somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়াজ-উস-সালাতীন: বাংলার মুসলিম শাসনের ওপর একটি অনবদ্য ইতিহাস গ্রন্থ

০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম ঐতিহাসিক গোলাম হোসেন সলিম জায়েদপুরী ছিলেন সপ্তদশ শতকের মানুষ । তাঁর জন্ম ভারতের উত্তর প্রদেশের জায়েদপুরে। পরিনত বয়েসে তিনি বাংলার মালদহ জেলায় চলে আসেন। সেখানে মুনশি (লেখক) হিসেবে কর্মজীবন শুরু করেন। তৎকালে মালদহের কর্মার্শিয়াল রেসিডেন্ট ছিলেন জর্জ উড্নীর-তার অধীন পোস্ট মাস্টারের চাকরি নেন সলিম।
সলিম এর ছিল গবেষনায় আগ্রহী অনুসন্ধিৎসু মন । বিশেষ করে ইতিহাস-পুরাবৃত্তে আগ্রহ প্রবল। উড্নীর জানতে পারলেন গোলাম হোসেন সলিম প্রচুর পড়াশোনা করেন। বিশেষ করে ইতিহাস-বিষয়ে। ইংরেজ মননশীল জাত-উড্নীর তাঁকে বাংলার ইতিহাস লিখতে বলেন।
১৭৮৬ সালে সলিম বাংলার মুসলিম শাসনের ইতিহাস লিখতে শুরু করেন। রিয়াজ-উস-সালাতীন শব্দটি সংখ্যাসূচক রূপক। এর মানে ১৭৮৮। কারণ, ১৭৮৮ সালে সলিম এর বাংলার ইতিহাস লেখার কাজ শেষ হয়।
ফারসি ভাষায় লেখা রিয়াজ-উস-সালাতীন বাংলায় মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ। ১২০৪-০৫ সালে বখতিয়ার খলজীর নদীয়া বিজয় থেকে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ অবধি ঘটনাবলীর বিবরণ রয়েছে। তবে বাংলার ইতিহাসের কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা সলিম উল্লেখ করেন নি। বিশেষ করে মুগল বাংলার গৌরবময় অধ্যায় শায়েস্তা খান এর শাসনকাল সম্পর্কে তিনি কী কারণে নীরব থেকেছেন।
যা হোক। গোলাম হোসেন সলিমের বড় কৃতিত্ব এই যে, তিনি মূলত মুসলিম বাংলার ঐতিহাসিক। তাঁর পূর্ববর্তী ঐতিহাসিকগন বাংলার সীমিত সময়ের বা বিশেষ বিশেষ দিকের ইতিহাস বর্ণনা করেন। কিন্তু সলিম তাঁর ইতিহাসে ধারাবাহিকভাবে বাংলায় প্রথম মুসলিম অভিযান থেকে শুরু করে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা পর্যন্ত ঘটনাবলী বর্ননা করেছেন।
রিয়াজ-উস-সালাতীন একটি আকর গ্রন্থ। পরবর্তীযুগের বাংলার ঐতিহাসিকগন তথ্যউপাত্তের জন্য গ্রন্থটির কাছে বারবার ফিরে গেছেন। বইটি পাঠকালে সলিম এর অভিজ্ঞ পেশাধারী মনোভাবের পরিচয় পাওয়া যায়। রিয়াজ-উস-সালাতীন আটটি ভাগে বিভক্ত । ১. বাংলার সীমানা, ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং জনসংখ্যা; ২.বাংলার জনগনের উদ্ভব ও জীবন-যাত্রার নমুনা;৩. বাংলার কিছু নগরের বিবরণ; ৪.বাংলায় হিন্দু শাসনের সংক্ষিপ্ত রূপরেখা; ৫. দিল্লির সুলতান ও তাঁদের নিয়োজিত গর্ভনরগন; ৬. বাংলার স্বাধীন সুলতানগন; ৭.বাংলায় মুগল শাসন ও ৮. বাংলায় পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি ও ইংরেজ জাতি ও বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা।
বাংলার প্রথম আধুনিক ইতিহাস গ্রন্থ লেখেন ক্যাপ্টেন চার্লস স্টুয়ার্ট । তিনি তাঁর হিস্ট্রি অভ বেঙ্গল লেখার সময় রিয়াজ-উস-সালাতীন -এর ওপর নির্ভর করেন এবং অধ্যায়গুলি অনুরূপভাবে বিন্যস্ত করেন।
১৮১৭ সালে গোলাম হোসেন সলিম মৃত্যুবরণ করেন।
মালদহ শহরে চক কোরবান আলী নামক এলাকায় তাঁর কবর।
সৌভাগ্যক্রমে ইন্টারনেটে রিয়াজ-উস-সালাতীন বইটির ইংরেজি অনুবাদের পিডিএফ ভার্সানটি পেয়ে গেলাম।
আপনাদের জন্য রিয়াজ-উস-সালাতীন ডাউনলোড লিঙ্ক ...
http://www.mediafire.com/?ggetekingwm

ঐতিহাসিক গোলাম হোসেন সলিম জায়েদপুরীর সম্পর্কে তথ্যের উৎস-বাংলাপেডিয়ার আবদুল করিমের লিখিত একটি নিবন্ধ ...
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×