আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

স্পিনোজার নির্বিকার ঈশ্বর
০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৭
![]()
বেনেডিক্ট স্পিনোজা। (১৬৩২-১৬৭৭) ওলন্দাজা (Dutch) দার্শনিক। স্পিনোজার বড় বোন বাড়ি নিয়ে মামলা করেছিল। বাড়িটি বোনকে লিখে দিয়ে স্পিনোজা গৃহত্যাগ করেছিলেন। অবাক হওয়ার কিছু নেই-প্রকৃত দার্শনিকেরা এমনই হয়। তাছাড়া ইহুদি ধর্মনেতাদের সঙ্গেও স্পিনোজার গোল বেঁধেছিল-পরিনতিতে স্পিনোজাকে সম্প্রদায় চ্যূত করা হয়েছিল। দার্শনিকটি তারপর আমস্টারডামের একটি কাচের দোকানে কাজ নিলেন। ইউরোপের বিদগ্ধজনেরা সেই কাচের দোকানেই নাকি আসতেন দলছুট দার্শনিককে শ্রদ্ধা জানাতে। যা হোক। সেই কাচ পরিস্কার করতে করতেই ফুসফুসে কাচের গুঁড়ো ঢুকে মাত্র ৪৪ বছরে অস্টাদশ শতকের ইউরোপীয় জ্ঞানদীপ্ত যুগের অন্যতম পুরোধা ব্যাক্তিটি মৃত্যুবরণ করেন।
![]()
হল্যান্ড। সপ্তদশ শতকে হয়ে উঠেছিল স্পেন থেকে নির্বাসিত ইহুদিদের আশ্রয়স্থল।
২৪ নভেম্বর ১৬৩২। বেনেডিক্ট (বা বারুচ) স্পিনোজার জন্ম হল্যান্ডে। আমস্টারডামের এক ইহুদি পরিবারে। পরিবারের শিকড়টি ছিল স্পেনে। ওখানকার খ্রিস্টান রাজা ইহুদিদের তাড়িয়ে দিয়েছিল। নির্বাসিত ইহুদিরা ইউরোপের নানা জায়গায় ছড়িয়ে পড়েছিল।
![]()
সপ্তদশ শতকের আমস্টারডাম।
![]()
এখনকার আমস্টারডামের একটি কফিশপ।
কৈশরে ধর্মীয় শিক্ষা ছাড়াও লাতিন ও ফিজিক্স পড়েছিলেন স্পিনোজা । পাঠ্যসূচির অর্ন্তগত ছিল ফরাসি দার্শনিক দেকার্ত ও ইতালিও সংশয়বাদী জিওদার্নো ব্রুনো। (একে চার্চ পুড়িয়ে মেরেছিল)
তরুণ বয়েসেই হল্যান্ডের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে স্পিনোজার বিরোধ বাঁধে।
কেন ?
বলছি।
স্পিনোজা ছিলেন সর্বপ্রাণবাদী অদ্বৈতবাদী। এই কথাটা মোটেও কঠিন নয়। ব্যাখ্যা করছি। স্পিনোজার মতে- ঈশ্বর এবং জগৎ অভিন্ন। কাজেই অতিজাগতিক ঈশ্বরের সন্ধানে দৃশ্যমান জগতের বাইরে যাওয়ার দরকার নাই-বর্তমানের সীমিত অভিজ্ঞতায় ঈশ্বরলাভ বা ঈশ্বরজ্ঞান সম্ভব। ঈশ্বর সামগ্রিকভাবে প্রকৃতিতে বাঁচেন ও আন্দোলিত হন। (গড মুভস অ্যান্ড লিভস্ ইন নেচার।) সমগ্র বিশ্ববহ্মান্ডই ঈশ্বর। প্রকৃতি কিংবা ঈশ্বর প্রকৃতি কিংবা ঈশ্বর-এর মূল কারণ এবং প্রকৃতি কিংবা ঈশ্বর স্বয়ংসম্পূর্ন।
এই ধারনার জন্যই স্পিনোজার জীবদ্দশায় ও মৃত্যুর পরের শতাব্দীতে স্পিনোজাকে ‘বাজে শয়তান’ বলা হয়েছিল!
