শিমশোন। প্রাচীন ইহুদি জাতির একজন শাসক। খ্রিস্টপূর্ব ১৩ থেকে ১১ শতক বিচারকগন জুদাহ শাসন করতেন । পলেষ্টীয়রা (Philistines) ইহুদি জাতিকে চল্লিশ বছর ধরে পদানত করে রেখেছিল। হিব্রু জাতির এমনই এক ক্রান্তিকালে শিমশোন -এর জন্ম। হিব্রু বাইবেল অনুযায়ী সদাপ্রভুর ইচ্ছায় পলেষ্টীয় দের দমন করতেই অলৌকিকভাবে শিমশোন-এর জন্ম হয়। মূলত শিমশোন জীবন ভর পলেষ্টীয়দের বিরুদ্ধে লড়াই করেছেন। শিমশোন-এর কারণে যেমন বহুসংখ্যক পলেষ্টীয় নিহত হয়েছে, তেমনি পলেষ্টীয়দের দমন করতেই শিমশোন-এর জীবনের অবসান হয়েছে । তবে শিমশোন-এর মৃত্যুর পিছনে দলীলা নামে এক পলেষ্টীয় নারীর বিশ্বাসঘাতকতা ছিল-যাকে শিমশোন ভালোবাসতেন। শিমশোন-এর কাহিনী হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্টের বিচারকর্ত্তৃগনের বিবরণ-এ (the book of Judges) ১৩ থেকে ১৬ অধ্যায়ে বিবৃত হয়েছে ... এবং এই লেখার বাংলা উদ্বৃতিগুলি ১৯২৭ খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারী কর্তৃক গ্রিক বাইবেলের বাংলা অনুবাদ থেকে এবং ইংরেজি উদ্বৃতিগুলি Kenneth N. Taylor এর The Living Bible থেকে নেওয়া হয়েছে ...
জুদার মানচিত্র। ৯২২ খ্রিস্টপূর্বে প্রাচীন ইসরাইল রাষ্ট্রটি ভেঙে যায়; এবং জেরুজালেম কে কেন্দ্র করে স্বাধীন জুদাহ রাজ্যের উদ্ভব হয়- যে রাজ্যটি জুদাহ এবং বেঞ্জামিন গোত্র অধ্যূষিত ছিল। বাকি দশটি গোত্র বাস করত জুদাহর উত্তরে ইসরাইল রাজ্যে । শিমশোন- এর সময়কালে পলেষ্টীয়রা জুদাহ শাসন করত। পলেষ্টীয়রা বাস করত ভূমধ্যসাগরের তীরে এবং জুদাহর দক্ষিণ পশ্চিমে । তারা ক্রিট দ্বীপ থেকে এসেছিল বলে পন্ডিতেরা অনুমান করেন। ড্রাগন ছিল পলেষ্টীয়দের উপাস্য দেবতা ।
শিমশোন-এর জন্ম ছিল অলীক এবং ঐশ্বরিক। তার পিতা ছিলেন দানীয় গোষ্ঠীর (family of the Danites) সরা (Zorah) নিবাসী মানোহ। তার বয়েস হয়েছিল ...কাজেই তার স্ত্রীরও । তথাপি স্বর্গীয় দেবদূত এসে মানোহর স্ত্রীকে এক পবিত্র পুত্রসন্তান জন্মানোর সুসংবাদ দেয়। তবে, ‘... সাবধান দ্রাক্ষারস কি সুরা পান করিও না, এবং কোনও অশুচি বস্তু ভোজন করিও না ...আর তাহার মস্তকে ক্ষুর উঠিবে না (অর্থাৎ, নবজাতকের চুল কাটা যাবে না । ) কেননা সেই পুত্র গর্ভ হইতেই ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হইবে।’ ... এখন এই নাসরীয় শব্দটির ব্যাখ্যা করা যাক। নাসরীয় শব্দের মূলে রয়েছে হিব্রু নাজির শব্দটি: যার অর্থ ‘পবিত্র সাধনার জন্য আলাদা থাকা’। এ সময় মদ আঙুর কিশমিস প্রভৃতি খাওয়া নিষেধ। এছাড়া মাথার চুল কাটা এবং মৃতদেহ দর্শন বা স্পর্শ বারণ।
