
এবার মুখোমুখি হলে কি কথা হবে?
কি মিথ্যের স্বপ্ন সাজাবে?
এরচে বরং দুজনেই চুপচাপ থাকি
যেন দুটি পাখি-
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
আমার ভেতরে বৃষ্টির শব্দ শুনি
বৃষ্টির রাতে পাখিরা
কোথায় থাকে জান নাকি তুমি
কোথায় লুকায় তারা?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

জন।
সাধারনত: কম্পোজিশনের ওপর লিখতে হয়। জন সুরটা গিটারে বাজায়। আমি ওর সামনে বসে দুঃখি দুঃখি কথাগুলোন লিখি। এই সময়ে বেঁচে থেকে সুখের কথা আর কি লিখব?
মানুষ-পাখির গানটাও সেভাবেই লেখা হয়েছিল। আজও মনে আছে। সেদিন। জনকে বিষন্ন দেখাচ্ছিল। আমার ঘরেও ছিল বিষন্ন আলো। তো অনিবার্য কথাগুলো লিখলাম:
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
পরে গানটার নাম দিলাম : মানুষ-পাখির গান ।
আজ আকাশ পাগলার একটা পোস্টে গানটা দেখে সেসব কথা মনে পড়ে গেল ....গানটা নাকি ওর ভালো লাগে। কাজেই, এই পোস্টা উৎসর্গ ওকেই করলাম।
আর একটা কথা। ব্ল্যাকের সব গানই ভালো লাগে আমার। তবে অ্যাকুয়েস্টিক ভার্সান। পরে রেকডিংকৃত ভার্সানটা শুনে আফসোস হয়: ভাবি। আহ্, সবাই যদি আমার মতন শুধু অ্যাকুয়েস্টিক ভার্সানটাই শুনত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