স্পিনোজা আরও বিশ্বাস করতেন: মানুষ-অহংবশত ঈশ্বরকে নিজের রুপে কল্পনা করেছে। ধারণাটি অ্যানথ্রোপোমরফিক বা মানুষকেন্দ্রিক। মানুষ আরও কল্পনা করেছে -এই কল্পিত মানুষের ব্যাপারে বিশেষভাবে কৌতূহলী।
স্পিনোজার প্রবল আপত্তি এখানেই।
স্পিনোজার ঈশ্বর ভালোও বাসে না ঘৃনাও করে না। সামগ্রিক অস্তিত্ব (দি টোটালিটি অভ এক্সিজটেন্স) প্রকৃতি, ঈশ্বর মানুষের অনেক উর্ধে; মানুষের আশা আকাঙ্খার প্রতি উদাসীন-কাজেই পার্সোনাল গড-এর ধারণাই অবাস্তব।
তাহলে শুভ ও অশুভ?
![]()
আমাদের ধারণায় যা কিছু মঙ্গলময়- তার ক্রেডিট আমরা ঈশ্বরকে দেই-যা কিছু খারাপ লাগে - শয়তানকে দোষারোপ করি।
এসব কথাই স্পিনোজা লিখেছেন ‘এথিক্স’ নামে একটি গ্রন্থে । লাতিন ভাষায়। প্রকাশ পেয়েছিল মৃত্যুর পর। ১৬৭৭ সালে। বইটির পুরো নাম: ‘এথিকা অরডাইন জিওমেট্রিকো ডেমোনসস্ট্রাটা।’
![]()
এথিকা অরডাইন জিওমেট্রিকো ডেমোনসস্ট্রাটা বইয়ের প্রথম পৃষ্ঠা
![]()
স্পিনোজাকে "বাজে শয়তান" বললেও আধুনিক যুগ স্পিনোজার ভাবনাকে সম্মান করেছে। শ্রদ্ধভরে ভাস্কর্য নির্মান করেছে। আমি আগেই বলেছি। স্পিনোজা ছিলেন অস্টাদশ শতকের ইউরোপীয় জ্ঞানদীপ্ত যুগের অন্যতম পথিকৃৎ। যে কারণে বারট্রান্ড রাসেল তাঁকে the noblest and most lovable of the great philosophers বলে অবহিত করেছেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্পিনোজা/ ঈশ্বর ;
প্রকাশ করা হয়েছে: দর্শন বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিজান মল্লিক বলেছেন:
ভালো লাগলো। কথা সামান্যই। তবু দরকারি । তাঁর চিন্তায় ভূত তাড়ানোর ক্ষমতা আছে। কবি দর্শন চর্চা করছেন-এই ভেবেও ভালো লাগলো।
লেখক বলেছেন: তাঁর চিন্তায় সত্যিই ভূত তাড়ানোর ক্ষমতা আছে। আসলে তাঁর থেকেই শুরু ...
অনেক ধন্যবাদ।
মুক্তি মণ্ডল বলেছেন:
ধন্যবাদ। তাঁর আরো চিন্তাভাবনা অনুবাদ করার অনুরোধ করি। ভাল থাকবেন।
লেখক বলেছেন: করব। ধন্যবাদ।
আকাশ_পাগলা বলেছেন:
উনার কৃতিত্বটাই বুঝি নাই।মানে, উনি কী বিজ্ঞানী ছিলেন? কবি ছিলেন?