ইজরাইলের জেরুজালেম জেলার বেইট শিমেশ। এখানেই শিমশোন এর জন্ম বলে অনুমান করা হয়। মানোহ তার নবজাতক পুত্রের নাম রেখেছিলেন শিমশোন। যার অর্থ: ‘সূর্যের আলোয় আলোকিত’। গবেষকরা মনে করেন বেইট শিমেশ এ সূর্যাপোসনা ছিল । হিব্রভাষীরা এককালে মিশরে ছিল। তারই প্রভাব সম্ভবত। হিব্রভাষীরা বারবার একেশ্বরবাদী ধর্মীয় নির্দেশ থেকে সরে যাচ্ছিল। পলেষ্টীয়রা ইহুদি জাতিকে চল্লিশ বছর ধরে পদানত করে রেখেছিল। এই বিষয়টি ঈশ্বরের শাস্তি হিসেবে হিব্রু বাইবেলে উল্লেখ করা হয়েছে।
যুবক শিমশোন দেখতে ছিলেন বলিষ্ঠ গড়নের । মাথায় দীর্ঘ সাতগুচ্ছ চুল। অসীম শক্তির অধিকারী শিমশোন এর চলাফেরায় টগবগে ভাব। যা হোক। যুবা বয়েসে তিমনাহ নামে এক নগরে গেলেন শিমশোন । সেখানে একটি পলেষ্টীয় মেয়েকে দেখে পছন্দ হল । মেয়েটির বাবার নাম তিমনিয়। মেয়েটিকে বিয়ে করতে চাইলেন শিমশোন । মেয়েটি পলেষ্টীয় বলেই শিমশোন-এর মা-বাবা বিয়েতে রাজি হলেন না। তারা বললেন, ‘...তোমার জ্ঞাতিগনের মধ্যে ও আমার সমস্ত স্বজাতির মধ্যে কি কন্যা নাই যে তুমি অচ্ছিন্নত্বক (অচ্ছিন্নত্বক= খতনা করা হয়নি এমন uncircumcised) পলেষ্টীয়দের কন্যা বিবাহ করিতে যাইতেছ?’ শিমশোন বললেন, She is the one I want. Get her for me. (Judges14: 3)
সিংহের সঙ্গে যুদ্ধরত শিমশোন । তিমনাহ নগরে যাওয়ার পথে এক দ্রাক্ষাকুঞ্জে সিংহের মুখে পড়েন শিমশোন । দানবীয় শক্তির অধিকারী শিমশোন সিংহটিকে খালি হাতেই বধ করেন ।
সিংহ বধের কিছুদিন পরের কথা ...
বিয়ে করতে তিমনাহ নগরে যাচ্ছিলেন শিমশোন। ‘...এবং সেই সিংহের শব দেখিবার জন্য পথ ছাড়িয়া গেলেন ; আর দেখ, সিংহের দেহে এক ঝাঁক মধুমক্ষিকা ও মধুর চাক রহিয়াছে। তখন তিনি তাহা হস্তে লইয়া চলিলেন, ভোজন করিতে করিতে চলিলেন।’ ...প্রাচীন হিব্রু প্রথা অনুযায়ী শ্বশুরবাড়ির গাঁয়ে ভোজ উৎসবের আয়োজন করতে হয়। শিমশোনও তাই করলেন । ভোজসভায় তিনি সবাইকে একটি ধাঁধা জিজ্ঞেস করেন। ‘খাদক হইতে নির্গত হইল খাদ্য/বলবান হইতে নির্গত হইল মিষ্ট দ্রব্য।’ উত্তর দেওয়ার জন্য অতিথিদের সাত দিন সময় দিলেন । এও বললেন যে ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে তাকে জামাকাপড় উপহার দেবেন। কিন্তু কেউই ধাঁধার উত্তর দিতে পারল না। যা হোক। পরে উত্তর শিমশোন তার স্ত্রীকে বলে দিলেন। এরপর শিমশোন অস্কিলোন নগরে গেলেন। সে নগরের ত্রিশজনকে হত্যা করে তাদের পোশাক কেড়ে নিয়ে যাদের ধাঁধা জিজ্ঞেস করেছিলেন তাদের জামাকাপড় দিলেন। (হঠাৎ এমন কান্ড শিমশোন কেন করতে গেলেন তার কোনও ব্যাখ্যা নেই হিব্রু বাইবেলে) যা হোক। এই সময় শিমশোন ক্রোধান্বিত ছিল। তিনি বউকে শ্বশুরবাড়ি রেখে বাড়ি ফিরে যান। শিমশোন-এর শ্বশুর তিমনিয় শিমশোন এর এক বন্ধুর সঙ্গে তার মেয়ের (অর্থাৎ শিমশোন এর স্ত্রীর) বিয়ে দিলেন!
