আমার প্রিয় পোস্ট

' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

কবিতা থেকে গান- ২

০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৩

শেয়ারঃ
0 1 0



ব্ল্যাক




জন। বাঁয়ে। জাহান। ডানে।

রাত ফুরলেই স্বপ্নটা ভেঙ্গে যাবে; জানালার বাইরে এসে দাঁড়াবে ভোর। ভোরের বাতাসে মুছবে কি দুঃখ? কেউ বলে দেবে একা থাকার মানে? দূরন্ত বাতাসের ভিতর হাঁটছি আমি রোদে, কোথাও পাইনা খুঁজে পরিচিত কোনও মুখ ... ক্লান্ত বিকেলে শুই ঘাসের ওপর। এখন বৃষ্টি ঝরবে আকাশ থেকে; তারপর আবার দীর্ঘ বিষন্ন রাত রাতভর বৃষ্টির শব্দে ডুবতেও পারি। দূরন্ত বাতাসের ভিতর হাঁটছি আমি রোদে কোথাও পাইনা খুঁজে পরিচিত কোনও। আমার ভেতরে এক নিঃসঙ্গ মানুষ নিঃশব্দে কেঁদে ওঠে বৃষ্টির রাত শেষে ...


এই গান কিংবা কবিতাটির শিরোনাম: ‘অনুক্ষণ’।
লিখেছিলাম সম্ভবত ২০০২ সালের দিকে।
কম্পোজার: জন।




জন। বাঁয়ে।



জন। ছোটবেলায়।



ওদের, ... মানে ব্ল্যাক-এর গিটার

অনুক্ষণ; ডাউলোড লিঙ্ক ...

http://www.mediafire.com/?zzjztmyy2jd

উৎসর্গ: নতুন রাজা। প্রিয় শিল্পী; প্রিয় ব্লগার।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অনুক্ষণ/ব্ল্যাক ;
প্রকাশ করা হয়েছে: ব্ল্যাক  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৯
প্রাকৃত বলেছেন: থ্যাংকস ইমন ভাই ছবিগুলোর জন্যে। কপি করে রাখলাম। আনকমন ছবিগুলো বন্ধুদের দেখাতে পারবো!

কাকে যেন মিসিং মনে হচ্ছে.........

আর তাহসান ভাইয়ের খবর কি? ও কি ব্ল্যাকে ফিরবেনা?
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। তাহসান দেশের বাইরে ভালোই আছে। ব্ল্যাকে ও ফিরতেও পারে আবার নাও পারে।

২. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৩
প্রাকৃত বলেছেন: ব্ল্যাকের জন্যে গান লিখে দিলে গাইবে কি?

আমি হাত তেমন ভাল না হলেও খারাপ না!:)
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: আচ্ছা, ওদের সঙ্গে কথা বলে দেখি। পরে জানাব।

০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: এতগুলি + ?

৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫১
প্রাকৃত বলেছেন: ও.কে বস! আমার ব্লগ থেকে যেকোনটা নিতে পারে। খালি কোনটা পছন্দ হয়েছে জানাবেন। ঐ সোনা দিয়ে না পারি সোনালী কালিতে প্রিন্ট করে রাখবো :)
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ওকে।

৫. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৫
নতুন রাজা বলেছেন: কম হয়ে গেছে... ++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
........... ইনফিনিটি

গানটা খুব সুন্দর... শুনছি এখনো....
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৬

লেখক বলেছেন: অশেষ (ইনফিনিটি) ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৭. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:২২
আকাশ_পাগলা বলেছেন: অনেকবার শোনা গান।
পোস্টে +


(অফটপিকঃ বস, আজকে নাকি পশ্চিম জার্মানী আর পূর্ব জার্মানী একীভূত হইছিল। সেইটা আমিও জানি। কিন্তু আলাদা কেন হইছিল? এক হইলই বা কেন? দুইটার পার্থক্যই বা কী? আলাদা হওয়ার পর যুদ্ধ করছিল কোন? --- ইতিহাস জানতে চাই। আপনার হাতে সময় না থাকলে কোন লিংক ধরিয়ে দিন যেন জানতে পারি।)
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: আলাদা হইছিল। কারণ। পূর্ব জার্মানি সমাজতন্ত্রের পথ ধরছিল। আর পশ্চিম জার্মানি পুঁজিবাদের বা ক্যাপিটালিজম এর। পূর্ব জার্মানি আবার পুঁজিবাদের বা ক্যাপিটালিজম এর পথে ফিরে আসে। কাজেই আবার এক হইল।

৮. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫
পারভেজ রবিন বলেছেন: পূর্ব জার্মানী সমাজতন্ত্রের পথ ধরেছিল না, ধরিয়ে দেয়া হয়েছিল। পশ্চিম জার্মানী পুজিবাদের পথ ধরেছিল না, ধরিয়ে দেয়া হয়েছিল। সমাজতন্ত্রী ব্লক আর পুজিবাদী বক্লের কি চমঁৎকার সমঝোতা!!!
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: হ্যাঁ।

৯. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:২১
বোহেমিয়ান কথকতা বলেছেন: জন তো ছূডূ কালেও ইশটাইলিশ আছিল! !
লিরিক্স সুন্দর
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৪

লেখক বলেছেন: হ্যাঁ।
ধন্যবাদ।

১০. ০৩ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২০
উদাসী স্বপ্ন বলেছেন: শুধু মিরাজ আর তাহসান মিসিং! ব্লাকের এই লাইন আপটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ একটা কিছু মনে হয়!

প্রিয়তে নেয়া আর কইছু বলার নাই তবে কবিতাগানটা ফাটাফাটি!
০৩ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন:


মিরাজ

১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৬
প্রিয়তমেষু বলেছেন: লেখা এজ ইউজুয়াল খুব সুন্দর!!!!ব্ল্যাক সবসময় আমার প্রিয় ব্যান্ডের লিস্টি তে ছিল।আচ্ছা,”তুমি কি সাড়া দিবে” গানটার কাহিনি কি????মিলারটা আর ব্ল্যাকেরটার লিরিক দেখি আলাদা!!!!ব্ল্যাকের টার শুরু তে একটা ছোট বাবুর কন্ঠ আছে,এইটা কে??????
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: কাহিনি অনেক। গানটা আমি লিখিনি। ব্ল্যাকের টার শুরু তে একটা ছোট বাবুর কন্ঠ ...ওদেরই পরিচিত এক বাচ্চা ...জন এর আইডিয়া।

 

মোট সময় লেগেছে ০.৯৯০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

zubairhossain@msn.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