somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি

২০ শে মে, ২০১০ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ব ইউরোপীয় এক তরুণের সঙ্গে আমার গত জানুয়ারিতে পরিচয় হয়। তরুণটি মার্কিন যুক্তরাষ্টের একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রযুক্তির ওপর গবেষনা করছে- বাড়ি চেক রিপাবলিক, নাম লুকাস, ছ’ ফুটের ওপর লম্বা, গায়ের রংও সেরকম আর বেশ মিশুক। যা হোক। শীতের সন্ধ্যায় আমার ঘরে আড্ডা জমে ওঠে।
অনেকেরই মনে থাকার কথা-গত জানুয়ারিতে ঢাকায় তীব্র শীত পড়েছিল। কী শীত রে বাবা! এ কথা বলতেই লুকাস হেসে উঠেছিল। কই চেক রিপাবলিকের শীত আর কই ঢাকার শীত! যা হোক। আড্ডা বেশ জমেছে। লুকাস ইতিহাস-সাহিত্য-দর্শনে আগ্রহী, আগ্রহী বাংলাদেশ নিয়েও ...
আমার তৈরি তেজপাতা দেওয়া ‘র’ চা খেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠল। তেজপাতা জিনিসটা হাতে নিয়েও নেড়েচেড়ে দেখল। পানও চেনে না বলল। বাড়ির মুরুব্বীদের পানের বাটা এনে দেখালাম। পানের সাইজ, রং ও আমার মুখে এর রসের ক্ষমতার কথা শুনে লুকাস রীতিমতো অবাক হয়ে গেল।


চেক রিপাবলিক। পূর্ব ইউরোপের মধ্যে অনেক অগ্রসর একটি দেশ।

লুকাস বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে। ইন্ডিয়া ২/৩ দিন থেকে দেশে ফিরবে।
লুকাস চলে যাওয়ার কিছুদিন পরে এক শক্তিমান চেক কবির একটি কবিতার বইয়ের সঙ্কলন হাতে পেলাম। কবির নাম জারোস্লাফ সেইফার্ট ... নাম আগেই শুনেছি, সেভাবে পড়া হয়নি। কবি জারোস্লাফ সেইফার্ট নজরুল ও জীবনানন্দের সমসাময়িক। সেইফার্ট অবশ্য জন্মেছেন ১৯০১ সালে এবং নজরুল ও জীবনানন্দের উভয়ই ১৮৯৯ সালে।



সেইফার্ট ১৯৮৪ সালে নোবেল পুরস্কার পেয়েছেন-এটি বিস্ময়ের নয়; সেইফার্ট চেক কমিউনিষ্ট পার্টির মেম্বার ছিলেন -আমার খটকা এখানেই। কবি জারোস্লাফ সেইফার্ট চেক কমিউনিষ্ট পার্টির মেম্বার ছিলেন এবং পার্টির পত্রপত্রিকা সম্পাদনা করতেন; কবিরা মেহনতি মানুষের প্রতি সহানুভূতিশীল হতেই পারে, কাজেই এই তথ্যটিও বিস্ময়কর নয়; সেইফার্ট ১৯৮৪ সালে নোবেল পুরস্কার পেয়েছেন-আমার খটকা এখানেই ...
যা হোক। হঠাৎই কবি জারোস্লাফ সেইফার্ট এর লেখা একটি কবিতায় চোখ আটকে গেল। কবিতার নাম : In An Empty Room ...

পড়তে লাগলাম

Even the raven belongs to the song bird family
and that gives me courage
when sadness like a stifling smog
falls on my life.
What price sweet verses
when a man is old.
Even the whiteness of the snow revolts him.

But for you, nonetheless, I'd like to bring along
a little white dove.
If you held it in your hands
it would softly peck your finger.
I see it often on the roof across the road
and could invite it over.
It has come from afar,
from King Solomon's love songs.
Gently press it to your breast,
that's where it belongs.
But if it flies up with the others
it is a momentary flash of glitter
like a mirror caught in the sun.
You can stay silent if you don't feel like talking,
only please smile,
and when you give me
a kiss not only on my cheek
but also on my lips,
I want to feel your hot breath.
How greedy I am.

