জীবনানন্দের (সাতটি তারার তিমির) কাব্যগ্রন্থের ‘যেইসব শেয়ালেরা’ কবিতাটির বিস্ময়কর ইউরোপীয় চিত্রকল্প এবং সেই চিত্রকল্পের সঙ্গে আধুনিক প্রেমবোধের অস্বস্তিকর সর্ম্পক - কবিতাটির প্রথম পাঠে আমায় অত্যন্ত বিস্মিত ও বিচলিত করেছিল। সেই বিস্ময়ের আঘাত এতবছর পরও স্পস্ট মনে আছে । এসব কারণেই কবিতাটির (ইংরেজি) ভাষান্তরের বিষয়টি মাঝেমধ্যেই আমার মনে হয়েছে। আসলে একটু অন্যভাবে এই অদ্ভুত ব্যাতিক্রমী কবিতাটিকে দেখব বলেই এই ভাষান্তর-প্রচেষ্টা।
যেইসব শেয়ালেরা
যেইসব শেয়ালেরা - জন্ম জন্ম শিকারের তরে
দিনের বিশ্রুত আলো নিভে গেলে পাহাড়ের বনের ভিতরে
নীরবে প্রবেশ করে, বার হয়-চেয়ে দেখে বরফের রাশি
জ্যোস্নায় পড়ে আছে-উঠিতে পারিত যদি সহসা প্রকাশি
সেইসব হৃদযন্ত্র মানবের মতো আত্মায় ;
তাহলে তাদের মনে যেই এক বিদীর্ণ বিস্ময়
জন্ম নিত;- সহসা তোমাকে দেখে জীবনের পারে
আমারো নিরভিসন্ধি কেঁপে ওঠে স্নায়ূর আঁধারে।
ইংরেজি অনুবাদ:
Those foxes
Those foxes – in order to chase never-endingly
When the day’s splendid lights turn off
Soundlessly enter into the forests of the mountains, and exit ...
Observing the existing frost in the moonlight
If they express quickly- those hearts in the form of a human soul;
So the depressing awe emerges in their minds;
All of a sudden seeing you in the surface of life-
My mean intent vibrates in my nerve’s darkness.
উৎসর্গ: হারুন আল নাসিফ
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



