার দেখব। ওরা আমেরিকায় কোত্থেকে এল ...
১২ থেকে ১৪ হাজার আগের কথা। প্যালেও-ইনডিয়ানরা (প্রত্ন-ইন্ডিয়ান বা নেটিভ আমেরিকান) গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছিল প্লেইসটোসেন যুগে। প্লেইসটোসেন যুগের সময়কাল ১৫ লক্ষ বছর থেকে ১০,০০০ বছর। ঐ প্রত্ন-ইনডিয়ানরা ছিল শিকারী ও খাদ্য সংগ্রহকারী। বাইসন কারিবৌ (বা রেইনডিয়ার) ম্যামথ শিকার করত। ম্যামথ কেবল বরফযুগে উত্তর ইউরোপেই ছিল এমন মনে করার কোনও কারণ নেই।
যা হোক। প্রত্ন-ইনডিয়ানদের একটি দলই আমেরিকার দক্ষিণপুবে চলে আসে। এরাই চেরোকিদের পূর্ব পুরুষ। আর্কাইক পিরিয়ডে (৮,০০০ থেকে ২,০০০ খ্রিস্টপূর্ব) চেরোকিরা কৃষিকাজ শুরু করে। লাউ, সূর্যমুখি, ইত্যাদি চাষ করত তারা।
ক্রমশ কৃষির উদবৃত্ত বয়ে আনল অবসর। চেরোকিরা শিল্পে মনোযোগী হল। তৈরি করল কতশত চেরোকি গাথা-উপকথা। বলল: শষ্যমাতা ‘সে-লু’ হচ্ছেন মানুষ জাতির মা । আর, জীবনে সবচে গুরুত্বপূর্ন হল পানি।
মিসিসিপি যুগে (৯০০ থেকে ১৫০০ এর মধ্যে) ভূট্টার চাষ আরম্ভ করে। সে সময়-
সবুজ ভুট্টার ফলনে
গোত্র পরিবার
মাতত উৎসবে।
এমনই সুখের ছিল কলোনিয়াল-পূর্ব জীবন!
ইউরোপীয়রা আমেরিকায় আসার আগে চেরোকিরা দক্ষিণ পুবের বিশাল অংশ নিয়ন্ত্রন করত। যা এখন ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যালোলিনা, উত্তর জর্জিয়া এবং উত্তর অ্যালাবামা। অ্যাপালাচিয়ান পাহাড়ে ১৫৪০ খ্রিস্টাব্দে স্প্যানিশ আবিস্কারনক হেরনানদো দ্য সেতো চেরোকিদের দেখতে পায়।
১৭১৫ খ্রিস্টাব্দে স্মল পক্স এদের জনসংখ্যা কমিয়ে দেয় ১১০০০। উত্তর আমেরিকার নিয়ন্ত্রণ নিয়ে ব্রিটিশ ও ফ্রেঞ্চদের বিরোধ লেগেছিল। চেরোকিরা ব্রিটিশদের সমর্থন করে । অবশ্য ১৭৬০ সালে ব্রিটিশদের বিরুদ্ধে চেরোকিরা বিদ্রোহ করে।
চেরোকি যোদ্ধা।
উনিশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুর্বাঞ্চলে শ্বেতাঙ্গদের সংখ্যা হু হু করে বৃদ্ধি পায়। এর অন্যতম কারণ-১৮৩০ এর দিকে জর্জিয়ায় স্বর্নখনি আবিস্কার।
চেরোকিরা তখন প্রধানত মিসিসিপি নদীর পূর্বতীরে বাস করত।
মার্কিন সরকার চেরোকিদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যান্ডু জ্যাকসন প্রেসিডেন্ট। তিনি বললেন, চেরোকিরা ভূমির ব্যবহার জানে না অপচয় করে শ্বেতকৃষকদের দেওয়া হবে। চেরোকিদের পশ্চিমে সরিয়ে নেওয়া হবে। এটিই প্রেসিডেন্ট বুশের ...সরি প্রেসিডেন্ট অ্যান্ডু জ্যাকসন-এর“ ইনডিয়ান রিমুভাল পলিসি।”
প্রেসিডেন্ট অ্যান্ডু জ্যাকসন
১৮৩৮। চেরোকিদের বলপূর্বক অন্তত ১০,০০০ বছর পুরনো মাতৃভূমি থেকে উচ্ছেদ করা হল। বাধ্য হয়ে পথে নামল ওরা। কান্নাভেজা পথে। যেতে হবে পুব থেকে পশ্চিমে ৮০০ মাইল দূরের ওকলোহোমা। এই ‘ট্রেইল অভ টিয়ারস।’ মানবজাতির ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা।
কান্নাভেজা পথের ভাইস চিফ ছিলেন চালর্স হিকস। তিনি ১৮৩৮ সালের ৪ আগষ্ট বললেন, "We are now about to take our leave and kind farewell to our native land, the country that the Great Spirit gave our Fathers, we are on the eve of leaving that country that gave us birth...it is with sorrow we are forced by the white man to quit the scenes of our childhood... we bid farewell to it and all we hold dear."