প্রাচীন ইজরাইলের মানচিত্রে তিমনাহ নগরের অবস্থান।
‘... কিছু কাল পরে শিমশোন গম কাটার সময়ে এক ছাগবৎস লইয়া আপন স্ত্রীর সঙ্গে দেখা করিতে গেলেন। কিন্তু সেই স্ত্রীর পিতা (শিমশোন এর শ্বশুর তিমনিয়) তাহাকে ভিতরে যাইতে দিল না।’ বলল, ‘আমি তাহাকে (অর্থাৎ তোমার স্ত্রীকে) তোমার সখাকে দিয়াছি। তাহার কনিষ্ঠা ভগিনী কি তাহা হইতে সুন্দরী নয়? বিনয় করি, ইহার পরিবর্তে তাহাকেই গ্রহন কর।’ এই কথায় শিমশোন রেগে ওঠে। এরপর ... Samson went and caught three hundred foxes, and took torches, and turned the foxes tail to tail and put one torch in the middle between two tails. When he had set fire to the torches, he released the foxes into the standing grain of the Philistines, thus burning up both the shocks and the standing grain, along with the vineyards and groves.
শিমশোন ৩০০ শিয়াল ধরে শিয়ালের লেজে জ্বলন্ত মশাল বেঁধে দিয়েছিলেন।
ক্ষেতখামার পুড়ে যাওয়াতে পলেষ্টীয়রা সব ক্ষেপে উঠল।
এমন কাজ কে করেছে?
শিমশোন।
শিমশোন? কেন?
শিমশোন-এর শ্বশুর তিমনিয় তার কন্যাকে শিমশোন এর বন্ধুর সঙ্গে বিয়ে দিয়েছে বলে।
তারপর ক্রোধান্বিত পলেষ্টীয়রা তিমনিয় এবং তার কন্যা কে পুড়িয়ে মারে!
শিমশোন বলল, আমি প্রতিশোধ নিব। বলে ‘...তিনি তাহাদিগকে আঘাত করিলেন, কটিদেশের ওপর জঙ্ঘায় মহা আঘাত করিলেন।’ এর পর
শিমশোন পাহাড়ে গেল। পাহাড়ের নাম rock of Etamবাংলা বাইবেলে রয়েছে: ঐটম শৈল।
ওদিকে পলেষ্টীয়রা যিহূদা গেল । এবং সেখানে শিবির স্থাপন করল। যিহূদাবাসী পলেষ্টীয়দের জিজ্ঞাসা করল, তোমরা এখানে কেন এসেছ? তারা বলল, আমরা শিমশোন কে বন্দি করতে এসেছি। এরপর যিহূদার ৩০০ লোক ঐটম শৈল ফাটলে নেমে শিমশোন কে বলল, তুমি কি জান না পলেষ্টীয়রা আমাদের শাসন করে? তবে আমাদের প্রতি তুমি এ কি করলে? এরপর তারা শিমশোন কে হত্যা না-করার শর্তে যিহূদা নিয়ে গেল। শিমশোন কে দেখে পলেষ্টীয়রা জয়ধ্বনি করে উঠল। শিমশোন রাস্তার ওপর গাধার হনু (চোয়াল) দেখতে পেয়ে সেটি তুলে নিলেন। গাধার চোয়ালের আঘাতে কয়েক হাজার পলেষ্টীয় কে হত্যা করলেন। ...‘ ...গর্দভের হনু দ্বারা রাশির উপরে রাশি হইল / গর্দভের হনু দ্বারা সহ¯্র জনকে হানিলাম।’ যে স্থানে গাধার চোয়ালের আঘাতে কয়েক হাজার পলেষ্টীয় কে হত্যা করেছিলেন সে স্থানের নাম হয়েছিল রামৎ-লিহী। অর্থাৎ, হনুগিরি।
শিমশোন গাধার চোয়ালের আঘাতে কয়েক হাজার পলেষ্টীয় কে হত্যা করেছিলেন।
শিমশোন এরপর গাজা গেলেন (গাজাকে গ্রিক বাইবেলের বাংলা অনুবাদে ‘ঘসা’ বলা হয়েছে) । ‘...সেখানে একজন বেশ্যাকে দেখিয়া (শিমশোন) তাহার ঘরে গমন করিলেন।’ (১৬:১) ... ওল্ড টেস্টামেন্টের এই উক্তিটি সত্যিই বিস্ময়কর। কেননা, শিমশোন একজন নাজারিয় (পবিত্র সাধনার জন্য যিনি আলাদা থাকেন) এবং হিব্রু জাতির বিচারক। he judged Israel twenty years in the days of the Philistines.( Judges 15:20) ... এই ধরণের পূতপবিত্র মানুষ কি করে বেশাসক্ত হয়? সেকালে কি যে কোনও পুরুষের পতিতালয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল? সে যা হোক। শিমশোন যে গাজা নগরে রয়েছেন সে কথা গাজার পলেষ্টীয়দের মধ্যে রটে গেল। পলেষ্টীয়রা ওত পেতে থাকল। সতর্ক পাহারা বসাল গাজা নগরের প্রবেশদ্বারে । পলেষ্টীয়দের ভাবখানা এমন- সকাল হোক, শিমশোনকে হত্যা করব। ...... at midnight he (শিমশোন) arose and took hold of the doors of the city gate and the two posts and pulled them up along with the bars; then he put them on his shoulders and carried them up to the top of the mountain which is opposite Hebron.
