somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Pentatonic Scale: বিশ্বজুড়ে অসম্ভব জনপ্রিয় একটি স্কেল

১৭ ই মে, ২০১০ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্রিক শব্দ pente মানে পাঁচ, আর tonic অর্থ স্বরগ্রাম। এ দুটি শব্দ মিলে তৈরি হয়েছে Pentatonic শব্দটি যা দিয়ে পাঁচ নোটের একটি অতি জনপ্রিয় স্কেল বোঝায়। আসলে Pentatonic Scale এমন একটি স্কেল যে স্কেলে রবীন্দ্রনাথ থেকে আলম খান-প্রত্যেকেই নিজের অনবদ্য সংগীত প্রতিভার ছাপ রেখেছেন। সময়ের দু প্রান্তে বেঁচে থেকে এই দুজনই কালজয়ী গান রচনা করেছেন ...




পেন্টাটনিক মেজর স্কেল এর প্রধান বৈশিষ্ট্য হল এই স্কেলে সাতটির বদলে পাঁচটি স্বর ব্যবহৃত হয়।

সা রে গা পা ধা র্সা

তবে এর অন্য ভ্যারিয়েশনও সম্ভব। যেমন:

সা রে গা পা নি র্সা।

এটি রাগ হংসধ্বনি।




কৌশিকী চক্রবর্তীর কন্ঠে রাগ হংসধ্বনি।

তবে পেন্টাটনিক মেজর স্কেল এর প্রকৃত রূপ হল

সা রে গা পা ধা র্সা

সি মেজর স্কেলে পেন্টাটনিক মেজর স্কেল এর স্বরগুলি নিু রুপ:

C D E G A C

স্কেলটি পাঁচস্বরের বলেই এর সংজ্ঞায় বলা হয়েছে: Any musical scale that has five notes to an octave, especially a major scale in which the fourth and seventh degrees are omitted. বাদ দেওয়া দুটি স্বর হল F ও B.

সাত স্বরের স্কেলকে ওয়েষ্টার্ন মিউজিকাল সিস্টেমে বলে ডায়াটোনিক স্কেল।
সি মেজর ডায়াটোনিক স্কেলের স্বরগুলি নিম্নরুপ:

C D E F G A B C

তাহলে সহজেই বোঝা যাচ্ছে একটি ডায়াটোনিক স্কেল থেকে কীভাবে পেন্টাটনিক মেজর স্কেল তৈরি হয়।



ভারতীয় শাস্ত্রীয় সংগীতে জাতি বলে একটি শব্দ রয়েছে। সাত স্বরের রাগ হল ষাড়ব জাতির অর্ন্তগত। পাঁচ স্বরের পেন্টাটনিক মেজর স্কেল ‘ঔরব’ জাতি নামে পরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অনেক রাগই ‘ঔরব’ জাতির অর্ন্তগত। যেমন, পাহাড়ী, ভূপালী, দূর্গা । তবে পার্থক্যও রয়েছে। পাহাড়ী রাগের বাদী (রাগের সবচে গুরুত্বপূর্ণ স্বর) ‘সা’। আর ভূপালী রাগের বাদী “গা।”

পেন্টাটনিক মেজর স্কেলে রবীন্দ্রনাথ এর ‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি’ ...এ গানটি আজও সজীব ... আজও এ গানটি ঢাকা-কলকাতা শহরের ইট-কাঠ ফুঁড়ে আধা-গ্রামীণ এক শ্যামল বাংলার পরিবেশ তৈরির ক্ষমতা রাখে। আমার অন্তত তেমনই মনে হয়।



পেন্টাটনিক মেজর স্কেলে আলম খান এর সুর করা বিখ্যাত একটি গান ‘ওরে নীল দরিয়া’; যে গানটি প্রথম রিলিজ হওয়ার বহু বছর পরে আবার নতুনপ্রজন্মনন্দিত হয়েছে এর অসাধারণ কথা ও সুরের কারণে। সমগ্র গান জুড়ে দূরত্বের একান্ত বিষন্নতা পাই যেটি রবীন্দ্রনাথের ‘মেঘের কোলেতে’ পাই না ...ওই গানে কেবলি কৈশরিক খুশি ছড়ানো ... সংগীতের অর্ন্তনিহিত রূপ ও শক্তি এখানেই নিহিত।



“ফাইভ হানড্রেড মাইলস অ্যাওয়ে ফ্রম হোম” নামে পরিচিত ফোক গানটি ইউরোপ ও আমেরিকায় ষাটের দশকে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল । গীতিকার হেডি ওয়েস্ট। কারও কারও মতে ববি বেয়ার কে সহযোগী গীতিকার । ববি বেয়ার এর গাওয়া “ফাইভ হানড্রেড মাইলস অ্যাওয়ে ফ্রম হোম” ...আমার মতে এই গানটি বিশ্বজুড়ে পাঁচ স্বরের পেন্টাটনিক স্কেলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।




ভারতীয় শাস্ত্রীয় সংগীতে রাগ ভূপালী-র স্থান অনন্য। অনেক শিক্ষার্র্থীই শিক্ষা জীবনে অনেক রাগ এড়িয়ে যায়, তবে ভূপালীকে এড়িয়ে যাওয়া সহজ নয় ঔরব জাতির অন্যতম রাগ বলেই।





পাঁচ স্বরের পেন্টাটনিক স্কেলের আরেক বিস্ময় রাগ পাহাড়ী, এর স্বর কম্পনে পাহাড়ের নির্জন নৈঃশব্দই যেন ফুটে ওঠে ...



এই গান ও কম্পোজিশনগুলি সবই পাঁচ স্বরের পেন্টাটনিক স্কেলের ওপর রচিত। অথচ, স্বর প্রয়োগের কারণে কী অসাধারণ স্বাতন্ত্র্য সৃষ্টি হয়েছে। সংগীতের অর্ন্তনিহিত রূপ ও শক্তি এখানেই নিহিত।




পেন্টাটনিক স্কেলের মাইনর রূপও হয়। সে সম্বন্ধে পরে আলোচনা করার ইচ্ছে রইল।




সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ সকাল ১০:৫২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×