পথে ১৫,০০০ এর মধ্যে অসুখে ক্ষুধায় ৪০০০ জন চেরোকি মারা যায়।
তবে সবাই মারা যায়নি। আজও ওরা ওকলোহোমা, জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, কেনটাকি এবং টেনেসিতে বেঁচে আছে।
অনেকেই এতদিনে ইউরোপীয় জীবনধারায় অভ্যস্থ হয়ে গেছে। তারপরও প্রায় ২০,০০০ হাজার চেরোকি আজও চেরোকি ইন্ডিয়ান ভাষায় কথা বলে। চেরোকি ইন্ডিয়ান ভাষা হল ইরোকিউইয়ান ভাষাগোষ্ঠীর অর্ন্তভূক্ত । এই ভাষায় চেরোকি শব্দের মানে: “অন্যভাষার কথক।” নিজেদের ওরা প্রধান জনগনও বলে ।
চেরোকি নাকি নম্র আওয়াজের জটিল ভাষা। ‘হ্যালো’ হচ্ছে ‘ওহসিওহ্’ । ‘ধন্যবাদ’ হচ্ছে, ‘ওয়াহডো’। বিশাল এক চেরোকি পন্ডিতএর নাম সিকিউয়াহ। তিনি চেরোকি লিখনপদ্ধতি আবিস্কার করেছেন। চেরোকি লিখনপদ্ধতি জাপানি ভাষার মতোই সিলেবারি-মানে প্রতিটি সিলেবালের জন্য একটি অক্ষর।
যাক। আজও চেরোকিরা নদীর ধারে গ্রামে বাস করে। ঘর নির্মান করে বাঁশ আর প্লাস্টার। দেখতে অনেকটা কুড়ে ঘরের মত। চাষবাসই মূল। চাষ করে ভূট্টা বীন লাউ সূর্যমূখি। কুড়িয়ে খায় বেরি ও বাদাম। শিকার করে হরিণ, বুনো টারকি; নদীর মাছও ধরে খায়।
কখনও চেরোকিদের বাড়ি গেলে বলবেন: ওহসিওহ্। তারপর ওরা আপনাকে খেতে দেবে ভূট্টার রুটি, স্যূপ, পাথরের উনুনে রাঁধা স্টু। ( স্টু কি সুরুয়া? মানে, ঝোল?) খাওয়ার পর বলবেন: ওয়াহডো।
আর এই সেই শ্বেত গোলাপ ...
মনে থাকার কথা: ...কান্নাভেজা পথের যাত্রার শুরুতে বাচ্চাদের কি হবে-এই ভেবে যাত্রার শুরুতে মায়েরা কাঁদতে শুরু করল। বয়স্ক মহিলারা তখন প্রার্থনা করতে লাগল। ইস্, এমন কিছু যদি ঘটত ... যাতে মায়েরা মনের জোর ফিরে পায়। পরের দিনই ঘটল সেই আশ্চর্য ঘটনা। সুন্দর সুন্দর গোলাপ ফুটতে শুরু করল ... যেখানে যেখানে.চেরোকি মায়েদের কান্নার ফোঁটা পড়েছিল! শ্বেত গোলাপ ... কান্নার রং। মাঝখানে সোনালি। চেরকিদের কাছ থেকে সোনাদানা কেড়ে নেওয়া হয়েছিল বলেই। গোলাপের ডাল থেকে সাতটি পাতা ...আশ্চর্য! সাতটি চেরোকি ক্ল্যান ...
