somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি কনস্টানটাইন কাভাফির ‘ইথাকা’ কবিতাটির বাংলা অনুবাদ

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্রিক ভাষায় লিখতেন কাভাফি । ১৯৩৩ সালে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত বাস করতেন মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায়। তাঁর ইথাকা কবিতাটি ইউরোপের কবিতার পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত একটি কবিতা। আমাদের এখানে জীবনানন্দের 'বনলতা সেন' যেমন ...। ইথাকা কাভাফির এক বিস্ময়কর সৃষ্টি। ইতিহাস চেতনা কাভাফির রচনার অন্যতম বৈশিষ্ট। ইথাকা কবিতাটি যেন তারই উৎকৃষ্ট নিদর্শন হয়ে রয়েছে।
কবিতাটি পাঠের আগে কয়েকটি শব্দের মানে জেনে নেওয়া জরুরি।

ইথাকা : আয়োনিয় সমুদ্রের গ্রিসের একটি ছোট্ট দ্বীপ। আয়তন ৪৫ স্কোয়ার মাইল । দ্বীপটির অধিবাসীর সংখ্যা ৩০০০। রাজধানীর নাম ইথাকি। বিশ্বের সবচে বেশি প্রাকৃতিক বন্দর এখানেই।



ইথাকার মানচিত্র।



লাইসট্রাইগোরিয়ানস : গ্রিক উপকথার দৈত্যদের গোত্র।




সাইক্লোপস: গ্রিক উপকথা এবং পরে রোমান মিথ অনুযায়ী সাইক্লোপসরা ছিল আদি দৈত্যকূলের একচোখা সদস্য।




পোসেইদোন: গ্রিক উপকথার সমুদ্রদেব। পোসেইদোন শব্দটির অর্থ: যিনি পৃথিবীকে ঝাঁকুনি দেন। অর্থাৎ, যিনি ভূমিকম্পের কারক।

ফিনিশিয়া: প্রাচীন লেবাননের সভ্যতা। ফিনিশিয়রা ব্যবসাবানিজ্যের জন্য বিখ্যাত ছিল। ভূমধ্যসাগরের তীরে ছিল ওদের বানিজ্যকেন্দ্র।



প্রাচীন ফিনিসিয়ার অবস্থান।

তৃণমনি: এক ধরনের রত্ম। ইংরেজিতে amber বলে।



amber



কবি কনস্টানটাইন কাভাফি। দার্শনিকতা ও ইতিহাসচেতনা তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। এ দিক থেকে ইথাকা কবিতাটি অতুলনীয়।

ইথাকা

যখন তুমি ইথাকার উদ্দেশে যাত্রা শুরু করবে
মনে রেখ, রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ন
আর নানান আবিস্কারের সম্ভাবনাময়
যাত্রাপথটি হবে দীর্ঘ।

লাইসট্রাইগোরিয়ানস এবং সাইক্লোপস,
ক্রোধী পোসেইদোন-এদের তুমি ভয় পেও না।
যাত্রাপথে তেমন কিছু তুমি দেখতে পাবে না
যতক্ষণ তুমি তোমার চেতনাকে রাখবে জাগ্রত,
যতক্ষণ অন্যরকম অনুভূতি স্পর্শ করবে
তোমার আত্মাকে, তোমার শরীরকে।

লাইসট্রাইগোরিয়ানস এবং সাইক্লোপস,
দুর্মর পোসেইদোন - তুমি ওদের মুখোমুখি হবে না-
যদি না তুমি তোমার আত্মার ভিতরে ওদের টেনে আন।
যদি না তোমার আত্মা তাদের তোমার সামনে উপস্থিত করে।

আশা করি তোমার ভ্রমন হবে দীর্ঘ।
আর এও জানি যে, যাত্রাপথে অনেক গ্রীষ্মের ভোর পাবে- যেখানে
অপার আনন্দে আর গভীর খুশিতে
প্রথমবারের মতো তুমি পৌঁছবে অদেখা বন্দরে।
সুন্দর সুন্দর জিনিস কিনতে তুমি
ফিনিশিয়দের ব্যবসাকেন্দ্রে থেমো।
ধবল মুক্তা, প্রবাল, তৃণমনি আর আবলুস কাঠ,
আর সব ধরনের মোহনীয় সুগন্ধ-
যত ধরনের সম্ভব মোহনীয় সুগন্ধ;
যারা জানত -তাদের কাছ থেকে আবার জানতে
মিশরিয় নগরগুলিতেও যেও তুমি।