উনার কাহিনী জেনে ভাল লাগল।
লেখক বলেছেন: ওনার প্রথম কৃতিত্ব -বাইবেলিয় দৃষ্টিভঙ্গি প্রত্যাখান করে বিশ্বজগৎকে নতুনভাবে দেখানো। এর ফলে বিশ্বজগৎ সম্পর্কে নতুন এক কৌতূহল সৃস্টি হয়। এই কৌতূহল নিবৃত্তির নামই বিজ্ঞান। যে কারণে আমি বলেছি: স্পিনোজা ছিলেন অস্টাদশ শতকের ইউরোপীয় জ্ঞানদীপ্ত যুগের অন্যতম পথিকৃৎ।
তিক্ত সত্য হল-স্পিনোজা যা করেছেন-আমাদের এখানেও সেরকম কিছু ঘটা দরকার।
কার্ল মার্কস বলেছেন:
ধন্যবাদ, ভবিষ্যতে আরো বিস্তারিত আশা করি। বিশেষ করে স্কুল আব থট অনুযাই হলে সোনায় সোহাগা।ভালো থাকবেন।
লেখক বলেছেন: লিখব।
লেখক বলেছেন: Yes.
মুভি পাগল বলেছেন:
চমৎকার এবং প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ।
আকাশ অম্বর বলেছেন:
প্রিয় মানুষ।The Ethics
Part III PROP. XXXIII. The intellectual love of God, which arises from the third kind of knowledge, is eternal.
Part I PROP. XL. A third kind of knowledge, which we will call intuition....
Part III PROP. XXIV. The more we understand particular things, the more do we understand God
Part III PROP. XXXI. The third kind of knowledge depends on the mind, as its formal cause, in so far as the mind itself is eternal.
Proof.-The mind does not conceive anything under the form of eternity, except in so far as it conceives its own body under the form of eternity ; that is, except in so far as it is eternal; therefore, in so far as it is eternal, it possesses the knowledge of God, which knowledge is necessarily adequate; hence the mind, in so far as it is eternal, is capable of knowing everything which can follow from this given knowledge of God.
অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: এথিকা অরডাইন জিওমেট্রিকো ডেমোনসস্ট্রাটা থেকে আরও অনুবাদ করব ভাবছি।
লেখক বলেছেন: পরে আরও লিখব।
আলী আরাফাত শান্ত বলেছেন:
কত কিছু নিয়ে যে জানলাম আপনার মাধ্যমে!~
লেখক বলেছেন: তাই?
ভুরিদত্ত বলেছেন:
এই সব স্পিনোজা-ডান্সস্কোটাসরা বহুত জ্বালিয়েছে স্কুলে।
লেখক বলেছেন: ?
অন্ধ আগন্তুক বলেছেন:
আরেকটু ডিটেল হলে আরো ভাল লাগতো, আপনার লেখাটা অনেক ভালো লাগে, অলস বানিয়ে দিয়েছেন !
লেখক বলেছেন: অলস বানিয়ে দিয়েছেন !
হোমার জে সিম্পসন বলেছেন:
আপনার মতো করে লিখতে পারলে দুজন মুসলিম দার্শনিকের জীবনি লেখার চেষ্টা করতাম। ধর্মের সাথে দর্শনের বিভেদ থাকলেও ইবনে খালদুন এবং আল ফারাবি এ দুজনের মুসলিম পরিচয় তাদের দার্শনিক পরিচয়কে ছাপিয়ে যায়। তাদের দার্শনিক ও রাষ্ট্রচিন্তার প্রচেষ্টা গুলো পাঠকদের জানানো দরকার। আপনার কাছে অনুরোধ রাখছি তাদের নিয়ে লেখার জন্য। পোস্ট নিয়ে আর কি বলতে পারি, স্পিনোজা আমার প্রিয় চিন্তাবিদদের একজন আর আপনি প্রিয় ব্লগার তালিকায় প্রথমেই আছেন।
লেখক বলেছেন: ইবনে খালদুন নিয়ে এখনও লেখা হয়নি তবে আল ফারাবি নিয়ে লিখেছি।
ধন্যবাদ।
অন্ধ আগন্তুক বলেছেন:
আসলে এখন আর নিজে থেকে পড়তে ইচ্ছা করে না, এমন একটা ভাবনা থাকে যে, ইমন জুবায়ের ই হয়তো লিখবেন আবার.........। লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














