
বনি এম। ১৯৭০ ও ৮০ দশকের সাড়া জাগানো পপ/ডিসকো ব্যান্ড। সে সময় ব্যান্ডটি বিশ্বজুড়ে তুমুল আলোরণ তুলেছিল। এদেরই গাওয়া একটি গানের মানে খুঁজতে আমাদের হাজার বছর পিছিয়ে যেতে হবে ...
খ্রিস্টপূর্ব নবম শতক। মুসা নবী মিশর থেকে নিষ্পেষিত হিব্রুভাষীদের উদ্ধার করে সিনাই উপত্যকায় নিয়ে এলেন। মুসা নবী মৃত্যুবরণ করার পর হিব্রুভাষীরা ৪১ বছর মরুভূমির এদিক-ওদিক দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।
অতঃপর জশুয়ার নেতৃত্বে হিব্রুভাষীরা কেনান দখল করে।

কেনান। জশুয়ার সময়ে ...
বারোটি ইসরাইলি গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয় কেনান।
এরপর সৌল, দাউদ ও সলোমন দ্বারা কেনান শাসিত হয়।
হিব্রুভাষীদের রাজা দাউদ ইয়েরুষহালাইম (জেরুজালেম) জয় করে জেরুজালেমকে কেনান এর রাজধানী করেন।
যা হোক। সলোমনের শাসনের পর কেনান দু-ভাগে ভাগ হয়ে যায়। উত্তরে দশটি গোত্র নিয়ে প্রতিষ্ঠিত হয় ইজরাইল এবং দক্ষিণে জুদাহ ও বেঞ্জামিনের গোত্র নিয়ে জুদাহ রাজ্য প্রতিষ্ঠিত হয়। মনে রাখতে হবে-জুদাহ শব্দটি থেকেই ইহুদি শব্দটির উৎপত্তি। পারসিকরা যেহেতু জুদাহকে বলত যিহুদা।
৫৮৬ খ্রিস্টপূর্ব। ব্যাবিলনের রাজা ২য় নেবুচাদনেজার জুদাহ আক্রমন করে জুদাহবাসী ইহুদিদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায়।

এই ঘটনাকেই বলে: babylon captivity of israel.
এই ঘটনা নিয়েই বহু বছর পর, ১৯৭২ সালে, জ্যামাইকার মেলোডিয়ানস ব্যান্ড এর ব্রেন্ট ডাওয়ি এবং ট্রেভর ম্যাকনাউটন Rivers of Babylon নামে একটি গান করে। ১৯৭২ সালে নির্মিত 'দ্য হার্ডার দে কাম' চলচ্চিত্রে মেলোডিয়ানস ব্যান্ড এর গানটি পরিবেশিত হয়।
১৯৭৮ সালে বনি এম গানটি কাভার করে জনপ্রিয় করে তোলে।
By the rivers of babylon, there we sat down
ব্যাবিলনের নদীর ধারে, আমরা বসে ছিলাম
Ye-eah we wept, when we remembered zion.
ওহ্, আমরা কাঁদছিলাম যখন আমরা জিয়নের কথা ভাবছিলাম।
(জিয়ন বলতে কেনান ও জেরুজালেম কেই বোঝায় । জেরুজালেম-এর কাছে মাউন্ট জিয়নকেও বোঝায় । জিয়ন শব্দটি অনেক পুরনো।)
When the wicked
যখন দুরাত্মারা
Carried us away in captivity
আমাদের বন্দি করে নিয়ে আসছিল
Required from us a song
আমাদের গান গাইতে বলল
Now how shall we sing the lords song in a strange land
এখন এই অদ্ভুত দেশে ইশ্বরের গান কি ভাবে গাইব।
Let the words of our mouth and the meditations of our heart
আমাদের মুখের ভাষা আর আমাদের হৃদয়ের ধ্যান
Be acceptable in thy sight here tonight
এই রাত্রে গ্রহন কর হে প্রভূ
By the rivers of babylon, there we sat down
Ye-eah we wept, when we remembered zion.
By the rivers of babylon (dark tears of babylon)
ব্যাবিলনের নদীর ধারে, (ব্যাবিলনের কালো কান্না)
There we sat down (you got to sing a song)
সেখানে আমরা বসেছিলাম (তোমাকে একটি গান গাইতে হবে)
Ye-eah we wept, (sing a song of love)
ওহ্, আমরা কেঁদেছিলাম,( প্রেমের গান গেয়েছিলাম)
When we remember zion. (yeah yeah yeah yeah yeah)
যখন আমরা জিয়নের কথা ভাবছিলাম ...
By the rivers of babylon (rough bits of babylon)
ব্যাবিলনের নদীর ধারে, (ব্যাবিলনের রুক্ষ মুহূর্ত)
There we sat down (you hear the people cry)
সেখানে আমরা বসেছিলাম (তুমি মানুষের কান্না শোন)
Ye-eah we wept, (they need their God)
ওহ্, আমরা কেঁদেছিলাম,(তাদের ঈশ্বরের প্রয়োজন)
When we remember zion. (ooh, have the power)
যখন আমরা জিয়নের কথা ভাবছিলাম ...( ওহ্ মনে শক্তি পাই)
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