শিমশোন এর দানবীয় শক্তিতে পলেষ্টীয়রা উদ্বিগ্ন হয়ে উঠল। শিমশোন কে ধ্বংস করতে চাইল।
অচিরেই সে সুযোগ এল তাদের সামনে ।
শিমশোন গাজা নগরের সিংহদরজা তুলে নিয়ে যাচ্ছেন।
শিমশোন সোরেক নামে একটি উপত্যকায় এলেন। সেখানে একটি মেয়েকে দেখে প্রেমে পড়ে গেলেন। সুন্দরী মেয়েটির নাম দলীলা (Delilah) ... দলীলা শব্দটি হিব্রু। যার মানে, ‘যে উৎখাত করে বা যে দূর্বল করে দেয়’। শিমশোন-এর পতনের কারণ হয়েছিল দলীলা । তাই এই নাম। দলীলা শব্দটির অন্য অর্থ: ‘রমনীয়’।
দলীলা। এ কালের শিল্পীর কল্পনায়।
পলেষ্টীয়রা শিমশোন- এর সঙ্গে দলীলার নিবিড় সম্পর্কের কথা জানতে পারল। পলেষ্টীয় নেতারা গোপনে দলীলার কাছে গেল এবং বলল: শিমশোন এর শক্তির উৎস কোথায় সেটি যদি জানতে পার তাহলে তোমাকে প্রচুর রৌপ্যমুদ্রা দেব। দলীলা অর্থের বিনিময়ে প্রেমকে বিকিয়ে দিতে রাজি হয়। দলীলা শিমশোন কে বলল, সবাই বলে তোমার এত শক্তি? তোমাকে বন্দি করা যায় না। কথাটা কি সত্যি? শিমশোন দলীলাকে তিনবার অসত্য কথা বলেন। প্রথবার বলেন, যদি কেউ আমায় ধনুকের চামড়ার ছিলা দিয়ে বাঁধে তাহলে আমার শক্তি নিঃশেষিত হয়ে যাবে। দ্বিতীয় বার বললেন, ব্যবহার করা হয়নি এমন নতুন রশি দিয়ে আমায় বাঁধলে আমার শক্তি শেষ হয়ে যাবে । তৃতীয়বার বললেন, আমার সাতগুচ্ছ চুল যদি তাঁতে বুনন করা হয় তাহলে আমি দূর্বল হয়ে যাব।
পলেষ্টীয় নেতারা সম্ভবত দলীলার উপর বিরক্ত হয়েছিল।
দলীলাও টাকার লোভে মরিয়া হয়ে ওঠে।
যা হোক। এবার শিমশোন দলীলাকে সত্য কথা বললেন। বললেন, আমি নাজারিয়।"A razor has never come on my head, for I have been a Nazirite to God from my mother's womb. If I am shaved, then my strength will leave me and I will become weak and be like any other man."