সব সময় ইথাকাকে মনে রেখ ।
ওখানে পৌঁছনোই নিয়তি তোমার।
তবে যাত্রাপথে মোটেও তাড়াহুড়ো করো না।
বরং, যেতে যেতে বছরের পর বছর কেটে যাক না,
তাহলেই সে দ্বীপে পৌঁছোনোর সময় তুমি বৃদ্ধ হবে,
পথে যা যা সংগ্রহ করেছ তাতে তো তুমি ধনী,
ইথাকা তোমাকে ধনী না করলেও চলবে


ইথাকা তোমাকে দিয়েছে বিস্ময়কর এক ভ্রমন ।
ইথাকা ছাড়া তুমি যাত্রা করতে পারতে না।
তোমাকে দেবার ইথাকার আর কিছু নেই এখন

তাকে যদি এখন দরিদ্র মনে হয়- ইথাকা তোমায় ঠকাবে না
অভিজ্ঞতায় তুমি তো হয়েছ জ্ঞানী।
তুমি তো বুঝে গেছ ইথাকার কী মানে!

ইংরেজি অনুবাদ

Ithaca

As you set out for Ithaca
hope that your journey is a long one,
full of adventure, full of discovery.

Laistrygonians and Cyclops,
angry Poseidon - do not be afraid of them:
you'll never find things like that on your way
as long as you keep your thoughts raised high,
as long as a rare sensation
touches your spirit and your body.

Laistrygonians and Cyclops,
wild Poseidon - you won't encounter them
unless you bring them along inside your soul,
unless your soul sets them up in front of you.

Hope that your journey is a long one.
May there be many summer mornings when,
with what pleasure, what joy,
you come into harbors seen for the first time;
may you stop at Phoenician trading stations
to buy fine things,
mother of pearl and coral, amber and ebony,
sensual perfume of every kind -
as many sensual perfumes as you can;
and may you visit many Egyptian cities
to learn and learn again from those who know.

Keep Ithaca always in your mind.
Arriving there is what you're destined for.
But do not hurry the journey at all.
Better if it lasts for years,
so that you're old by the time you reach the island,
wealthy with all you have gained on the way,
not expecting Ithaca to make you rich.

Ithaca gave you the marvelous journey.
Without her you would not have set out.
She has nothing left to give you now.

And if you find her poor, Ithaca won't have fooled you.
Wise as you will have become, so full of experience,
you will have understood by then what these Ithacas mean.

ইথাকা যাত্রা-এই কথাটি শিল্পীদের আকর্ষন করেছে। নিচের ছবিটির নাম: "রোড টু ইথাকা।"



রোড টু ইথাকা: মানুষের জীবনে অভিজ্ঞতাই সবচে বেশি মূল্যবান। ছবিটি তারই অভিব্যাক্তি বলে মনে হয়।

আমি আগেই বলেছি, গ্রিসের আয়োনিয় সমুদ্রের একটি দ্বীপ। আয়তন ৪৫ স্কোয়ার মাইল । অধিবাসীর সংখ্যা ৩০০০। রাজধানীর নাম ইথাকি। বিশ্বের সবচে বেশি প্রাকৃতিক বন্দর এখানেই। বাস্তব ইথাকার সঙ্গে কবি কনস্টানটাইন কাভাফি রচিত ইথাকা কবিতাটির কোনওরুপ সম্পর্ক না-থাকলেও আমরা ইথাকা দ্বীপটির অতুলনীয় কিছু ছবি দেখে নিতে পারি।



স্বর্গীয় ইথাকা




অতুলনীয় ইথাকা



ইথাকার নির্জন পথ



কবি কনস্টানটাইন কাভাফির কবিতা সমগ্রের প্রচ্ছদ
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×