আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

কাসিত (Kassite) সভ্যতা
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
![]()
প্রাচীন পারস্যের কাসিত গোত্র ব্যাবিলন জয় করে ৪৫০ বছর শাসন করেছিল। ক্ষুদ্র এক পার্বত্য গোষ্ঠী সংগঠিত হয়ে কী করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল সে ইতিহাস সত্যিই বিস্ময়কর। কাসিত সভ্যতার সময়কাল: ১৫৯৫ খ্রিস্টপূর্ব থেকে ১১৫৫ খ্রিস্টপূর্ব । ব্যাবিলন উরুক ও নিপপুর নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কাসিত সভ্যতা । কাসিত শব্দটি দিয়ে মূলত বোঝায় (ক) প্রাচীন পারস্যের এক পাহাড়ি নৃগোষ্ঠী। (খ) একটি প্রাচীন ভাষা। (গ) প্রাচীন ব্যাবিলনের একটি রাজবংশ; এবং (ঘ) ইতিহাসের বিশেষ একটি সময়।
![]()
চূনাপাথর ও ডোলোমাইটে পরিপূর্ন ১,৫০০ কিলোমিটার দীর্ঘ জাগ্রস পাহাড়শ্রেণিটি পশ্চিম ইরনের লুরিস্তানে অবস্থিত। এই পাহাড়শ্রেণিটির অর্ন্তগত জারদ কুহ-র উচ্চতা ৪,৫৪৮ মিটার । শীতে পাহাড়ময় তুষার ঝরে এবং বাৎসরিক বৃষ্টিপাতের হারও উক্ত পার্বত্য অঞ্চলে সন্তোষজনক। যে কারণে জাগ্রস পাহাড়ের উপত্যকাসমূহ অত্যন্ত উর্বর; ফলে প্রাচীন মধ্যপ্রাচ্যের নিওলিথিক বিপ্লবটি সম্পন্ন হয়েছিল অত্র এলাকায় । অর্থাৎ প্রাচীন মধ্যপ্রাচ্যের মানবগোষ্ঠীর কৃষিবিপ্লবের প্রধান কেন্দ্র ছিল জাগ্রস পাহাড়ের উপত্যকা ।
![]()
জাগ্রস পর্বতমালা। এখানেই বাস করত প্রাচীন কাসিত জাতি । কাসিতরা আসলে ছিল জাগ্রস পর্বতমালার যাযাবর গোত্রের আর্ন্ত-সংগঠন। কসিত ভাষা সেমিটিকও নয়, ইন্দো-ইউরোপীয়ানও নয়। ভাষাটি ছিল আইসোলেট; অর্থাৎ, কোনও প্রধান ভাষা পরিবারের অর্ন্তভূক্ত না ভাষাকে ভাষাকে বলা হয় আইসোলেট।
![]()
মানচিত্রে জাগ্রস পর্বতমালা।
টাইগ্রিস নদীর অববাহিকায় প্রাচীন মধ্যপ্রাচ্যের সর্বাপেক্ষা সমৃদ্ধশালী অঞ্চল ব্যাবিলনের অবস্থান জাগ্রস পাহাড়ের পশ্চিমে। খ্রিস্টপূর্ব সপ্তদশ শতকে টাইগ্রিস নদীর উপত্যকায় কাসিতরা অনুপ্রবেশ করতে থাকে। সেসময় ব্যাবিলন শাসন করতেন প্রখ্যাত ব্যাবিলনিয় শাসক হামমুরাবির এক উত্তরসূরি: সামসু-ইলুনা। তিনি কাসিতদের বিচ্ছিন্ন অনুপ্রবেশ ঠেকিয়ে দিয়েছিলেন। তবে ১৫৯৫ খ্রিস্টপূর্বে হিট্টি সম্রাট প্রথম মুরসিলিস ব্যাবিলন আক্রমন করে তছনছ করলে ব্যাবিলনের প্রতিরক্ষা ব্যবস্থা শিথিল হয়ে পড়েছিল। এর পরপরই কাসিতদের বিচ্ছিন্ন অনুপ্রবেশ রুপ নেয় প্রবল আগ্রাসনে।
![]()
ব্যাবিলন
প্রশ্ন উঠতে পারে কাসিতরা পার্বত্য বাসভূমি ত্যাগ করে টাইগ্রিস নদীর উপত্যকায় কেন অনুপ্রবেশ করেছিল?