শিল্পী রুবেন্স এর আঁকা শিমশোন দলীলা
এবার দলীলা পলেষ্টীয় নেতাদের কাছে গিয়ে বলল, এবার আমি সত্যিই শিমশোন এর শক্তির উৎস সম্বন্ধে জানতে পেরেছি। শিমশোন-এর চুলই শক্তির উৎস। পলেষ্টীয়রা দলীলাকে রৌপ্যমুদ্রা দিল। তারপর শিমশোন দলীলার কোলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লে একজন পলেষ্টীয় ক্ষুর নিয়ে আসে। সে ঘুমন্ত শিমশোন-এর মাথা ন্যাড়া করে দেয় ।
শিমশোন এর ঐশী শক্তি অন্তর্হিত হয়।
‘...তখন পলেষ্টীয়রা তাঁহাকে ধরিয়া তাঁহার দুই চক্ষু উৎপাটন করিল; এবং তাঁহাকে ঘসাতে (গাজা ) আনিয়া পিত্তলের দুই শৃঙ্খলে বদ্ধ করিল। তিনি কারাগারে যাঁতা পেষন করিতে লাগিলেন। তথাপি ক্ষৌরি হইবার পর তাঁহার মস্তকের কেশ পূর্নবার বৃদ্ধি পাইতে লাগিল।’
শিমশোন উপাখ্যানে দলীলার বিশ্বাসঘাতকতার প্রসঙ্গটি সবচে করুণ।
শিমশোন বন্দি হয়েছে। পলেষ্টীয়রা তাদের উপাস্য দেবতা দাগোন ( ড্রাগন)-এর উদ্দেশ্যে মহাযজ্ঞ আয়োজন করেছে। "Our god has given Samson our enemy into our hands." পলেষ্টীয়রা একটি ভবনে সমবেত হয়ে উৎসবে মেতে ওঠে; মদ্য পান করে। তারা চিৎকার করে বলে, "Call for Samson, that he may amuse us."কারাগার থেকে শিমশোন কে নিয়ে আসা হল। শিমশোন কৌতূক করতে থাকেন। ভবনটি তে হাজার তিনেক পলেষ্টীয় উপস্থিত ছিল। এক ফাঁকে দুটি স্তম্ভের মাঝখানে দাঁড়ালেন। বললেন, ‘...আমাকে ছাড়িয়া দেও, যে দুই স্তম্ভের উপরে গৃহের ভার আছে, তাহা আমাকে স্পর্শ করিতে দেও। আমি উহাতে হেলান দিয়া দাঁড়াইব।’
'Samson grasped the two middle pillars on which the house rested, and braced himself against them, the one with his right hand and the other with his left.And Samson said, `Let me die with the Philistines! And he bent with all his might so that the house fell on the lords and all the people who were in it.
‘... এইরূপে তিনি জীবনকালে যত লোক বধ করিয়াছিলেন, মরণকালে তদপেক্ষা অধিক লোককে বধ করিলেন। পরে তাহার ভাতৃগন ও তাঁহার সমস্ত পিতৃকুল নামিয়া আসিয়া তাঁহাকে লইয়া সরা ও ইস্টায়োলের মধ্যস্থানে তাঁহার পিতা মানোহের কবরস্থানে তাঁহার কবর দিল । ’
১৯৪৯ সালে শিমশোন ও দলীলার কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র । তারই একটি দৃশ্য।
মার্কিন গিটারিস্ট ও গায়ক ব্লাইন্ড উইলি জনসন (১৮৯৭-১৯৪৫) শিমশোন ও দলীলাকে নিয়ে গান লিখেছেন।
Well delilah was a woman, she was fine and fair,
She had good looks, God knows, and coal black hair,
Delilah she gained old samsons mind.
When first he saw this woman, you know he couldnt believe his mind.
Delilah she climbed up on samsons knee,
Said tell me where your strength lies if you please.
She spoke so kind and she talked so fair,
Well samson said, delilah cut off my hair.
You can shave my head, clean as my hand
And my strength will become as natural as any old man.
If I had my way, if I had my way, if I had my way,
I would tear this old building down.
You read about samson, all from his works,
He was the strongest man that ever had lived on earth.
One day when samson was walking along,
Looked down on the ground, he saw an old jawbone.
He stretched out his arm, God knows, chains broke like thread,
When he got to moving, ten thousand was dead.
If I had my way, if I had my way, if I had my way,
I would tear this old building down.
Now samson and the lion, they got in a tack,
Samson he crawled up on the lions back.
You read about this lion, he killed a man with his paws,
But samson got his hands around that lions jaws.
He ripped the beast till he killed him dead.
The bees made honey in the lions head.
If I had my way, if I had my way, if I had my way,
I would tear this old building down.
গানটির কথা তেমন জটিল না- হওয়ায় বাংলা অনুবাদ করলাম না। ১৯৭৬ সালে Grateful Dead নামে মার্কিন রক ব্যান্ড Samson and Delilah গানটি প্রথম লাইভ কনসার্টে গায়; মানে রিমিক্স করে। যাদের পুরনো রক ধাচের গান পছন্দ গানটি তাদের ভালো লাগতে পারে। কেননা গানটি আশির দশকের হার্ডরকের রিফ নির্ভর ।
ছবি ও ভিডিও। ইন্টারনেট।
তথ্যসূত্র:
১৯২৭ খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারী কর্তৃক গ্রিক বাইবেলের বাংলা অনুবাদ
Kenneth N. Taylor এর The Living Bible
Click This Link
http://www.masseiana.org/legend_of_samson.htm
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