I remember the days when it was much darker
in the cinemas than today.
The films were darker and moreover
the screen always looked as if it were raining.
Only above the doors glowed dim red bulbs
in case of panic.

In those days young people kissed
not only hidden in dark boxes
but also in the back row of the stalls.
In thirst I drank saliva from the mouths of girls.
It was intoxicating like chewed betel juice
but that is a deep red
and burns on the tongue.




আহ্! কী অসাধারন কবিতা। কবি কি আমার কথাই বলেন নি কবিতায়? প্রিয় কবিতা তো তেমনই হয়।
হঠাৎই খেয়াল হল-আশ্চর্য! চেক কবির কবিতার শেষের দিকে পানের রসের কথা আছে।

It was intoxicating like chewed betel juice
but that is a deep red
and burns on the tongue.


আর লুকাস কিনা পানই চিনত না। ভাবলাম লুকাস তো আর কবি না। কবিদের সঙ্গে অন্যদের পার্থক্য এখানেই। লুকাস পান চেনে না আর কবি জারোস্লাফ সেইফার্ট পানের রসকে কবিতায় ব্যবহার করেছেন।
ঠিক করলাম জারোস্লাফ সেইফার্ট কে নিয়ে লিখব।
লিখেও ছিলাম।

In An Empty Room কবিতার অনুবাদ।

একটি শূন্য ঘরে

এমন কী দাঁড় কাকও গায়ক পাখিদের একজন
আর সে আমায় শক্তি দেয়,
যখন আমার জীবনে অনঢ়
কুয়াশার মতো ছড়ায় বিষন্নতা ।
বুড়ো মানুষের কাছে মধুর গদ্যের
কী এমন মূল্য বল? তখন তো তুষারের রংও
তার বিরুদ্ধে করে বিদ্রেহ।

সে যাই হোক। কিন্তু আমি তোমার জন্য
একটা ছোট্ট ঘুঘু পাখি এনে দেব।
যদি তুমি ওকে ধর তো
ওটি তোমার আঙুলে আলত করে ঠোকরাবে।
আমি ওকে রাস্তার ওপারের একটি ছাদের ওপরে দেখি
আর ওকে ডাকলেই কাছে আসে।
দূরের দেশ থেকে পাখিটা এসেছে
রাজা সলোমনের প্রেমগীত থেকে।
ওকে বুকে চাপ দিয়ে ধরে রাখ
ওখানেই ওর স্থান।
কিন্তু যদি ও অন্যদের সঙ্গে উড়ে যায়
তা হবে ক্ষণিকের ঝলক
যেনবা আয়নায় বিম্বিত সূর্যালোক।
কথা বলতে ইচ্ছে না করলে চুপ করেই থেকো
আর দয়া করে হেসো
আর যখন তুমি আমাকে দেবে
চুমু কেবল গালে নয়, ঠোঁটেও,
আমি তোমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে চাই।
আমি কী লোভী!

সেইসব দিনগুলির কথা আজও মনে আছে
আজকালকার দিনের তুলনায় সিনেমা হলগুলি ছিল
কেমন অন্ধকার অন্ধকার ।
তাছাড়া সিনেমার দৃশ্যগুলি কেমন ভিজে ভিজে।
কেবল দরজার ওপরের জ্বলত ম্লান লাল বাতি
আতঙ্কের তৈরি হলে।

সেসব দিনে তরুণতরুণীরা চুমু খেত
কেবল অন্ধকারে লুকোন বাকশোয় নয়
স্টল-এর পিছনের সারিতে।
পিপাসা পেলে পানের রসের মতন উত্তেজক
পান করতাম মেয়েদের মুখের লালা ।
হায়, ওই গভীর লাল লালায়
জ্বালা পোড়া করত জিভ ।

সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১০ সকাল ১০:৪০
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×