এর উত্তরে আর্য আগ্রাসনকে চিহ্নিত করা যায়। ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী আর্যরা বাস করত কাসপিয়ান সাগরের দক্ষিণে। জায়গাটির অবস্থান ইরানের উত্তরে। খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের মাঝামাঝি ইন্দো-ইউরোপীয়রা সমাজে প্রযুক্তিক বিপ্লব ঘটে। তারা ঘোড়ার সামরিক ব্যবহার করতে শেখে ও রথের ব্যবহার আবিস্কার করে । এর ফলে যাতায়াতের গতিশীলতা বৃদ্ধি পায়। যে কারণে ঝঞ্ঝাবিক্ষুব্দ আর্য মাইগ্রেমন সম্ভবপর হয়, যে অভিপ্রয়ানের ফলে নানা এশিয় জাতি ক্ষতিগ্রস্থ হয় ও আদিবাসভূমি থেকে উৎখাত হয়ে যায়। এভাবেই জাগ্রস পাহাড়ের পার্বত্য আদিবাসী কাসিতরা আদিবাসভূমি থেকে উৎখাত হয়ে যায়। আগেই বলেছি কাসিতরা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর নয়।
![]()
আর্য অভিপ্রয়ান
১৫৯৫ খ্রিস্টপূর্বে কাসিতরা দজলা (টাইগ্রিস) ও ফোরাত (ইউফ্রেতিস) নদীর উর্বর উপত্যকায় বসতি গড়ে তুলতে থাকে। ব্যাবিলনের আদি অধিবাসীদের পরিবারের গঠন ছোট হলেও কাসিতদের বিশাল পরিবারের পাহাড়ি ট্রাইবাল জীবন অব্যাহত থাকে এবং তাদের গোত্রীয় স্বকীয় রীতিনীতি বজায় থাকে। তবে খুব শিগগির কাসিতদের ওপর নগর সভ্যতার প্রভাব পড়ে। ক্রমেই তারা শিখল কী করে বিশাল ঐক্যবদ্ধ সৈন্যবাহিনী গড়ে তুলে রাজ্য চালাতে হয়, প্রশাসন কি ও কেন, এবং প্রশাসনিক কাজে কীভাবে গতিশীলতা বৃদ্ধি করতে হয় । কাসিরা গোত্রপতির পরিবর্তে একজন সম্রাটের প্রয়োজনীয়তা উপলব্দি করে। সামাজিক বিবতর্নের এক পর্যায়ে গোত্রীয় জীবন ভেঙ্গে রাষ্ট্রের উদ্ভব হয়-কাসিতদের ইতিহাস আমাদের সে কথাই মনে করিয়ে দেয়।
![]()
কাসিত মূর্তি
গানদাশ। কাসিতদের প্রথম সম্রাট। তার সময়েই সমগ্র ব্যাবিলন কাসিতদের করতলগত হয়ে যায়। তারা ব্যাবিলনের একটি নতুন নামও দেয়: কারানদুনিয়াশ। নগরটির ধ্বংসস্তুপ বর্তমান ইরাকের দার কুরিজারজু । ব্যাবিলনের ১৫০ কি মি উত্তরে।
তবে কাসিতদের সম্বন্ধে খুব বেশি জানা যায়নি। ব্যাবিলনের নথিপত্রে মাত্র ৩০০ কাসিত শব্দ পাওয়া গেছে। তারা ছিল বহু ঈশ্বরবাদী। তাদের ৩০ দেবদেবীর নাম পাওয়া গিয়েছে। কাসিত প্রধান দেবতার নাম শুকামুনা। তবে ধর্মীয় ব্যাপারে কাসিতরা ছিল উদার। ১৫৯৫ খ্রিস্টপূর্বে হিট্টি সম্রাট প্রথম মুরসিলিস ব্যাবিলন আক্রমন করে তছনছ করার পর তিনি ব্যাবিলনীয় দেবতা মারডুকের মূর্তি নিয়ে গিয়েছিলেন। মূর্তিটি কাসিতরা উদ্ধার করে পুনরায় ব্যাবিলনে স্থাপন করে এবং মারডুকের উপাসনা পুরুরায় প্রচলন করে ব্যাবিলনীয় দেবতা মারডুককে কাসিতরা প্রধান দেবতা শুকামুনার সমকক্ষ ঘোষনা করে।
![]()
ইরাকের দার কুরিজারজু ।
কাসিত সভ্যতায় নগরজীবনের কেন্দ্রে ছিল প্রধানত বানিজ্য ও কারুশিল্প। স্বর্নের সঙ্গে লাপিস লাজুলি (নীলকান্ত মনি) বিনিময় করা হত। ঘোড়া ও রথ রপ্তানি করে আমদানী করা হত কাঁচামাল । নগরের বাইরে চারণক্ষেত্রে ছিল রথের জন্য ঘোড়ার খামার। গ্রামীনজীবনের ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। গ্রামীণজীবন শাসন করত কাসিত অভিজাতরা; অভিজাতদের প্রতিনিধিরা গ্রামে বাস করত এবং তারা অঢেল জমির মালিক ছিল। প্রাচীন মধ্যপ্রাচ্যে সীমান্ত প্রাচীরকে বলা হত কুদুররু। শব্দটি আককাদিয়। এর অর্থ: সীমান্ত বা ফ্রনটিয়র। করদ রাজ্যের রাজাদের ভূমিদানের বন্দোবস্ত বিষয়ে লেখা থাকত।
![]()