আজও নাকি পূর্ব ওকলাহোমার পথে বুনো গোলাপ ফোটে।সেই কান্নাভেজা পথের দু’পাশে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চেরোকি ;
প্রকাশ করা হয়েছে: প্রবন্ধ/নিবন্ধ বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমি স্বার্থপর বলেছেন:
Click This Link
লেখক বলেছেন: দেখছি। ধন্যবাদ।
ইমন জুবায়ের বলেছেন:
আপনাকেও ‘ওয়াহডো’।
লেখক বলেছেন: শুভেচ্ছা।
লেখক বলেছেন: ‘ওয়াহডো’।
রুবেল শাহ বলেছেন:
পোষ্ট গুলোর মতই পোষ্ট দাতা কে আমার দিন দিন অসাধারণ লাগছে.......................ভালবাসা রইল
লেখক বলেছেন: ভালবাসা রইল
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা।
শয়তান বলেছেন:
অটঃ 1.ডিরেক্ট ইমেজ হটলিংক করা বন্ধ করেন । নয়ত আপনার প্রতি পোস্টের ইমেজগুলোই এরকম দেখাবে একসময় ।
পারলে সামহ্যয়াইনেই সব ইমেজ আপলোড করবেন নয়ত থার্ডপার্টি ইমেজ হোস্টের হেলপ নিন । যেমন http://www.tinypic.com
2.আপনি একদিন সময় করে আপনার পোস্টগুলিকে ক্যাটাগরি আবদ্ধ করে ফেলুন । এতে আপনার নিজের এবং পাঠকসকলের সবারই অনেক সুবিধা হবে ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: আচ্ছা, ক্যাটাগরি করব।
তবে ছবির ব্যাপারটা পরিস্কার হল না। কি করতে হবে?
শয়তান বলেছেন:
যে ওয়েব সাইট থেকে ফটো পাচ্ছেন তার লিংক এমবেড অর্থাৎ হটলিংক করবেন না । সামহ্যয়ারে আপ করেন ফটোটা সেভ করে নয়ত তৃতীয় কোন ফ্রী ইমেজ হোস্টিং সাইটে আপলোড করুন ।
লেখক বলেছেন: ওকে। টাইনিপিকেই করব।
অপু২৮৩৮ বলেছেন:
ভালো লেখার জন্য অনেক শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: ‘ওয়াহডো’।
সোহানা মাহবুব বলেছেন:
আমার ব্লগে আপনার লেখা-সংগ্রহের জন্য নতুন একটা শো কেইস খুলতে হবে দেখছি।প্রিয়তে।
+++
লেখক বলেছেন: তাই?
নুভান বলেছেন:
"এটিই প্রেসিডেন্ট বুশের ...সরি প্রেসিডেন্ট অ্যান্ডু জ্যাকসন-এর“ ইনডিয়ান রিমুভাল পলিসি।” জটিল বাঁশ দিলেন মার্কিন প্রসিডেন্টদের
লেখক বলেছেন: দিমুনা? এরাই আবার ফিলিস্তিনীদের রিমুভ করল।
সেই কথাও লেখার দরকার ছিল।
ধূসর মানচিত্র বলেছেন:
বরাবরের মতই জটিল।+++
লেখক বলেছেন: ‘ওয়াহডো’।
পারভেজ রবিন বলেছেন:
হায় হায় এই পোস্ট এতদিন চোখের আঢ়ালে ক্যামনে ছিল! ট্রেইল অব টিয়ার্সের ভাল বাঙলা হতে পারে 'অশ্রুর যাত্রা'।এই দুটো পড়ার অনুরোধ রইল-
Click This Link
Click This Link
লেখক বলেছেন: অশ্রুর যাত্রা? চমৎকার। এর পরে ব্যবহার করব।
শুভেচ্ছা।
লিঙ্কের জন্য ধন্যবাদ।
অ্যান্ড্রু জ্যাকসন ই তো মেক্সিকো থেকে আমেরিকার একটা অংগরাজ্য দখল করেছিলো ।
শয়তানী কোন যুগেই কম করে নাই ওরা ।
লেখক বলেছেন: শয়তানী কোন যুগেই কম করে নাই ওরা
লেখক বলেছেন: ?
রেজোওয়ানা বলেছেন:
!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