কুদুররু । কাসিত সভ্যতার প্রাপ্ত একমাত্র শিল্পবস্তু। ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে আছে। ইরাকের জাতীয় জাদুঘরেও থাকার কথা, অবশ্য বুশ সাহেবের গুন্ডাপান্ডরা না নিয়ে গেলে।
কাসিত অভিজাতরা ছিল সংখ্যালঘু। তাদের ওপর ব্যাবিলনের রীতিনীতির প্রভাব পড়েছিল। অভিজাতরা ব্যাবিলনিয় নাম নিত। কাসিত সরকারি কর্মচারিরাও অনুরুপ । যা হোক। কাসিত সম্রাটদের পরাক্রম অব্যহত থাকে। পরাক্রমশালী মিশর ও সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। গড়ে ওঠে। ১৪২০ খিস্টপূর্বে রাজা কারাইনডাস উরুক এ প্রধান দেবতা শুকামুনার একটি উপসনালয় স্থাপন করেন। হিট্টি (ব্যাবিলনের উত্তরের দেশ) আগ্রাসন রোধ করার জন্য রাজনৈতিক বিবাহ করে । তবে ইলাম ও আরিরিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ইলামিয় সাম্রাজ্য ছিল ব্যাবিলনের পূর্বে। ইলামিয়রা ব্যাবিলন আক্রমন করে লুন্ঠন করে এবং কাসিত সভ্যতা ধ্বংস করে। কাসিতরা আবার জাগ্রস পাহাড়ে ফিরে যায়।
![]()
পারস্যের আকামিনিদ শাসনামলে কাসিতরা ছিল অনেকটা স্বাধীন । ৩২৩ খ্রিস্টপূর্বে এদের আবারও ইতিহাসের রঙ্গমঞ্চে দেখা যায়। মেসিডোনের সম্রাট আলেকজান্দার যখন একবাতানা (পারস্যের একটি নগর) থেকে ব্যাবিলন ফিরছিলেন, পথে Cossaeans দের মুখোমুখি হলে রক্তক্ষয়ী সংঘাত বাধে। এই Cossaeans রাই ছিল কাসিত । গ্রিকসূত্রে কাসিতদের বলা হয়েছে গুহামানব, যাযাবর নয়!
![]()
প্রাচীন মধ্যপ্রাচ্য
![]()
কাসিত সাম্রাজ্য
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাসিত সভ্যতা ;
প্রকাশ করা হয়েছে: প্রাচীন ইতিহাস বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নুভান বলেছেন:
জুবায়ের ভাই, "কাসিত সভ্যতার সময়কাল: ১৫৯৫ খ্রিস্টাব্দ থেকে ১১৫৫ খ্রিস্টাব্দ" এটা কি খ্রিস্টপূর্ব হবে??
লেখক বলেছেন: হ্যাঁ। খ্রিস্টপূর্ব হবে। ঠিক করছি। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শয়তান বলেছেন:
এদের ভাষারীতিটা আইসোলেটেড কেন হল তা বোঝা গেল না
লেখক বলেছেন: ব্যাখ্যা একটা দেওয়া যায়। দুটি প্রধান ভাষাগোষ্ঠী হল সেমেটিক এবঙ ইন্দো ইউরোপীয়ান। সেমেটিক ভাষা অলরেডি প্রাচীন মধ্যপ্রাচ্যে স্টাবলিশড। আর ইন্দো ইউরোপীয়ানরা সবে পারস্যের দক্ষিণ পশ্চিমে এসেছে, কাসিতদের ভাষার ওপর প্রভাব ফেলেনি।
এভাবে ভাবা যায় কি?
আকাশ অম্বর বলেছেন:
শিল্পচর্চাতেও ব্যাবলিনিয় প্রভাব দেখা যাচ্ছে ওদের। আর্য আগ্রাসনের পয়েন্টটি ইন্টারেস্টিং।ধন্যবাদ, ইমন ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: দেখছি।
লেখক বলেছেন: ধন্যবাদ
ভাইয়া আমিও আপনার মত কিছু কিছু ইতিহাস সংগ্রহ করেছি। লিখেছিও। কিন্তু ছবি জোগার হয় নাই ঠিক মত,কিন্তু আপনার পোস্ট খুব সমৃদ্ধশালী আমার গুলি আপনার পোস্টের পাশে যাচ্ছে তাই। তাই ওগুলো পোস্ট করার সাহস আমার নাই এবং করবোও না। আমি আপনার গুলিই পড়ে যাব তৃষ্ণার্তের মত।
লেখক বলেছেন: আসলে নেটে সব ছবিই পাওয়া যায়। গুগলে লিখে সার্চ দিলেই হল; ম্যাপ হলে ম্যাপ। সিলেক্ট করে ডাউনলোড করে নিয়ে লেখার ফাঁকে ফাঁকে আপলোড করে নিলেই হল। আমি শুধু বলব আপনি যদি ইতিহাস নিয়ে ৫ লাইনও লেখেন সেটাও ভীষন গুরুত্বপূর্ন।
লেখক বলেছেন: ধন্যবাদধন্যবাদ
এক রাশ তরঙ্গ বলেছেন:
চমৎকার লাগলো।Age of Empires নামে Microsoft এর একটা strategy game আছে। ওখানে Voices of Babylon নামে একটা full part আছে, এই ইতিহাস নিয়ে তৈরি!
+++
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















